মুঠোফোনে সুডোকু খেলছিইরান যুক্তরাষ্ট্র সেনাবাহিনীকে সন্ত্রাসী ঘোষনা দিল
ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামীর প্রতিনিধিরা এক বিবৃতিতে মার্কিন সেনা বাহিনী, নিরাপত্তা বিভাগ ও গোয়েন্দা সংস্থা সিআইএকে সন্ত্রাসী হিসাবে অভিহিত করেছেন ৷ গতকাল প্রকাশিত ঐ বিবৃতিতে মার্কিন সেনা বাহিনী ও সিআইএকে সন্ত্রাসবাদের লালনকর্তা ও সমর্থক হিসাবে অভিহিত করা হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, ইরাকের সাবেক শাসক সাদ্দাম সরকারের প্রতি যুক্তরাষ্ট্রে সমর্থন, বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত অভ্যুত্থানের পেছনে সিআইএর ভূমিকা, আল কায়দার মত সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং আবু গারিব ও গুয়ান্টানামো বে'র আটক কেন্দ্রে বন্দীদের উপর নির্যাতনের প্রতি সমর্থন, ইউরোপে গোপন জেলখানা নির্মান এসবই সন্ত্রাসী কার্যকলাপের দৃষ্টান্ত ৷ আর এসব সন্ত্রাসী পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে মার্কিন সেনা বাহিনী ও সিআইএর ভূমিকা রয়েছে ৷ এছাড়া জাপানের হিরোশিয়া ও নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ, বলকান এলাকায় দুর্বল ইউরেনিয়ামযুক্ত বোমা বর্ষণ, ইরান-ইরাক যুদ্ধের সময় ইরাকে রাসায়নিক অস্ত্র সরবরাহ, ফিলিস্তিনীদের বিরুদ্ধে ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতি সমর্থন, বিশ্বের বিভিন্ন দেশে নিরাপত্তাহীনতা সৃষ্টিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার প্রভৃতি যুক্তরাষ্ট্রের অপকর্মের আরো কিছু দৃষ্টান্ত ৷ যুক্তরাষ্ট্র গত অর্ধ শতকেরও বেশী সময় ধরে বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করেছে ৷ যুক্তরাষ্ট্র এসব দেশের বৈধ সরকারগুলোর বিরুদ্ধে কখনও সামরিক উপায়ে কিংবা কখনও অভ্যুত্থানের মাধ্যমে হস্তক্ষেপ করে থাকে যা আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও মানবাধিকারের স্পষ্ট লঙঘন ৷ গত প্রায় এক দশকে মার্কিন সেনা বাহিনী ও সিআইএর বিভিন্ন আচরণ ও কার্যকলাপ বিশেষ করে ইরাক ও আফগানিস্তানের ঘটনাবলী লক্ষ্য করলে বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে ৷ এ থেকে বোঝা যায়, বিশ্বে বিরাজমান অধিকাংশ সংকটের পেছনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকামী নীতিই দায়ী এবং এ অবস্থা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকী সৃষ্টি করেছে ৷
এসব হুমকী ও আশংকার কথা বিবেচবা করে ইরানের সংসদ সদস্যরা মার্কিন সেনা বাহিনী ও সিআইএ কর্তৃক সন্ত্রাসী কর্মকান্ড রোধ করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছেন ৷ মার্কিন কর্মকর্তারা সব সময়ই এটা প্রমাণ করা চেষ্টা চালিয়ে আসছে যে, ইরানের কর্মকর্তাদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে জনগণের আশা আকাঙখার কোন মিল এবং ইরানীদের মধ্যেই মত বিরোধ রয়েছে৷ এ অবস্থায় জনগণের প্রতিনিধি বা মুখপাত্র হিসাবে ইরানের পার্লামেন্ট সদস্যদের এ বিবৃতি মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে মিথ্যা প্রমাণিত করেছে, একই সাথে যুক্তরাষ্ট্রের আচরণে ইরানের জনগণ যে ক্ষুদ্ধ তাও স্পষ্ট হয়েছে ।
সূত্রঃ
রেডিও তেহরান
অফলাইন
কথায় বলে না, "ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়" সেই অবস্থার মতো।
