Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৩-০৪-২০০৭ ১৯:৪৫

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

অপ্রাসঙ্গিক ... ... কিছু প্রাসঙ্গিক কথা

এ লেখাটার উদ্দেশ্য কোন সদস্যকে হেয় করা নয় ... উদ্দেশ্য শুধু একটি বিষয়ে আমার ধারণা তুলে ধরা ....

বিষয় অপ্রাসঙ্গিক মন্তব্য:
- অনেক পোস্টে দেখবেন বেশ কিছু অপ্রাসঙ্গিক মন্তব্য আছে... অবস্থা এমন হয়েছে যে মূল পোস্টটি যে বিষয়ে ছিল সেটার কোন অস্তিত্বই নাই।
- বেশ কিছু সদস্য আছেন, দেখবেন উনারা শুধু মন্তব্য করেন - দরকার না থাকলেও করেন।

আমার দৃষ্টিভঙ্গি:
যেহেতু আপাতত আমি এই ফোরামের মডারেটর হিসেবে আছি, তাই অনেক ব্যাপারই আমাকে দেখতে হয়; কখনো কখনো অভিযোগ শুনে তার সমাধান করতে হয়। কিন্তু অপ্রাসঙ্গিক মন্তব্য প্রসঙ্গে কোন অ্যাকশন নেয়ার আগে আমি সবসময়ই কিছু বিষয় ভেবে দেখি.... সেই বিষয়গুলিই আপনাদের বিবেচনার জন্য তুলে ধরছি....

কারণটা কি?
প্রথমেই যে ব্যাপারটা আমার নজর কেড়েছিল সেটি হচ্ছে কে মন্তব্য করছে ....
তারপর তার পরিস্থিতি বুঝার চেষ্টা করি। ভাষার মারপ্যাচে না গিয়ে সরাসরি যেটা বুঝলাম সেটা বলি --

১. যাঁরা প্রবাসী, অনেক ক্ষেত্রেই তারা দেশে বসবাসকারীদের চেয়ে অনেক বেশি নিঃসঙ্গ -- কথা বলার আছে কিন্তু শোনার লোক নাই। এটা যে কতবড় একটা কষ্টকর ব্যাপার ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবেন না (আমি নিজেও ভুক্তভোগী)।

শুরু থেকেই আমার পোস্ট দেখবেন অনেক বেশি ... তার একটা কারণ হল এটা। আড্ডা মারাটা যে কি মিস করি... তাই কোথাও দেশি কথা বলার সুযোগ পেলেই সেটা লুফে নেই। এই ব্যাপারটা আমি ছাড়াও আরো অনেক সদস্যর মধ্যে রয়েছে। ফলে যেটা হয়, অপ্রাসঙ্গিক মন্তব্য হয়ে যায়.... জোর করে অপাংক্তেয় জায়গায় মন্তব্য ছেড়ে দেই .... কম্পিউটার প্রোগ্রামিংএর গুরুগম্ভীর আলোচনার মধ্যে "কি ভাই, শইলডা বালা" - জাতীয় মন্তব্য ছেড়ে আসি।

তাই যারা দেশে আছেন, কিংবা এতটা নিঃসঙ্গতায় ভোগেন না.. তাঁদের কাছে ব্যাপারটা খুবই বিরক্তিকর হয়ে উঠে।

২. দেশে একটু অবসর পেলে গিয়ে আড্ডা মেরে আসি কোথাও ..... বিদেশে সেই উপায় কোথায় ... হয় সবাই ব্যস্ত (দেশেও হতে পারে এ পরিস্থিতি) কিংবা কথা বলার মত দেশি কেউ নাই। তাই এই ফোরাম বা অন্য বাংলা কমিউনিটি (যেখানে সবসময়ই কাউকে না কাউকে পাওয়া যাবে), ভরসা।

৩. ইন্টারনেটের সহজলভ্যতাও অনেকক্ষেত্রে বেশি মন্তব্য করার পেছনে দায়ী থাকে।

..... আপাতত এটুকুই ......

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৭-০৪-২০০৭ ০৬:২৩)

অফলাইন

 

#২ ০৪-০৪-২০০৭ ১৩:২৬

লুবনা_আফরিন_লতা
প্রজন্মাসক্ত
থেকে: ইস্তাম্বুল
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৭৩৪

Re: অপ্রাসঙ্গিক ... ... কিছু প্রাসঙ্গিক কথা

অতি উত্তম হয়েছে শামীম।

ভালো লেগেছে।

গতকাল ম্যাসেঞ্জার খুলে দেখি সেখানে মাঞ্চুমাহারার। একটা ম্যাসেজ করতেই ও কিছুটা ভদ্রতার খোলস খুলে বলে কাল আমার পরীক্ষা- পরে কথা বলবো। "আরে ব্যাটা! তোমার সাথে কথা বলতে আমার বয়েই গেছে! গররররররর........

