Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৫-০৫-২০০৮ ২০:২৩

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪১৮৫
ওয়েবসাইট

পরিসংখ্যান...

ফোরামে গনিত ও পরিসংখ্যান নিয়ে খেলাধূলা হচ্ছে। তাই খেলার মাঝে একটু শিখতে চাচ্ছি। কেউ যদি একটু কষ্ট করে ব্যাখ্যা করতেন তাহলে বড়ই কৃতজ্ঞ হইতাম।

কোন একজন Statistician বলেছিলেন:
Two statistics is enough to describe a distribution.

লাইনটা যতটুকু মনে পড়ে এরকমই।তিনি সম্ভবত Mean & SD এর কথা বলেছেন।

কেউ একজন ব্যাখ্যা করবেন?

মূল প্রশ্ন:
যে কোন ডিস্ট্রিবিউশন থেকে মিন ও এসডি বের করা সম্ভবত। কিন্তু এটাকে কি রিভার্সে নিয়ে যাওয়া সম্ভব? হলে কিভাবে?

অথ্যাৎ মিন ও এসডি দেখেই আমি ডিস্ট্রিবিউশন টা বের করে ফেলতে পারব কিনা?


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#২ ১৫-০৫-২০০৮ ২০:৩৩

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৯০
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

অসম্ভব!

এত আলসে হলে কীভাবে হবে? ghusi

অফলাইন

 

#৩ ১৫-০৫-২০০৮ ২২:০৪

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১৪
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

হাঙ্গরিকোডার লিখেছেন:

মূল প্রশ্ন:
যে কোন ডিস্ট্রিবিউশন থেকে মিন ও এসডি বের করা সম্ভবত। কিন্তু এটাকে কি রিভার্সে নিয়ে যাওয়া সম্ভব? হলে কিভাবে?
অথ্যাৎ মিন ও এসডি দেখেই আমি ডিস্ট্রিবিউশন টা বের করে ফেলতে পারব কিনা?

একটা প্রসেস (বা আপনাদের বেলায় সিরিজ) ব্যাখ্যা করা হয় তার ডিস্ট্রিবিউশন ফাংশন দিয়ে। এখন ডিস্ট্রিবিউশন ফাংশন ক্লোজড ফর্মে (মানে সমীকরণ আকারে) থাকতেও পারে, নাও পারে। তবে প্রায় সব ধরনের ডিস্ট্রিবিউশনকে কাই-স্কয়ারড ডিস্ট্রিবিউশন দিয়ে (এপ্রক্সিমেটলি) প্রকাশ করা যায়। আবার প্রায় সময়, অনেক ডেটা হলে কাই-স্কয়ারডকে সাধারণ গসিয়ান বা নরমাল দিয়েও প্রকাশ করা যায়।

এখন, একটা ডিস্ট্রিবিউশনের কয়টা প্যারামিটার থাকবে তা নির্ভর করে ওই ডিস্ট্রিবিউশনের উপর। যেমন, কাই-২ তে থাকে, অর্ডার এবং নন-সেন্ট্রাল ভ্যালু। নরমালেও তাই। কিন্তু এক্সপোনেনসিয়ালে মাত্র একটা।

ডিস্ট্রিবিউশনের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থেকে সবসময় প্যারামিটারগুলো বের করা যাবে এমন না। তবে অনেক ক্ষেত্রে যায়। যেমন, নরমাল ডিস্ট্রিবিউশনে, প্যারামিটারগুলাই মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একই কথা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের বেলাতেও। কাই-স্কয়ারেও পারবেন। সাধারণত অর্ডার <= ২ হলে পারবেন।

তবে আবার ধরুন, হাইপারজিওমেট্রিক নামে কিছু ডিস্ট্রিবিউশন আছে যেগুলোর ক্লোজড ফরমই নাই। সেগুলোতে পারবেন না।

অর্থনীতির প্রায়োগিক দিক বিবেচনায় কথাটা ঠিক আছে। মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতে হবে, আর ঠিক কী ডিস্ট্রিবিউশন তা জানতে হবে।

কেবল মিন আর এসডি দেখে কী ডিস্ট্রিবিউশন সেটা বের করার কোন উপায় নেই। সম্ভবও না।

অফলাইন

 

#৪ ১৫-০৫-২০০৮ ২২:৪১

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: পরিসংখ্যান...

