Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২২-০৩-২০০৮ ০২:১৯

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

ইয়াহু মেইল ব্যবহার করি জিমেইল ব্যবহার শুরু করার অনেক আগে থেকে। তাই ওখানকার অ্যাড্রেসবুকে অনেক ঠিকানা জমে ছিল যেগুলো একটা একটা করে জিমেইলের অ্যাড্রেসবুকে আনা ঝামেলা।

ইমপোর্ট.. এক্সপোর্ট ফীচার আছে দুইটা মেইলেই। ওগুলো ব্যবহার করে করা যায় বলে অনুমান করেছিলাম, কিন্তু ঘাটাঘাটি করিনি। আজ হঠাৎ এস.এম মেহেদী আকরাম (রয়াল)-এর ব্লগে সেটার স্টেপ বাই স্টেপ নির্দেশনা পেলাম। ব্যাস ... এখন ইয়াহুর এড্রেস বুক থেকে সব সফল ভাবে চালান করে দিয়েছি গুগলেরটায়।dancing

এস.এম মেহেদী আকরাম (রয়াল)-এর ব্লগের যোগসূত্র (লিংক)

অফলাইন

 

#২ ১২-০৪-২০০৮ ০০:৪৬

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৯
ওয়েবসাইট

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

হুহুহুমমম, আমিও করলাম, ধন্যবাদ স্যার

(অফটপিক: আচ্ছা স্যাররা আমাদের বলতেন, ছোট-বড় সবাইকে সালাম দিতে হয়, কিন্তু কোন শিক্ষক কোন ছাত্রকে কখনো সালাম দেয় না কেন স্যার)


-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অফলাইন

 

#৩ ১২-০৪-২০০৮ ০১:০৫

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

অফটপিক বা মতান্তরে অপ-টপিক

উড়ালপঙ্খি লিখেছেন:

হুহুহুমমম, আমিও করলাম, ধন্যবাদ স্যার

(অফটপিক: আচ্ছা স্যাররা আমাদের বলতেন, ছোট-বড় সবাইকে সালাম দিতে হয়, কিন্তু কোন শিক্ষক কোন ছাত্রকে কখনো সালাম দেয় না কেন স্যার)

ধর্মের অনুশাসনগুলো মানুষ তোতাপাখির মত শিখে কিন্তু উপলব্ধী করে না। বেশিরভাগ স্যাররাও সেই শ্রেণীর বাইরে না।

আপনাকে যদি আগামীকাল থেকে সকল স্যার দেখামাত্র সালাম দেয় ... অনুভুতিটা কেমন হবে? আমার অনুমান, সেটা হবে বিব্রতকর ... ... ...ছাত্রকে বিব্রতকর অবস্থায় না ফেলার জন্যও অনেক সময় যেই স্যাররা সালাম দিতে চায় তারাও দেয় না।

এটা একটা প্যারাডক্স। অনেক উদাহরণ আছে ... ...

১. জীবন মৃত্যূর নির্ধারক সৃষ্টিকর্তা। কার কখন মৃত্যূ হবে সেটা নির্ধারিত --- এটা ধর্মের একটা দর্শন। কিন্তু তারপরেও খুনের বিচার হয়।

২. প্রথম মানসিক ধাক্কা খেয়েছিলাম যখন ট্রাকের তলে পরে মারা পড়ব বলে সাইকেল থেকে বঞ্চিত করা হল।  অথচ ক্লাস ফাইভের রেজাল্ট সাইকেল পাওয়ার শর্ত পূরণ করেছিল। তখনই আমি সাইকেল বিরোধী ব্যক্তিদেরকে বলেছিলাম যে, আমার মৃত্যূ যদি ট্রাকের তলাতেই নির্ধারিত থাকে তবে আমি ঘরে ঘুমন্ত অবস্থায় থাকলেও ট্রাক রাস্তা ছেড়ে ঘরে ঢুকবে; জন্ম-মৃত্যূ তো আল্লার হাতে; ... ...কাজ হয়নি। তখন বুঝেছিলাম মুখে বুলি কপচানো ভাওতাবাজি angry

এখন অবশ্য অন্যভাবে বুঝি। আগের তোতাপাখির মত শেখানো বুলি হয়তো ঠিক ছিল কিন্তু এর ব্যাখ্যার দর্শনটা ঠিক ছিল না।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ফোরামে ধর্ম সংক্রান্ত আলোচনা করা যাবে নাdonttell

অফলাইন

 

#৪ ১২-০৪-২০০৮ ১০:৫৮

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: অন্টারিও, কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮৯৮

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

উড়ালপঙ্খি লিখেছেন:

