Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০১-০১-২০০৮ ১৮:০৭

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

মোবাইলে স্টক প্রাইস

কয়েকদিন আগে থেকে ভাবছিলাম একটা ওয়াপ সাইট করব যেখানে বসে স্টকের লেটেস্ট প্রাইসটা দেখা যাবে। কারণ আমি দেখেছি আমাদের বন্ধুরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে এটা নিয়ে খুবই টেনশনে থাকে। প্রয়োজনটি আরও অনেকের। এ উপলব্ধি থেকেই ফোরামে এর কারিগরী দিক নিয়ে একটা পোস্ট ও দিয়েছিলাম।

আজকে ক্লাসের মাঝখানে আমার পাশের বন্ধুটি দেখলাম মোবাইল নিয়ে ব্যস্ত। আমি বললাম কি করছ?  বলল "শেয়ারের দাম দেখব, কোন পেজে (সে ওয়েবসাইটের নাম জানে, কিন্তু মোবাইল থেকে ঠিক কোন পেজে গেলে টেক্সট ফাইলটা আসবে সেটা জানতে চাইল) পাওয়া যাবে। আমি চেষ্টা করলাম, কিন্তু মনে করতে পারলাম না। এমন সময়ই স্যার তাকে লক্ষ্য করল। তাকে দাঁড়াতে বলে  জিজ্ঞেস করল:  কি করছেন মোবাইল নিয়ে? ইনিয়ে বিনিয়ে সে বলল "স্যার, শেয়ারের দাম দেখছিলাম।" স্যার বলল, "যান, মার্কেটে চলে যান। ক্লাসে বসে মন ওখানে থাকলে ওখানে যান।" স্যার খুব বেশি রাগ করেনি কারণ তিনি এমনই। তাঁর উৎসাহের কারণেই আজকে আমাদের ক্লাসের প্রায় ৭০ভাগ ছেলে (মোট ১০০জনের মত) আজ শেয়ার বাজারে বিনিয়োগ করছে। অনেকের পুঁজি এমনকি ১০ লাখও ছাড়িয়ে গেছে।

কিন্তু তখনই আমার মাথায় এল, এইসব ছেলের জন্য একটা ব্যবস্থা করা দরকার। ক্লাস থেকে বেরিয়ে দেখি সেই ছেলেটা (ইমন) দাঁড়িয়ে। ওকে, বললাম: দেখি কি করা যায় তোদের জন্য।

দুপুরে না খেয়েই সরাসরি রুমে চলে এলাম। তারপর জামা-কাপল চেঞ্জ না করেই কাজে  লেগে গেলাম। এক থেকে দেড় ঘন্টায় ডিএসই'র সাইট থেকে ডাম্পিংটা কমপ্লিট হল। তারপর দুপুরের খাবার খেয়ে আবার শুরু করলাম ফ্রন্ট এন্ডের। এই মাত্র মোটামুটি একটা জায়গায় এল কাজটি।

ঠিকানা: http://stock.xenexbd.com

এই সাইটটি মোবাইলের ওয়াপ ব্রাউজার থেকে দেখতে হবে।

প্রতিদিন (যে দিনগুলোতে মার্কেট খোলা আছে) সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত প্রোগ্রামটি www.dsebd.org থেকে ডেটা ফেচ করে ডেটাবেজে ডাম্পিং করবে। প্রতি ১৫ মিনিট পর পর ডাম্পিংটা রিপ্লেস হবে। এ সময় যে কেউ এখান থেকে শেয়ারের দাম দেখতে পারবে।

দুভাবে দেখা যাবে:
১. সরাসরি ঐ শেয়ার (ইনস্টুমেন্ট) এর কোড দিয়ে
২. অক্ষর অনুসারে।

এখনও সাইটটি মোবাইলে পরীক্ষা করতে পারিনি। তবে ইমিউলেটর দিয়ে দেখেছি। 

http://mtld.mobi/emulator.php?webaddres … mit=Submit

http://www.tagtag.com/site/info/emulator

মূল পরীক্ষা চালাবো আগামী কাল মার্কেট চলা সময়ে। কারণ দেখতে হবে ঠিক মত আপডেট হচ্ছে কিনা।

আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০১-০১-২০০৮ ১৮:২০)

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#২ ০১-০১-২০০৮ ২০:০৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

নোকিয়া'র দুইটা মডেল থেকে পরীক্ষা করে দেখলাম। সব কিছুই ঠিক মত আসছেdancing

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৩ ০৪-০১-২০০৮ ০২:৪৪

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

কারও রেসপন্স নাইsadhairpull?