আলমগীর ভাই আর হাংরিকোডার দুজনেই শার্ট আর প্যান্ট পড়ে। কিন্তু শার্ট-প‌্যান্ট দেখেই বলা যাবে না এটা আলমগীর ভাই নাকি কোডার। তেমনি অধিকাংশ ডিস্ট্রিবিউশনেরই গড় ও ভ্যারিয়্যান্স এক্সিস্ট করে। কিন্তু গড় ও ভ্যারিয়্যান্স দেখেই বলা যাবেনা এটা কোন ডিস্ট্রিবিউশন থেকে এসেছে।

আলমগীর লিখেছেন:

তবে প্রায় সব ধরনের ডিস্ট্রিবিউশনকে কাই-স্কয়ারড ডিস্ট্রিবিউশন দিয়ে (এপ্রক্সিমেটলি) প্রকাশ করা যায়।

ব্যাপারটা সাধারণ অর্থে ঠিক আছে। কিন্তু পরিসংখ্যানবিদরা এই লাইনটাকে সহজে গ্রহণ নাও করতে পারেন। কাই^২ এ নেয়ার যে কারণ সেটার মূলে আছে গামা মডেল। সাধারণভাবে বলা যায় 'ন্যাচারাল ব্যাপারগুলো' (যেমন, পানির প্রবাহ, তুষারপাত, বৃষ্টিপাত ইত্যাদি..) গামা দিয়ে মডেল করা যায়। আর গামার একটা ফর্ম হলো কাই^২। কোন একটি গামা মডেলের স্কেল প‌্যারামিটার যদি ২ হয়, সেই গামার শেপ প‌্যারামিটারকে দুই দিয়ে ভাগ দিলেই কাই^২ হয়। আর সেন্ট্রাল লিমিট থিওরেমের কারণে প্রায় সবকিছুকেই (পরিসংখ্যানিক বিষয় বুঝিয়েছি) গাউসিয়ান রূপ দেয়া যায়। সেই সাথে লার্জ স্যাম্পল থিওরি (সহজ অর্থে: নমুনার সংখ্যা বেশী হলে) দিয়ে আলমগীর ভাইয়ের মন্তব্য অনুযায়ী প্রায় সব ডিস্ট্রিবিউশনকেই এপ্রক্সিমেটলি কাই^২ এ নেয়া হয় (যায় না বলে আমি হয় বললাম) wink

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৫-০৫-২০০৮ ২২:৪২)


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#৫ ১৫-০৫-২০০৮ ২২:৪৬

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: পরিসংখ্যান...

হাঙ্গরিকোডার লিখেছেন:

যে কোন ডিস্ট্রিবিউশন থেকে মিন ও এসডি বের করা সম্ভবত।

আপনি যদি বলেতে চেয়ে থাকেন যে যেকোন ডিস্ট্রিবিউশন থেকে মিন ও এসডি বের করা সম্ভব, তাহলে বলব, সম্ভব না। যেমন ধরুন Cauchy ডিস্ট্রিবিউশন এর মিন এগজিস্ট করেনা। Cauchy হল t ডিস্ট্রিবিউশন-এর একটা স্পেশাল ফর্ম।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#৬ ১৫-০৫-২০০৮ ২৩:৪৫

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪১৮৫
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

কে বলে আমরা ফোরামে সময় নষ্ট করি। এই যে পড়াশোনা করছি। অনেক কিছুই বুঝি নাই। যেটা বুঝলাম শোনা কথা কান না দিয়ে পরীক্ষা করে দেখতে হবে। আর Cauchy এর নামটা প্রথম শুনলাম। একটু সার্চ করে দেখি।


