Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ৩০-০৪-২০০৮ ১৫:২৩

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৫
ওয়েবসাইট

ভূতুড়ে ব্যাংক!!!

দেশে সর্বপ্রথম ভার্চুয়াল ব্যাংকিং সেবা নিয়ে আসল ব্র্যাক ব্যাংক (ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে অপছন্দনীয় বেসরকারী ব্যাংক)।
গুলশানে চালু হওয়া এ ব্যাংকে কোন ব্যাংকিং কর্মকর্তা থাকবে না। সম্পূর্ণ অটোমোটেড এবং মানুষ ছাড়াই ২৪ ঘন্টা আপনার ব্যাংকিং কার্যক্রম চালাতে পারবেন।

তবে আপাতত এটাকে উন্নত এটিএম বুথ ই বলা যেতে পারে। সব এটিএম ই সম্ভবত ক্যাশ ডিপোজিটের ব্যবস্থা আছে। কিন্তু কেউ সেই সুবিধা দেয় না। ডাচ বাংলা নাকি একবার পরীক্ষামূলক ভাবে চালু করেছিল। পরে দেখে সব জাল নোট দেয়াlol2

এখানে অতিরিক্ত সেবা হবে চেক ইস্যু।বাকি সব কাজই এটিএম বুথ থেকে করা যায়।

বিস্তারিত: http://thedailystar.net/story.php?nid=34493


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#২ ৩০-০৪-২০০৮ ১৫:৫৯

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৮০৭

Re: ভূতুড়ে ব্যাংক!!!

হাঙ্গরিকোডার লিখেছেন:

....ব্র্যাক ব্যাংক (ব্যক্তিগত ভাবে আমার সবচেয়ে অপছন্দনীয় বেসরকারী ব্যাংক)।

সম্পর্কযুক্ত মনে হচ্ছে বলেই জিজ্ঞাসা-বাংলাদেশের মধ্যে সেবাদানকারী সরকারী-বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে সার্ভিস ...ইত্যাদি বিষয়ে ভাল কোনটি বা কোনগুলো? কোন র‌্যাংকিং আছে কি?

অফলাইন

 

#৩ ৩০-০৪-২০০৮ ২২:৩৯

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৫
ওয়েবসাইট

Re: ভূতুড়ে ব্যাংক!!!

তপু লিখেছেন:

সম্পর্কযুক্ত মনে হচ্ছে বলেই জিজ্ঞাসা-বাংলাদেশের মধ্যে সেবাদানকারী সরকারী-বেসরকারী ব্যাংকগুলোর মধ্যে সার্ভিস ...ইত্যাদি বিষয়ে ভাল কোনটি বা কোনগুলো? কোন র‌্যাংকিং আছে কি?

