Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২৩-০৪-২০০৮ ১০:৫৭

মেঘদূত
নবাগত
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৫-০৪-২০০৮
পোস্ট: ৬৩

আমাদের রাজনীতি।

এইখানে কথা বলতে আসলে তো আমাকে দূর দূর করে বের করে দেয়া হবে। তারপরেও বলব। একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে তা হল, এই যে স্বাধীনতার এতো বছর হল এই দেশটার কি তেমন কোন উন্নতি হয়েছে? যে রাজনৈতিক দলই আসুক তারা সবার আগে নিজের দলের স্বার্থ উদ্ধারে নামে। নিজ দলীয় ক্যাডারদের কর্মসংস্থান, নেতাদের বাড়ি গাড়ি, দলের উন্নতি এগুলাই বেশী প্রাধাণ্য পায় তাদের কাছে। দেশের যে সামান্য উন্নতি হয়েছে তা সব দলের মিলিত সময়ে হয়েছে। তাও এত্ত বছর ধরে। এ দেশে একটা সরকারী চাকরি পেতে হলে আগে সরকারী দলকে খুশি করতে হয়। আমার একজন পরিচিত লোক পুলিশের সহকারী পরিদর্শক পদে চাকরি পাওয়ার জন্যে ৫ লাখ টাকা খরচ করে। এই টাকা তার বাবা জমি বিক্রি করে দেন। তাহলে বুঝুন এই লোকটা পরবর্তীতে ঘুষ খাবে নাতো কি করবে? এর জন্য দায়ি কে, কারা? আমরা তো যে সরকার আসে সেই সরকারকে নিয়েই সমালোচনায় মেতে উঠি, তাদেরকে নামানোর জন্য আন্দোলন করি। কিন্তু তার পরিবর্তে আর একটা বদমাশ সরকার নিয়ে আসি। এই করে করেই এতোগুলা বছর গেল। দেশের শিরায় শিরায় দূর্নীতি বাসা বেঁধেছে। বিশ্বের কত দেশ আমাদের পরে স্বাধীন হয়েও ব্যাপক উন্নতি ঘটিয়েছে। সব ক্ষেত্রে তাদের সাফল্য আজ অনুকরণীয়। আমরা শুধু সরকারের বদলে সরকার এনেই যাই এনেই যাই, কাজের কাজ কিছুই হয়না আমাদের।

-------------------------------------------
বানান ঠিক করে দেয়া হল

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (২৩-০৪-২০০৮ ১২:৫১)


-----------------------
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুন্য করো দহন-দানে।

অফলাইন

 

#২ ২৩-০৪-২০০৮ ১১:০৪

আলোকিত
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম!!
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৬-২০০৭
পোস্ট: ৩৩৬২
ওয়েবসাইট

Re: আমাদের রাজনীতি।

মেঘদূত লিখেছেন:

এইখানে কথা বলতে আসলে তো আমাকে দূর দূর করে বের করে দেয়া হবেnailbiting

আপনার কেন এমন মনে হল? বুঝলাম না hmm
আপনার সাথে আমি পুরোপুরি একমত। কেন একমত একবার বলেছি আর রিপোস্ট করতে চাচ্ছি না। এইখানে দেখুন.... big_smile


-----------------------
http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

অফলাইন

 

#৩ ২৩-০৪-২০০৮ ১২:১৩

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: আমাদের রাজনীতি।

আপনি যে বললেন ৫ লাখ টাকা দিয়ে চাকরী পেয়েছে তাই সে ঘুষ খাবে এটা কিন্তু ঠিক নয়। তার উল্টো এমন কাজ করা উচিত যে আর কাউকে যেন ঘুষ দিয়ে চাকরী পেতে হয়না। কিন্তু আপনার পরিচিতদের মত কেউই সেই কাজটি করবে না, কারণ তারা অতিমাত্রায় টাকা অর্জনের জন্যই সরকারী চাকরীতে যোগদান করেছেন। এক্ষেত্রে তারাও কম দায়ী না।
আমার জীবনে স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়েও দেখেছি, অনেকে চিরকুট এনে নকল করে এবং আমাদের চেয়ে বেশি নাম্বারও পায় কিছু কিছু ক্ষেত্রে। তাহলে কি আমিও নকল করা শুরু করবো তাদের দেখাদেখি? আমি এবং বাকী ভালো ছেলেরা কিন্তু তা করিনি। কারণ জানি, এক্ষেত্রে সাময়িক ভালো করলেও এর কুফল অনেক বিস্তৃত। তেমনি সরকারী চাকরীতে ঢুকতে টাকা লেগেছে বলে ঘুষ এর কুফল না জেনে টাকার পেছনে ছোটা হবে আসলে নিজের ভবিষ্যতের সুসময়কে বর্তমানের সুসময়ের জন্য পরিত্যাগ করা। এক্ষেত্রে যারা ঘুষ দিয়ে ঢুকে তাদের মনোভাব অনেকক্ষেত্রে দায়ী


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

#৪ ২৩-০৪-২০০৮ ১৩:০৬

আশাবাদী
পাঁড়ফোরামিক
Current Status...সেমিস্টার শেষ smile
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৬-০২-২০০৮
পোস্ট: ১২৬৩
ওয়েবসাইট

Re: আমাদের রাজনীতি।

সাবাশ সেভারাস দারুন কথা বলেছো thumbs_up


-----------------------
আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.040 seconds, 11 queries executed ]