Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৫-০৪-২০০৮ ২৩:২৯

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...প্রকৃত শিল্পীকে জয়ী করুন
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১২০০
ওয়েবসাইট

গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

সেদিন এক পত্রিকায় পড়লাম বিশিষ্ট কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরীর এক লেখা। সেখানে তিনি বাংলাদেশের বর্তমান অবস্থা যেভাবে যাচ্ছে তাকে গ্রীক এক উপাখ্যানের সাথে তুলনা করেছেন। উপাখ্যানটি এরকম---

গ্রীসের এক রাজ্যে দস্যুরা হঠাৎ আক্রমণ করল। সেখানকার স্থাণীয়দের তারা অত্যাচার-নির্যাতন করে তাড়িয়ে দেয় সে অঞ্চল থেকে। পালানো লোকদের মধ্যে কিছু সাহসী যুবক সিদ্ধান্ত নিল তারা তাদের রাজ্যকে উদ্ধার করবে দস্যুদের হাত থেকে। তারপর গেল তারা যুদ্ধে দস্যুদের বিরুদ্ধে। যুদ্ধ করে হারিয়েও দিল দস্যুদের সেই সাহসী যুবকগুলো। এরপর সেই যুবকেরা অবসরে গেল এবং দেশ ছেড়ে বিশ্ব ভ্রমণে গেল। তারা যখন ফিরল তখন তাদের মধ্যে অনেকেই মারা গেছে। দুই জন ফিরে এল। তারা এসে দেখে দেশ আবার দস্যুদের দখলে চলে গেছে, যাদের তারা হঠিয়েছিল যুবক বয়সে। এখন এই বৃদ্ধ বয়সে তারা কি আর করবে? তারা কিছু দস্যু ধরে নিয়ে আদালতে গেল বিচার চাইতে। বিচারক হো হো করে হেসে উঠল। বলল, তোমরা আমাকে চিনতে পারছ না? আমিও তো ওদের মতই এক দস্যু। এই বলে বিচারক আদেশ দিল সিপাহীকে বৃদ্ধদের শিকল দিয়ে বেঁধে গ্রেফতার করতে। সেই বৃদ্ধরা তো অবিশ্বাসে স্তব্ধ। যে রাজ্যকে তারা যুদ্ধ করে স্বাধীন করল, তা আবার সেই দস্যুদের হাতে। এর জন্যই কি তারা সাহস করে যুদ্ধ করেছিল।

লেখক এই কারণেই লিখেছেন এই লেখাটি কারণ, বর্তমান প্রশাসনে এমন কিছু কর্তা আছেন যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধী ছিল। তাদের হাতেই যখন ক্ষমতা তখন এরকম গল্প বাস্তবে রূপ নিচ্ছে বলেই মনে করি আমি।


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#২ ১৫-০৪-২০০৮ ২৩:৫৩

উড়ালপঙ্খি
প্রজন্মানুরাগী
Current Status...হাটছি
থেকে: পথের খোঁজে...পথে পথে
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৩৬৬
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

সময়োপযগী ভাবনার জন্য, ধন্যবাদthumbs_up


-----------------------
http://i94.photobucket.com/albums/l118/uralponkhee/vv.jpg

অফলাইন

 

#৩ ১৬-০৪-২০০৮ ০০:০৩

amanat
নিয়মিত
Current Status...age janle Tor vanga noukai chortam na
নিবন্ধিত হয়েছেন: ০১-০৪-২০০৮
পোস্ট: ১৪৮

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

আ গা চৌধরীর কলাম বেশীরভাগ সময় ই আমার কাছে স্হুলচিন্তার বহি:প্রকাশ বলে মনে হয়।ওনার উচিত সুদুর বিলেতে বসে নিজ কল্পনার জগতে বাস করে কান্ডগ্যানহীন প্রলাপ না বকে স্বভুমে এসে বাস্তবতার সুধা একটু চেখে দেখা। কলিকাল হতে সেই একই বীনার সুরে এখন কানে তালা লাগে!!angryangry

অফলাইন

 

#৪ ১৬-০৪-২০০৮ ০০:৪৯

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

হইতেও পারে ঠিক নাই shame


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

 

#৫ ১৬-০৪-২০০৮ ০১:৫৮

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

কিছু দিন পরপর এই একই জিনিষ এর উপর নতুন নতুন টপিক দেখতে আর ভালো লাগে না notlistening


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

#৬ ১৬-০৪-২০০৮ ০২:০২

আশাবাদী
পাঁড়ফোরামিক
Current Status...সেমিস্টার শেষ smile
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৬-০২-২০০৮
পোস্ট: ১২৬৩
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

বাইরে থেকে অনেক কিছু বললেও আমাদের সবাইকেই বুঝতে হবে রাতারাতি পরিবর্তন কখনই সম্ভব নয়। আমরা বলি সুধি ও দায়িত্ববান এবং সত্যিকারের দেশপ্রেমিকরা দেশ পরিচালনায় এগিয়ে আসছেন না কেন?? আপনি নামবেন রাজনীতি করতে?? দেশের পরিবর্তনের কথা সবাই বলে কিন্তু কেউ নিজে করে দেখাবেন না। সুধিজনরা এগিয়ে না আসলে স্বার্থপর ও শয়তানরাই ক্ষমতায় এসে দেশের ক্ষতি করবেন। যুদ্ধাপরাধীরা করবে দেশ পরিচালনা এটা কোন নতুন খবর নয়। শেখ মুজিব আমাদের সোনার বাংলার স্বপ্ন দেখান যুদ্ধের পূর্বে কিন্তু তিনি নিজেই দুর্নীতির সূচনা করেন আমাদের দেশে যুদ্ধের পরে।

