নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???সকল ভালবাসাই প্রেম কিন্তু সকল প্রেমই ভালবাসা নয়। (আমার ব্যাক্তিগত অভিমত)
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 

আমার মাথাটা চুলকাইতেছে
প্রেম মানে ভন্ডামী আর ভালবাসা মানে হল ভালোবাসা
আর পাথর্ক্য বলতে পারবো না।
অফলাইন
microqatar লিখেছেন:
আমার মাথাটা চুলকাইতেছে
প্রেম মানে ভন্ডামী আর ভালবাসা মানে হল ভালোবাসা
আর পাথর্ক্য বলতে পারবো না।
আমরা মনেহয় প্রেম আর ভালবাসার মধ্যে গুবলেট পাকায় ফেলছি 
শব্দগুরু শিপলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি... শব্দগুলোর সঠিক অর্থ বিশ্লেষণের জন্য 
অফলাইন
আলোকিত লিখেছেন:
শব্দগুরু শিপলু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি... শব্দগুলোর সঠিক অর্থ বিশ্লেষণের জন্য

ব্যকরণিক ব্যাখ্যা তো এই টপিকের একটি পোস্টে দিয়েছিই।
অফলাইন
ভালবাসাঃ আমার একটা মেয়েকে খুবই ভাল লাগে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।
প্রেমঃ কিন্তু মেয়েটা আমাকে ভালবাসে না, তাই তার সাথে রিক্সায় ঘুরতে পারলাম না, বিকালে হাটতে পারলাম না, সন্ধ্যায় একসাথে বাদাম খেতে পারলাম না- মানে প্রেম করতে পারলাম না (বা আমাদের মধ্যে প্রেম হল না)। কিন্তু আমার ভালবাসাটা ওই মেয়ের জন্য রয়েই গেছে।
অফলাইন
কোথায় জানি শুনছিলাম ,সংগাহীন অনুভুতির নাম ভালবাসা

অফলাইন
রসি লিখেছেন:
ভালবাসাঃ আমার একটা মেয়েকে খুবই ভাল লাগে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।
রসি ভাই, মানতে পারলাম না। সব ভাললাগাই ভালবাসা নয়। কাউকে ভাল লাগলেই সেটা ভালবাসা হয় না। আবার কাউকে ভালবাসলে যে তার সব কিছুই ভাল লাগবে এটাও সত্য নয়। তাই, ভাললাগার সাথে মনে হয় ভালবাসাকে এক করা ঠিক হবে না।
অফলাইন
তপু লিখেছেন:

তাহলে লিখলাম, একটা মেয়ের প্রতি আমার সংজ্ঞাহীন অনুভূতির সৃষ্টি হয়েছে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।
অফলাইন
ফিন্যান্স ব্লগ খালেকুজজামান লিখেছেন:
প্রেম ও ভালবাসা কাহাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী ?
বাংলা ভাষায় শব্দদুটোর বানান আলাদা অর্থ ও আলাদা বুঝলেন
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 

এতোক্ষন পরে কেউ ভালবাসার আসল একটা অর্থ আবিস্কার করলো,

ধন্যবাদ রসি ভাই।
তাহলে লিখলাম, একটা মেয়ের প্রতি আমার সংজ্ঞাহীন অনুভূতির সৃষ্টি হয়েছে, এটা হল ওর প্রতি আমার ভালবাসা।
অফলাইন
এতো প্যাঁচালে না গিয়ে যার জানার দরকার, তার জন্য আমি
সুনীলের "ভালবাসা প্রেম নয়" উপন্যাসটা পড়ার জন্য সুপারিশ করি।
এরপর প্রেম সম্পর্কে আরও জানার আগ্রহ জন্ম নিলে পূর্নেন্দু পত্রীর কবিতার প্রেশক্রিপশন রইল।
আলমগীর
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেপ্রেম হলো
এইটা ( একবার শুরু করলে শেষ করাটা টাফ,আই মিন শেষ করাটা ঠিক না)
আর ভালোবাসা হলো
এইটা ।। ( সবাই কে ই ভালোবাসা যায়...।।)