সেরকম কোন র‌্যাংকিং নাই। তবে আমার কিছুটা মতামত এরকম:
সরকারি ব্যাংক - বাতিল...
বেসরকারী ব্যাংক:
স্ট্যান্ডার্ড চার্টাড -> অনেক সুবিধাই হয়তো আছে। তবে ব্যায়বহুল ব্যাংকিং। স্ট্যাটাস মেইনটেন এর জন্য হিসাব খুলতে পারেন।
এইএসবিসি -> আগেরটার মতই। তবে World's local bank এর সাথে কাজের কোন মিল নেই। আমি একবার একাউন্ট ওপেন করতে গেলে মহিলাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম "যদি আমার এক একাউন্ট দিয়ে আমি সারা বিশ্ব থেকে আপনাদের সাথে লেনদেন করতে না পারি তাহলে এটা বিশ্বের লোকাল ব্যাংক হল কিভাবে?"। মহিলা প্রসঙ্গে এড়িয়ে ভাইয়ার সাথে অন্য বিষয়ে কথা বলতে শুরু করলেন। কারওয়ান বাজার শাখায় যাওয়ার পর মনে হল, আমাকে সেব ওদের কাছ থেকে আদায় করতে হবে। অথ্যাৎ আমাকে সেবা নিতে হবে। ওরা সেবা দিতে বসে নি। একাউন্ট খুলব। বলল ৭ তলায় যেতে হবে। সেখানে ওমুক আপনাকে সাহায্য করবেন। নাম শুনে পোলা না মাইয়া বুঝতে পারলাম না। পরে উপরে গিয়ে অভ্যর্থনায় বসা পুরুষটিকে ভাইয়া বলল আমি ওমুকের সাথে কথা বলতে এসেছি একাউন্ট খোলার ব্যাপারে। তিনি ভাইয়াকে পেছনের দিকে পিএবিএক্সটা দেখিয়ে বললেন xx নম্বরে ফোন করুন। আশা করি বুঝতে পারছেন সেবার নমুনা।
নিচে থাকার সময় দেখলাম এক ভদ্রলোক খুব রেগে গেলেন। তিনি সম্ভবত কোন কাজে এসেছেন এ শাখায়। তাকে তার অন্য শাখা যেতে বলা হলে তিনি খুব রেগে গিয়ে বললেন "আমি এখানে বসে আছি, আপনি ঐ শাখা থেকে ওগুলো নিয়ে আসার ব্যবস্থা করুন। যা বুঝলাম পরে সেরকমটিই করা হবে"।

ইস্টার্ন ব্যাংক-> দেশিয় ব্যাংকের মধ্য সম্ভবত ১ম অনলাইন ও ইন্টারনেট ব্যাংকি চালু করে। ভিসা কার্ডের কারণে ভালই সুবিধা পাওয়া যায়। নিজেদের এটিএম বুথ কম। তবে কিউ ক্যাশ থেকে সেবা নেয়া যায়। অনলাইন ব্যাংকিং পুরোপুরি ফ্রি (আমার যখন একাউন্ট ছিল; গত বছর বন্ধ করে দিয়েছি)।১৫০০০ টাকার নিচে ব্যালেঞ্চ থাকলে কোন সুদ দেয়ানা। তবে টাকা তোলা যাবে যদিও মাইনাস এ টাকা দেখায়।

ইসলামী ব্যাংক -> অতি উন্নত মানের সরকারী ব্যাংক। তবে আপনার টাকা কখনও কমবে না। অথ্যাৎ ফি এর তুলনায় রিটার্ন একটু হলেও বেশি। আমার দুইটা একাউন্ট আছে। যদিও এখন চালু নেই মনে হয়।

ডাচ বাংলা ব্যাংক -> ব্রাঞ্চবেসড কাস্টমার সেবার মান সম্ভবত একটু দুর্বল। তবে যে হারে এটিএম বুথ আছে তাতে ব্রাঞ্চে যাওয়ার দরকারই পড়ে না। ঢাকায় প্রায় ১০০ এটিএম বুথ। সারা দেশে প্রায় ২৫০। মোট ৩১৭ টা করবে এ বছরে। একাউন্টে টাকা জমা দিতে গেলে জোনের বাইরে হলে ২৩টাকা অনলাইন ফি দিতে হয়। এটিএম কার্ড ফি বছরে ১০০ বা ২০০ টাকা। ইন্টারনেট ব্যাংকিং ২০০ টাকা।

ঢাকা ব্যাংক -> ইবিএল এর মত। তবে প্রতি লেনদেনে ১০০ টাকা দিতে হয় যা ডাচ বাংলার ক্ষেত্রে ২৩ টাকা।

ঢাকা, ইস্টার্ন ব্যাংক (ইবিএল) ও ডাচ বাংলা একই সফটওয়্যার (FlexCube) ব্যবহার করে। তাই সেবার ধরণ মোটামুটি একই। তবে মান আর খরচ আলাদা।