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#৭ ১৫-০৫-২০০৮ ২৩:৪৭

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১৪
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

প্রপ্রেমিক ভাই
আমি কম্পিউটার পইড়া আপনার মতো স্ট্যাট পারলে কেমনে হবে, কন? আরো আবার স্ট্যাট সাইট খুলছেন।
আমি যেটুকু জানি, এই পিএইচডি করতে আইসা, ঠেলার জোড়ে।

গামা আবার বেটার একটা রূপ তো, নাকি ভুল বললাম?ভাল ব্যাখ্যা দিছেন, এখন কোডারের কাজ হইলে হয়।

আমি এখনও অনেক কনসেপ্ট পুরো বুঝিনা, আবার কিছু আছে বুঝি আবার বুঝিও না। থ্রেডটা যেহেতু পরিসংখ্যান... তাই আমারে কয়টা জিনিষ পারলে একটু বোঝান।

১. ইরগোডিসিটির কনসেপ্টটা আমার মাথায় আসি আসি করেও আসে না।
২. মাল্টিভেরিয়েট আর টাইম সিরিজের মধ্যে পার্থক্যটা কই? আমি কি একটা রিয়েল টাইম সিরিজকে মাল্টিভেরিয়েট বলতে পারি না?
৩. ইন্ডিপেন্ডেন্স (একটা সিরিজের স্যাম্পলের মধ্যে) টেস্ট করার জন্য কী কী টেস্ট আছে?

সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (১৫-০৫-২০০৮ ২৩:৫৭)

অফলাইন

 

#৮ ১৫-০৫-২০০৮ ২৩:৫৫

রুমন
প্রজন্ম গুরু
Current Status...প্রভু ধন্যবাদ! সবকিছুর জন্যেই আমি কৃতজ্ঞ!
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৭১৩
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

হাঙ্গরিকোডার লিখেছেন:

কে বলে আমরা ফোরামে সময় নষ্ট করি। এই যে পড়াশোনা করছি। অনেক কিছুই বুঝি নাই। যেটা বুঝলাম শোনা কথা কান না দিয়ে পরীক্ষা করে দেখতে হবে। আর Cauchy এর নামটা প্রথম শুনলাম। একটু সার্চ করে দেখি।

যাক, ভাবতেসিলাম এই কথাটা কেমনে বলি। পুরা মাথার উপর দিয়ে গ্যাছে এই থ্রেড।http://www.ben-newman.de/smilie/confused/vaikeapaatos.gif


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#৯ ১৫-০৫-২০০৮ ২৩:৫৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪১৮৫
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

আলমগীর ভাইয়ের কথাটাই আমার একটু আগে মনে হল। গবেষণা কাজ করার আগে মনে হয় না কেউ পরিসংখ্যান এতটা ভাল বুঝে।

Cauchy distribution এখানে http://en.wikipedia.org/wiki/Cauchy_distribution পাইলাম। এখনো পড়ছি।


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#১০ ১৬-০৫-২০০৮ ০০:০১

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১৪
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

রুমন লিখেছেন:

যাক, ভাবতেসিলাম এই কথাটা কেমনে বলি। পুরা মাথার উপর দিয়ে গ্যাছে এই থ্রেড।

ঠিকাছে, তোমার জন্য একটা কুইজ (সম্প্রতি কুইজ পপুলার কিনা)।

ধর তুমি প্রতিদিন হাতখরচা কর, মাস শেষে যোগ কর। বছর শেষে দেখা গেল তোমার মাসিক গড় ব্যায় ৫০০০ টাকা।
এখন আমি তোমারে গড়ে ৫০০০ টাকা করে দিলে তোমার চলবে?

