আগামী এক-দুই সপ্তাহের মধ্যে একটা সাইকেল কিনতে পারি। আগে কখনো সাইকেল কিনিনি তাই এ সম্পর্কে কিছুই জানি না।
নিচের বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞ কেউ জানাতে পারলে ভাল হয়... 
১। কোন ব্র্যান্ডের সাইকেল ভাল? এবং সর্বোচ্চ কত টাকা দাম হতে পারে?
আমি সাদামাটা ধরনের সাইকেল কিনতে চাচ্ছি না, স্পোর্টস সাইকেল কিনতে চাচ্ছি।
২। গিয়ারসহ সাইকেল ভাল নাকি গিয়ার ছাড়া? সাইকেলে গিয়ার থাকলে সুবিধা কি? এবং গিয়ারসহ সাইকেল কতটুকু টেকসই হয়?
৩। নতুনদের জন্য কি গিয়ারসহ সাইকেলে অসুবিধা হয়?
৪। ঢাকার মধ্যে কোথায় বা কোন মার্কেটে ভাল সাইকেল পাওয়া যায়? পরিচিত কোন দোকান থাকলে দোকানের নাম ও ঠিকানা বলুন।
৫। রাস্তায় সাইকেল চালানোর সময় কি কি ট্রাফিক আইন মেনে চলতে হয়? সাইকেলের কি কোন লাইসেন্স আছে নাকি এটি লাইসেন্সহীন বাহন?
অফলাইন
স্পোর্টস সাইকেল সম্পর্কে তেমন কোন ধারনা নাই। তবে যদি সাধারণ সাইকেল হয় তাহলে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি।
অফলাইন
m_Kafi লিখেছেন:
স্পোর্টস সাইকেল সম্পর্কে তেমন কোন ধারনা নাই। তবে যদি সাধারণ সাইকেল হয় তাহলে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করতে পারি।
বলুন, অপেক্ষায় আছি 
অফলাইন
সাইকেল এর ব্যাপারে আমারও একসময় প্রচন্ড ঝোঁক ছিল। আমার অত্যান্ত প্রিয় একটা সঙ্গি ছিল আমার সাইকেলটা। সেটা নিয়েই ব্যাবহারিক কিছু অভিজ্ঞতা আছে যা শেয়ার করার চেষ্টা করছি। যদিও এখন আর তেমন একটা চালানো হয় না। কিন্তু সেই সাইকেল এখনও বাসায় খুব যত্ন করে রেখে দিয়েছি।
১। কোন ব্র্যান্ডের সাইকেল ভাল? এবং সর্বোচ্চ কত টাকা দাম হতে পারে?
যদি স্পোর্টস সাইকেল কিনতেই অবিচল থাকেন তাহলে আমার মতে চীন অথবা কোরিয়ার কিছু সাইকেল পাওয়া যায় সেগুলো কিনতে পারেন। তবে মাঝারী মানের কেনাই উচিৎ। কারণ খুব বেশি ভাল গুলোর পার্টস আমাদের দেশে পর্যাপ্ত নয়। আবার এগুলোর সঠিক ব্যাবহারও অনেকক্ষেত্রে আমাদের এখানে সম্ভব হয় না। পার্টস আমাদের দেশে পাওয়া গেলেও ব্যাবসায়ীরা অনেক বেশি দাম নিয়ে থাকে। অনেকক্ষেত্রেই সারানোর জন্য দক্ষ মেকার পাওয়া যায় না। কাজেই যেটার সচরাচর প্রয়োজনীয় সকল পার্টস পাওয়া যায় সেগুলোই কিনুন। তবে দোকানীদের কাছ থেকে কোন আশ্বাসে বিশ্বাস করবেন না।
আর যদি সাধারণ সাইকেল কিনতে চান তাহলে চীনের phoneix কিনতে পারেন। এটা যথেষ্ট ভাল ও এর সকল পার্টস বাজারে পাওয়া যায়। তবে এর কয়েকটি কোয়ালিটি আছে সেটা একটু বাজার ঘুড়লেই বুঝতে পারবেন। বেশ কিছু দিন আগে শুনেছিলাম দাম ৬৪০০ টাকা। এর ওজন ও ফ্রেম সাইজ এবং অন্যান্য দিক থেকে ব্যাবহার বান্ধব। এর তালা, চেন কভার, ব্যাক ষ্ট্যান্ড,বেল খুব খারাপ। (আমি এগুলো খুলে ইন্ডিয়ান লাগিয়েছিলাম)। বেল গাঁজা খোড়দের জন্য খুব ভাল একটা আয়ের উৎস। আপনাকে হয়ত প্রতিদিনই একটা করে কিনতে হবে।