তবে আমার মতে, এসব সংঘাত, মারামারি, হানাহানি, ঘৃণা-বিদ্বেষ থেকে বিশ্বকে মুক্ত করতে হলে কিছু ব্যবস্থা নেয়া উচিত। (কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে বলতে চাই) কোন অবতার বা মুসাফিরের এখন বড়ই প্রয়োজন। যিনি সকলকে এইসব অন্যায়, অত্যাচার থেকে মুক্ত করবেন। জানি না কেন যেন ইদানীং মনে হয় পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই টপিকের মূল বক্তব্য অনুসারে লড়াই চলতে দিলে চলতেই থাকবে, শেষ আর হবে না। আমাদের সমাধানের দিকে ধাবিত হতে হবে। সংঘাতের পথ বর্জন করতে হবে। তাহলেই হয়ত এমন খবরাদি আর চোখে পড়বে না।
[উল্লেখ্য, উপরোক্ত বক্তব্য আমার একান্তই ব্যক্তিগত মতামত। কারো মতের সাথে এর পার্থক্য ঘটলে বা আমার মন্তব্যের মাধ্যমে কারো অনুভূতিতে আঘাত করে থাকলে একান্তই দুঃখিত]
ধন্যবাদ
অফলাইন
যুদ্ধের কী দরকার!মজা পেলাম।
সন্ত্রাসীকে মুখের উপরে সন্ত্রাসী বলাটাও অনেক সাহসের কাজ। ![]()
অফলাইন
নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???শামীম লিখেছেন:
মজা পেলাম।
সন্ত্রাসীকে মুখের উপরে সন্ত্রাসী বলাটাও অনেক সাহসের কাজ।
ডাঃ জাকির নায়েক যেমন তার কনফারেন্সে বলে বিশ্বের এর নম্বর সন্ত্রাস বুশ। এর পরেও তিনি বহাল তবিয়তেই তার কনফারেন্স করেন।
অফলাইন
ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই
!
পরিবর্তনটা খুব শীঘ্রই হবে
।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
মেহেদী আকরাম লিখেছেন:
ডাঃ জাকির নায়েক যেমন তার কনফারেন্সে বলে বিশ্বের এর নম্বর সন্ত্রাস বুশ। এর পরেও তিনি বহাল তবিয়তেই তার কনফারেন্স করেন।
এই জাকির নায়েক আবার কে? কখনো এই নামতো শুনিনি!
অফলাইন
ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই
!তপু লিখেছেন:
মেহেদী আকরাম লিখেছেন:
জাকির নায়েক যেমন তার কনফারেন্সে বলে বিশ্বের এর নম্বর সন্ত্রাস বুশ। এর পরেও তিনি বহাল তবিয়তেই তার কনফারেন্স করেন।
এই জাকির নায়েক আবার কে? কখনো এই নামতো শুনিনি!
তথাকথিত হুজুর-মাওলানাদের বাইরে এক অনন্য লোক। Peach টিভিতে তার কিছু বক্তব্য শুনেছি। অন্যন্য! অসাধারণ!
প্রতিটি ধর্মগ্রন্থ সম্পর্কে তার জ্ঞান অনুকরণীয়। যুক্তির ভিত্তিও অসাধারণ।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
ওহ! ইউ টিউবে তার কিছু ভিডিও দেখেছি বলে মনে পড়ছে। ধন্যবাদ।
অফলাইন
মুঠোফোনে সুডোকু খেলছিহাঙ্গরিকোডার লিখেছেন:
![]()
পরিবর্তনটা খুব শীঘ্রই হবে।
আমরাও সেটাই চাই।
অফলাইন
ইসলামকে সঠিকভাবে রিপ্রেজেনটেশনের জন্য উনি একজন মাইলফলক হিসেবে চিহ্ণিত বর্তমানে; প্রফেশনালি হি ইজ এ ডক্টর (ফিজিশিয়ান) কিন্তু ডাক্তারী প্রাকটিস করেন না; peace tv র পরিচালক; উনার চ্যানেলে যতোজনের বক্তব্য আমি শুনেছি তাঁদের মধ্যে আব্দুর রহিম গ্রীন (কনভার্টেড মুসলিম), হুসাইন (এক্স চায়নীজ, বর্তমানে মালয়েশীয়ান),ইউসুফ estes অন্যতম। ইসলামের ট্রু পিকচার উনাদের বক্তব্যে ফুটিয়ে তোলার প্রয়াস উনারা করে থাকেন যাতে করে ইউরোপ আমেরিকায় যেভাবে ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হয় তা থেকে জনগন ইসলামের রিয়েল ইমেজ পেতে পারেন।আমরা বাই বার্থ মুসলিম হয়ে যা করতে পারিনি তাই কনভার্টেড মুসলিম ভাইরা করে আমাদেরকে কিংকর্তব্যবিমুঢ় বানিয়ে দিয়েছেন।
রবের কাজ উনি যাকে দিয়ে হবে তাঁকে দিয়ে করিয়ে নেবেন, তাই নয় কি ভাইরা?
অফলাইন