Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৪-০৫-২০০৮ ১৫:৪৪

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৭
ওয়েবসাইট

লিনিয়ার প্রোগ্রামিং

Quantitative Techniques কোর্সে স্যার লিনিয়ার প্রোগ্রামিং করাচ্ছেন। এক পর্যায়ে তিনি আমাকে দ্বায়িত্ব দিলেন এটি সফটওয়্যারে কিভাবে করে সেটা যেন সবাইকে দেখাই। তিনি LP নামক একটা সফটওয়্যারের নাম বলেছেন যেটা দিয়ে তারা অনেক আগে করেছেন। এই সফটওয়্যারটি কোথাও পেলাম না। কারও কাছে আছে?

না থাকলে অন্য কি সফটওয়্যার দ্বারা এটা করা যাবে? ওপেন সোর্স/ফ্রি হলে ভাল হয়।
ম্যাটল্যাব/ম্যাথমেটিকা দিয়ে কি করা যায়?

আর এগুলো সম্পর্কে কোন টিউটোরিয়াল পেলে আরও ভাল।

অংক আমার ভাল লাগে নাhairpull

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৪-০৫-২০০৮ ১৫:৪৫)


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#২ ০৪-০৫-২০০৮ ১৭:১৩

টাট্টুহর্স
পাঁড়ফোরামিক
Current Status...ফিন্যান্স ব্লগ
থেকে: বন্দিশালা
নিবন্ধিত হয়েছেন: ২৪-০৪-২০০৮
পোস্ট: ১১০৮

Re: লিনিয়ার প্রোগ্রামিং

হাঙ্গরিকোডার  লিখেছেন:

Quantitative Techniques কোর্সে স্যার লিনিয়ার প্রোগ্রামিং করাচ্ছেন। এক পর্যায়ে তিনি আমাকে দ্বায়িত্ব দিলেন এটি সফটওয়্যারে কিভাবে করে সেটা যেন সবাইকে দেখাই।

তাড়াতাড়ি শুরু করো আমি খাতা কলম নিয়ে বসে আছি।

সর্বশেষ সম্পাদনা করেছেন টাট্টুহর্স (০৪-০৫-২০০৮ ১৭:১৪)


-----------------------
আমি মানুষটা বড় বেশি রংছুট
চাঁদের ঘরে কড়া নেড়ে
চাঁদকে করি লুট

অফলাইন

 

#৩ ০৪-০৫-২০০৮ ১৭:৩৪

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১২
ওয়েবসাইট

Re: লিনিয়ার প্রোগ্রামিং

হাঙ্গরিকোডার লিখেছেন:

Quantitative Techniques কোর্সে স্যার লিনিয়ার প্রোগ্রামিং করাচ্ছেন।

যদি এটা অপটিমাইজেশনের লিনিয়ার প্রোগ্রামিং হয় তবে ম্যাটল্যাবের অপটিমাইজেশন টুলবক্স দিয়ে করতে পারার কথা।
আমার কখনও দরকার হয়নি তাই এর বেশী বিস্তারিত বলতে পারব না।

আলমগীর

অফলাইন

 

#৪ ০৪-০৫-২০০৮ ১৮:৪৫

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১২২
ওয়েবসাইট

Re: লিনিয়ার প্রোগ্রামিং

ম্যাটল্যাবের অপটিমাইজেশন টুলবক্সে রয়েছে fminbnd, fminsearch, optimset, optimget ফাংশনসমূহ। এগুলো ব্যবহার করা যেতে পারে।

ম্যাটল্যাবের ওপেনসোর্স অল্টারনেটিভ হচ্ছে octave। এর জন্য simplex method এর ছোট্ট একটা প্রোগ্রাম রয়েছে এখানে

আর ফ্রি লাইব্রেরির জন্য সি, ফোরট্রানে করতে চাইলে এখানে কিছু সফটওয়্যারের তালিকা রয়েছে। পাশাপাশি  বেশকিছু কমার্শিয়াল প্যাকেজের নাম ও ডেমো দেয়া আছে।

পাইথনে রয়েছে scipy, numpy প্যাকেজসমূহ।

অনলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.038 seconds, 11 queries executed ]