ব্র্যাক ব্যাংক->
এই ব্যাংকটি ব্যাংকিং পেশাকে হকারি বানিয়ে ফেলেছে। এদের জন্যই এখন ব্যাংকাররা একটু বিব্রত। বাংলালিঙ্কের মত দ্বারে দ্বারে একাউন্ট /কার্ড বিক্রি করে। প্রচুর হিডেন ফি। তবে আমান ভাইয়ের মতে নাকি কাস্টমার সার্ভিস ভাল। যেমন: ব্যাংকে গিয়ে যদি একটুও দাড়িয়ে থাকেন কেউ একজন আপনাকে এটেন্ড করবে। যদিও আমান ভাই ছাড়া আর কারও মুখে প্রশংসা শুনিনি। এখানেও জোনের বাইরে থেকে লেনদেনের সময় ৩০টাকা দিতে হয়।

দেশের এ ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং কে আমি "ইলেকট্রনিক ডিডি" বলিbig_smile। কারণ অনলাইন ব্যাংকি বলছে আবার প্রতি লেনদেন টাকা নেয়। অদ্ভূত।

বাকি ব্যাংকগুলো সম্পর্কে লেখার মত কোন ধারণা নেই।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০১-০৫-২০০৮ ১২:০৫)


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#৪ ০১-০৫-২০০৮ ০০:৩৭

স্পাইডারম্যান
প্রজন্মাসক্ত
Current Status...মুঠোফোনে সুডোকু খেলছি
থেকে: রাজশাহী
নিবন্ধিত হয়েছেন: ১০-০৩-২০০৮
পোস্ট: ৭১৪

Re: ভূতুড়ে ব্যাংক!!!

ব্র্যাক ব্যাংক->
এই ব্যাংকটি ব্যাংকিং পেশাকে হকারি বানিয়ে ফেলেছে। এদের জন্যই এখন ব্যাংকাররা একটু বিব্রত। বাংলালিঙ্কের মত দ্বারে দ্বারে একাউন্ট /কার্ড বিক্রি করে। প্রচুর হিডেন ফি। তবে আমান ভাইয়ের মতে নাকি কাস্টমার সার্ভিস ভাল। যেমন: ব্যাংকে গিয়ে যদি একটুও দাড়িয়ে থাকেন কেউ একজন আপনাকে এটেন্ড করবে। যদিও আমার ভাই ছাড়া আর কারও মুখে প্রশংসা শুনিনি। এখানেও জোনের বাইরে থেকে লেনদেনের সময় ৩০টাকা দিতে হয়।

কিছুদিন আগে রাজশাহী থেকে ঢাকায় একই ব্যাংকের শাখায় ১২০০ টাকা পাঠাতে ১২৫ টাকা চার্জ নিয়েছে।এরা মহা প্রতারক।

অফলাইন

 

#৫ ০১-০৫-২০০৮ ১১:৫২

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০২৪
ওয়েবসাইট

Re: ভূতুড়ে ব্যাংক!!!

স্পাইডারম্যান লিখেছেন:

ব্র্যাক ব্যাংক->
এই ব্যাংকটি ব্যাংকিং পেশাকে হকারি বানিয়ে ফেলেছে। এদের জন্যই এখন ব্যাংকাররা একটু বিব্রত। বাংলালিঙ্কের মত দ্বারে দ্বারে একাউন্ট /কার্ড বিক্রি করে। প্রচুর হিডেন ফি। তবে আমান ভাইয়ের মতে নাকি কাস্টমার সার্ভিস ভাল। যেমন: ব্যাংকে গিয়ে যদি একটুও দাড়িয়ে থাকেন কেউ একজন আপনাকে এটেন্ড করবে। যদিও আমার ভাই ছাড়া আর কারও মুখে প্রশংসা শুনিনি। এখানেও জোনের বাইরে থেকে লেনদেনের সময় ৩০টাকা দিতে হয়।

