Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
30% Discount in Hosting

#১ ০৫-০৪-২০০৭ ২২:১৯

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

জরুরী বিজ্ঞপ্তি

প্রজন্ম ফোরামের মাধ্যমে এর সদস্যদের মাঝে একটা ভার্চুয়াল সম্পর্ক তৈরি হচ্ছে। বিষয়টি আনন্দের। কিন্তু যেহেতু এখানে দুরত্ব রয়েছে তাই বোঝাবুঝির মধ্যেও কিছুটা পার্থক্য থেকে যায়। সেক্ষেত্রে একজন একভাবে একটি কথা বলেন; কিন্তু প্রাপক বা অন্যরা বিষয় সেভাবে নিতে পারছেন না। এটা একটা স্বাভাবিক সমস্যা, যা সবসময়ই হতে পারে। আমরা ফোরামে খুনসুটিও দেখতে পাই। যার কারণ অন্য একটি আলোচনায় শামীম ভাই বিশদ ব্যাখা করেছেন। একজন আরেকজনকে আপন ভাবে বলেই খুনসুটি হচ্ছে। অপরিচিত বা দুরের কারও সাথে সাধারনত আমরা এরকমটি করি না।
সমস্যা যেখান থেকে শুরু:
সম্প্রতি লক্ষ্য করছি আমরা প্রায় সবাই টপিকের মূল আলোচনা থেকে সরে যাই। এক পর্যায়ে এমন দাড়ায় যে, তা পারস্পরিক আক্রমনাত্মক হয়ে উঠছে যা অত্যন্ত দু:খজনক। সেক্ষেত্রে আমরা কুরুচিপূর্ণ কথা বলতেও ছাড়িনা।
এছাড়াও মজা করতে যেয়ে কিছু অশালীন পোস্ট ও দেখা যাচ্ছে যা কাম্য নয়।

আমি আবারও বলছি, এগুলো বেশির ভাগই বোঝার ভুল। প্রাপক ও প্রেরকের মধ্যে দুরত্বের কারণেই এটি হয়। কিন্তু আমার অনুরোধ কোন পর্যায়েই যেন কোন আলোচনা তিক্ত হয়ে না যায়। প্রাপক যদি প্রেরকের কথা স্বাভাবিক ভাবে নিতে না পারে সেক্ষেত্রে প্রেরকেরই দায়িত্ব এটি মনে রাখার ও  ভবিষ্যতে এ বিষয়ে যত্মবান হয়ে তার পুনরাবৃত্তি না করা।

আমি আশা করি, ফোরামটি একটু সুস্থ বিনোদনের মাধ্যম হয়ে উঠবে। এখানে যে সময়টা কাটাব তা যেন মোটেও তিক্ত না হয়ে বরং কিছুটা মানসিক শান্তির মাধ্যম হয়।

আশা করি সবাই বুঝবেন। অনেকগুলো বিষয় একসাথে মাথায় থাকায় তার উপর পরীক্ষার টেনশনে আমি গুছিয়ে কথাগুলো বলতে পারিনি। দু:খিত sad

প্রজন্ম ফোরাম সবার


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#২ ০৬-০৪-২০০৭ ০৫:৩১

বাবু
প্রজন্মাসক্ত
থেকে: বার্লিন, জার্মানী
নিবন্ধিত হয়েছেন: ৩১-০৩-২০০৭
পোস্ট: ৯২৭
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

আসলেই এই ফোরামের মাধ্যমে আমাদের একটা একটা ভার্চুয়াল সম্পর্ক তৈরি হচ্ছে।এখন আমাদের উচিত এই সম্পর্ক কে আরো বন্ধুসুলভ করা।

সর্বশেষ সম্পাদনা করেছেন বাবু (০৬-০৪-২০০৭ ০৮:৪১)


-----------------------
এ.এস.এম.নাজমুল

অফলাইন

 

#৩ ০৬-০৪-২০০৭ ০৭:২১

শামীম
সমন্বয়ক
Current Status...বায়বীয় পোস্ট
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৮৪৯
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

ভাই... আমি দুইখান কথা বলতে চাই এ প্রসঙ্গে .......

একই কাজ কোন সময় মজা কোন সময় তেতো হয় .... ছোট্ট উদাহরণ হল গুতাগুতি। ঘটনাটা হল... অপরপক্ষ তখনই মজা পাবেন যখন তিনি মজা নেয়ার মত মানসিক অবস্থা বা বিশ্বাস আনতে পারবেন। কাজেই এ ধরনের মজা করার আগে, যার সাথে করছেন তাঁর সাথে কিছু ব্যক্তিগত আলাপচারিতা, মেইল, মেসেঞ্জার, চ্যাট রূম ইত্যাদি মাধ্যমে করে নেন। তাহলে পারস্পরিক অন্তরঙ্গতা বৃদ্ধি পাবে, ভুল বোঝাবুঝি কম হবে।

এ ধরনের অন্তরঙ্গতা হলে: কোন কথাটি জোক করে বলছেন আর কোনটি সিরিয়াসলি বলছেন এটা যেমন অপরপক্ষ বুঝবেন... তেমনি কোন কথাটি জোক হিসেবে বিশেষ আরেকজনকে বলা যাবে,আর কোন কথাটি বললে উনি মাইন্ড করবেন  - তা ও বোঝা যাবে।

কাজেই কেহ যদি কারো কথায় আঘাত পান, তাহলে তাঁকে গোপনবার্তা দিয়ে জানান (বিনয়ের সাথে, কারণ উনি হয়ত বুঝতে পারেন নি যে আপনি কষ্ট পাবেন) ... এবং আস্থা রাখুন যে উনি আপনার কথা বুঝবেন ---- পারস্পরিক আস্থা/বিশ্বাস ছাড়া বন্ধুত্ব হয়না।
---------
এই তো দুদিন আগে একজন আমাকে আঙ্কেল বলল ....? তারপর ব্যক্তিগত মেসেজে জিজ্ঞেস করলেন কেমন আছি? ........
আমার উত্তর ছিল: আংকেল ডাক শোনার পরেও ভাল আছি .... ....

অফলাইন

 

#৪ ০৬-০৪-২০০৭ ০৭:৪০

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: জরুরী বিজ্ঞপ্তি

বাবু লিখেছেন:

আসলেই এই ফোরামের মাধ্যমে আমাদের একটা একটা ভার্চুয়াল সম্পর্ক তৈরি হচ্ছে।এখন আমাদের উচিত এই সম্পর্ক কে আরো বন্ধুসুলভ করা। কিন্ত অনেকসময় দেখা যায় কেউ কেউ খুব  সল্প সময়ের পরিচয়ে  এমন সব অশালীন মন্তব্য করেছে যা বেশ বেমানান। এই প্রসঙ্গে গতকালের কিছু পোষ্ট  লক্ষ্য করলেই চলবে।
আবার মজা মজার মতই যেন হয় ,যেমন ধরেন আমি একজনকে নিয়ে মজা করলাম আর সেটা যদি তাকে কষ্ট দেয় আর এর প্রতিবাদ হিসেবে যদি তাকে সকলের কাছে গোপন বার্তা পাঠিয়ে অভিযোগ করতে হয় তাইলে আমি বলব আমার এই মজা ব্যার্থ।
হয়ত এগুলো কারও বোঝার ভুল তারপরেও মজা আর আক্রমন এই দুটোর পার্থক্য যেন আমরা বুঝতে সচেষ্ট হয়ে আমাদের পোষ্ট গুলো করি। তাহলেই ফোরাম হয়ে উঠবে সুস্থ বিনোদনের মাধ্যম যেখানে থাকবে অনেক অনেক মজা আর মুক্ত আলোচনা ।

বানান ভুল ও ব্যাকরণ ভুল -
তৈরি হচ্ছে।এখন = তৈরি হচ্ছে। এখন
অনেকসময় = অনেক সময়
কেউ খুব  সল্প = কেউ খুব স্বল্প
সময়ের পরিচয়ে  এমন = সময়ের পরিচয়ে এমন
কিছু পোষ্ট  লক্ষ্য = কিছু পোস্ট লক্ষ্য
মতই যেন হয় ,যেমন = মতই যেন হয়, যেমন
পোষ্ট গুলো = পোস্টগুলো


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#৫ ০৬-০৪-২০০৭ ১০:১৬

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: জরুরী বিজ্ঞপ্তি

টপিকে জুরুরী বানানের বদলে জরুরী হবে।


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#৬ ০৬-০৪-২০০৭ ১৩:৩৯

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৫
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

হু...অনেকে আবার মধ্যরাত্রির জোকস্-এর মতো জোকস্ দিচ্ছেন যা ফোরামের মানকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করছেcool।যা হোক, আমাদের সবার এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত।

অফলাইন

 

#৭ ০৬-০৪-২০০৭ ১৩:৫১

শামীম
সমন্বয়ক
Current Status...বায়বীয় পোস্ট
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৮৪৯
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

ishtiaque লিখেছেন:

টপিকে জুরুরী বানানের বদলে জরুরী হবে।

পরীক্ষার মৌসুম বলে কথা...............

