Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২৬-০৪-২০০৮ ২৩:৫৭

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪২৯
ওয়েবসাইট

ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

ব্যাপারটা মাথায় ঢুকেছিলো একেবারে ছেলেবেলায়-কার কাছ থেকে যেন একটা শিখেছিলাম !
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_untitledfdfdfdfd.JPG

একটা ছকে সাজানো কিছু অঙ্ক; যোগ করলে সবদিকে ১৫ হয় ।

মুখস্ত করে ফেলেছিলাম, নিয়মটা জানার সুযোগ না থাকায়..
ম্যাজিক স্কয়ার বানানোর নিয়মঃ

১. বিজোড় ম্যাজিক স্কয়ার বানাবার মূল সূত্রটা হলো , যেকোন সংখ্যার পরবর্তী সংখ্যাটা তার ঠিক (ডানদিকে+কোনাকুনি উপরে)-র ছকে বসাতে হবে ।
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_1.JPG
মজার এই ম্যাজিক শিখতে চাইলে আসুন...

ক. বিজোড় সংখ্যক (৩*৩ বা ৫*৫...) ছকওয়ালা একটা বর্গ আকতে হবে..

http://forum.projanmo.com/uploads/2008/04/1128_2.JPG

খ. প্রথম সংখ্যাটা (১) সবচেয়ে উপরের সারির(row) ঠিক মাঝখানের ছকে বসবে..

গ. সূত্র অনুযায়ী এর পরের সংখ্যাটা (২) হবার কথা যেখানে, সেখানে কোন ছক নাই ।(ডান+উপরের ছকে) এক্ষেত্রে পরবর্তী সংখ্যাটা ঐ সূত্রের ছক যে কলামের উপরে অবস্থিত সেই কলামের সবচাইতে নিচের ছকে বসবে । **সূত্রের ছক=প্রাথমিক নিয়মানুযায়ী যেখানে পরবর্তীঅঙ্কটি বসার কথা..

ঘ. এবার সাধারন নিয়ম, কোনাকুনি ডান+উপরে উঠে যাওয়া, এবং একের পর এক সংখ্যা (অঙ্ক) বসানো..

ঙ. ছক শেষ হয়ে গেলে আবার গ. এর মত । এবার যেতে হবে ওই সারিটার(row) সর্ববামের ছকে । (৩ এর পরে ৪)


চ. সুত্রের ছকে আগেই কোন সংখ্যা দেয়া হয়ে থাকলে লাষ্ট ফিলাপ ছকের জাষ্ট নীচের ছকে যেতে হবে, নিচের চিত্রে, ৫ এর পরে ৬ যেখানে হবার কথা সেখানে আগেই ১ বসে গেছে, তাই ৬ , ৫ এর নিচে চলে এসেছে..

ছ. এভাবে একসময় ১ টা কর্ণ(ডায়াগন) সেটাপ হয়ে যাবে (চিত্রে ১৫ পর্যন্ত)। পরবর্তী সংখ্যাটি সর্বশেষ ফিলাপ ছকের জাষ্ট নিচের ছকে (অর্থাৎ ১৫ এর পরে ১৬ বসবে ১৫ এর নিচের ছকটায়)...
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_aa.jpeg
জ. বাকিটুকু আগের মত ।
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_6.JPG

সবধরনের ম্যাজিক স্কয়ার-ই , যে কোন সংখ্যা দিয়ে শুরু করা যায় । তবে প্রতিটি ক্রমিক সংখ্যার পার্থক্য সমান হতে হবে । নিচের স্কয়ারটি ২ থেকে শুরু হয়েছে এবং ২, ২+৩=৫, ৫+৩=৮... এভাবে এগিয়েছে ..
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_666.JPG

২. জোড় ম্যাজিক স্কয়ার এর জন্য ২ টা পদ্ধতি । একটা ৪ এর গুনিতক সংখ্যক ছকের জন্য(৪*৪, ৮*৮, ১২*১২...), আরেকটা ৪ এর গুনিতক বাদে অন্য জোড় সংখ্যাগুলির জন্য (৬*৬,১০*১০,১৪*১৪)...