কিছুদিন আগে রাজশাহী থেকে ঢাকায় একই ব্যাংকের শাখায় ১২০০ টাকা পাঠাতে ১২৫ টাকা চার্জ নিয়েছে।এরা মহা প্রতারক।

thumbs_upঠিক। এরা মহা প্রতারক।

একবার আমার এক বন্ধুর ইজি একাউন্টের এটিএম কার্ড দিয়ে টাকা তুলতে পারছিল না। কারণ পিন কোড নাকি ভুল হচ্ছে। অথচ একই পিন কোড দিয়ে প্রায় ছয়মাস নিয়মিত সে টাকা তুলেছে। যাই হোক এরপর প্রায় তিনমাসের চেষ্টা সাধনা করে নতুন এটিএম কার্ড পেল। কার্ড পাওয়ার পরই তার একাউন্টের সব টাকা তুলে একাউন্ট বন্ধ করে দিয়েছে। তিন মাসে যে কি পরিমান ভোগান্তি সে ভুগেছে তা বলার মত নয়। সরকারী ব্যাংকেও এতটা ভোগান্তি হয় না।

ব্রাক ব্যাংকে আমার একটা একাউন্ট আছে। কিন্তু বহুবিধ কারণে আর ব্যবহার করি না। একাউন্ট বন্ধ করতেও যেতে ইচ্ছা হয় না। একাউন্ট করার আগে কি মিষ্টি মিষ্টি কথা অথচ একাউন্ট হয়ে গেলে ---- angryangry


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#৬ ০১-০৫-২০০৮ ২০:৫৯

স্বপ্নবাজ
পাঁড়ফোরামিক
Current Status...হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...
নিবন্ধিত হয়েছেন: ১৩-০৪-২০০৭
পোস্ট: ১৪৯০

Re: ভূতুড়ে ব্যাংক!!!

আমারও একটা একাউন্ট ছিল। ওরা যখন আমাদের ক্যাম্পাসে এসে কার্ড করায় তখন আমিও করি। তাই দেখে এক সিনিওর ভাই বলেছিলেন যে "ঘুঘু দেখেছ কিন্তু ঘুঘুর ফাদ দেখনি"। আমি মানে জিজ্ঞাসা করাতে বলেছিল "এখন তো কার্ড করেই ফেলেছ তাই আর বলে লাভ কি"। যাই হোক আমি কারনটা অবশ্য কয়েক মাস পরেই বুঝতে পেরেছিলাম এবং তারপরেই আর অমূখো হইনি।


-----------------------
...ঈশ্বরের মত
ভবঘুরে স্বপ্নগুলো.....                                                                        রক্তের গ্রুপঃ B+
...because the life is too short !!!

অফলাইন

 

#৭ ০১-০৫-২০০৮ ২২:৩৮

আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...অফিসে
থেকে: মগবাজার
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ২৫৯

Re: ভূতুড়ে ব্যাংক!!!

এইচ, এস, বি, সি কখনো ব্যবহার করিনি, তাই বলতে পারবো না ।
তবে কোডারের এর সাথে ১০০% একমত ব্রাক সম্পর্কে । ব্যাংক মানেই চিটার (আমার মতে), কিন্তু এরা সব সীমা ছারিয়ে গেছে ।
এরা চাকরির ক্ষেত্রেও চিটিং এ অস্তাদ । আমার এক বন্ধু সেখানে ইন্টার্ন করেছে, পারমানেন্ট করার জন্য তার ইন্টার্ন মেয়াদ ২ বার বারিয়েছে কিন্তু শেষে পারমানেন্ট করেনি ।
সেই পদে অন্য একজনকে নিয়েছে যার CG- 3 এর নিচে । যদি নাই করার ছিলো তাহলে ৬ মাস কেন খাটালি ?
তবে আমার পছন্দের ব্যাংক হলো ডাচ বাংলা (এ টি এম এর জন্য) ।
আর বাটপারদের মাঝে ২য় অবস্থায় আছে হয়তো স্ট্যান্ডার্ড চার্টাড, (আমার মতে) ।


-----------------------
কেন যে যন্ত্র হলামনা !!!!

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.117 seconds, 11 queries executed ]