Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
  • হোম
  •  » বিজ্ঞান
  •  » অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

#১ ৩০-০৪-২০০৮ ১৭:৫৩

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

প্রথমেই বলে রাখি এটা আমার লেখা "একটি নক্ষত্রের মৃত্যু অথবা একটি ব্ল্যাক হোলের জন্ম-১" এর শেষ অধ্যায়। যারা পড়েন নাই একটু পড়ে নিলে সুবিধা হবে। না পড়তে চাইলেও খুব একটা ক্ষতি নাই অবশ্য।
--------------------------------------------------------------------------------
কোন নক্ষত্রের ভর যদি চন্দ্রশেখর ভরের (= 1.43 * (1.989 * 10^30) কেজি) ৮ গুনেরও বেশি হয় তাহলে সেই নক্ষত্রের শেষ পরিণতি হবে "ব্ল্যাক হোল"। এই ব্ল্যাক হোলের Gravitational Force এতই প্রবল যে আলো পর্যন্ত ব্ল্যাক হোলের Event Horizon থেকে বেরিয়ে আসতে পারে না। যদিও ১৯৭০ সালে স্টিফেন হকিং কোয়ান্টাম মেকানিক্সের মাধ্যমে "Hawking Radiation" নামক থিওরী দেন যাতে বলা হয় যে ব্ল্যাক হোল থেকেও কিছু তড়িত-চুম্বকীয় রেডিয়েশন হওয়া সম্ভব। ইভেন্ট হোরাইজন হচ্ছে ব্ল্যাক হোলের বাইরের পৃষ্ঠদেশ। কল্পবিজ্ঞানের লেখক আসিমভ ইভেন্ট হোরাইজন-এর নাম দিয়েছেন "Point of no Return" ।
আইনস্টাইন তার Relativity বইতে (১৯১৫/১৬)ব্ল্যাক হোলকে বলেছেন, "খুবই ক্ষুদ্র স্থানে বিশালাকার ভরের সমাবেশ"

যেহেতু আলো পর্যন্ত বের হয়ে আসতে পারে না তাহলে ব্ল্যাক হোলের অস্তিত্ত কিভাবে দেখা যায় বা বুঝা যায়? মহাকাশ বিজ্ঞানীদের মতে, অনেক সময়েই মহাকাশে প্রচুর তারকারাশি দেখা যায় যারা একটি বিশেষ বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে অথবা সর্পিলাকার গ্যাসীয় বস্তু দেখা যায় যা কোন বিন্দুকে কেন্দ্র করে অবস্থান করছে। এই বিশেষ বিন্দুগুলোই হল ব্ল্যাক হোল যেগুলোকে দেখা যাচ্ছে না ঠিকই কিন্তু তারা নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে তারকারাশি বা গ্যাসীয় বস্তুগুলোর অবস্থান আর তাদের গতি-প্রকৃতির মাধ্যমে।

ব্ল্যাক হোলগুলোর মধ্যে খুব বেশি হলে ৩ ধরনের বৈশিষ্ঠ্য (Physical Properties) পরিলক্ষিত হয়--
১। ভর (Mass), ২। চার্জ (চুম্বকীয়/তড়িত) ৩। কৌণিক ভরবেগ (Angular Momentum)

ঘূর্ণনের উপর ভিত্তি করে ব্ল্যাক হোলগুলোকে দুই ভাগে বিভক্ত করা যায়--
১। SchwarzsChild ব্ল্যাক হোল - Non-Spinning। শোয়ার্জচাইল্ড আইনস্টাইনের সময়কার একজন জার্মান মহাকাশবিদ।
২। Kerr ব্ল্যাক হোল -  Kerr ব্ল্যাক হোলগুলোর আহ্নিক গতি সেকেন্ডে ১হাজারেরও বেশি হতে পারে।