২.ক. ৪ এর গুনিতক ম্যাজিক স্কয়ার...
মূল সূত্রটা হলো, ৪ এর যত গুনিতকই হোক না কেন, ৪*৪ এর মত মনে করে নিতে হবে.. এবং যেকোন এক কোনার ছক (বাম+উপর অথবা ডান+নিচ) এ প্রথম অঙ্ক/সংখ্যাটি বসিয়ে সারি বরাবর এগিয়ে যেতে হবে (আগেরবার কোনাকুনি এগিয়েছি)
এবং অঙ্কগুলি বসাতে হবে কেবলমাত্র বর্গের কর্ণ বরাবর অবস্থিত ছকগুলোতে...
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_e.JPG

ক. উদাহরনস্বরূপ ৮*৮ একটা ছক বানানো হল..

খ. (বাম+উপর) এর ছক থেকে ২*২ করে প্রতি ৪ টা ছককে চিহ্নত করা হলো । উদ্দেশ্য হলো , একটা ইমাজিনারী ডায়াগনাল তৈরী করা ...

গ. (বাম+উপর) এই ছকে প্রথম সংখ্যাটা বসাই...

ঘ. এবার প্রতিটা সারির বাম থেকে ডানে যেতে যেতে ডায়াগনালের ছকগুলো পুরন করতে থাকি.. সারির শেষে পৌছে গেলে আবার নীচের সারির সর্ববামের ছকে আসতে হবে..
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_s2.JPG
ঙ. এভাবে সর্বশেষ ছক পুরন হবার পরে সম্পূর্ন বিপরীত থেকে শুরু করতে হবে আবার । অর্থাত (সবচেয়ে নিচ + ডান) এই ছকে প্রথম সংখ্যাটা (১) ধরে নিয়ে প্রতিটা সারির ডান থেকে বামে এগিয়ে যেতে যেতে ফাকা ছকগুলি (ডায়গন বরাবর ছকগুলি প্রথমবার পুরণ করা হয়েছে, এবার বাকিগুলো..) পুরন করতে হবে..

কম্বাইন করার পর ৮*৮ ম্যাজিক স্কয়ার
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_s3.JPG

একটা ৪*৪ ম্যাজিক স্কয়ার
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_ss.JPG

২.খ. ৪ এর গুনিতক বাদে অন্য জোড় সংখ্যাগুলির জন্য (৬*৬,১০*১০,১৪*১৪)..

এইটায় ঝামেলা একটু বেশি...
পরে পোষ্ট এডিট করে আপডেট করবো... (হয়তো..)

* আরো কিছু ম্যাজিকাল জ্যামিতিক ফিগার রয়েছে..
ম্যাজিক হেক্সাগন
http://forum.projanmo.com/uploads/2008/04/1128_q.JPG

এছাড়া মাল্টিপ্লাই ম্যাজিক স্কয়ার (এটাতে যোগের পরিবর্তে প্রতিটি কলাম, রো বা ডায়াগনের অঙ্কগুলোকে গুন করলে সমান/একই ফলাফল পাওয়া যায়)

http://forum.projanmo.com/uploads/2008/04/1128_qqqq.jpeg

একই সাথে যোগ+গুন এর ফল একই হবে, এমন ম্যাজিক স্কয়ার ও রয়েছে..
ম্যাজিক কিউব...
ম্যাজিক সার্কেল..
এরকম অনেক ধরনের ফিগার আছে ।

গনিতের এই ম্যাজিক্যাল দুনিয়াটা অদ্ভূত সুন্দর, শিখে ফেলতে পারলে মজা পাবেন যে কেউ, সন্দেহ নেই...
wink

সর্বশেষ সম্পাদনা করেছেন বিবেক (২৭-০৪-২০০৮ ০০:০৭)


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#২ ২৭-০৪-২০০৮ ০০:০৪

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

এইটা কি সুডোকুর মত নাকি?
এইগুলা মিলাইতে আমার অনেক ভালো লাগে কয়েকটা দেন দেখি পারি কিনা


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৩ ২৭-০৪-২০০৮ ০০:২৫

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪২৯
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

খাইছে, মুজতবা ভাই, ১২ টা ছবি আপলোড করতে গিয়া আমার জান পানি হইয়া গেছে...  nailbiting

খাতায় প্রাকটিস করেন nailbiting

৫*৫  ৭*৭...  ১২*১২ এরকম বর্গ বানিয়ে মিলিয়ে দেখেন, পারেন কিনা ...