তবে আমার মতে বর্তমান সময়ের চীনের সাইকেল এর চাইতে ইন্ডিয়ান সাইকেল কেনা ভাল হবে। এদের মধ্যে hero অন্যতম(অনেক মডেল আছে) ।এগুলো চীনের সাইকেল এর চেয়ে তুলনামূলক ভাবে মজবুদ ও দামে সস্তা। এতে কিছু বাড়তি সুবিধা আছে। এগুলোর সকল পার্টই বাজারে পর্যাপ্ত ও সুলভ । আমাদের এখানেও কিছু কিছু তৈরি হয় সেগুলোও ভালই ম্যাচ করে। ক্যারিয়ার গুলো বেশ মজবুদ, তালা, চেন কভার, মাডগার্ড গুলো বেশ ভাল। (কিছু কিছু মডেলের গুলো হালকা, সেগুলো পরিবর্তন করে নিতে পারেন) ইচ্ছা করলে হাফস (চাকার কেন্দ্র)ও বিবি বক্স (গিয়ার দন্ড) এ বিয়ারিং লাগিয়ে নিতে পারেন এতে নিয়মিত বল পাল্টানোর ঝামেলা আর থাকবে না এবং দীর্ঘদিনের জন্য নিশ্চিৎ হওয়া যায়। তবে বিয়ারিং পড়ানোর জন্য অভিজ্ঞ মেকার এর কাছে যেতে হবে। নাহলে আপনার সাধের সাইকেল এর বাড়োটা বাজিয়ে দিবে (আমি নিজেই লাগিয়েছিলাম)। রিং খুব টাইট করে টেনে নেওয়া ভাল, চাকায় দামি টায়ার, টিউব ও বেশি হাওয়া দিয়ে চালানো উচিৎ। এতে সাইকেল খুব হালকা লাগবে ও টায়ার টিউব ভাল থাকবে। নিয়মিত মবিল দেওয়া ও পরিষ্কার করা উচিৎ। আর সোজা হাতলযুক্ত সাইকেল একমাত্র ফাজলামি করার জন্য কিনতে পারেন। কারন এটা শরীরের জন্য খুবই কষ্টদায়ক। এর নিয়ন্ত্রন ঝুঁকিপুর্ন। দীর্ঘক্ষন চালালে পিঠের, ও উপর বাহুর মাংশ পেশি ব্যাথা করে। যা স্থায়ী প্রদাহ করতে পারে।
২। গিয়ারসহ সাইকেল ভাল নাকি গিয়ার ছাড়া? সাইকেলে গিয়ার থাকলে সুবিধা কি? এবং গিয়ারসহ সাইকেল কতটুকু টেকসই হয়?
একই গতির গিয়ারের মুভমেন্টে সাইকেলের গতি বৃদ্ধি ও মন্থর করার জন্যই গিয়ার ও মাল্টিপিনিয়াম ফ্রিহুইল ব্যাবহার হয়। তবে এখানে শক্তিও আনুপাতিক হারে কম বা বেশির প্রয়োজন হয়। দেখুন আমাদের দেশে সাইকেল রেস বা সে আয়জন হয় না। আর আমাদের দেশে সাইকেলে শত শত বা হাজার হাজার মাইল কেউ রান করে না। উপরন্তু সেরকম রাস্তাও নেই। সুতরাং এখানে গিয়ার সহ সাইকেলের কোন প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। আর গিয়ার সহ সাইকেল ব্যাবহার হয় কখনও দ্রুত ও ধীর গতিতে চালানোর জন্য। দ্রুত চালানোর জন্য আপনি যখন হায়ার গিয়ার-লো-পিনিয়াম-এ চেন ট্রান্সফার করবেন তখন আমারতো মনে হয় এককিলোমিটার চালানোর পড়েই আপনার সাধ মিটে যাবে। কারণ বাতাসের বাধার সাথে আমাদের শরীর ও সাইকেলের ওজনকে দ্রুত টেনে নিয়ে যাওয়ার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়। আর তা ক্রমাগত প্রয়োগ করা বড়জোড় ১০ মিনিট সম্ভব। (এর বেশি আমি খুব কম বাহাদুরকেই দেখেছি) এর পড় আপনার থাই আর বাঁশ এদুটোর মাঝে আর কোন পার্থক্য খুঁজে পাবেন বলে মনে হয় না। কোমরের নিচে থাই আছে বলে মনে হবে না। বিদেশে যাদেরকে এধরনের খেলায় অংশ নিতে দেখা যায় তারা কিন্তু অনেক প্রশিক্ষন প্রাপ্ত উপরন্তু তাদের পরিবেশ ও বডি ফিটনেস আমাদের চেয়ে অনেক উন্নত।
৩। নতুনদের জন্য কি গিয়ারসহ সাইকেলে অসুবিধা হয়?