অফলাইন
ফিন্যান্স ব্লগ খালেকুজজামান লিখেছেন:
প্রেম ও ভালবাসা কাহাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য কী ?
আমি প্রেম মানে জানিনা তই ভালোবাসা মানে জানি আসিফের মত করে বলি "ভালোবাসা মানে নীল প্রজাপতি ভালোবাসা মানে........." দুটোর মধ্যে পার্থক্য যাই থাকুক মিল আছে দারুণ প্রেম এবং ভালোবাসার শেষে দুঃখ অবধারিত।
সর্বশেষ সম্পাদনা করেছেন টাট্টুহর্স (২৫-০৪-২০০৮ ০২:০৫)
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! সবার সাথে প্রেম করা যায় না কিন্তু ভালোবাসা সবার সাথে করা যায়
আসলে প্রেম করাটা আমার কাছে ন্যাকামি মনে হয়
বিয়ের পরে করলে ঠিক আছে
তবে বিয়ের আগে এইসব করা ঠিক মনে হয় না... কোন মেয়েকে প্রচন্ড ভালোবাসা যায় একজন অতি আপনজন হিসেবে একজন খুব ভালো বন্ধু হিসেবে তাই বলে তার সাথে প্রেম করতে হবে এমন কোন কথা নাই
অফলাইন
ভাবছিলাম প্রেম ভালবাসার পর্থক্য নিয়ে একটা উত্তর দিবো। কিন্তু সব উত্তর পড়ে আমার নিজের মাথায়ই পেজগি লাইগা গেল। এখন পেজগি ছুটাই কেমনে?
অফলাইন
সুমন লিখেছেন:
ভাবছিলাম প্রেম ভালবাসার পর্থক্য নিয়ে একটা উত্তর দিবো। কিন্তু সব উত্তর পড়ে আমার নিজের মাথায়ই পেজগি লাইগা গেল। এখন পেজগি ছুটাই কেমনে?
আমিও এখন বুঝতেছিনা কোনটা প্রেম কোনটা ভালবাসা।
নানা (প্রেম)গুরুর নানা মত।

অফলাইন
![]()
অফলাইন
ধ্রুবক অন্ধকার, দৈব রাজপথে আমার চিহ্ন, আমি নৈশ ঈশ্বর যেন আরেক ধ্রুবতার জন্ম.প্রেম প্রেমিকার মাইর খাওয়ার আগের আবস্থা এবং ভালবাসা মাইর খাওয়ার পরের আবস্থা.
সর্বশেষ সম্পাদনা করেছেন Pongta-lyricist (১৪-০৭-২০০৮ ২৩:৪১)

অফলাইন
কিছুই ভাল লাগেনাEnglish এ যেহেতু একটাই শব্দ আছে Love তাই প্রেম ও ভালবাসার মধ্যে কোন পার্থক্য নাই।
অফলাইন
এত সুন্দর একটি ফোরামে এত দেরী করে আসার যথাযথ শাস্তি ভোগ করছি।আপনাদের সবার বক্তব্য মনোযোগ দিয়ে পড়লাম...প্রেম ও ভালবাসা- দুটোর একটা সম্পর্কেও আমার তেমন একটা ধারনা নেই।
তবুও বলি....
আমি আমার মা কে ভালোবাসি....ভালোবাসি আমার জন্মভূমিকে...ভালবাসি বাংলা...ভালোবাসি আমার বাড়ির পাশদিয়ে বয়ে যাওয়া ছোট নদীটিকে...ভালবাসি জ্যোত্সনার ফুল...ভালবাসি জীবনানন্দের কবিতা। এই যে পার্থিব-অপার্থিব ভাললাগা তাকে ভালবাসা বললে ভূল হবে না
এই সব ভালবাসার মধ্যেও আমি আরো একজনকে ভালোবাসি...যে ভালবাসার কাছে এইসব পার্থিব-অপার্থিব ভাললাগা গুলোকে বড়ই তুচ্ছ মনে হয়...কখোনো রবীন্দ্রনাথের সুরে বলতে ইচ্ছে হয় 'বাজিল বুকে সুখের মত ব্যাঁথা' ! এই বিশেষ অনুভূতিটির নাম আমি দিলাম প্রেম
অনেক কথাই বলে ফেললাম।
সব কথার শেষ কথা ভালোবাসা হলো এমন একটি অনুভূতি যার দুয়ার আমাদের পরিবার, আমাদের দেশ-সমাজ-প্রকৃতি সবার জন্য উন্মুক্ত। আর প্রেম? এই অনুভূতিটি তোলা থাক শুধু একজন মানুষের জন্য...
অফলাইন