আবার ভরের দিক দিয়ে ব্ল্যাক হোলগুলো ৪ প্রকারের--
১। SuperMassive ব্ল্যাক হোল: এদের ভর আমাদের সূর্যের ভরের ১০০,০০০গুন থেকে কয়েক বিলিয়ন গুন বেশি
২। InterMediate-Mass ব্ল্যাক হোলঃ এদের ভর আমাদের সূর্যের ভরের ১,০০০গুন বেশি
৩। Stellar-Mass ব্ল্যাক হোলঃ এদের ভর আমাদের সূর্যের ভরের ১.৫গুন থেকে ১৫গুন বেশি
৪। Micro ব্ল্যাক হোলঃ এরা Planck Massএর সমান। Planck Mass= 2.176*10^-8 কেজি।

আমাদের সূর্যের থেকে ১০গুন বেশি ভরের ব্ল্যাক হোলগুলোর (১০*(1.989 * 10^30) কেজি) ব্যাসার্ধ খুব বেশি হলে বিশ মাইল হবে। সুতরাং এদের আয়তন মাত্র ৩৩,৫০০ ঘনমাইল। 
---------------------------------------------------------------------------------------
তথ্যসূত্রঃ
A Brief History of Time - Stephen Hawking (Chapters: Black Holes and Black Holes Ain't so Black)
Black Holes - Dan Nardo

সর্বশেষ সম্পাদনা করেছেন রসি (৩০-০৪-২০০৮ ১৭:৫৬)

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

#২ ০৩-০৫-২০০৮ ১৯:৩৬

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

আবে সালেহ, এত্তু খাডাখাডি কইরা এই লিখাডা লিখলাম, মাগার কোন হালাই দেখি একডা মন্তব্যও কইরলো না। সবার কি মাথথার উপর দিয়া গেছে নাকি বে? আবে ভাল খারাপ কিছহু ক বে, খারাপ হইলে নেগু দে - ভাল হইলে আমার দু'গালে দুইট্টা চড় দে - কিছহু তো দিবি নাকি!

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

#৩ ০৩-০৫-২০০৮ ২০:০০

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪০৭৭
ওয়েবসাইট

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

চেতেন কা, দেখেন না আমি রিপ্লাই দিছি।
রসি মামা পইড়া মজাই লাগে, মাগার মুসকিল হইল, এই লাইনে আমি হালা কিচ্ছুই বুঝবার পারি না।

-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

#৪ ০৩-০৫-২০০৮ ২১:৩৫

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই sad!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০১৮
ওয়েবসাইট

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

রসি ভাই, আপনার থ্রেড টা ৫৩বার পড়া হয়েছে। আমি নিজেও আমার প্রিয় টপিকের তালিকায় রেখেছি যাতে পরে ঠান্ডা মাথায় পড়তে পারি। সম্ভবত কঠিন বিষয় বা অনেকেই জানে। এ কারণেই উত্তর পাননি। তবে আমি পড়বই smilecool

এই রকম টপিককে জোর উৎসাহ দিচ্ছি।

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৫ ০৪-০৫-২০০৮ ০০:০৮

জুয়েল
প্রজন্ম গুরু
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৫৫৩

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

এইরকম টপিক আরো চাই..thumbs_up
রসি ভাই, ব্ল্যাক হোলের মত জটিল আর তথ্যবহুল বিষয়ে কমবেশি সবাই কমবেশি জানতে আগ্রহী বলেই আমার ধারণা, তাই সবাই
মন্তব্য করার আগে বিষয়টি ভালোভাবে বুঝার চেষ্টা করছে, কারন সাধারন কোন টপিকে পরে সাথে সাথে জবাব দেওয়া যায় অথবা নিজের মতামত শেয়ার করা যায়, কিন্তু এই রকম টপিক পড়ে উত্তর দিতে কয়দিন সময় লাগেdonttell

প্রজন্ম ফোরামে বিজ্ঞান বিষয়ক লেখার আরো চাই..love

অফলাইন

#৬ ০৪-০৫-২০০৮ ১২:০৮

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আমি তো ভাবসিলাম, লেখাই ছাইড়া দিব বিজ্ঞান প্রজন্মতে।
যা হোক, কোদাল ভাইয়া, কাতাল ভাইয়া আর জুয়েল ভাইয়াকে অনেক ধন্যবাদ।

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

#৭ ০৪-০৫-২০০৮ ১২:৪২

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

@রসি ভাইঃ আরে আমরা পড়তেসি তো।tongue লেখা থামবে কেন? লিখতে থাকো।angry
সময় পাইলে ব্ল্যাকহোলের সবগুলো লেখা নিয়ে একটা সারাংশ লিখবো প্ল্যান আসে।blushing

