১০২ 22-04-2008 03:14
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
ওহহহ কি যাচ্ছে আমার দিন
সবাই বলে আমার কাজটা আগে করে দিন
তাই দেখে আমার চোখ গোল
পারবোনা বলতেই বদলে গেলো তাদের ভোল
এখন রাতে বসে করছি এ্যাসাইনমেন্ট
না জানি কখন আবার চলে যায় কারেন্ট
সারাদিন মেজাজ খারাপ
অনলাইনে থাকলেও দেইনা জবাব
এখন দেখি সারাদিনে আমার প্রাপ্তি শূন্য
কবিতা লেখার ইচ্ছেটা আছে এখনও সামান্য
তাই বসে লিখছি এখন পদ্য
কালকে ঠিকই বাজবে আমার বাদ্য
নাহ এবার দেখি সত্যি যেতে হয়
দুপুরে আবার কথা হবে নাহয়
আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।
১০৩ 22-04-2008 23:41
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
বোনেরা আমার ভায়েরা তোমার
সময় হয়েছে আড্ডা মারার
আমি কি আর বলবো বলেন
স্ট্যাটাসে বলেই দিলাম
বাংলা মেটাল শুইনা আমি
বিরাট এক শরম পাইলাম
এতক্ষন...
অংক নিয়ে গুতাই শুধু
মাথায় খেলে নাত কিছু
বাধ্য হয়ে বই পুস্তক বন্ধ করি
পিসির সামনে কি-বোর্ড ধরি
কি যে করি পাই না দিশা
শেষমেশ লিখি ছড়া
এই পোস্টে আইসা
১০৪ 22-04-2008 23:57
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
আরে ভাই জমছেনা ইদানিং আড্ডা
মনে হয় খাচ্ছে সবাই গাড্ডা
আমদের নাহয় পরীক্ষার ব্যস্ততা
অন্যদের এত কিসের কষ্টটা
কাতার ভাই তো সেই যে গেলেন
সারাদিন কাজই করলেন
কি জানি আমার কিছু ভালো লাগেনা
পরীক্ষাটা যে জানি পিছাবেনা
তাই আমি এখন ক্ষান্ত হই
আমি তো আর জিনিয়াস নই
এখন যাবো ঘুমাতে
কথা হবে কাল আবার আমাতে-তোমাতে
আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।
১০৭ 23-04-2008 02:27
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
ব্যাপারটা কি! আড্ডাবাজি বন্ধ নাকি আজ? 
ঘুমায় নাকি সবাই, নাকি জমে গেছে কাজ 
প্রজাপতি না কি জানি, ঢুকছে ঘরে আমার:-S
মনিটরের সামনে উড়ে..
লক্ষণ নেই নাচানাচি থামার 
এরমধ্যে আমার আবার ক্ষুধা লাগে ক্যান??--(
কি যে করি ধ্যাত্তরী কাই, আস্তে ঘুরে ফ্যান!!! 
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১০৯ 23-04-2008 02:38
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
ছাড়পোকা বাঘেরবাচ্চা (bug) গুলা ধইরা ধইরা বিছানার নীচে ফালায়া দিতাসী । বোঝ মজা এবার ...:-@:-@
আসলে ঘেন্না লাগে...:mad:
অথবা আমার দয়ার শরীর , তাই মারিনা...:-?

:-@:-@
প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের এ বন্ধন
১১০ 23-04-2008 02:39
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
কি আর করা ঘুমাইতে যাও
আমিও যাই ঘুমাই
কালকে আবার আড্ডাবাজি
মারব সবাই ধুমাই
তার আগে তো খাইতে হবে
কি খাওয়া যায় ভাবি
না খেলে তো আসবে না আর
ছন্দ হাবিজাবি
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১১১ 23-04-2008 02:42
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
বুঝতেছি না, 
বাগগুলাকে ধরতেছে যে কে???
বিবেক যদি বাগই ধরে-
বিছানাতে-
পিসির সামনে কে!!!?? 
~~~~~~~~~~~~~~~~~~~
বেলা বিস্কুট পেলাম খুজে
আর তো কিছু পাই না 
তাই খাচ্ছি,
এত্তো রাতে ভেজাল করতে চাই না!! 
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (23-04-2008 02:49)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১১২ 23-04-2008 02:50
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
মিথ্যা বলিনি ভাই..
ছাড়পোকাদের চাইতে বড় বাঘের বাচ্চা নাই..
তোমরা আপু, সুখেই আছো নিজের বাড়ি-ঘরে
আমরা তো ভাই হলে থাকি, বহুৎ ঝক্কি করে..
আমার পিসি- আর বিছানা লাগানো একসাথে
বালিশ নিয়ে শুয়েও আমি মাউসটা নেই হাতে..

--(--(--(
প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের এ বন্ধন
১১৩ 23-04-2008 02:57
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
শুয়ে শুয়ে গুতান পিসি
আহারে কি সুখ-
আমার কত শখ এরকম
কানতেছি- খুক খুখ!
হলে নাহয় থাকি না,
আর ছারপোকাটাও নাই
তেলাপোকা, পিপড়া
মশা- সবার কামড় খাই 
ছারপোকার সাইজ কত
মাপেন তাড়াতাড়ি
বাঘের বাবুর চেয়েও বড়
খবর তো ভাই ভারী
গ্রীনিচ বুকে পাঠিয়ে দেব
ভাবছি হাহ হা
চোখ গোল গোল করে সবাই
জানাবে বাহবা!!!
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (23-04-2008 03:03)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১১৪ 23-04-2008 03:10
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
টেবিলটা টেনে নেন,
বিছানার খুব কাছে..
অতি সোজা সমাধান;
কান-নার কী আছে ?:P
শুয়ে শুয়ে পিসিটারে
চালানোয় মজা খুব..
মশা-পিপড়ার জ্বালা
ভোলাটাও সোজা-খুব..;D
প্রাণ-জুড়ে থাক ফুলের সুবাস, আনন্দ-স্পন্দন
একেকটা লাইন , করুক দৃঢ় বন্ধুদের এ বন্ধন
১১৫ 24-04-2008 04:07
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
আজকে সবার কি হয়েছে কথা বলে না কেউ
সবার মনে উঠছে শুধু উথাল পাতাল ঢেউ
সেভারাস ভাই চলে গেছেন তাই মনটা খারাপ
ওদিকে ফিজিক্স পড়তে হবে বেজায় পড়ার চাপ
লাভ কি হবে সবাই যদি চুপটি করে থাকলে
নিশিরাতে ছন্দখেলা বন্ধ করে রাখলে
আসুন একটু জমাই তবে শেষ রাতের দিকে
একটু যদি ছন্দ না হয় রাতটা পুরাই ফিকে
১১৬ 24-04-2008 04:59
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
হায় হায় হায় হায়
রাতটা বুঝি চলেই গেল প্রায়!
কি যে করা যায়
এখন দেখি ফোরাম ছেড়ে
সবাইই ঘুমায়!!!
ফাউ টপিক আর পোস্টাবো না
করেছিলাম ঠিক
আশা করছি সবই আবার
হয়ে যাবে ঠিক!!!
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১১৭ 25-04-2008 01:14
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
এইখানেতে ছন্দ মিলানো হইল যদি ফাউ
আমি তাহলে কাজ ফেলবে কাঁদবো হাউ মাউ
সবাই ফিরে আসুন হেথায় ছন্দ খেলাতে
মজায় মজায় ছন্দে ছন্দে রাতটা কাটাতে 
১১৮ 27-04-2008 00:07
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
শামীম লিখেছেন:
আপনার পা-গোল নাকি?

হাসতে হাসতে
চেয়ার হতে
যাচ্ছি পড়ে
ঠেকাই ধরে-
কেমন করে
বাঁচাই মোরে!!! 

কি কান্ড মহাশয়
ভুল হলো কি করে
ভুল হইলেই ভ্যাজাল বড়ো
শিক্ষক এসে ধরে 
পা বুঝি হয় গোল
লাগে গন্ডগোল
দ্বিচক্রযানের চাকা ছেড়ে
পাদুকাদ্বয়ই সম্বল
চক্রে পড়ে মাথা ঘোরে
গোল বেধে যায় মাথায়
রোলার স্কেট পাইলো হতো
কিনার কি উপায় 
অফটপিক বলে দিল
এক্কেবারে মুছে 
অনই ছিল বুঝল না রে
ভ্যাজাল নিউরন কোষে 
কি আর করি আবার
আমি ওইটাই পোস্টাই
রাতের আজাইরা পোস্টে এসে
সবাইরে পড়াই 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
বিষম চিন্তা 
-সন্দেশ---১৩২৯
-সুকুমার রায়
মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার,
সবাই বলে ‘মিথ্যে বাজে বকিস নে আর খবরদার!’
অমনধারা ধমক দিলে কেমন করে শিখব সব?
বলবে সবাই, ‘মুখ্যু ছেলে’, বলবে আমায় ‘গো‐গর্দভ’।
কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর?
বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর?
গাধার কেন শিং থাকে না? হাতির কেন পালক নেই?
গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই‐ধেই?
সোডার বোতল খুল্লে কেন ফসফসিয়ে রাগ করে?
কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে?
ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়?
মাথায় যাদের গোল বেধেছে তাদের কেন ‘পাগোল’ কয়?
কতই ভাবি এ‐সব কথা, জবাব দেবার মানুষ কই?
বয়স হলে কেতাব খুলে জানতে পাব সমস্তই।
সর্বশেষ সম্পাদনা করেছেন মুন (আজ ২১:৪৩)
সর্বশেষ সম্পাদনা করেছেন ??? (27-04-2008 00:09)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)
১১৯ 27-04-2008 00:19
Re: নিশাচরদের আড্ডা (আজাইরা সময় যাদের আছে তাদের জন্য)
টপিক এইটা ঘুমিয়ে থাকে রাতের পর রাত
আমার খুবই খারাপ মন, পেয়েছি আঘাত
আজকে রাতে মুন আপু লিখলো আবার ছড়া
এই টপিক জীবন পেল থাকলো না আর মরা
এইবার বুঝি জমবে আসর আগের মতই আজ
পরশু দিন পরীক্ষা আমার নেইত কোন কাজ
কি পড়বো বাংলা পড়া, মন বসে না বইয়ে
ইংলিশ তো কিছু না পড়েই দিলাম ফাটিয়ে
এইবার নিবো আরেক চান্স যাই থাকুক লাকে
রাত কাটাবো এম,এস,এনে অনলাইনে থেকে