অফলাইন

 

#১১ ১৬-০৫-২০০৮ ০২:৫০

শিপলু
সমন্বয়ক
থেকে: ১৪.১ ইঞ্চি মনিটরের সামনে
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৬০৫
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

গবেষনা ছাড়াও আরেকটা সময় পরিসংখ্যান সবাই ভাল বোঝে।
(যাদের ম্যাজর পরিসংখ্যান নয় তাদের ক্ষেত্রে)
সেটা হল পরিসংখ্যান পরীক্ষার আগের রাত্রে। hehehehe


-----------------------
আমার আবাসস্থল
http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc

অফলাইন

 

#১২ ১৬-০৫-২০০৮ ০৩:২৯

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: পরিসংখ্যান...

আলমগীর লিখেছেন:

প্রপ্রেমিক ভাই
আমি কম্পিউটার পইড়া আপনার মতো স্ট্যাট পারলে কেমনে হবে, কন? আরো আবার স্ট্যাট সাইট খুলছেন। আমি যেটুকু জানি, এই পিএইচডি করতে আইসা, ঠেলার জোড়ে।

ভাই আপনি যা জানেন তা ভালই জানেন। আমি যা শিখছি তা পশ্চিমে এসে। আমাদের ম্যাথের যে ব্যাকগ্রাউন্ড তাতে খুব একটা আগানো সম্ভব হয়না। স্ট্যাটে ভালো করতে হলে ম্যাথে খুবই ভালো হতে হয়।

আলমগীর লিখেছেন:

গামা আবার বেটার একটা রূপ তো, নাকি ভুল বললাম?ভাল ব্যাখ্যা দিছেন, এখন কোডারের কাজ হইলে হয়।

একটু মনে হয় ভুল আছে। গামা এবং বেটা দুটা ভিন্ন ভিন্ন বিন্যাস। তবে গামা থেকে বেটাতে যাওয়া যায়। তেমনি বেটা থেকেও হয়তো গামাতে যাওয়া যাবে। সেটা আর আলোচনা না হয় না করি।

আলমগীর লিখেছেন:

প্রপ্রেমিক ভাই
১. ইরগোডিসিটির কনসেপ্টটা আমার মাথায় আসি আসি করেও আসে না।
২. মাল্টিভেরিয়েট আর টাইম সিরিজের মধ্যে পার্থক্যটা কই? আমি কি একটা রিয়েল টাইম সিরিজকে মাল্টিভেরিয়েট বলতে পারি না?
৩. ইন্ডিপেন্ডেন্স (একটা সিরিজের স্যাম্পলের মধ্যে) টেস্ট করার জন্য কী কী টেস্ট আছে?

১. এর জবাব আমার কাছে নাই। আমি জানিনা। এটা  Stochastic Process এর একটা বিষয় যেটা আমার এরিয়ার বাইরে। সাধারণ স্ট্যাটে খুব একটা পড়ানো হয়না।
২. ফোরামে তো আর বেশী বিস্তারিত বলা সম্ভব না, তাও যতটা আপনার প্রশ্ন বুঝতে পেরেছি সে আলোকে বলার চেষ্টা করছি:
- মাল্টিভেরিয়েট আর টাইম সিরিজ ভিন্ন ভিন্ন বিষয়। মাল্টিভেরিয়েট হল মাল্টি-ভেরিয়েবল সম্পর্কিত বিষয়। দুটা উদাহরণ দিলে বোঝা যেতে পারে:
(ক) প্রজন্ম ফোরামে যারা লেখে তাদের কম্পিউটারের হার্ডডিস্কের সাইজ যদি উপাত্তের বিষয় হয় তাহলে উপাত্ত হবে: কোডার- ২০০গিবা, প্রপ্রে-১০০গিবা, আলমগীর- ৫০০গিবা... ইত্যাদি।
(খ) কিন্তু যদি উপাত্তের বিষয় হয় ডিস্কের সাইজ ও ড়্যামের সাইজ ও কম্পিউটারের মডেল তাহলে উপাত্ত হবে: কোডার- (২০০গিবা, ২গিবা, ডেল), প্রপ্রে-(১০০গিবা, ২গিবা, আইবিএম), আলমগীর- (৫০০গিবা, ৪ গিবা, তোশিবা), ...

