Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১০-০৩-২০০৮ ২৩:৪৭

মুন
প্রজন্মাসক্ত
Current Status...তাদের আমি পিট্টি দিব
থেকে: কলাবাগান
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৮০০

কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?

Artifitial sweetener বা কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?  আমরা সকলেই চিনির ক্ষতিকর প্রভাব নিয়ে শংকিত থাকি। দাঁত ক্ষয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া এবং সর্বপরি diabetic এ আক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই ত্রিশোর্ধ বয়সে চিনির পরিবর্তে artifitial sweetener ব্যবহার করা শুরু করে। কিন্ত্ত এসমস্ত কৃত্রিম চিনি/মিষ্টি কি নিরাপদ? ল্যাবরেটরীতে অন্যান্য প্রাণীর উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে কোন artifitial sweetener এরই মারাত্নক ক্ষতিকর প্রভাব আছে। চলুন দেখে নেওয়া যাক এগুলো কি কি   saccharin:   saccharin আবিস্কৃত হয় ১৮৭৯ সালে। acid saccharin, sodium saccharin ও calcium saccharin
এটি নামেও পরিচিত। পরবর্তীতে ১৯৭৭ সালে আবিস্কৃত হয় saccharin থেকে ক্যান্সার হতে পারে । শুধু তাই নয়, এ থেকে এ্যালার্জি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, ডাইরিয়া ইত্যাদিও হতে পারে। এই বিশাল সময় ধরে এটি এতই বহুল ব্যবহৃত ও জনপ্রিয় ছিল যে কেউ কেউ এটার কোন পার্শ প্রতিক্রিয়া থাকতে পারে তা পর্যন্ত মানতে চাইত না!    cyclamate  এটি sodium cyclamate ও calcium cyclamate নামেও পরিচিত যা ১৯৫০ সালে বাজারে আসে। চিনির চেয়ে ৫০ গুন বেশি মিষ্টি বলে এর কদরও বেশি । অথচ এই artifitial sweetener থেকে cancer , DNA damage ইত্যাদি জটিল জটিল রোগ হতে পারে।
  aspartame  এটি আরেকটি artifitial sweetener যা মানুষের মস্তিস্কে ও শরীরে মারাত্নক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে - যেমন দৃষ্টিহীনতা, বাকহীনতা, মাথা ব্যথা, উচ্চ রক্তচাপ, মাংসপেশীতে ব্যথা, বিষন্নতা এমনকি স্মৃতিশক্তিলোপ পর্যন্ত হতে পারে। এমনকি aspartame ব্যবহারকারীর ত্রুটিপূর্ণ বা প্রতিবন্ধী সন্তানও জন্ব নিতে পারে। aspartame এর একটি উপাদান diketopiperazine বা carcinogen থেকে brain tumor ও হতে পারে! অথচ অধিকাংশ ডায়েট সফট ড্রিংকে এই উপাদানটি ব্যবহার করা হয়।   acesulfame potassium বা acesulfame – k
এটি থেকেও cancer হতে পারে। এর উপাদান aceptoacetamide thyroid gland ও kidney cancer
এর জন্যও দায়ী। মজার ব্যাপার হলো চিনির মতো aspartame ও acesulfame শরীরে insulin release হওয়ার পরিমানও কমিয়ে দেয়।    chlorinated sucrose – sucralose   পরবর্তীতে জনসন এন্ড জনসন কোম্পানী (johnson & johnson company ) chlorinated sucrose বা sucralose তৈরি করে যা lymphatic cell mutations, liver and kidney enlargement, structural irregularities of the colon, thymus gland disease, genetic damage, birth defect, রক্তের লাল কণিকা হ্রাস ইত্যাদি অসংখ্য রোগের জন্য দায়ী।   যদি একান্তই চিনির বিকল্প খেতে হয়, তবে প্রাকৃতিক বিভিন্ন ফলের ও শস্যের রসই শ্রেয়, এগুলো যেমন চিনির মতো ক্ষতিকর নয়, তেমনি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ উপকারী খাদ্য।  এরপরেও কি আমরা কৃত্রিম মিষ্টি তথা artifitial sweetener ব্যবহার করব? সেক্ষেত্রে বলতেই - যার টাকা সে খরচ করবে এবং তা যেভাবে খুশি। 