অফলাইন

 

#৮ ০৬-০৪-২০০৭ ১৪:৩৩

উদাসীন
সমন্বয়ক (মডারেটর)
Current Status...চিন্তিত!!! তাইরে নাইরে করে আর কত দিন??
নিবন্ধিত হয়েছেন: ১৭-০২-২০০৭
পোস্ট: ৭৪৬

Re: জরুরী বিজ্ঞপ্তি

প্রিয় বন্ধুরা,

আমার একটাই কথা-আজাইরা কথা কম বলুন। পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখুন। টুকটাক খুনসুঁটি অবশ্যই করুন। তাতে হৃদ্যতা বাড়বে বই কমবে না। সুচিন্তিত মতামত দিতে চেষ্টা করুন। যুক্তিসহ তর্ক করুন, অযথা আক্রমন নয়। আমরা তো সবাই এখানে আ্যডাল্ট তাই না? পরিমিতি বোঝার ক্ষমতা অবশ্যই সবার আছে বলে বিশ্বাস করি। মাত্রা বজায় রাখুন মন্তব্যের ক্ষেত্রে। আমাদের প্রাণপ্রিয় প্রজন্মের এই শুরুর সময়টায় প্রত্যেকের একটু যত্নবান হওয়াটা একান্ত কাম্য।

এই চাওয়া টা কি খুব বেশী চাওয়া????

উদাসীন


-----------------------
জনম জনম তোমায় চেয়ে যাবে
রোদন ভরা আমার দীর্ঘশ্বাস।

অফলাইন

 

#৯ ০৬-০৪-২০০৭ ১৫:৫৭

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

উদাসীন লিখেছেন:

প্রিয় বন্ধুরা,

আমার একটাই কথা-আজাইরা কথা কম বলুন। পরস্পরের প্রতি শ্রদ্ধা রাখুন। টুকটাক খুনসুঁটি অবশ্যই করুন। তাতে হৃদ্যতা বাড়বে বই কমবে না। সুচিন্তিত মতামত দিতে চেষ্টা করুন। যুক্তিসহ তর্ক করুন, অযথা আক্রমন নয়। আমরা তো সবাই এখানে আ্যডাল্ট তাই না? পরিমিতি বোঝার ক্ষমতা অবশ্যই সবার আছে বলে বিশ্বাস করি। মাত্রা বজায় রাখুন মন্তব্যের ক্ষেত্রে। আমাদের প্রাণপ্রিয় প্রজন্মের এই শুরুর সময়টায় প্রত্যেকের একটু যত্নবান হওয়াটা একান্ত কাম্য।

এই চাওয়া টা কি খুব বেশী চাওয়া????

উদাসীন

একেবারেই না। এটি প্রাজন্মিক অধিকার smilesmilesmile। আপনার সাথে আমি একমত।


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#১০ ০৬-০৪-২০০৭ ১৬:০৩

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ঈদ শেষ! surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৩৯১৬
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

ishtiaque লিখেছেন:

টপিকে জুরুরী বানানের বদলে জরুরী হবে।

জুরুরী আবার কোথায় দেখলেন?


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ক্ষুধার্ত কোডারের প্যাঁচাল  ::  Domain Name Reg, Web Hosting & Dev.

অফলাইন

 

#১১ ০৬-০৪-২০০৭ ১৭:৩৩

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: জরুরী বিজ্ঞপ্তি

বিপ্র লিখেছেন:

হু...অনেকে আবার মধ্যরাত্রির জোকস্-এর মতো জোকস্ দিচ্ছেন যা ফোরামের মানকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করছেcool।যা হোক, আমাদের সবার এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত।

আমি এই ব্যাপারে ১০১ ভাগ একমত।


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#১২ ০৬-০৪-২০০৭ ১৮:১১

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৫
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

ishtiaque লিখেছেন:

বিপ্র লিখেছেন:

হু...অনেকে আবার মধ্যরাত্রির জোকস্-এর মতো জোকস্ দিচ্ছেন যা ফোরামের মানকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করছেcool।যা হোক, আমাদের সবার এই বিষয়ে লক্ষ্য রাখা উচিত।

আমি এই ব্যাপারে ১০১ ভাগ একমত।

যাক একটা ব্যাপারে অন্তত একমত হওয়া গেল...