(ক) তে একটি মাত্র ভেরিয়েবলের উপর উপাত্ত নেয়া হয়ছে তাই এটা ইউনিভেরিয়েট
(খ) প্রত্যেকের থেকে তিনটি ভেরিয়েবলের উপর উপাত্ত নেয়া হয়ছে-- এটা মাল্টিভেরিয়েট

(ইউনিভেরিয়েট) টাইম সিরিজ হলো যখন একটি চলকের উপর তথ্যগুলো সময়ের সাথে সাথে নেয়া হয়। যেমন- জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রজন্ম ফোরামে মাসিক পোস্টের সংখ্যা।

এই টাইম সিরিজটা মাল্টিভেরিয়েট টাইম সিরিজ হবে যদি সিরিজটা একাধিক চলকের উপাত্ত নিয়ে করা হয়।

৩. এই প্রশ্নটা খুব পরিস্কার মনে হলো না। স্যাম্পলের ইন্ডিপেন্ডেন্স নাকি অবজারভেশনের ইন্ডিপেন্ডন্স জানতে চাইছেন? অবজারভেশনের ইন্ডিপেন্ডেন্স টেস্ট করার জন্য জেনারেল মেথড হলো কাই^২ টেস্ট। তবে সমস্যা-স্পেসিফিক সমাধান অসংখ্য থাকতে পারে।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#১৩ ১৬-০৫-২০০৮ ০৪:৩৬

মাহ্‌দী
নিয়মিত
Current Status...শান্তি
থেকে: রা.বি
নিবন্ধিত হয়েছেন: ১৪-০৪-২০০৮
পোস্ট: ১৯৯
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

শিপলু লিখেছেন:

গবেষনা ছাড়াও আরেকটা সময় পরিসংখ্যান সবাই ভাল বোঝে।
(যাদের ম্যাজর পরিসংখ্যান নয় তাদের ক্ষেত্রে)
সেটা হল পরিসংখ্যান পরীক্ষার আগের রাত্রে। hehehehe

পরীক্ষার আগেও ভাল বুঝি না hairpull hairpull brokenheart


-----------------------
"I know not with what weapons World War III will be fought, but World War IV
will be fought with sticks and stones."
    -Albert Einstein

অফলাইন

 

#১৪ ১৬-০৫-২০০৮ ০৮:১৩

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১৪
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:

ভাই আপনি যা জানেন তা ভালই জানেন। আমি যা শিখছি তা পশ্চিমে এসে। আমাদের ম্যাথের যে ব্যাকগ্রাউন্ড তাতে খুব একটা আগানো সম্ভব হয়না। স্ট্যাটে ভালো করতে হলে ম্যাথে খুবই ভালো হতে হয়।

ভাল জানিনা রে ভাই। গত তিন বছর একটা জিনিশ পড়ে আসছি, সেটা হইল সাইক্লোস্টেশনারিটি। জানটা শেষ। ডিস্ট্রিবিউশন কিছুটা বুঝতাম আগে থেকে, কিন্তু প্যারামিট্রিক মডেলে (এমএ, আরমা এইগুলা) কোন দাঁত ফোটাইতে পারলাম না, এখনও। আর ম্যাথের কথা কন। ফোরামে আমার পরিচিত কেউ কেই হাসবে (স্বপ্নচারী ১নং)। টেন্সর জিনিশটা আমি কোনকালে বুঝিনি, মুখস্তও করতে পারিনি, শূণ্য পেতাম ওই অংশে। ডিফারেন্সিয়ালের সলুশন পুরা মুখস্ত করে তুলে দিতাম। কমপ্লেক্সে কনটোর ইন্টিগ্র্যাল একই কারবার। আমাদের আবার ইন্টিগ্রেটেড সিস্টেম ছিলো, সাবসিডিয়ারি বলে কিছু ছিল না। মানে যা মার্কস পেতাম পুরাটাই যোগ হত। ম্যাথ না পড়ে কোন উপায় ছিল না। স্ট্যাটের মাত্র ১টা কোর্স ছিল। ম্যাথের ৫/৬টার কম না।