-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

#৮ ০৪-০৫-২০০৮ ১৩:১৫

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৭৯০

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

দুই দুইটা রেপু দিছিলাম এই বিষয়ক আগের টপিকটায় একাধিক পোস্টে! তাও ছাইড়া দিবার কথা ভাবছেন! angry
টাইম পাই নাই বলি এই টা পড়ি নাই blushing
এক্ষুনি পড়তেছি। তারপর donttell
এই টপিকটা আমার খুবই পছন্দ কিন্তু অল্প সময়ে বা অস্থির মনে পড়ে কোন লাভ নেই! তাই... brokenheart
আপনি অবশ্যই লিখবেন!

পড়লাম! আরো বেশি বেশী করে লেখেন! এত্তো তাড়াতাড়ি শেষ brokenheart
ভাল লাগতেছিল পড়তে smile

সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (০৪-০৫-২০০৮ ১৩:৪৯)

-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

#৯ ১৩-০৫-২০০৮ ০২:০৫

ধ্রুব
প্রজন্মানুরাগী
Current Status...অলস সময়ের পাড়ে
থেকে: শূন্যের কাছাকাছি
নিবন্ধিত হয়েছেন: ২১-০২-২০০৮
পোস্ট: ২৬৬

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

রসি ভাই, লেখা অনেক আগেই পড়েছিলাম। কিন্তু কমেন্ট করার সময় পাইনাই। আচ্ছা যাইহোক। কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করুন।
ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে ওটার Gravity তত বেশি হবে আর সেজন্য ওটার আকার ছোট হবে তাই না ? আচ্ছা, তাহলে ব্ল্যাক হোল কতটুকু ছোট হতে পারে? মানে একটা ব্ল্যাক হোলের লিমিট কতটুকু এটাকি এখনো যানা গিয়েছে?আমি যা বোঝাতে চাচ্ছি তার আরেকটি হল ব্ল্যাক হোল কি তার নিজের ভরের চাপে কখনো বিস্ফোরিত হয়? আমাদের মহাবিশ্বতো সম্প্রসারিত হচ্ছে, তাই না ? এখন প্রতিটি পদার্থের বেগ যদি পেছন দিকে নেই তাহলে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, তো এটা কি হতে পারে না যে আমাদের মহাবিশ্ব ব্ল্যাক হোলেরই একটি বিস্ফোরন থেকে তৈরি? আচ্ছা যাইহোক, কথার কথা বললাম মানে জাস্ট একটু যুক্তি দেয়ার চেষ্টা করলাম।

আচ্ছা রসি ভাই, আমার "ওয়ার্ম হোল" সম্পর্কে জানার খুব ইচ্ছা। আপনি যদি কিছু জানেন তাহলে আশা করব আপনি আলাদা আরেকটি থ্রেডএ তা শেয়ার করবেন। ধন্যবাদ।

-----------------------
http://forum.projanmo.com/uploads/2008/07/968_k_walk.gif

অফলাইন

#১০ ১৫-০৫-২০০৮ ১৮:৪১

রসি
প্রজন্মাসক্ত
Current Status...Particle Physics gives me NOTHING, but a HADRON.
থেকে: বগুড়া
নিবন্ধিত হয়েছেন: ২৭-০২-২০০৮
পোস্ট: ৫২৪
ওয়েবসাইট

Re: অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

ধ্রুব লিখেছেন:

রসি ভাই, লেখা অনেক আগেই পড়েছিলাম। কিন্তু কমেন্ট করার সময় পাইনাই। আচ্ছা যাইহোক। কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করুন।
ব্ল্যাক হোলের ভর যত বেশি হবে ওটার Gravity তত বেশি হবে আর সেজন্য ওটার আকার ছোট হবে তাই না ? আচ্ছা, তাহলে ব্ল্যাক হোল কতটুকু ছোট হতে পারে? মানে একটা ব্ল্যাক হোলের লিমিট কতটুকু এটাকি এখনো যানা গিয়েছে?আমি যা বোঝাতে চাচ্ছি তার আরেকটি হল ব্ল্যাক হোল কি তার নিজের ভরের চাপে কখনো বিস্ফোরিত হয়? আমাদের মহাবিশ্বতো সম্প্রসারিত হচ্ছে, তাই না ? এখন প্রতিটি পদার্থের বেগ যদি পেছন দিকে নেই তাহলে তারা একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, তো এটা কি হতে পারে না যে আমাদের মহাবিশ্ব ব্ল্যাক হোলেরই একটি বিস্ফোরন থেকে তৈরি? আচ্ছা যাইহোক, কথার কথা বললাম মানে জাস্ট একটু যুক্তি দেয়ার চেষ্টা করলাম।

আচ্ছা রসি ভাই, আমার "ওয়ার্ম হোল" সম্পর্কে জানার খুব ইচ্ছা। আপনি যদি কিছু জানেন তাহলে আশা করব আপনি আলাদা আরেকটি থ্রেডএ তা শেয়ার করবেন। ধন্যবাদ।

ধ্রুব ভাই, আমি নিজেও অনেক কিছুই জানি না।
ব্ল্যাক হোল যখন ছোট হতে থাকে তার মানে তার গ্র্যাভিটি তখন আরো বাড়তে থাকে। Gravitational Pullএর কারণেই সে তার নিজের ভরকেই নিজের কেন্দ্রের দিকে টানতে থাকে। এখন ব্ল্যাক হোল কতটুকু ছোট হবে? যখন একটি ব্ল্যাক হোলের ব্যাসার্ধ Schwarzschild Radiusএর সমান হবে, তারপরে আর ছোট সে হতে পারবে না। এরপরে বিস্ফোরণ হবে। এখন Sch. Rad. = 2Gm/sqr(c) . এখানে G = Gravitational Constant, m= Mass of that Black hole, c=light speed. সুতরাং mএর কারনে এক এক ব্ল্যাক হোলের সর্বশেষ আয়তন এক এক রকম হবে।
আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে নাকি সঙ্কুচিত হচ্ছে এখনো কেউ জোর দিয়ে বলতে পারবে না। যা হোক আজকে হয়ত Expanding Phaseএ আছে, কালকে হয়ত Squeezing Phaseএ চলে যাবে। যা হোক, আমাদের মহাবিশ্ব মাত্র একটি ব্ল্যাক হোলের বিস্ফোরন মনে হয় না - বিভিন্ন স্থানের একাধিক ব্ল্যাক হোলের বিস্ফোরন বলেই আমার বিশ্বাস। সুতরাং বিভিন্ন গ্যালাক্সি বা মহাবিশ্বের কণাসমূহের উতস-স্তল বিভিন্ন Point.
WormHole = Black Hole --> Singularity Point --> White Hole.
WormHole হচ্ছে টাইম ট্রাভেল করার জন্য Theoritical Physicsএর গাঁঞ্জা-খুরি ধারনা। CERN তো ব্ল্যাক হোল-ই বানাতে পারছে না, থাকত দূরে হোয়াইট হোল, যার কিনা কোন অস্তিত্ব-ই নাই। তার মধ্যে HyperSpaceকে Bend করানোর ব্যাপারও আছে।
আপনে সবচেয়ে ভাল হয়, Stephen Hawkingএর A Brief History of Time টা পড়েন, খুবি সোজা এবং মজা করে Hawking বইটা লেখসে। কোথাও আটকে গেলে WikiPediaতে সার্চ করেন।
WormHole নিয়ে আমি বিস্তর পড়াশুনা করসি, কিন্তু শেষে মনে হইসে, Theoritical Physicist রা গাঞ্জা চিবাইয়া equation লিখসে অথবা কিছহু একটা কইরা টাকা কামাইতেসে, হাহাহা।

-----------------------
আমার অহংকার আমার বাবা মুক্তিযোদ্ধা, আমার অহংকার আমি বাংলাদেশের সন্তান।
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।

অফলাইন

  • হোম
  •  » বিজ্ঞান
  •  » অবশেষে ব্ল্যাক হোল - একটি নক্ষত্রের মৃত্যু'র শেষ অধ্যায়

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.136 seconds, 13 queries executed ]