টানা দুদিনে পরীক্ষায় দেখা গেল সব ঠিক ঠাক আছে। কয়েকটা ক্লাসমেটকে বললাম। তারা তো মহা খুশী। ইমন তো দুইদিন খালি খাওয়াচ্ছে। বলছে, "গ্রামীনকে যে টাকা দিতে হত,  তোমাকে সেই টাকা দিয়ে খাওয়াব"tongue_smile

একজন শিক্ষককে বিষয়টি জানাই। তিনি আজকে আইসিবি'তে সেটা রিলে করেছেন! সবাই মোটামুটি খুশি। কারণ আগে অপেরা বা ব্রাউজার থেকে সরাসরি ডিএসসি সাইট দেখা গেলেও এখন অনেক কম ঝামেলায় কম খরচে এগুলো দেখা যাচ্ছে।

মানুষের উপকারে আসছে ভেবে ভাল লাগছেdancing

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৪-০১-২০০৮ ০২:৪৫)

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৪ ০৪-০১-২০০৮ ০৪:১০

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২০৯৭
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

শেয়ার বাজার সম্পর্কে আগ্রহ থাকলেও এটা কিছুই বুঝি না। এপল বা গুগলের কয়েকটা শেয়ার কিনতে পারলে মন্দ হত না। কিন্তু এ ব্যাপারে যে আমি মহা বিশেষজ্ঞ! neutralsad

অফলাইন

#৫ ০৮-০১-২০০৮ ২১:১৮

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: মোবাইলে স্টক প্রাইস

হাঙ্গরিকোডার লিখেছেন:

কয়েকদিন আগে থেকে ভাবছিলাম একটা ওয়াপ সাইট করব যেখানে বসে স্টকের লেটেস্ট প্রাইসটা দেখা যাবে। কারণ আমি দেখেছি আমাদের বন্ধুরা ক্যাম্পাসে থাকাকালীন সময়ে এটা নিয়ে খুবই টেনশনে থাকে। প্রয়োজনটি আরও অনেকের। এ উপলব্ধি থেকেই ফোরামে এর কারিগরী দিক নিয়ে একটা পোস্ট ও দিয়েছিলাম।

আজকে ক্লাসের মাঝখানে আমার পাশের বন্ধুটি দেখলাম মোবাইল নিয়ে ব্যস্ত। আমি বললাম কি করছ?  বলল "শেয়ারের দাম দেখব, কোন পেজে (সে ওয়েবসাইটের নাম জানে, কিন্তু মোবাইল থেকে ঠিক কোন পেজে গেলে টেক্সট ফাইলটা আসবে সেটা জানতে চাইল) পাওয়া যাবে। আমি চেষ্টা করলাম, কিন্তু মনে করতে পারলাম না। এমন সময়ই স্যার তাকে লক্ষ্য করল। তাকে দাঁড়াতে বলে  জিজ্ঞেস করল:  কি করছেন মোবাইল নিয়ে? ইনিয়ে বিনিয়ে সে বলল "স্যার, শেয়ারের দাম দেখছিলাম।" স্যার বলল, "যান, মার্কেটে চলে যান। ক্লাসে বসে মন ওখানে থাকলে ওখানে যান।" স্যার খুব বেশি রাগ করেনি কারণ তিনি এমনই। তাঁর উৎসাহের কারণেই আজকে আমাদের ক্লাসের প্রায় ৭০ভাগ ছেলে (মোট ১০০জনের মত) আজ শেয়ার বাজারে বিনিয়োগ করছে। অনেকের পুঁজি এমনকি ১০ লাখও ছাড়িয়ে গেছে।

কিন্তু তখনই আমার মাথায় এল, এইসব ছেলের জন্য একটা ব্যবস্থা করা দরকার। ক্লাস থেকে বেরিয়ে দেখি সেই ছেলেটা (ইমন) দাঁড়িয়ে। ওকে, বললাম: দেখি কি করা যায় তোদের জন্য।

দুপুরে না খেয়েই সরাসরি রুমে চলে এলাম। তারপর জামা-কাপল চেঞ্জ না করেই কাজে  লেগে গেলাম। এক থেকে দেড় ঘন্টায় ডিএসই'র সাইট থেকে ডাম্পিংটা কমপ্লিট হল। তারপর দুপুরের খাবার খেয়ে আবার শুরু করলাম ফ্রন্ট এন্ডের। এই মাত্র মোটামুটি একটা জায়গায় এল কাজটি।

ঠিকানা: http://stock.xenexbd.com

এই সাইটটি মোবাইলের ওয়াপ ব্রাউজার থেকে দেখতে হবে।

প্রতিদিন (যে দিনগুলোতে মার্কেট খোলা আছে) সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত প্রোগ্রামটি www.dsebd.org থেকে ডেটা ফেচ করে ডেটাবেজে ডাম্পিং করবে। প্রতি ১৫ মিনিট পর পর ডাম্পিংটা রিপ্লেস হবে। এ সময় যে কেউ এখান থেকে শেয়ারের দাম দেখতে পারবে।