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:

একটু মনে হয় ভুল আছে। গামা এবং বেটা দুটা ভিন্ন ভিন্ন বিন্যাস। তবে গামা থেকে বেটাতে যাওয়া যায়। তেমনি বেটা থেকেও হয়তো গামাতে যাওয়া যাবে।

আপনি সঠিক, আমি ভুল বলেছিলাম।

১. ইউনি আর মাল্টিভেরিয়েট বুঝলাম। তার মানে মাল্টিভেরিয়েটে সহজ কথায়, প্রতিটি ডাটা একেকটা ভেক্টর। এইতো নাকি? তাইলে, আরেকটু বোঝান, ইউনিভেরিয়েট টাইম সিরিজে আমরা, অটোকোরিলেশন ফাংশন দিয়ে অর্ডার-২ বিহেভিয়ার দেখি। অটোকোরিলেশন, আবার ডিলে টাও এর একটা ফাংশন।
মাল্টিভেরিয়েটের বেলায় সেই জিনিশটা কই? কোভেরিয়েন্স তো কোন ডিলে প্যারামিটারের ফাংশন না। আবার আমি ইউনি টাইম সিরিজের অটোকোরিলেশন ফাংশন থেকে (যেসব ডিলের জন্য ০, সেগুলো অগ্রাহ্য করে) কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বানাতে। সেটা কেমনে করে?

এই প্রশ্নটা খুব পরিস্কার মনে হলো না। স্যাম্পলের ইন্ডিপেন্ডেন্স নাকি অবজারভেশনের ইন্ডিপেন্ডন্স জানতে চাইছেন?

অবজারভেশনের। আমার বলায় গোলমাল ছিলো। কাই^২ কি সবচেয়ে ভাল? ইকোনোমেট্রিক্সের লোকজন দেখি আরো কী কী ব্যবহার করে? পেপারগুলা নামাইতে পারি নাই, টাকা লাগে। সাম্প্রতিক কোন কাজ জানা আছে আপনার?

ধন্যবাদ কষ্ট করে বুঝানোর জন্য।

সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (১৬-০৫-২০০৮ ০৮:১৫)

অফলাইন

 

#১৫ ১৬-০৫-২০০৮ ০৮:২১

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৮৩৯

Re: পরিসংখ্যান...

আলমগীর লিখেছেন:

ইকোনোমেট্রিক্সের লোকজন দেখি আরো কী কী ব্যবহার করে? পেপারগুলা নামাইতে পারি নাই, টাকা লাগে। সাম্প্রতিক কোন কাজ জানা আছে আপনার?

কোন পেপার? রেফারেন্স দিন। এখানকার ভার্সিটিগুলোর যদি অ্যাকসেস থাকে, তবে নামানো যাবে।


-----------------------
“The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.”

অফলাইন

 

#১৬ ১৬-০৫-২০০৮ ০৮:২৮

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১৪
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

তপু লিখেছেন:

কোন পেপার? রেফারেন্স দিন। এখানকার ভার্সিটিগুলোর যদি অ্যাকসেস থাকে, তবে নামানো যাবে।

গোপন বার্তা প্রেরণ করা হল। আশা কম, আরেকজনকে বলেছিলাম, বলে এক্সেস নাই। এই পেপারগুলা বেচা হয় $৩০ ডলার করে!

সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (১৬-০৫-২০০৮ ০৮:২৯)

অফলাইন

 

#১৭ ১৬-০৫-২০০৮ ০৮:৩১

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: পরিসংখ্যান...

আলমগীর লিখেছেন:

তপু লিখেছেন:

কোন পেপার? রেফারেন্স দিন। এখানকার ভার্সিটিগুলোর যদি অ্যাকসেস থাকে, তবে নামানো যাবে।

গোপন বার্তা প্রেরণ করা হল। আশা কম, আরেকজনকে বলেছিলাম, বলে এক্সেস নাই। এই পেপারগুলা বেচা হয় $৩০ ডলার করে!

