টপিকঃ নতুন আঙ্গিকে এলো উবুন্টু বাংলাদেশ

কিছুদিন ধরে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি আমাদের উবুন্টু বাংলাদেশ- মেইন সাইটটি কিভাবে আরও উন্নত করা যায়।

আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি আজকে আমরা এর প্রথম পদক্ষেপ সাফল্যের সাথে পাড় করেছি।
উবুন্টু বাংলাদেশ সাইটটিতে আমরা কিছু নতুন ফিচার যোগ করেছি।

১) এখন সর্বশেষ পোস্ট দেখতে পারবেন একজায়গায়
২) জনপ্রিয় টপিকগুলো দেখতে পারবেন
৩) যে কেউ রেজিস্টার করে সাইটে অবদান রাখতে পারবেন
৪) সাইটটি আপনার পছন্দমত রং-এ দেখতে পারবেন (আপাতত পাচটি রং)
৫) প্রয়োজনে লেখা ছোট-বড় করতে পারবেন
৬) আমরা প্রতি সপ্তাহে নতুন করে বিভিন্ন টপিকে ভোট গ্রহন করবো (এই সপ্তাহের টপিক: "আপনি কেন উবুন্টু ব্যবহার করা শুরু করেছেন?")

আমরা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি আমাদের কমিউনিটিকে আরও উন্নত করার জন্য
আমরা আরও যেসকল সিদ্ধান্ত নিয়েছি:

১) উবুন্টু বিডি মেইলিং লিস্ট সক্রিয় করা (নিবন্ধন করতে এখানে যান)
২) বিএলইউএ ফোরাম বাংলায় রূপান্তর


আপনাদের সকল মতামত উৎসাহের সাথে স্বাদরে গ্রহন করা হবে। আপনারা আপনাদের পরামর্শ মতামত এখানে দিন আমরা আপনাদের প্রত্যাশা পূরনে সর্বসাধ্য প্রচেষ্টা চালাবো।

যারা উবুন্টু বাংলাদেশ সম্পর্কে জানেননা তাদের জন্য:

আমরা একটি বিশেষায়িত লিনাক্স ব্যবহারকারী সংগঠন যেটি গঠিত হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত উবুন্টেরো বা উবুন্টু লিনাক্স ব্যবহারকারী, অনুবাদক, সেচ্ছাসেবক, ও ডেভেলাপার বৃন্দদের দ্বারা।

আমাদের সংগঠন এর মূল লক্ষ্য হল বাংলাদেশী ও প্রবাসী বাংলাভাষী উবুন্টেরোদের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করে দেয়া যেখানে তারা একে অপরকে সাহায্য করতে পারে লিনাক্স শিখতে ও শিখাতে। শুধূ তাই নয়, হোম ইউজার, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ও অফিসে উবুন্টু লিনাক্স এর প্রসার ঘটানোর জন্যও আমাদের সদস্যরা কাজ করে যাচ্ছে ও যাবে ।

আপনি যদি উবুন্টু বাংলাদেশ এর সদস্য হতে চান, তাহলে আমাদের মেইলিং লিস্টে এ সাবস্ক্রাইব করুন।  অন্য উবুন্টেরোদের সাথে চ্যাট করতে চাইলে যোগ দিন ফ্রীনোড (Freenode) #Ubuntu-BD তে।  আমরা আপনার অপেক্ষায় থাকব!

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: নতুন আঙ্গিকে এলো উবুন্টু বাংলাদেশ

thumbs_up ভাল হয়েছে নতুন সাইটটা(যদিও আগেরটাই বেশি পছন্দ ছিল:|)
ডিফল্ট ফন্ট সাইজ আরও বড় করার অনুরোধ করছি।

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

Re: নতুন আঙ্গিকে এলো উবুন্টু বাংলাদেশ

দুইটা কথা:

১. ক্যান্ট মডিফাই হেডার ইনফরমেশন।
২. টেম্পলেট ডিজাইনারের কৃতিত্ব ।

পারলে জুমলা-বিডির লিংকটা বাংলাদেশ থেকে সরিয়ে অন্য কোন ক্যাটাগরিতে দিন।

আলমগীর

সর্বশেষ সম্পাদনা করেছেন আলমগীর (05-04-2008 23:41)

Re: নতুন আঙ্গিকে এলো উবুন্টু বাংলাদেশ

আলমগীর ভাই ব্যাপারটা দেখবো আমি thumbs_up
ধন্যবাদ
আরও উত্তর ও পরামর্শ আশা করছি

আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

Re: নতুন আঙ্গিকে এলো উবুন্টু বাংলাদেশ

আমি উবুন্টু বাংলাদেশ নামে একটা কমিউনিটি খুলেছি অরকুটে dancing
অরকুটিয়ানরা অবশ্যই জয়েন করবেন smile

http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif