Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
  • হোম
  •  » দৈনন্দিন
  •  » "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

#১ ১৬-০৫-২০০৮ ২১:১৪

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

"ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

এই মাসের ১৩ তারিখে বের হয়েছে লিনাক্সের অন্যতম ডিস্টো ফেডোরা ৯. বাংলাদেশে আজকে ঢাকাতে আজিম পুরের পাশে পলাশী বাজারের কাছাকাছি ফ্রেফড সেন্টারে হয়ে গেলো ফেডোরা৯ রিলিজ পার্টি বাংলাদেশ। বিকালে ফ্রি ছিলাম তাই নিজেই গিয়েছিলাম। আর স্থান আমার নিবাসের কাছেই। যাই হোক অনুষ্ঠানের অভিজ্ঞতা জানাতে এই পোস্ট।

অনুষ্ঠান বরাবরের মতো আধা ঘন্টা পরে শুরু হলো, বিকাল ৫.৩০ এ। অনুষ্ঠান সামগ্রীক আয়োজনে ছিলো অংকুর বাংলাদেশ। অংকুর বাংলাদেশের প্রতিনিধিরা অনেকেই ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতেই ফোডোরার ইতিহাস ও ফেডোরা প্রজেক্ট নিয়ে স্পিচ দিলেন ইমতিয়াজ রাহী। বলে রাখা ভালো যে ইমিতিয়াজ রাহী বাংলাদেশের প্রথম ফেডোরা এম্বেসেডর(এক সময় রাহী ভাই আমাদের বর্তমান কর্মস্থল গ্রামীন সল্যুশনে ছিলেন) । এর পর অংকুরের মেম্বার যাহের (নামের বানান ভুল হতে পারে) ফেডোরা ৯ এর নতুন ফিচার গুলো জানালেন। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন বেলায়েত হোসেন(বাংলা উইকিপিডিয়ার একজন প্রশাসক)। আসলে যারা এসেছিলেন তাদের অনেকেই বাংলা উইকি, একুশে, অংকুর, বিডিওএসএন এর সাথে জড়িত তাই আলাদা ভাবে কারো পরিচয় দিলে ভুল হবে। অংকুরের ইতিহাস নিয়ে বল্লেন জামিল ভাই। মাঝে মাঝে ছোট খাট প্রশ্নের উত্তর বক্তারা দিচ্ছিলেন।

এক পর্যায়ে হালকা মোজোর ছোট বোতল দিয়ে সবাই একটু গলাটা ভিজিয়ে নিলাম।
সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়। প্রায় সন্ধ্যা ৭.৩০ এর দিকে অনুষ্ঠান থেকে বের হয়ে আসি।

সাদামাটা অনুষ্ঠান হলেও বেশ ভালো লাগলো এই ধরনের উদ্যোগ দেখে। অনুষ্ঠান আয়োজনের জন্য অংকুর বাংলাদেশকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
বিঃদ্রঃ লেখাটি আমাদের প্রযুক্তি ফোরামপ্যাঁচালীতেপ্রকাশিত।

অফলাইন

 

#২ ১৬-০৫-২০০৮ ২১:৫১

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫৮
ওয়েবসাইট

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়।

আহা ,আমি থাকলে আমি একথানা পাইতাম। brokenheart


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৩ ১৬-০৫-২০০৮ ২২:২৪

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৮৩
ওয়েবসাইট

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

microqatar লিখেছেন:

সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়।

আহা ,আমি থাকলে আমি একথানা পাইতাম। brokenheart

ঠিক বলেছেন।brokenheart


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#৪ ১৭-০৫-২০০৮ ০১:২৬

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০০

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

রুমন লিখেছেন:

microqatar লিখেছেন:

সব শেষে অনুষ্ঠানে উপস্থিত সবাই ফেডোরা৯ এর ফ্রি ডিভিডি দেওয়া হয়।

আহা ,আমি থাকলে আমি একথানা পাইতাম। brokenheart

ঠিক বলেছেন।brokenheart

সমস্যা নেই! মানচুমাহারা আব্বু আমাদের সবাইকে ফ্রি ডিভিডি/সিডি দিবে! তাই না আব্বু big_smile
আগে বলে নি যেমন!http://www.helpbytes.co.uk/images/mess6/smileys/47.gif