আমার মতে অবশ্যই অসুবিধার।
৪। ঢাকার মধ্যে কোথায় বা কোন মার্কেটে ভাল সাইকেল পাওয়া যায়? পরিচিত কোন দোকান থাকলে দোকানের নাম ও ঠিকানা বলুন।
পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় প্রচুর দোকান আছে সেখানে পাবেন। তবে অবশ্যই অনেক দোকান ঘুড়ে যাচাই করে নিন।
৫। রাস্তায় সাইকেল চালানোর সময় কি কি ট্রাফিক আইন মেনে চলতে হয়? সাইকেলের কি কোন লাইসেন্স আছে নাকি এটি লাইসেন্সহীন বাহন?
জ্বী অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। তবে সুযোগ পেলে না মেনে চলাই ভালো।
কারণ আমাদের দেশে আইন করা হয় আইন ভাঙ্গার জন্য। তবে সার্জেন্ট দের হাত থেকে বাঁচার জন্য কষ্ট করে হলেও ট্রাফিক আইন একটু ফলো করতে পারেন। তবে মনে রাখবেন ট্রাফিক আইন কিন্তু আমাদের মত সাইকেল চালকদের জন্যই। (পাজেরো, ল্যান্ড ক্রজার গুলোর জন্য নয়) আর প্রচলিত আইন গুলোই মানতে হবে। (ঠিক মনে নেই আইনগুলো)
লাইসেন্স এটা কি জিনিস? খায় না পিন্দে? তার পরও একটা ভাল মোটা কাগজে লেজার প্রিন্টারে সুন্দর অফিসিয়াল ধাঁচে কিছু ইংরেজি লিখে দু'চারটা গেজেটেড অফিসারের নামে সিল মেরে নিজেই দু'টো কিচির মিচির সই করুন। এর পর লেমিনেটিং করে গাড়ির লাইসেন্সের মত করে বঁধাই করে নিয়ে পকেটে রেখে দিন। কোন সার্জেন্ট ধরলে দেখিয়ে দিবেন, দেখবেন সার্জেন্ট টাসকি খাইছে। তার পরও বিটলামি করলে বড় ভাইয়ের কথা বলে আমারে ফোন ধরায় দিয়েন।
(ইন্ডিয়ান একটা বিজ্ঞাপনে দেখছিলাম) সার্জেন্ট হালায় একটা.......
বি দ্র: এখানে আমি আমার অভিজ্ঞতা থেকেই বলেছি। এটা পরিবর্তনীয়। কোন ভুল তথ্য থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন, ও কোন পরামর্শ সানন্দে গৃহিত হবে।
(রাস্তায় সতর্ক থাকবেন। সময় জীবনের চেয়ে অনেক অনেক কমমুল্যবান)
(পুলিশ হতে সাবধান)
অফলাইন
অনেক ধন্যবাদ! 
আসলে ঠিক স্পোর্টস না আমি একটু আধুনিক টাইপের সাইকেল চাচ্ছিলাম, ফোনিক্স সাইকেল দেখেছি... ওটার হাইট অনেক বেশি।
আমি আরেকটু কম হাইটের সাইকেল চাচ্ছি।
আশা করি বুঝতে পারছেন 
(রাস্তায় সতর্ক থাকবেন। সময় জীবনের চেয়ে অনেক অনেক কমমুল্যবান)
হুম।
(পুলিশ হতে সাবধান)
(ঠুলা ডরাই না!