সূত্র: http://commonground.ca/iss/0506167/cg16 … tame.shtml

বিশেষ দ্রষ্টব্য: কৃত্রিম মিস্টিগুলোর নাম ইংরেজিতেই লিখেছিলাম কারন সহজে বোঝা যাবে। কোন খাবারে কোন কৃত্রিম মিস্টি ব্যবহার হলে তা তো ইংরেজীতেই লেখা থাকে সাধারনত। আর নয়ত ইংবা লিখতে হতো। অনেক সুন্দর সুন্দর পোস্ট বাংলায় অনুবাদ করে লিখতে ইচ্ছে করে - কিন্তু অলস তোsad এটা অনেক আগে অনুবাদ করা।


-----------------------
‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??crying
কি যে করি ধ্যাত্তরীকাই,  আস্তে ঘুরে ফ্যান!!! cry

অফলাইন

 

#২ ১১-০৩-২০০৮ ০০:২৮

রূপসী-রাক্ষসী
পাঁড়ফোরামিক
Current Status...হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে
থেকে: মুড়ানো ( ঢাকা )
নিবন্ধিত হয়েছেন: ০১-০২-২০০৮
পোস্ট: ১০০৪
ওয়েবসাইট

Re: কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?

আজকাল তো প্রাকৃতিক মিষ্টি ই নিরাপদ না! থাক তো দূরে কৃত্তিম মিষ্টি এর কথা!!
যাই হোক।।আপনার লেখাটি পড়ে কিছু জানতে পারলাম।ধন্যবাদ!


-----------------------
ফিরতে ঘরে ভয়...ফিরলে ঘরে দুঃখগুলোর সঙ্গে দেখা হয়...
না না...শুন্য ঘরে নেইকো আমার একলা থাকার ভয়...

অফলাইন

 

#৩ ২৭-০৪-২০০৮ ১১:৪৩

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?

আপু অনুবাদ করা থামালেন কেন জোস হইতেছিলো তো thumbs_up cool


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৪ ২৭-০৪-২০০৮ ১১:৫৯

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৮০
ওয়েবসাইট

Re: কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?

মুন লিখেছেন:

আমরা সকলেই চিনির ক্ষতিকর প্রভাব নিয়ে শংকিত থাকি। দাঁত ক্ষয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া এবং সর্বপরি diabetic এ আক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই ত্রিশোর্ধ বয়সে চিনির পরিবর্তে artifitial sweetener ব্যবহার করা শুরু করে

একটা ভুল ধারণা। হয়তো ভুল ধারণাটা মুনের না। কিন্তু বেশিরভাগ মানুষই এই ধারণা পোষন করে।

মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না।
কিন্তু,
ডায়াবেটিস হলে মিষ্টি খেতে মানা।

অনেকটা এমন।

শরীরের উপর লবন দিলে ঘা হয় না।
কিন্তু,
কিন্তু শরীরে ঘা হলে লবন দেয়া মানা।


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#৫ ২৭-০৪-২০০৮ ১৪:০৩

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৮৩
ওয়েবসাইট

Re: কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?

শিপলু লিখেছেন:

মুন লিখেছেন:

সর্বপরি diabetic এ আক্রান্ত হওয়ার ভয়ে অনেকেই ত্রিশোর্ধ বয়সে চিনির পরিবর্তে artifitial sweetener ব্যবহার করা শুরু করে।

মিষ্টি খেলে ডায়াবেটিস হয় না।কিন্তু,ডায়াবেটিস হলে মিষ্টি খেতে মানা।

thumbs_up
শরীরে ইনসুলিনের ভারসাম্যের ব্যাঘাত ঘটলেই কেবল মানুষ ডায়াবেটিক্স দ্বারা আক্রান্ত হয়। খাবারের পরে রক্তে চিনি/কার্বোহাইড্রেড জাতীয়পদার্থ বেড়ে যায়। তখন অগ্ন্যাশয় ইনসুলিন তৈরী করে ভারসাম্য তৈরীর জন্যে।

ফোরামে অবশ্য ডাক্তার আছে। শুভ্রদা। বেশী না বলাই ভালো।donttell


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#৬ ২৭-০৪-২০০৮ ১৪:৩৬

তানভীর
প্রজন্মানুরাগী
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ০৫-০১-২০০৮
পোস্ট: ৩১৪
ওয়েবসাইট

Re: কৃত্রিম মিষ্টি কি নিরাপদ?

মিষ্টির কথা পড়ে মিষ্টি খাইতে মন চাইতেসে worried

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.679 seconds, 11 queries executed ]