অফলাইন

 

#১৩ ০৬-০৪-২০০৭ ২২:২১

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬০১
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

হাঙ্গরিকোডার  এবং ঊদাসীন উভয়ই গুছিয়ে লিখেছেন। আশা করি আমরা সবাই সচেতন হব।


-----------------------
পৃথিবী সাহসী মানুষের জন্যে।

অফলাইন

 

#১৪ ০৭-০৪-২০০৭ ১১:০৫

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৪

Re: জরুরী বিজ্ঞপ্তি

পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এই ফোরামকে আমরা আরও সুন্ধর করে গড়ে তোলা উচিৎ।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

#১৫ ০৭-০৪-২০০৭ ১১:১৯

শামীম
সমন্বয়ক
Current Status...বায়বীয় পোস্ট
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৮৪৯
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

Ahsanullah Tutul লিখেছেন:

পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এই ফোরামকে আমরা আরও সুন্ধর করে গড়ে তোলা উচিৎ।

আমার গা-বাঁচানো কথাbig_smile: এই শ্রদ্ধাবোধ জোর করে আনা যায় না .. ভেতর থেকে আসতে হয়, কিংবা অর্জন করে নিতে হয়।

এক হাতে তালি বাজে না .... কেউ তালি বাজানোর জন্য হাত বাড়িয়ে দিলে, আপনার হাত যদি বাড়াতেই হয় তবে তালি না দিয়ে হ্যান্ডশেক করুন cool

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৭-০৪-২০০৭ ১১:২২)

অফলাইন

 

#১৬ ০৭-০৪-২০০৭ ১১:২৭

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৪

Re: জরুরী বিজ্ঞপ্তি

আমি ও আমরা আগে কি করেছি জানিনা
তবে এখন থেকে আমি পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এই ফোরামকে আমি আরও সুন্দর করে গড়ে তুলতে সচেষ্ট থাকব।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

#১৭ ১৭-০৪-২০০৭ ১৪:১২

আমান
প্রজন্মাসক্ত
Current Status...কাজ করবো বলে ভাবছি
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৩-২০০৭
পোস্ট: ৭৯০
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

আমি দু:খিত, আমার মধ্যরাতের জোকসের জন্য sad crying
আমি নই, আসলে আমার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এর জন্য দায়ী hehe। ডিফেন্সে দিনের জোকস বলে কিছু নাই , তারপর এখন হলাম প্রোগ্রামার, গড়ে এরাও দিনের চাইতে রাতের জোকস বেশি পছন্দ করে। তাই পরিবেশের দোষে আজ আমি কোন ভালো জোকস পারি না , এমনকি আপনাদের নতুন নতুন চমৎকার সব জোকসগুলি মনেও রাখতে পারি না.... করাপ্টেড মেমরী crying crying


-----------------------
"উচ্চস্বরে হাসলে নাকি রোজা হালকা হয়। আমি অনুচ্চস্বরে হেসে রোজা ভারি করে রাখলাম।"-- দ‍্য হাঙ্গরীকোডার
"Life is like a ten speed bike, most of us having gears we never use"--Schulz
http://www.amanpages.com/

অফলাইন

 

#১৮ ১৭-০৪-২০০৭ ১৫:৩৮

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৪

Re: জরুরী বিজ্ঞপ্তি

আমরা ভুল করে করেই তো আস্তে আস্তে শিখছি।
অন্তত ভুল করে দুঃখিত তো বলতে পারি।
এভাবেই এই ফোরাম সুন্ধর ও স্বার্থক হবে।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

#১৯ ২৮-০৪-২০০৮ ১৪:২৩

borna
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ৩০-০৩-২০০৭
পোস্ট: ২৮

Re: জরুরী বিজ্ঞপ্তি

আমরা সবাই বলি বেশি, করি কমthinking।আশাকরি দুটাই হবে..shame

অফলাইন

 

#২০ ২৮-০৪-২০০৮ ১৫:৩২

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার খালি ঘুম আসে hairpull
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৩৭১৪
ওয়েবসাইট

Re: জরুরী বিজ্ঞপ্তি

এক বছর আগের একটা পোস্ট কেন যে আবার নাড়াচাড়া করতে গেলেন, এখন দেখেন এইটার মধ্যে কতগুলি রিপ্লাই পড়বো। notlistening


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.216 seconds, 11 queries executed ]