বিদেশে মাস্টার্স বা পিএইচডি পর্যায়ে পড়ালেখা করতে চান? বিশ্ববিদ্যালয়ে এই পর্যায়ে ভর্তি হতে হলে দরকার কিছু পরীক্ষা দেয়া। অধিকাংশ মার্কিন ও কানাডিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ইংরেজিতে দক্ষতার পরিচয় দেয়া লাগে। আর ইংরেজিতে দক্ষতার পরিচায়ক প্রধান পরীক্ষা হলো টোফেল। অবশ্য কানাডার অনেক বিশ্ববিদ্যালয়, এবং অস্ট্রেলিয়ার গুলোতে আইএলটিএস পরীক্ষার স্কোরও চাইতে পারে।
টোফেল হলো লিখিত ও শ্রুত ইংরেজি ভাষায় দক্ষতার পরীক্ষা। অবশ্য এবছর থেকে টোফেলে স্পিকিং যোগ হতে পারে। যাহোক, টোফেলে দেখা হয় ইংরেজি ব্যকরণ কতটুকু জানেন সেটা। অনেক সময় ভুল বাক্য দেয়া থাকে, বলে ভুল বের করতে, বা কী বসালে শুদ্ধ হবে এরকম।
টোফেলে ভালো স্কোর করতে হলে কোচিং সেন্টারে যাবার কোনোই দরকার নাই। নীলক্ষেত হতে টোফেলের সিডি ও একটা বই যোগাড় করে আনুন, তাতেই কাজ দিবে। আমি ঐ সিডিতে অল্প কিছুদিন পড়েই পূর্ণ মান ৩০০ পেয়েছিলাম। তবে সবচেয়ে বেশি কাজে লাগবে নিয়মিতভাবে ইংরেজি পড়ার অভ্যাস। কয়েক মাস আগে হতে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়ুন। এটা খুউবই কাজে লাগে। আর একটু লেখার অভ্যাস করুন। টোফেলে রাইটিং সেকশানে একটা বিষয়ে লিখতে দিতে পারে, সেটার জন্য সময় থাকে অল্প। কাজেই আগে থেকে ধারণা করে রাখুন, কিভাবে লিখবেন। খুব ভালো হয় মাস খানেক ধরে প্র্যাকটিস টেস্ট গুলো দিতে পারলে।
টোফেল পরীক্ষা দিতে হয় বনানীতে। মাসের যেকোনো সময়ই দেয়া যায়। ইন্টারনেটে বা ফোন করে শিডিউল নেয়া যায়।
টোফেলের বিস্তারিত তথ্য পাবেনটোফেলের ওয়েবসাইটে।
জিআরই পরীক্ষার কথা অন্য পোস্টে লিখবো। ওটা আমেরিকার অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই চায়। কানাডাতে অতটা লাগে না।
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?তাহলে ৩০০ পাওয়া সম্ভব .... ... ওয়াও!
অফলাইন
বুয়েটের হলে নানা মজার মজার জিনিস দেখা যেতো। যেমন, বিভিন্ন সিনিয়র ভাইয়েরা টোফেল দেয়ার সময় হলে অদ্ভুত সব কাজ করতেন। পাশের রুমের এক ভাই, সারা দিন কঠিন ফাইট দিতেন (মানে বইয়ে মুখ গুঁজে আঁতলামি করা)। একদিন গিয়ে দেখি, কানে হেড ফোন লাগিয়ে টোফেল লিসেনিং প্র্যাকটিস করছেন, আর পাশে বিশাল একটা সাইনবোর্ড লাগিয়ে রেখেছেন - "ভাইসব, এখানে টোফেলের লিসেনিং প্র্যাকটিস চলিতেছে। দয়া করিয়া কেহ ডাকাডাকি করিয়া বিরক্ত করিবেন না"। বুঝুন তাহলে, কী পর্যায়ের আঁতেল!!
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?আমাদের এক বান্ধবী টোফেল কিংবা জি.আর.ই. পরীক্ষা দেয়ার জন্য ভোকাবুলারি প্র্যাকটিস করতেছিল। আর প্রতিদিন ক্লাসে একে ওকে নতুন নতুন শব্দের অর্থ ধরত ... ... ওর আঁতলামীতে অতিষ্ট হয়ে একদিন জিজ্ঞেস করা হল: এ বি বি এ এস - এই বানানের শব্দটার মানে কি? .... ওর তো অবস্থা দেখার মত; অ্যাবাস, এ্যাবেইস, অ্যাবিস কত কিছুর সাথে মিলাতে চেষ্টা -- কমন পড়ছে না; আর আমরা তো হাসতেছি .... কারন আমাদের ল্যাব অ্যাসিস্টেন্টের নাম আব্বাস ... ঐটাই ওকে কায়দা করে জিজ্ঞেস করা হয়েছিল 
সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩০-০১-২০০৭ ১২:২৯)
অফলাইন
রাগিব ভাই,
ইনফরমেশন এর জন্য ধন্যবাদ।
GRE এর ইনফরমেশন টা বেশী দরকার।
অফলাইন
টোফেল ওয়েব সাইটের জন্য ধন্যবাদ।
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?বাবু লিখেছেন:
শামিম ভাই আপনার কাছে GRE এর কোন ইনফরমেশন থাকলে আমাদের জানান।
না রে ভাই.... এটার কিছু জিনিস ডাউনলোড করেছিলাম শুধু, কিন্তু দেখা হয় নাই। কোনমতে একবার খালি টোফেল দিছিলাম (জাপানি প্রফেসর স্কোর চাইছিল).... কোচিং বা বাসায় বসে প্রস্তুতি নেয়া কোনটাই করিনি তাই এটার খুটিনাটিও তেমন জানি না.... আমার বিদ্যার দৌড় ঐ পর্যন্তই।
অফলাইন
শামীম লিখেছেন:
বাবু লিখেছেন:

দুঃখিত ভাই আমি আপনার বিদ্যার দৌড়ের সিমারেখা নিয়া সন্দেহ পোষন করি নাই।
অফলাইন
বাবু লিখেছেন:
দুঃখিত ভাই আমি আপনার বিদ্যার দৌড়ের সিমারেখা নিয়া সন্দেহ পোষন করি নাই।
বানান ভুল -
সিমারেখা = সীমারেখা
পোষন = পোষণ