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#৪ ২৭-০৪-২০০৮ ০০:৩২

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৮০
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

অনেক কষ্টে বেজোড় সংখ্যার নিয়ম বেড় করেছিলাম স্কুলে থাকতে।
কিন্তু  ভাগ্য খারাপ। আবিস্কারের মর্যাদা পেলাম না। crying
ভার্সিটিতে একটা বই পড়লাম। এলগোরিদমের। সেখানে পুরো এলগোরিদমটাই ছিল।sad


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#৫ ২৭-০৪-২০০৮ ০০:৫৮

সাকিব
প্রজন্মাসক্ত
Current Status...আর...কত...সহ্য হয় ? ? ?
থেকে: মনিটর এর সামনে
নিবন্ধিত হয়েছেন: ০৯-০১-২০০৮
পোস্ট: ৫৬৭
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

দারুন লেগেছে বিবেক ভাই...thumbs_up thumbs_up thumbs_up thumbs_up
সাথে একটা + দিলাম......


এরকম পোস্ট আরও চাই....


-----------------------
ফেসবুকে আমি...

অফলাইন

 

#৬ ২৭-০৪-২০০৮ ০১:৩১

আলোকিত
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম!!
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৬-২০০৭
পোস্ট: ৩৩৬২
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

ধন্যবাদ খেলাছলে অঙ্ক শেখানোর জন্য wink


-----------------------
http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

অফলাইন

 

#৭ ২৭-০৪-২০০৮ ০৯:৫৪

ধ্রুব
প্রজন্মানুরাগী
Current Status...অলস সময়ের পাড়ে
থেকে: শূন্যের কাছাকাছি
নিবন্ধিত হয়েছেন: ২১-০২-২০০৮
পোস্ট: ২৬৬

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

আরি অনেক জোসসস । thumbs_up


-----------------------
http://forum.projanmo.com/uploads/2008/07/968_k_walk.gif

অফলাইন

 

#৮ ২৮-০৪-২০০৮ ০৭:৫৪

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ৩০৯০
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

দারুন হয়েছে। সেভ করে রাখলাম।
তবে সডুকুর সমাধান দরকার আমার.......... জানলে জানাবেন। অপেক্ষায় রইলাম।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অনলাইন

 

#৯ ২৮-০৪-২০০৮ ২১:৩৩

বিবেক
প্রজন্মানুরাগী
Current Status...আইডিফোরামে স্বাগতম
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৪-২০০৮
পোস্ট: ৪২৯
ওয়েবসাইট

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

শিপলু ভাই lol2lol2heheclapthumbs_up

সাকিব ভাইয়ের পেলাস খুজে পাওয়া যায় নাই winklol2love

আলোকিত, যোগাঙ্কের এই সিষ্টেম কোন ক্লাশের টেক্সটবুকে রাখা যায় ?

ধ্রুব, big_smile

মেহেদী ভাই, আপাতত পারিনা.. nailbiting

মুনাপু বলিয়াছেন , বাহ বাহ চালিয়ে যান
ভালোই লাগে, আরো পোস্টান

হুমম, চালিয়ে যাচ্চি
তবে আর ফ্রি না
খাওয়াতে হবে কাচ্চিlol2winktongue

শামীম ভাই বলেছেন,
এসব বাকি রাখতে নাই ... ... ...

৬*৬, ১০*১০..... এরটা  আমি নিজেই এখন ও মাথায় নিতে পারিনি । অনেকগুলো স্টেপ nailbiting


-----------------------
______________________________
        প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
        একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের  এ বন্ধন

অফলাইন

 

#১০ ২৯-০৪-২০০৮ ১৯:২৩

তানজিনা
প্রজন্মানুরাগী
নিবন্ধিত হয়েছেন: ২১-০৫-২০০৭
পোস্ট: ৩৭১

Re: ম্যাজিক স্কয়ার-যাদুর বর্গ-অঙ্কের যাদু

আহমাদ মুজতবা লিখেছেন:

এইটা কি সুডোকুর মত নাকি?
এইগুলা মিলাইতে আমার অনেক ভালো লাগে কয়েকটা দেন দেখি পারি কিনা

www.sudoku.com এ যান। যত ইচ্ছে গেম খেলুন। লিংক দেয়ার জন্য আমাকে ধন্যবাদ দিন।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.085 seconds, 14 queries executed ]