দুভাবে দেখা যাবে:
১. সরাসরি ঐ শেয়ার (ইনস্টুমেন্ট) এর কোড দিয়ে
২. অক্ষর অনুসারে।

এখনও সাইটটি মোবাইলে পরীক্ষা করতে পারিনি। তবে ইমিউলেটর দিয়ে দেখেছি। 

http://mtld.mobi/emulator.php?webaddres … mit=Submit

http://www.tagtag.com/site/info/emulator

মূল পরীক্ষা চালাবো আগামী কাল মার্কেট চলা সময়ে। কারণ দেখতে হবে ঠিক মত আপডেট হচ্ছে কিনা।

আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

ভালো উদ্বোগ "হাঙ্গরিকোডার ভাইয়ের -কয়েকদিন আগে থেকে ভাবছিলাম একটা ওয়াপ সাইট করব যেখানে বসে স্টকের লেটেস্ট প্রাইসটা দেখা যাবে"

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৬ ১৩-০৩-২০০৮ ২২:৪৪

crazytopu
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ২৬-০১-২০০৭
পোস্ট: ১৪

Re: মোবাইলে স্টক প্রাইস

হাঙ্গরিকোডার ভাইয়কে অভিনন্দন, আসলেই কাজের কাজ করেছেন একটা। বুঝলাম না মানুষের কোন কমেন্ট নেই কেনো। সে যাই হোক, আপনাকে দুটা প্রশ্ন ছিল। যদি মনে হয় উত্তর দেয়ার মত প্লিজ জানাবেন।

১। আপনি যে অটো ফেচ করছেন বুঝা যাচ্ছে, কোনো ক্রলার ব্যবহার করছেন এর জন্য?
২। কি লেংগুয়েজ দিয়ে বানিয়েছেন এটা?
৩। এভাবে ফিক্সড টাইম কি করে সেট করে দিচ্ছেন যে এতটা থেকে এতটা পর্জন্ত ডাটা ফেচ করবে?

উত্তরগুলো পেলে খুশি হব। ধন্যবাদ।

অফলাইন

#৭ ২৪-০৯-২০০৮ ১৫:৩৯

sohoj
প্রজন্মানুরাগী
নিবন্ধিত হয়েছেন: ০১-০৬-২০০৮
পোস্ট: ২৫৩

Re: মোবাইলে স্টক প্রাইস

আপনার সাইটটা বেশ কাজে লাগছে। একটা ফিচার কি এড করা যায় যেমন My Portfolio , এখানে একটা লিস্ট থাকবে আপনার কেনা শেয়ার যা আপনি সাইটে ঢুকলে একেবারে আপডেট দেখাবে , খুজতে হবেনা A B N করে।

অফলাইন

#৮ ২৪-০৯-২০০৮ ১৫:৪৬

জুয়েল
প্রজন্ম গুরু
নিবন্ধিত হয়েছেন: ০৪-১২-২০০৭
পোস্ট: ১৫৭৩

Re: মোবাইলে স্টক প্রাইস

এই লেখা কবে দিলেনsurprised, আগে চোখে পড়ে নাইroll
যাই হোক আমি শেয়ার স্টক এসবের কিছুই বুঝিনা, কেউ বুঝিয়ে দিলে হয়তো বুঝতে পারতাম এগুলা কিভাবে করে, তখন নাহয় কোডার ভাইয়ের ওয়াপ সাইট কম্পুর ব্রাউজারে ইমুলেটর দিয়ে নিয়মিত ভিজিট করতামtongue_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন জুয়েল (২৪-০৯-২০০৮ ১৫:৪৭)

অফলাইন

#৯ ২৪-০৯-২০০৮ ১৬:১২

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

crazytopu লিখেছেন:

হাঙ্গরিকোডার ভাইয়কে অভিনন্দন, আসলেই কাজের কাজ করেছেন একটা। বুঝলাম না মানুষের কোন কমেন্ট নেই কেনো। সে যাই হোক, আপনাকে দুটা প্রশ্ন ছিল। যদি মনে হয় উত্তর দেয়ার মত প্লিজ জানাবেন।

১। আপনি যে অটো ফেচ করছেন বুঝা যাচ্ছে, কোনো ক্রলার ব্যবহার করছেন এর জন্য?
২। কি লেংগুয়েজ দিয়ে বানিয়েছেন এটা?
৩। এভাবে ফিক্সড টাইম কি করে সেট করে দিচ্ছেন যে এতটা থেকে এতটা পর্জন্ত ডাটা ফেচ করবে?