হুহুহুমমম, আমিও করলাম, ধন্যবাদ স্যার

(অফটপিক: আচ্ছা স্যাররা আমাদের বলতেন, ছোট-বড় সবাইকে সালাম দিতে হয়, কিন্তু কোন শিক্ষক কোন ছাত্রকে কখনো সালাম দেয় না কেন স্যার)

স্কুলে আমার এক শিক্ষক আমাকে সালাম দিতেন। আমি তখনই সালামের প্রকৃত ব্যাপারটা বুঝেছি। উনি অনেকদিন আগে ইন্তেকাল করেছেন।


-----------------------
প্রজেক্ট: পুরাতন খবরনিসর্গ

অফলাইন

 

#৫ ১২-০৪-২০০৮ ১১:১৯

শিপলু
সমন্বয়ক
থেকে: ১৪.১ ইঞ্চি মনিটরের সামনে
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৬০৫
ওয়েবসাইট

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

স্কুলে টিচাররা সালাম দেয় কটাক্ষ করার জন্য।
যেমন,

"আসসালামু আলাইকুম, বাবা আলোকিত,  ট্রান্সলেশন গুলা আনছ?" big_smile

---------------------------------------------------------
এ পোস্টে প্রকাশিত সকল ঘটনা ও চরিত্র কাল্পনিক।
বাস্তবের সাথে মিলে গেলে তা অনভিপ্রেত কাকতাল মাত্র।


-----------------------
আমার আবাসস্থল
http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc

অফলাইন

 

#৬ ১২-০৪-২০০৮ ১২:০২

আশাবাদী
পাঁড়ফোরামিক
Current Status...সেমিস্টার শেষ smile
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৬-০২-২০০৮
পোস্ট: ১২৬৩
ওয়েবসাইট

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

অনটপিক:
শামীম ভাই এই পদ্ধতি আগেই জানা ছিল কিন্তু আমি আমার ইয়াহু ইমেইল এড্রেস আর জিমেইল ইমেইল এড্রেস আলাদা রাখি, (কারন ইয়াহু বন্ধুদের সাথে যোগাযোগের জন্য, জিমেইল জরুরী কাজগুলোর জন্য আর লিনাক্সের কাজের জন্য আবার আলাদা লিনাক্স.অর্গ.বিডি একাউন্ট dancing)

অফটপিক:
হুমম শিক্ষকরা সালাম দিলে আমি খুবই অস্বস্তিবোধ করতাম। আমার ভার্সিটিতে অনেক টিচারই আমাদের আপনি করে বলে, যা খুবই অস্বস্তিকর।

আর িটচাররা কটাক্ষ করার জন্য সালাম দেয় এটা মেনে নিতে পারলাম না।


-----------------------
আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

অফলাইন

 

#৭ ১৮-০৪-২০০৮ ১২:২৫

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...TEST FINISHED
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৯৬
ওয়েবসাইট

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

আমার ইয়াহু একাউন্ট কে যেন হ্যাক করে কন্টাক্ট লিস্ট খালী করে দিয়েছিলো cryangry
এত খারাপ লাগছিলো প্রায় ৩০০ কন্টাক্ট ভেনিশ। এরপর থেকে আর ইয়াহুতেই সাইন ইন করি না ।
এই পোস্ট দেখে একটু স্মৃতিচারণ করলাম।


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৮ ১৯-০৪-২০০৮ ০০:৪৯

মেহেদী আকরাম
প্রজন্ম গুরু
Current Status...নামাজ পড়তে মাত্র কয়েক মিনিট সময় লাগে। আপনি আজকের নামাজ পড়েছেন কি???
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ৩৪২৮
ওয়েবসাইট

Re: ইয়াহু’র কন্টাক্ট জিমেইলে নেওয়া (অফটপিকে)

আহমাদ মুজতবা লিখেছেন:

আমার ইয়াহু একাউন্ট কে যেন হ্যাক করে কন্টাক্ট লিস্ট খালী করে দিয়েছিলো cryangry
এত খারাপ লাগছিলো প্রায় ৩০০ কন্টাক্ট ভেনিশ। এরপর থেকে আর ইয়াহুতেই সাইন ইন করি না ।
এই পোস্ট দেখে একটু স্মৃতিচারণ করলাম।

আফসোস আপনার জন্য।
আপনি যদি হ্যাকিং ক্রাকিং কিছু জানতেন তাহলে একটু সাবধানে থাকতে পারতেন।
ইয়াহুর উপরে কিছু নাই।
মাফ কইরা দিয়েন।


-----------------------
সবকিছুর জন্য প্রস্তুতি নিচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও...
আমার বর্তমান  এবং স্থায়ী আবাস।
www.shamokaldarpon.com

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.130 seconds, 11 queries executed ]