স্ট্যাটের পেপার হলে আমি হয়তো দিতে পারি। আমাকেও দেন।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#১৮ ১৬-০৫-২০০৮ ০৮:৩৪

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১৪
ওয়েবসাইট

Re: পরিসংখ্যান...

প্রকৃতিপ্রেমিক লিখেছেন:

স্ট্যাটের পেপার হলে আমি হয়তো দিতে পারি। আমাকেও দেন।

দিলাম। দেখেন ভাই পান কিনা।

অফলাইন

 

#১৯ ১৬-০৫-২০০৮ ০৮:৪৪

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: পরিসংখ্যান...

আলমগীর লিখেছেন:

অবজারভেশনের। আমার বলায় গোলমাল ছিলো। কাই^২ কি সবচেয়ে ভাল? ইকোনোমেট্রিক্সের লোকজন দেখি আরো কী কী ব্যবহার করে? পেপারগুলা নামাইতে পারি নাই, টাকা লাগে। সাম্প্রতিক কোন কাজ জানা আছে আপনার?

সাম্প্রতিক কাজ জানা নাই। কাই^২ দিয়েই তো কাজ সারা হয়। আসলে ইন্ডিপেন্ডেন্স হল ড্যাটা সংগ্রহের মূল বিষয়। ডিজাইনটাই এমনভাবে করা হয় বা আমরা করি যাতে অবজারভেশনগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়। উপাত্ত সংগ্রহ পদ্ধতি যদি এটা নিশ্চিত করতে না পারে তাহলে টেস্ট করাটা কাজের কাজ নয়। অন্তত আমার কাছে এটাই উত্তর। প্রাকটিশনাররা এই উত্তর পছন্দ করবেনা জানি। সেজন্যই আমরা ইনভেস্টিগেটরদের বলি যে উপাত্ত সংগ্রহের আগেই এনালাইসিস প্ল্যান তৈরী করতে হবে। উপাত্ত সংগ্রহের পরে (ধরুন কোন কারণে উপাত্ত ইন্ডিপেন্ডেন্ট হলোনা) তাহলে পরিসংখ্যানের কোন তত্তই সেভাবে কাজে লাগানো যাবে না। কিন্তু এসব কয়জন কেয়ার করে বলুন।

অন্য কথায় বলা যায়, উপাত্ত সংগ্রহের প্রকৃয়া থেকেই বুঝতে হবে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট কী-না। আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো।

সর্বশেষ সম্পাদনা করেছেন প্রকৃতিপ্রেমিক (১৬-০৫-২০০৮ ০৮:৪৬)


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#২০ ১৬-০৫-২০০৮ ০৯:০০

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: পরিসংখ্যান...

আলমগীর ভাই,
আপনি তো কম্পিউটারের মানুষ, ইন্ডিপেন্ডেন্স টেস্ট করার জন্য স্পেক্ট্রাল টেস্ট আর ল্যাটিস টেস্ট মনে হয় করেছেন যেগুলো সিউডোড়্যান্ডম নাম্বার টেস্ট করার জন্য করা হয়। আমার যতটা মনে পড়ে একটা পেপার আছে Testing pseudorandom numbers by A C Atkinson in Applied Statistics (1980). জার্নালটার বর্তমানে নাম সম্ভবত JRSS C (Journal of Royal Statistical Society, Series C)
আমি এটার উপর এমএস কোর্সে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। তখন Donald Knuth এর The Art of Computer Programming বইয়ের কিছু অংশ পড়তে হয়েছিল। ল্যাটিস টেস্টটা আমি আসলে বাস্তবায়ন করতে পারিনি কিন্তু স্পেকস্ট্রালের একটা অংশ R-এ করেছিলাম বলে মনে পড়ে।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.279 seconds, 11 queries executed ]