আজকের খবরে (বাংলাভিশন) শুনলাম, সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, "মানুষ এখন মানুষের মত বেঁচে নেই"। দ্রব্যমূল্যের যে ঊর্ধগতি তাতে মানুষের জীবন ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে। আর কিছুদিন আগে উনি বলেছিলেন, "দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে"। আসলে সরকার যদিও বলছে আন্ত্ররজাতিক বাজারে দ্রব্যমূল্যের মাত্রা এখন আগের চেয়ে অনেক, এতদিন ঠিক মনে হত না। কিন্তু সেদিন বাজারে গিয়ে দেখি, ৫ বছর আগে যে চাল (নিউ ইয়র্কের কথা) ১০ ডলার ছিল, তা এখন প্রায় দোকানেই ২০ ডলার কিংবা ১৮ ডলারের মত। এক গ্যালন দুধের দামও এখন ডাবল/ট্রিপল। যদিও সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি। এমন অবস্থায় কেমন চলছে আপনাদের অবস্থা (মানে প্রজন্মের সদস্যদের জীবন)। কেউ কি অনাহারে ভুগছেন? কেমন দিনকাল যাচ্ছে এর মাঝে আপনাদের? আমার কিছু আত্মীয়-স্বজনের অবস্থা বেগতিক, বিশেষ করে যারা গ্রামে? আপনাদের অবস্থা?
অনলাইন
বাসা থেকে পাওয়া মাসিক খরচের টাকার পরিমান এই মাস হতে আরেক দফায় বাড়াতে হলো।
অফলাইন
এ সরকারের জন্য নিউ ইয়র্কে দাম বারছে কেনে?
অফলাইন
দত্ত লিখেছেন:
আজকের খবরে (বাংলাভিশন) শুনলাম, সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, "মানুষ এখন মানুষের মত বেঁচে নেই"। দ্রব্যমূল্যের যে ঊর্ধগতি তাতে মানুষের জীবন ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছে। আর কিছুদিন আগে উনি বলেছিলেন, "দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে"। আসলে সরকার যদিও বলছে আন্ত্ররজাতিক বাজারে দ্রব্যমূল্যের মাত্রা এখন আগের চেয়ে অনেক, এতদিন ঠিক মনে হত না। কিন্তু সেদিন বাজারে গিয়ে দেখি, ৫ বছর আগে যে চাল (নিউ ইয়র্কের কথা) ১০ ডলার ছিল, তা এখন প্রায় দোকানেই ২০ ডলার কিংবা ১৮ ডলারের মত। এক গ্যালন দুধের দামও এখন ডাবল/ট্রিপল। যদিও সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি। এমন অবস্থায় কেমন চলছে আপনাদের অবস্থা (মানে প্রজন্মের সদস্যদের জীবন)। কেউ কি অনাহারে ভুগছেন? কেমন দিনকাল যাচ্ছে এর মাঝে আপনাদের? আমার কিছু আত্মীয়-স্বজনের অবস্থা বেগতিক, বিশেষ করে যারা গ্রামে? আপনাদের অবস্থা?
আর কি হলে - সরব দুর্ভিক্ষ বলব? যাদের মাসিক বেতন ৩,০০০ টাকা বা তার নীচে তাদের অবস্থার কথা একটু চিন্তা করুন।
অফলাইন
oxyzen লিখেছেন:
এ সরকারের জন্য নিউ ইয়র্কে দাম বারছে কেনে?
আমি তো বলি নাই এই সরকারের জন্য নিউ ইয়র্কে দাম বাড়ছে। আমি বলেছি আন্তর্জাতিক বাজারে যে দাম বাড়ছে বলা হয় তা যে সত্য তা দেশের মানুষ বুঝতে পারবে যখন আমি নিউ ইয়র্কের চিত্রটা তুলে ধরব।
অনলাইন
দ্রব্যমূল্যের বর্তমাণ পরিস্থিতি যান তাতে আমদের এখন থেকে না খেয়ে থাকার প্রস্তুতি নেওয়া দরকার।
অফলাইন
গত কাল কোন এক পত্রিকায় দেখলাম " ভাত চুরীর অপরাধে গণ ধোলাইয়ের শিকার"
অফলাইন
আউল লিখেছেন:
গত কাল কোন এক পত্রিকায় দেখলাম " ভাত চুরীর অপরাধে গণ ধোলাইয়ের শিকার"
প্রবাদ আছে না "অভাবে স্বভাব নষ্ট"।
বুঝি না কিভাবে এসব দেখেও ফখরুদ্দীন সাহেবদের কেন যে টনক নড়ে না। এভাবে অভাব চলতে থাকলে আমার মনে হয় অপরাধ আরো বাড়বে, কারণ মানুষের ভাত-ডাল কেনার টাকাটুকু নেই।
অনলাইন
কে কাকে নিয়ে ভাববে? আপরাধীদের ধরতে সবাই আমরা ব্যাস্ত।
অফলাইন
দত্ত লিখেছেন:
আউল লিখেছেন:
গত কাল কোন এক পত্রিকায় দেখলাম " ভাত চুরীর অপরাধে গণ ধোলাইয়ের শিকার"
প্রবাদ আছে না "অভাবে স্বভাব নষ্ট"।
বুঝি না কিভাবে এসব দেখেও ফখরুদ্দীন সাহেবদের কেন যে টনক নড়ে না। এভাবে অভাব চলতে থাকলে আমার মনে হয় অপরাধ আরো বাড়বে, কারণ মানুষের ভাত-ডাল কেনার টাকাটুকু নেই।
বুঝলাম ফকরুদ্দিন সাহেবদের দোষ। তো এই সমস্যা সমাধানে এখন ফকরুদ্দিন সাহেবের কি করা উচিৎ বলে আপনি মনে করেন? আর আপনি ফকরুদ্দিন সাহেবের যায়গায় থাকলে এখন কি করতেন?
আর ভাত ডাল কেনার টাকা নাই সেটা কে দেবে?
অফলাইন
m_Kafi লিখেছেন:
বুঝলাম ফকরুদ্দিন সাহেবদের দোষ। তো এই সমস্যা সমাধানে এখন ফকরুদ্দিন সাহেবের কি করা উচিৎ বলে আপনি মনে করেন? আর আপনি ফকরুদ্দিন সাহেবের যায়গায় থাকলে এখন কি করতেন?
আর ভাত ডাল কেনার টাকা নাই সেটা কে দেবে?
এক্ষেত্রে কয়েকটা কারণ কাজ করে বলে আমার মনে হয়। যেমন ধরুন, ব্যবসায়ীদের মধ্যে একটা ভীতি কাজ করছে বলে আমরা মিডিয়াতে অনেকদিন ধরে শুনছি সেই ১/১১র পর থেকে। আমি বলছি না দুর্নীতিবিরোধী অভিযান খারাপ, তবে কোনভাবে ব্যবসায়ীদের ব্যবসায় আস্থা আসতে হবে। তাহলেই তো তারা বিনিয়োগ করতে ভরসা পাবে। আর দাম বৃদ্ধির জন্য আগে যে এক সিন্ডিকেটের কথা শুনতাম সেটার কি হলো? সেটাকে কি ধরা গেছে এত দিন পরেও? সেটার মূলোৎপাটন কি করা গেছে? সরকার কি দুদককে দিয়ে এটার একটা তদন্ত করে প্রমাণ করা উচিত ছিল না যে সিন্ডিকেট কি আসলেই আছে কিনা? নাকি এটা বানানো কথা? আর বিবিসির এক সংলাপে শুনেছিলাম, এক শ্রোতা বলেছিলেন যুদ্ধাপরাধীদের একটা অংশ নাকি দ্রব্যমূল্যের এই পরিস্থিতির জন্য দায়ী। আমি জানিনা ইহা সত্য কিনা। তবে একটা বিষয় সত্য যুদ্ধাপরাধীদের ব্যাপারে সরকারের দুর্বলতা কেমন যেন রহস্যের জন্ম দেয়। আর কিছুদিন আগেও খবরে শুনেছিলাম শেখ হাসিনা বলেছেন, তিনি যদি ক্ষমতায় আসেন তাহলে মানুষকে ১৬ টাকা দরে চাল খাওয়াবেন। তাহলে সরকারের কি উচিত না শেখ হাসিনার থেকে পরামর্শ নেয়া কিভাবে করলে ১৬টাকায় চালের দাম আনা যায়। সরকার তো দেখতে পারে হাসিনার পথে গেলে চালের দাম কমে কিনা? কত পন্থাই তো আনে, এটা আনতে দোষ কি? যদি কমে ভালো, না কমলে কি করা মানুষ জানবে হাসিনা মিথ্যাবাদী।
আর কি? এই আমার মত। আপনাদের কেউ শেয়ার করুন আপনারা কিভাবে মনে করেন দ্রব্যমূল্যের ঊর্ধগতি রোধ করা যেতে পারে। এতে মনে হয় দেশের উপকারই হবে।
অনলাইন
আপনার ধারনা সত্য নয় - ব্যবসায়ীদের মধ্যে কোন ভীতি কাজ করছে না - 
অফলাইন
আউল লিখেছেন:
আপনার ধারনা সত্য নয় - ব্যবসায়ীদের মধ্যে কোন ভীতি কাজ করছে না -
হ্যাঁ, আমিও স্বীকার করে নিচ্ছি ব্যবসায়ীরা ভীতির মধ্যে নাই, এটা অন্য কারণও হতে পারে।
অনলাইন