তবে মাঞ্চু ভালো ছেলে। মাথায় কিঞ্চিৎ সমস্যা থাকলেও ভালো।


-----------------------
একটি রাত্রি হলো এবং একটি সকাল হলো, প্রথম দিন।

লুবনা আফরিন।

অফলাইন

 

#৩ ০৬-০৪-২০০৭ ১৩:৪৯

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: অপ্রাসঙ্গিক ... ... কিছু প্রাসঙ্গিক কথা

লুবনা_আফরিন_লতা লিখেছেন:

গতকাল ম্যাসেঞ্জার খুলে দেখি সেখানে মাঞ্চুমাহারার। একটা ম্যাসেজ করতেই ও কিছুটা ভদ্রতার খোলস খুলে বলে কাল আমার পরীক্ষা- পরে কথা বলবো। "আরে ব্যাটা! তোমার সাথে কথা বলতে আমার বয়েই গেছে! গররররররর........

তবে মাঞ্চু ভালো ছেলে। মাথায় কিঞ্চিৎ সমস্যা থাকলেও ভালো।

lollollollollollol

অফলাইন

 

#৪ ০৭-০৪-২০০৭ ০৬:৪০

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

Re: অপ্রাসঙ্গিক ... ... কিছু প্রাসঙ্গিক কথা

কারণটা কি? ...... (আগের মন্তব্য/পোস্ট থেকে চলমান)

৪. চারিদিকে ইংলিশের ছড়াছড়িতে বাংলা বলতে সেই অনলাইন খবরের কাগজ। এতে তো অন্যের লেখা! নিজের কথা বলতে কতই না ইচ্ছে করে ... কিন্তু উপায় নাই, ইমেইল করবেন .... তা ও ইংরেজি। তাই প্রজন্ম ফোরামের মত একটা জায়গায় সুযোগ পেলে অনেকেই আছেন মনের আনন্দে লিখে যান; অনেক সময়েই এই উচ্ছাস প্রকাশ করে এমন অতিরিক্ত মন্তব্য কারো কারো কাছে খারাপ লাগে। ---- কেস স্টাডি = আমি নিজে।

৫. এ্যাত লোক বাংলা লেখে আমি পারি না। এটা মনের মধ্যে খচখচ করে। প্রজন্ম ফোরামে একটু চেষ্টাতে বাংলা লেখা যাচ্ছে (ফোনেটিককে ধন্যবাদ) .... ..... ওরে আল্লা কি মজা! লিখি না একটু.... আরেকটু .... আরেকটু, আরেকবার। ওঃ একটু সমস্যা হচ্ছে .. . ব্যাপার না.. আরো কয়েকবার লিখে অভ্যস্থ হলে ঠিক হয়ে যাবে; .... তাহলে আরেকটু লিখি ..------------- এভাবেই কারো কারো পোস্ট বাড়তে থাকে; অন্যরা অতিরিক্ত মন্তব্যকারীর মনের আনন্দ/আবেগটাকে বুঝতে পারেন না ... তাই ভুল বানান/ ভুল টাইপিংএ এ্যাত লেখা দেখে বিরক্ত হন - খোঁচা দেন।

৬. একটা পোস্ট পড়ে ভাল লাগল, কিন্তু বলার মত কিছু নাই ----- কিছু না বললে পোস্টকারী ভাবতে পারেন, কারো বুঝি এটা ভালো লাগে নাই; ...... দেই একটা হাসির স্মাইলি -- অন্ততপক্ষে পোস্টকারী বুঝুক, একজনের হলেও পোস্টটা ভাল লেগেছে; কিংবা দূঃখের পোস্ট হলে আমিও তার সাথে দূঃখটা অনুভব করলাম।
--------- শুধু স্মাইলি পোস্টগুলো দেখে সিরিয়াস ধরনের কেউ কেউ বিরক্ত হন .... .... কিন্তু আমি মনে করি, এই ছোট্ট স্মাইলি পোস্টটিও মূল পোস্টকারীর জন্য অনুপ্রেরণাদায়ক।

৭. কিছু মন্তব্য আছে মূল পোস্টকারী কষ্টকরে চমৎকার একটা পোস্ট করেছেন, সেজন্য কৃতজ্ঞতা জানানোর জন্য। কি লিখবো... মাথার ভাল লাগার অনুভুতিগুলো কথা আকারে আসছে না .... তাই স্মাইলিই ভরসা। -------- তাই এগুলোতেও আমি বিরক্ত হইনা। 

আরো অনেক বিষয় মাথায় আসে ... .... থাক সেগুলো।

মন্তব্য/পোস্ট করতে থাকলে পোস্ট সংখ্যা বাড়তে থাকবেই। এ নিয়ে আমি নিজে খুব বেশি আবেগী হই না। আমার ৫০০+ পোস্ট সময়ের ফসল। নিয়মিত অন্যদের পোস্ট সংখ্যাও সময়ের সাথে বাড়বেই। অন্যান্য ফোরামে গেলে দেখবেন একেকজনের পোস্ট কয়েক হাজার করে .... ... তাতে কি বা এসে যায় - এই ফোরামটা নতুন; সক্রিয় সদস্য কম; বাংলা দেখলে অজানা ভয়ে অনেকেই পিছিয়ে যান ------- এতগুলো দিক থেকে ঐসব ফোরাম থেকে পিছিয়ে থাকা সত্ত্বেও আমি এখানে আনন্দিত হচ্ছি - এটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.134 seconds, 11 queries executed ]