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অনেক কথাই বলা হচ্ছে কিন্তু সমাধান এতো সহজ নয় যে বললেই হয়ে গেলো।

দুর্নীতি বন্ধ করবেন?? দুর্নীতি বন্ধ করলে আপনারই সমস্যা অনেক ক্ষেত্রে কারন প্রয়োজনের সময় দীর্ঘ লাইনে দাড়িয়ে কাজ আদায় করতে হবে। অনেক পেপার/ডকুমেন্টস তখনই প্রয়োজন হলে ঘুষ না দিয়ে আদায় সম্ভব নয় কারন অফিসার ছুটিতে গেছেন। তবে দুর্নীতির সীমা থাকা উচিত, কিন্তু এই সীমা নির্ধারন ও নিয়ন্ত্রন করবে কে?? দেশের স্বার্থ সবার আগে এই কথা মানে কয়জন। অবস্থার পরিবর্তনের আগে প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। আমাদের ভবিষ্যত প্রজন্ম ও ভবিষ্যত নেতা ও আমলারা এই দেখে বড় হচ্ছেন যে দুর্নীতি করে দেশের ক্ষতি করলেও কোন সমস্যা নেই। দেশপ্রেম বোধটা কেবল পুথিগত বিদ্যার মত আমাদের শেখানো হয়। যা অন্যরা করে তাই আমরা পালন করি নিজে থেকে কোনকিছু করার কথা মনে হয়না অনেকেরই।

এখন দেশে সবচেয়ে বড় প্রহসন চলছে। নির্বাচনে সেই আগের দুর্নীতিবাজ দলগুলোই তো আসছে নাকি?? হয় বিএনপি নয় আওয়ামী লীগ এই দুই দলই তো আসবে ক্ষমতায়। কি হবে এই দুর্নীতি বিরোধী অভিযান করে?? তত্ত্বাবধায়ক সরকার চলে গেলেই আবার আগের মত অবস্থায় ফিরে আসবে। গ্রেপ্তারকৃত সকল নেতারাই জামিনে বেরিয়ে আসবে।

তাই এই প্রহসনের যত দ্রুত অবসান হবে ততই ভালো


-----------------------
আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

অফলাইন

 

#৭ ১৬-০৪-২০০৮ ১৯:৪২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৫
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

অফটপিক
@ আশাবাদী

আপনার স্ট্যাটাস বারে দেখলাম আপনার ক্ষিদা লাগছে আর আপনি জানতে চেয়েছেন কার বাসায় কি রান্না হয়েছে। আমার বাসায় আজ গরুর মাংস রান্না হয়েছে এবং আমি রান্না করেছি। খারাপ হয় নাই। এসে খেয়ে যান( হে হে নিজের রান্নার প্রশংসা নিজেই করলাম)

দুঃখিত অফটপিকে আলোচনার জন্য। টপিক বিষয়ে কিছু বলার নেই বলে অফটপিক আলোচনা করলাম।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অনলাইন

 

#৮ ১৬-০৪-২০০৮ ২২:০৫

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...প্রকৃত শিল্পীকে জয়ী করুন
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১২০০
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

সেভারাস লিখেছেন:

কিছু দিন পরপর এই একই জিনিষ এর উপর নতুন নতুন টপিক দেখতে আর ভালো লাগে না notlistening

কেন ভাই ভুল করেছি নাকি নতুন টপিক খুলে। করে থাকলে ক্ষমাপ্রার্থী।


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#৯ ১৭-০৪-২০০৮ ১৫:২২

m_Kafi
নিয়মিত
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ১৫৮

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

দত্ত লিখেছেন:

সেভারাস লিখেছেন:

কিছু দিন পরপর এই একই জিনিষ এর উপর নতুন নতুন টপিক দেখতে আর ভালো লাগে না notlistening

কেন ভাই ভুল করেছি নাকি নতুন টপিক খুলে। করে থাকলে ক্ষমাপ্রার্থী।

@দত্ত
এখানে ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন ও কারন নাই। রাজনিতি একটা চলমান প্রকৃয়া। কেয়ামতের আগে এর কোন শেষ নাই। আর আমাদের দেশে পুরানা রেকর্ডই বার বার বাজানো হয়। সেলফ লুপ-এ পড়ছে। কাজেই এখানে কোন সমস্যা আমি দেখি না।

( আ গা চৌধুরীরর কথার আগা মাথা নিয়া টানাটানি করার আগে দেশের কিছু মাথা গুলোই যে আমাদের মাথা ব্যাথার কারণ হয়েছে সেটা নিয়ে ভাবা উচিৎ )

সর্বশেষ সম্পাদনা করেছেন m_Kafi (১৭-০৪-২০০৮ ১৫:২৫)


-----------------------
আলহামদুলিল্লাহ্ !    আমার বংশে কোন পুলিশ নাই।

অফলাইন

 

#১০ ১৭-০৪-২০০৮ ২৩:৫৩

ইয়ানূর
পাঁড়ফোরামিক
Current Status...আমার চুল কেনো নড়ে জানি!!!
থেকে: সাভার
নিবন্ধিত হয়েছেন: ১২-০৪-২০০৮
পোস্ট: ১১০৭
ওয়েবসাইট

Re: গ্রীক উপাখ্যানের মতই কী হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি

যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অনেক কথাই বলা হচ্ছে কিন্তু সমাধান এতো সহজ নয় যে বললেই হয়ে গেলো।
১০০% সত্য কে কার বিচার করবে বলেন?


-----------------------
Md. Rakibul Karim (Yeanoor)
আমি চাষা ভূষর;লোভ, হিংসা ও অহংকার পরিহার করুন।
http://rakibul.wordpress.com

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.072 seconds, 11 queries executed ]