অনেকেরই স্বপ্ন থাকে উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে পড়তে যাওয়ার। কিন্তু তাদের অনেকেরই এই বিষয়ে ভাল ধারণা না থাকায় তারা প্রথমেই ছুটে যায় বিভিন্ন ট্রাভেল কোম্পানিতে, কারণ এই সকল কম্পানি তাদের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র এবং অবিভাবকদের বুঝায় যে তাদের কাছে আসলে ১০০% ভিসা পাওয়া যাবে; ভিসার আগে-পরে কোনো টাকা লাগবে না এইসব। কিন্তু তারা যখন কোন ছাত্রকে একবার কব্জা করে ফেলে তখন ঐ ছাত্র অবলীলায় তাদের হাতে টাকা তুলে দেয়। সত্যি কথা বলতে কি ভিসা পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো অবদান নেই। যদি কোন ছাত্র তাদের ওখান থেকে ভিসা পায় তবে বুঝতে হবে সে তার নিজের যোগ্যতায় ভিসা পেয়েছে। তাই সকলের উচিৎ এইসকল কম্পানির কাছে না গিয়ে সে যে দেশে যেতে চায় সেই দেশের এম্বাসীতে সরাসরি যোগাযোগ করা; তারাই বলে দেবে আপনাকে কি করতে হবে, কোথায় যেতে হবে। তাই বিদেশ যাওয়ার আগে এই সকল লোকদের কাছ থেকে দূরে থাকুন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। এই ধরনের সেবা রাশিয়া, ফ্রান্স, জার্মানি, আমেরিকা , অস্ট্রেলিয়া সহ আরও অনেক দেশের দুতাবাসে পাওয়া যায়। আশাকরি বিষয়টি আপনাদের কাজে আসবে।
লেখা কেমন হয় মতামত দিবেন।(ofcourse meaningful)
অফলাইন
আর ভাল লাগে না!ধন্যবাদ, এটি আমার খুব কাজে আসবে। তবে বাবু ভাই, বানানের দিকে একটু নজর দিয়েন। এ লেখায় খুব বেশি বানান ভুল ছিল।
আচ্ছা.....সুইডেনে যে টিউশন ফি বসানোর কথা সেটার কি অবস্থা। আমার ইচ্ছা আছে সেখানে যাওয়ার।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
যুদ্ধের কী দরকার!বাবু লিখেছেন:
অনেকেরই সপ্ন থাকে উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে পরতে যাওয়ার। কিন্তু তাদের অনেকেরই এই বিষয়ে ভাল ধারনা না থাকায় তারা প্রথমেই ছুটে যায় বিভিন্ন ট্রাভেল কোম্পানিতে, কারন এই সকল কম্পানি তাদের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র এবং অবিভাবকদের বুঝায় যে তাদের কাছে আসলে ১০০% ভিসা পাওয়া যাবে ভিসার আগে পরে কোনো টাকা লাগবে না এইসব। কিন্তু তারা যখন কোন চাত্র কে একবার কঞ্জা করে ফেলে তখন ঐ চাত্র অবলিলায় তাদের হাতে টাকা তুলে দেয়। সত্যি কথা বলতে কি ভিসা পাওয়ার ক্ষেত্রে অদের কোনো অবদান নেই। যদি কোন চাত্র অদের অখান থেকে ভিসা পায় তবে বুজতে হবে সে তার নিজের যজ্ঞতায় ভিসা পেয়েছে। তাই সকলের উচিত এইসকল কম্পান্যীর কাছে না গিয়ে সে যে দেশে জেতে চায় সেই দেশের এম্বাসীতে সরাসরি যোগাযোগ করা তারাই বলে দেবে আপনাকে কি করতে হবে কথায় যেতে হবে। তাই বিদেশ জাওয়ার আগে এই সকল লোকদের কাছ থেকে দূরে থাকুন। সঠিক সময়ে সঠিক সিদ্দান্ত নিন। এই ধরনের সেবা রাশিয়া, ফ্রাঞ্চ, জার্মানি, আমেরিকা , অস্ট্রেলিয়া , সহ আরও অনেক দেশের দুতাবাসে পাওয়া যায়। আশাকরি বিষয়টি আপনাদের কাজে আসবে।
লেখা কেমন হয় মতামত দিবেন।(ofcourse meaningfull)