উত্তরগুলো পেলে খুশি হব। ধন্যবাদ।

এই পোস্টটাও আমি এখনই দেখলাম।

১। নিজে বানিয়েছি
২। পিএইচপি ছাড়া এই অধম অন্য কিছু জানে না।
৩। ক্রন জব

ধন্যবাদ।

sohoj লিখেছেন:

আপনার সাইটটা বেশ কাজে লাগছে। একটা ফিচার কি এড করা যায় যেমন My Portfolio , এখানে একটা লিস্ট থাকবে আপনার  কেনা শেয়ার যা আপনি সাইটে ঢুকলে একেবারে আপডেট দেখাবে , খুজতে হবেনা A B N করে।

করব ভেবেছিলাম। সময় হয়ে উঠেনি। করলেও ওয়াপের জন্য করব না। ওয়েবের জন্য করব। ওয়াপের ভিজিটররা খুব স্বার্থপর!blushing

ধন্যবাদ।

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#১০ ২৪-০৯-২০০৮ ১৬:২১

sohoj
প্রজন্মানুরাগী
নিবন্ধিত হয়েছেন: ০১-০৬-২০০৮
পোস্ট: ২৫৩

Re: মোবাইলে স্টক প্রাইস

হাঙ্গরিকোডার লিখেছেন:

sohoj লিখেছেন:

আপনার সাইটটা বেশ কাজে লাগছে। একটা ফিচার কি এড করা যায় যেমন My Portfolio , এখানে একটা লিস্ট থাকবে আপনার  কেনা শেয়ার যা আপনি সাইটে ঢুকলে একেবারে আপডেট দেখাবে , খুজতে হবেনা A B N করে।

করব ভেবেছিলাম। সময় হয়ে উঠেনি। করলেও ওয়াপের জন্য করব না। ওয়েবের জন্য করব। ওয়াপের ভিজিটররা খুব স্বার্থপর!blushing

ধন্যবাদ।

কে বলছে ভাই। আপনি করেই দেখেন। অন্তত ব্যাক্তিগত ভাবে আমি ও আমার বন্ধু সার্কেল আপনার সাইট টা ব্যাবহার করি। আচ্ছা কি হলে আপনি স্বার্থপর বলবেন না বলেন ?

অফলাইন

#১১ ২৪-০৯-২০০৮ ১৬:২৪

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৫
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

sohoj লিখেছেন:

কে বলছে ভাই। আপনি করেই দেখেন। অন্তত ব্যাক্তিগত ভাবে আমি ও আমার বন্ধু সার্কেল আপনার সাইট টা ব্যাবহার করি। আচ্ছা কি হলে আপনি স্বার্থপর বলবেন না বলেন ?

ghusighusi

সেটা তো বলা যাবে নাtongue_smile! hehe

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#১২ ২৪-০৯-২০০৮ ১৬:৩১

sohoj
প্রজন্মানুরাগী
নিবন্ধিত হয়েছেন: ০১-০৬-২০০৮
পোস্ট: ২৫৩

Re: মোবাইলে স্টক প্রাইস

ভাইজান পি এম করেন। আমি আপনার কষ্টটা জানতে চাচ্ছি। হয়তো কিছু করতে পারবোনা তাও জানলে আমার ভালো লাগতো

অফলাইন

#১৩ ২৪-০৯-২০০৮ ১৬:৩৫

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

ঢাকায় আছেন, ঈদের ছুটিতে শেয়ার মার্কেট সম্পর্কে কিছু জ্ঞাণ দিয়ে যাবেন।thinking কিছুদিন ধরেই চিন্তা করছিলাম।tongue
ভালো উদ্যোগ। অনেকের উপকারে আসবে।thumbs_up

-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অনলাইন

#১৪ ২৪-০৯-২০০৮ ১৭:১৬

ত্বোহা
প্রজন্মাসক্ত
Current Status...পড়ছি রহস্যপত্রিকা
থেকে: سرت - ليبيا
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৭
পোস্ট: ৮৪০
ওয়েবসাইট

Re: মোবাইলে স্টক প্রাইস

মনে হচ্ছে খুবই ভালো উদ্যোগ। কিন্তু আমিও শেয়ারের ব্যাপারে বিশেষ ভাবে অজ্ঞ।

স্বপ্নচারী ভাই, গুগলের শেয়ার কিনতে পারলে আমারেও একটু জানাইয়েন। smile

আচ্ছা শেয়ার জিনিসটা কি এটা নিয়ে একটা সহজ বিস্তারিত পোস্ট দেওয়া যায়?

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.161 seconds, 11 queries executed ]