)
অফলাইন
আসলে ঠিক স্পোর্টস না আমি একটু আধুনিক টাইপের সাইকেল চাচ্ছিলাম, ফোনিক্স সাইকেল দেখেছি... ওটার হাইট অনেক বেশি।
আমি আরেকটু কম হাইটের সাইকেল চাচ্ছি।
হুম ফোনিক্স এর হাইট ২৪। যেহেতু এটার উচ্চতা একটু বেশি মনে করছেন তাহলে অনেক আগে আমি ব্যাবহার করতাম হিরোজেট নামের একটা মডেল।(সাইজ ২২) এটা যারা ফনিক্স ব্যাবহার করতে পারে না তাদের জন্য উপযোগী। বর্তমান ফনিক্স এর চাইতে প্রায় ৪ গুন মজবুত। তুলনামুলক ভাবে ওজনও একটু বেশি ছিল। তার পরও এটা আমার মত অনেকের কাছেই সোনার হরিণ ছিল। এর কোন নতুন ভার্ষন বাজারে অবশ্যই আছে বলে মনে হয় এবং সম্ভবত কিছুদিন আগে এরকম একটা সাইকেল দেখেছিলাম। (আসলে অনেকদিন সাইকেলের পেছনে মাথা ঘামাই না তো তাই সঠিক তথ্য এই মুহূর্তে দিতে পারলাম না) এর সাথে মোটর সাইকেলের মত shok absorber লাগানো থাকে যা চালানোর সময় বেশ আরাম দায়ক। সাইজ আমার মনে হয় আপনার জন্য উপযোগী হবে। তবে এ সকল সাইকেল গুলো কিন্তু ওজনে একটু ভারি হয় আর লম্বা রানের জন্য উপযোগী নয়। তবে ২২ এর চেয়ে ছোট সাইকেল কেনা মোটেও ঠিক হবে না।
(আমি চেষ্টা করছি আপনাকে সাইজ ও মডেলের কোন ছবি দেওয়া যায় কিনা। তবে ভারতীয় ওয়েব সাইট একটু ভিজিট করুন। লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি)
(ঠুলা ডরাই না!
)
মারহাবা!
সর্বশেষ সম্পাদনা করেছেন m_Kafi (১১-০৪-২০০৮ ১১:৫৫)
অফলাইন
সাইকেল কেনার ব্যাপারে একটি অত্যন্ত দরকারী পরামর্শ - তিন চাকার সাইকেল (বেবি সাইকেল) কিনে একটি বড় সিট বসিয়ে নিন -
সাইকেল নতুন করে চালানো শেখা লাগবে না।
সাইকেল থেকে পড়ে যাবেন না।
বেবি সাইকেল দেখে কেউ পেছন থেকে ধাক্কা মারবে না।
পুলিশ বেবি সাইকেল চালকের কাছে লাইসেন্স চাইবে না। 
অফলাইন
তানজিনা লিখেছেন:
সাইকেল কেনার ব্যাপারে একটি অত্যন্ত দরকারী পরামর্শ - তিন চাকার সাইকেল (বেবি সাইকেল) কিনে একটি বড় সিট বসিয়ে নিন -
সাইকেল নতুন করে চালানো শেখা লাগবে না।
সাইকেল থেকে পড়ে যাবেন না।
বেবি সাইকেল দেখে কেউ পেছন থেকে ধাক্কা মারবে না।
পুলিশ বেবি সাইকেল চালকের কাছে লাইসেন্স চাইবে না।
ফাইজলামি মার্কা পোস্ট না দিয়ে গঠনমূলক পোস্ট দিন।
ধন্যবাদ...
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! আলোকিত ভাই একটা ভালো পরামর্শ আমাদের বংশালে আসেন পুরাতন ঢাকার সাইকেলের পাইকারী দোকান সব আমার পরিচিত আছে... তাই আপনাকে ভালো সাইকেল কম দামে কিনে দেয়া যাবে... আপনি ডিসিশন নেন তাড়াতাড়ি... এইখানে আসলেই আপনি খুব ভালো সাইকেল পাচ্ছেন আর বেশী কষ্ট করা লাগবে না 
![]()
অফলাইন
আহমাদ মুজতবা লিখেছেন:
আলোকিত ভাই একটা ভালো পরামর্শ আমাদের বংশালে আসেন পুরাতন ঢাকার সাইকেলের পাইকারী দোকান সব আমার পরিচিত আছে... তাই আপনাকে ভালো সাইকেল কম দামে কিনে দেয়া যাবে... আপনি ডিসিশন নেন তাড়াতাড়ি... এইখানে আসলেই আপনি খুব ভালো সাইকেল পাচ্ছেন আর বেশী কষ্ট করা লাগবে না
ধন্যবাদ 
ভাল মানের সাইকেলের দাম কেমন পড়বে? 
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! সাড়ে চার থেকে ৫ হাজার... আপনি কি গিয়ার সহ কিনবেন?? গিয়ার সহ কিনলে এক্সিডেন্ট হবার সম্ভাবনা কম। আগে বলেন আপনি কেমন পটু সাইকেল চালাতে নিজের উপর কনফিডেন্স আছে তো ??
অফলাইন
আহমাদ মুজতবা লিখেছেন:
সাড়ে চার থেকে ৫ হাজার... আপনি কি গিয়ার সহ কিনবেন??
কুল! আমার ৬ হাজার পর্যন্ত চলবে 
গিয়ার সহ কিনলে এক্সিডেন্ট হবার সম্ভাবনা কম। আগে বলেন আপনি কেমন পটু সাইকেল চালাতে নিজের উপর কনফিডেন্স আছে তো ??
সেই ১২ বছর বয়সে সাইকেল চালাতাম। ৩ চাকার না, ২ চাকারটাই! 
এরপর থেকে দীর্ঘ ৬ বছর আর সাইকেল হাতেই নেই নি, একেবারে অজ্ঞই বলতে পারেন!
আর আমি ভোর পাঁচটার দিকে উঠে সাইকেল চালাবো, তখন এ্যাক্সিডেন্টের সম্ভাবনা নেই। আর হ্যাঁ আমারও ধারণা গিয়ার সহ সাইকেলের নিয়ন্ত্রণ বেশি। 
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! তাইলে গিয়ার সহ কিনবেন অবশ্যই...
আর স্টাইলিস্ট কিনতে চাইলেও সমস্যা নাই। আপনি যেইরকম স্টাইল চান সেইরকম পাইবেন এখানে...
ভাই ভোর বেলা স্টাইলিস্ট সাইকেল চালায়া মুড মারবেন কার সামনে??
আপনাদের ওখানে মেয়েরা ফজরের নামাজ পড়তে উঠে নাকি? 
অফলাইন
আহমাদ মুজতবা লিখেছেন:
তাইলে গিয়ার সহ কিনবেন অবশ্যই...
আর স্টাইলিস্ট কিনতে চাইলেও সমস্যা নাই। আপনি যেইরকম স্টাইল চান সেইরকম পাইবেন এখানে...
ওকে 
গিয়ারসহ সাইকেল কি নরমাল সাইকেলের মত চালানো যায়? মানে একটা নির্দিষ্ট গিয়ারে সেট করলে নরমাল সাইকেলের মত আচরণ করবে? 
ভাই ভোর বেলা স্টাইলিস্ট সাইকেল চালায়া মুড মারবেন কার সামনে??
আপনাদের ওখানে মেয়েরা ফজরের নামাজ পড়তে উঠে নাকি?
আমি মুড মারি না, আমার মুড নাই 
বেশি হাঁটলে পায়ে ফোসকা পড়ে এইজন্যে সাইকেল চালাতে চাই, আর কোন উদ্দেশ্য নাই

অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! না আর কি মাঝে মাঝে ছেলেরা মেয়েদের সামনে একটু পাংকু করার চেষ্টা করে না আমি সেই মুডের কথা বলছিলাম
আর হ্যা সাইকেলের গিয়ার থাকলে আপনার কন্ট্রোল করতে সুবিধা হবে
ছেলে মানুষ মেয়েদের মত ফোস্কা পড়াকে ভয় পাইলে কেমনে হবে?? আমি তো অনেক হাটি আমার তো পড়ে না
হাওয়াই চপ্পল পইড়া হাটবেন অত পাংকু শ্যু পড়ার দরকারটা কি?
সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (১৮-০৪-২০০৮ ১৩:০৩)
অফলাইন
আহমাদ মুজতবা লিখেছেন:
না আর কি মাঝে মাঝে ছেলেরা মেয়েদের সামনে একটু পাংকু করার চেষ্টা করে না আমি সেই মুডের কথা বলছিলাম
আপনার মত? 
ছেলে মানুষ মেয়েদের মত ফোস্কা পড়াকে ভয় পাইলে কেমনে হবে?? আমি তো অনেক হাটি আমার তো পড়ে না
হাওয়াই চপ্পল পইড়া হাটবেন অত পাংকু শ্যু পড়ার দরকারটা কি?
আমার আবার বেশি না হাঁটলে মজা লাগে না, তাই প্রত্যেকদিনই হাঁটার পর পা ব্যাথা হয় 
সাইকেল দিয়ে অল্প পরিশ্রমে আরও অনেক দূর যেতে পারবো
সেই সাথে ব্যালেন্স প্র্যাকটিস হবে, এটাও খুব ইমপরটেন্ট 
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! আমি মোটেই পাংকু টাইপ না
আমি এক্কেবারে যাচ্ছেতাই অবস্থায় ঘুরা ফিরা করি একবার তো থ্রি কোয়ার্টার পইড়া রওনা দিলাম পড়ে দেখি বসুন্ধরা আইসা পড়ছি 
অফলাইন
আমি জানতাম তানজিনা আপু অফটপিক করবেই। তারা তিনজন অনটপিক পোস্ট করা ভুলে গেছেন

অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! কারা তিনজন?? @ সেভারাস
অফলাইন