টাইপজনিত সমস্যায় সৃষ্ট (আমার ধারনা) বানান সমস্যাগুলোকে যতদুর সম্ভব ঠিক করে দিলাম।
অফলাইন
দুক্ষিত ভাই আমি মাত্র ৩ দিন ধরে বাংলা লেখতেছি তাই একটু ভুল হয়। এমন অনেক শব্দ আছে যা আমি অনেক ট্রাই করেও লিখতে পারি না। আশাকরি ধিরে ধিরে শব ঠিক হয়ে যাবে।
অফলাইন
শামীম লিখেছেন:
বাবু লিখেছেন:
অনেকেরই সপ্ন থাকে উচ্চ শিক্ষা লাভের জন্য বিদেশে পরতে যাওয়ার। কিন্তু তাদের অনেকেরই এই বিষয়ে ভাল ধারনা না থাকায় তারা প্রথমেই ছুটে যায় বিভিন্ন ট্রাভেল কোম্পানিতে, কারন এই সকল কম্পানি তাদের চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ছাত্র এবং অবিভাবকদের বুঝায় যে তাদের কাছে আসলে ১০০% ভিসা পাওয়া যাবে ভিসার আগে পরে কোনো টাকা লাগবে না এইসব। কিন্তু তারা যখন কোন চাত্র কে একবার কঞ্জা করে ফেলে তখন ঐ চাত্র অবলিলায় তাদের হাতে টাকা তুলে দেয়। সত্যি কথা বলতে কি ভিসা পাওয়ার ক্ষেত্রে অদের কোনো অবদান নেই। যদি কোন চাত্র অদের অখান থেকে ভিসা পায় তবে বুজতে হবে সে তার নিজের যজ্ঞতায় ভিসা পেয়েছে। তাই সকলের উচিত এইসকল কম্পান্যীর কাছে না গিয়ে সে যে দেশে জেতে চায় সেই দেশের এম্বাসীতে সরাসরি যোগাযোগ করা তারাই বলে দেবে আপনাকে কি করতে হবে কথায় যেতে হবে। তাই বিদেশ জাওয়ার আগে এই সকল লোকদের কাছ থেকে দূরে থাকুন। সঠিক সময়ে সঠিক সিদ্দান্ত নিন। এই ধরনের সেবা রাশিয়া, ফ্রাঞ্চ, জার্মানি, আমেরিকা , অস্ট্রেলিয়া , সহ আরও অনেক দেশের দুতাবাসে পাওয়া যায়। আশাকরি বিষয়টি আপনাদের কাজে আসবে।
লেখা কেমন হয় মতামত দিবেন।(ofcourse meaningfull)টাইপজনিত সমস্যায় সৃষ্ট (আমার ধারনা) বানান সমস্যাগুলোকে যতদুর সম্ভব ঠিক করে দিলাম।
ধন্যবাদ । আমার আসলে একটু সমস্যা হচ্ছে আশাকরি ঠিক হয়ে যাবে। আপনাদের শহযোগিতা কামনা করছি।
অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
ধন্যবাদ, এটি আমার খুব কাজে আসবে। তবে বাবু ভাই, বানানের দিকে একটু নজর দিয়েন। এ লেখায় খুব বেশি বানান ভুল ছিল।
আচ্ছা.....সুইডেনে যে টিউশন ফি বসানোর কথা সেটার কি অবস্থা। আমার ইচ্ছা আছে সেখানে যাওয়ার।
ভাই আপনার নামটা এত কঠিন যে আমি লিখতে ভয় পাই যদি ভুল হয়। তো ভাই সুইডেনে এখনও টিউশন ফি বসায় নি। আপনি কবে যেতে চাচ্ছেন তা জানালে ভাল হত। তাওপরও আমি আপনার জন্য পুরোপুরি সঠিক ইনফরমেশন যোগাড় করে জানাব। আপনাকে অনেক ধন্যবাদ।
অফলাইন
যুদ্ধের কী দরকার!বাবু লিখেছেন:
ধন্যবাদ । আমার আসলে একটু সমস্যা হচ্ছে আশাকরি ঠিক হয়ে যাবে। আপনাদের শহযোগিতা কামনা করছি।
ব্যাপার না... আপনার চেষ্টা প্রশংসনীয়...সুমন ভাই আর আপনি একসাথে থাকেন, এটা জেনে আর আগ বাড়িয়ে কিছু বলিনি... জানি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে... এই পৃষ্ঠাটার নিচের অংশটার একটা প্রিন্ট সম্ভব হলে সামনে রাখবেন, ভালো সাহায্য পাবেন আশা করছি।
অফলাইন
আমাকে অবশ্য বাংলাদেশে যেতে হবে পড়াশোনা করতে (পরীক্ষা দিতে)। আমার জন্য কি বিষয়? 
অফলাইন
লুবনা_আফরিন_লতা লিখেছেন:
আমাকে অবশ্য বাংলাদেশে যেতে হবে পড়াশোনা করতে (পরীক্ষা দিতে)। আমার জন্য কি বিষয়?
আপনার বিষয়টা বুঝলাম না
পরীক্ষা দিতে বলতে আপনি কি বুঝিয়েছেন? নাকি আমাকে বাঙ্গ করলেন? 

অফলাইন
আমার ইউকে তে যাবার কথা। সেখানে আমি সিইএস করবো। এখানেও তাই করছি। এখন আমার এই ব্যপারে কিছু জানা দরকার। লন্ডনে পড়াশোনা কেমন, সেখানে পড়ার পাশাপাশি ইনকাম কেমন করা যাবে ইত্যাদি। 
অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
ধন্যবাদ, এটি আমার খুব কাজে আসবে। তবে বাবু ভাই, বানানের দিকে একটু নজর দিয়েন। এ লেখায় খুব বেশি বানান ভুল ছিল।
আচ্ছা.....সুইডেনে যে টিউশন ফি বসানোর কথা সেটার কি অবস্থা। আমার ইচ্ছা আছে সেখানে যাওয়ার।
২০১০ এর জানুয়ারী থেকে 
কোডার আইসো না
, দিনকাল বহুত খারাপ যাইতাছে
অফলাইন
mrswapon লিখেছেন:
হাঙ্গরিকোডার লিখেছেন:
ধন্যবাদ, এটি আমার খুব কাজে আসবে। তবে বাবু ভাই, বানানের দিকে একটু নজর দিয়েন। এ লেখায় খুব বেশি বানান ভুল ছিল।
আচ্ছা.....সুইডেনে যে টিউশন ফি বসানোর কথা সেটার কি অবস্থা। আমার ইচ্ছা আছে সেখানে যাওয়ার।২০১০ এর জানুয়ারী থেকে
কোডার আইসো না, দিনকাল বহুত খারাপ যাইতাছে
কি অবস্থা ওইখানের? রেস্টুরেন্টে কেউ কাজ করে না মানে বার ম্যান বা এইধরনের 
অফলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! আমার মতামতের সাথে বাবু ভাইয়ের মতামত মিলে গেছে। যেতে হলে সম্পূর্ণ নিজের চেষ্টায় নিজের উদ্যোগে বাইরে যাবো অন্যের ঘাড়ে চড়ে নয় 
অফলাইন
অনেকেই করে। স্টকহোমের অবস্থা মোটামুটি ভালো, তবে অন্য শহর গুলোতে একটু সমস্যা আছে। তবে কেউ না খেয়ে মরে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যায় 
দেশের বাইরে না আসলে জীবনের মানেটা ঠিক মতো বোঝা যায় না। দেশ এ আলালের ঘরের দুলাল, আর এই খানে
।তবে একটা জিনিস আমার ভালো লাগে যে এরা নিজের কাজকে সম্মান করতে জানে।
দেশের বাইরে যারা পড়াশুনা করতে (
) আসতে চান, তাদের জন্য- চাকুরীর স্বপ্ন, টাকার স্বপ্ন দেখে যদি আসেন তাহলে পড়াশুনা শেষ না করে ফেরত যেতে হবে। আগে টাকার দিকে বেশী নজর না দিয়ে পড়াশুনার শেষ করতে হবে, তার পর অন্যকিছু 

অফলাইন
mrswapon লিখেছেন:
অনেকেই করে। স্টকহোমের অবস্থা মোটামুটি ভালো, তবে অন্য শহর গুলোতে একটু সমস্যা আছে। তবে কেউ না খেয়ে মরে না, একটা না একটা ব্যবস্থা হয়ে যায়
দেশের বাইরে না আসলে জীবনের মানেটা ঠিক মতো বোঝা যায় না। দেশ এ আলালের ঘরের দুলাল, আর এই খানে।তবে একটা জিনিস আমার ভালো লাগে যে এরা নিজের কাজকে সম্মান করতে জানে।
দেশের বাইরে যারা পড়াশুনা করতে () আসতে চান, তাদের জন্য- চাকুরীর স্বপ্ন, টাকার স্বপ্ন দেখে যদি আসেন তাহলে পড়াশুনা শেষ না করে ফেরত যেতে হবে। আগে টাকার দিকে বেশী নজর না দিয়ে পড়াশুনার শেষ করতে হবে, তার পর অন্যকিছু
ভাই আপনি একদম আমার মনের কথাটা বলেছেন। নিজের জীবন কে বুঝতে হলে বিদেশে যাওয়া উচিত এবং হারে হারে টের পাবে যে কত ধানে কত চাল। কত গমে কত আটা।
সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (২৭-০৭-২০০৮ ০৭:২৩)
অফলাইন
জীবন বুঝতে পারার জন্য বিদেশে যাবার দরকার!!!
এ কেমন কথা? জীবন কী দেশে থাকতে বোঝা যায় না? বা যারা দেশে থাকে বা থাকেন তারা কী বোঝেন না; অবশ্যই বোঝেন। অথবা আপনিই আজ দেশে থাকলে কী জীবন বুঝতেন না? অবশ্যই বুঝতেন হয়তো আর ৪/৫ বছর পর; আর এখানে (বোধ করি সিডনী থেকে আপনি) এখন বুঝতে পারছেন। কারণ সপ্তাহ গেলেই বিলগুলো আপনাকে দিতে হবে। মাস শেষে আছে ফোন, গ্যাস, নেট, ক্রেডিট কার্ড ( আরো বেশি থাকতে পারে) এর বিল।
অফলাইন
মিজান লিখেছেন:

মিজান ভাই,
আমি বোধহয় পরিবেশটার কথা বোঝাতে চেয়েছিলাম। এখানে প্রতিটা কাজ নিজেকে করতে হয়, যেটা দেশে থাকতে প্রায় অসম্ভব। আবেগ টাবেগ নামের জিনিসগুলো বাংলাদেশে ভালো কাজ করে, বাংলাদেশের বাইরে না। সবকিছু যান্ত্রিক।
আমি সিডনি থেকে লিখছি না, আমি লিখছি লিংসোপিং, সুইডেন থেকে।

স্বপন ভাই উনি আমাকে বলছে। আসলে যে ব্যাপারটা আমি বা আমরা যারা দেশের বাইরে থাকি তারা বোঝাতে চাই তা কখনো দেশের মানুষ বোঝে না বা বুঝতে চায় না। আমি কিছুদিন আগে (৫ মাস আগে) এসেছি। দেশে থাকতে ভাবতাম এক আর এখানে এসে আসলে বুঝতে পারছি জীবন কতটা কঠিন। দেশে থাকতে আমাকে কোন চিন্তা করতে হত না। আর এখানে সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হবে। এর পর খেয়ে দৌড় ট্রেন ধরার জন্য। কারণ ক্লাশে দেরী করে গেলে ঢাকার মত বলতে তো আর পারব না যে স্যার জ্যামে দেরী হয়ে গেছে। এরপর একটানা ২ টা ক্লাশ করে বিকেলে বাসায়। বাসায় এসে দুপুরের খাওয়া। এর পর রান্না। আরও অনেক কিছু। সব বলতে চাই না। তাহলে যারা বিদেশে যেতে চায় তারা উৎসাহ হারিয়ে ফেলতে পারে। এখানে কেন পড়ে রয়েছি জানেন? একমাত্র কারণ এখন অনেক টাকা খরচ করে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। লেখাপড়াটা শেষ হলে এই দেশে আমাকে কেউ আর রাখতে পারবে না।
অফলাইন
হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...সামিউল লিখেছেন:
লেখাপড়াটা শেষ হলে এই দেশে আমাকে কেউ আর রাখতে পারবে না।
সবাই যদি এরকম ভাবত তাহলে খুব ভাল লাগত।
অফলাইন
মূল্যবান পরামেশর্র জন্য ধন্যবাদ।
অফলাইন