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৫ ১৭-০৫-২০০৮ ১১:৫১

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার ছুটি প্রয়োজন, রুটিন বাধা জীবন ভালো লাগছে না।
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫৮
ওয়েবসাইট

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

মানচু এখন ফোরামের বাবা
ভাবতে আমায় লাগছে হাবাblushingblushing

মানচু বাবা হল কিভাবে, আমি জানি উনি রাক্ষসীর বাবাbig_smile, এখন দেখি মুনেরও। confused


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#৬ ১৭-০৫-২০০৮ ২১:৩০

আরাফাত
প্রজন্মানুরাগী
Current Status...আবার জিগায়
থেকে: গাজীপুর
নিবন্ধিত হয়েছেন: ২১-০১-২০০৭
পোস্ট: ২৮৬
ওয়েবসাইট

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

বাপ হইল ক্যামতে?

অফলাইন

 

#৭ ১৭-০৫-২০০৮ ২১:৩৪

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

এতো ছেলে মেয়ে আমি কিভাবে সামলাবোblushing

অফলাইন

 

#৮ ১৭-০৫-২০০৮ ২২:২৯

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০০

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

আরাফাত লিখেছেন:

বাপ হইল ক্যামতে?

(আরাফাত ভাইয়া প্রশ্নের উত্তরটাই দিই! তাহলে একসাথে মাইক্রোকাতার ভাইয়ার উত্তরটাও দেওয়া হয়ে যাবে! hehe)
ঘটনা বুঝতে হলে আমাদের ফোরামের বিশিষ্ঠ রাক্ষসী কবি মিস তারানা ফেরদৌস এর স্ব-রচিত একটি কবিতা পড়তে হবে!
এই খানে
এন্টেনার উপর দিয়ে গেছে নিশ্চই! এজন্য বুঝতে হবে মিস তারানা কার কাছ থেকে কবিতা লেখা শিখেছেন!!
এই যে সেই কবি- আমাদের আব্বুজান!love

এখন তারুর আব্বু মুনের আব্বু কেমনে কি বুঝতে হলে আগে বুঝতে হবে তারু কেমনে মুনের ছোট আপু আর আরাফাত ভাইয়া কেমনে মুনের ভাইয়া হলেন!roll
এইটা পড়লেই বুঝা যাবে তারু কেমনে মুনের ছোট আপু হল! love

এখন সূত্রমতে ছোট আপুর আব্বু তো বড় বোনেরও আব্বু তাই না! tongue_smile hehe

মানচুমাহারা লিখেছেন:

এতো ছেলে মেয়ে আমি কিভাবে সামলাবোblushing

কি যে বলেন আব্বু! আমরা এখন বড় হইছি না! আমাদেরকে সামলাতে হবে কেন? confused আমরাই আপনাকে দেখেশুনে রাখব! big_smile শুধু আবদারগুলো পূরন করলেই হবে! আমার জন্য ফেডোরা ৯.০ এর ফ্রী সিডি লাগবে কিন্তু! ঠিক আছে আব্বু!?

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (১৭-০৫-২০০৮ ২২:৩২)


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#৯ ১৭-০৫-২০০৮ ২২:৪৮

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

@মুন

আমার কাছে ফোডরা৯ এর ডিভিডি, উবুন্টু ৮.০৪ এর ডিভিডি,  উবুন্টু ৮.০৪৭ এর লাইভ সিডি সিডি(সৌজন্যে আলোকিত), ড্রিমলিনাক্স এর লাইভ সিডি আছে। ডিভিডি রাইটের নাই তবে অফিস থেকে চুপি চুপি করিয়ে দিতে পারবো দুই একটা। আলোকিতও পারবে এই কাজটা করে দিতে। কিন্তু যেহেতু প্রতিদিন অফিস থাকে তাই যোগাযোগ একটা প্রব্লেম।

অফলাইন

 
  • হোম
  •  » দৈনন্দিন
  •  » "ফেডোরা ৯ রিলিজ পার্টি বাংলাদেশ" থেকে ঘুরে আসলাম

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.650 seconds, 11 queries executed ]