হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহে- তুমি স্বপ্ন দেখতে ভুলে গেছো?
=জানি না।
-"জানি না" কোন উত্তর না।হয়তো বলতে চাচ্ছো না,তাই কী?
=উহু,তা কেন?
-তাহলে?
=............. ............. ................ ......।...।
-কি হলো?কথা বলছো না যে?কী দেখছো অমন করে?
=কিছু না।
-কী হয়েছে?কথা বলো না কেনো?
=বলছি তো!
-কই বলছো?আরে হাসছো কেন? কি হয়েছে বলো না!
=উহু,কিছু হয়নি।
-আচ্ছা থাক!লাগবে না বলা!
=রাগ করছো আমার'পর?
-নাহ!
=করছো তো!
-আচ্ছা যাও, করছি! কোন সমস্যা?
মেয়েটা হি হি করে হেসে উঠে!আর বলে
=আমার মন ভাল হয়ে গেছে !চলো,হেঁটে আসি,আর একটু দূরে।
-ইচ্ছে করছে না!
=প্লিইইইইইইইজ!
-না!
=আচ্ছা।থাক লাগবে না হাঁটা।
মেয়েটার আবার মন খারাপ হয়ে যায়।
এবার ছেলেটাও মন খারাপ করে ফেলে।আর বলে
-আমার কথার উত্তর দাও নি কিন্তু।
=কী কথা?
-স্বপ্ন দেখতে ভুলে গেছো?
মেয়েটা দিগন্তরেখায় তাকিয়ে থাকে এক দৃষ্টিতে।বলে-
=সুন্দর মুহূর্তে অসুন্দর কথা বলাটা কি ঠিক?দেখ!এতো সুন্দর গোধূলী আর কোথায় পাবে?সমুদ্র আর গোধূলী মিশে যাচ্ছে!দেখতে পাচ্ছো?
-তোমাকে কখনো বুঝতে পারি না গভীর ভাবে।স্বপ্ন দেখতে ভুলে গেছো?নাকি এখনো স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখে?
=ভুল সময়ে কেন সঠিক কথা শুনতে চাও?
-মাত্র ই তো বললে সুন্দর মুহূর্ত!
=কিন্তু সুন্দর মুহূর্ত যে ভুল হতে পারে না-এমন কিছু কী বলেছি?
-নাহ!তা বলনি।
=তবে?
-আচ্ছা,বাদ দাও!এটা নিয়ে নাহয় কোন এক গভীর রাতে চাঁদের আড়ালে বসে গল্প করবো,কেমন?এখন আসো,সূর্যাস্ত দেখি!
=আচ্ছা।
মেয়েটা গভীর মায়ায় সূর্যের প্রখরতা স্পর্শ করতে চায়-চোখ দিয়ে।দুপুরের প্রখর সূর্য গোধূলী বেলায় চাঁদের মতো কোমল হয়েছে।মনে হচ্ছে সারা দিনের কৃত পাপের প্রায়েশ্চিত্ত করছে।আর বলছে-তোমাদের আর যন্ত্রণা দিবো না,ডুবে যাচ্ছি,জলে ডুবে যাচ্ছি,বেদনায় ডুবে যাচ্ছি।ডুবে যাচ্ছি ক্লান্ত আমি!আমার ভাঙ্গা তরী।আর আসবো না।আসবো না বলেও ভোরে সেই ক্লান্ত সূর্যকেই দ্বীপ্ত,উজ্জ্বল প্রদীপের ন্যায় উঠে আসতে দেখা যাবে।আসবো না-বলেও আবার সত্যিই আসবে,হয়তো সেই লজ্জা-ই তাকে আরো দ্রুত জলের নিচে ডুবিয়ে দিচ্ছে!
আকাশ নীল ছিল।না,নীল না।আসমানী।তারপর কমলা হলো।তারপর লাল।আর তারপর হলো গাঢ়ো নীল।বেদনার মতো।ধীরে ধীরে কালো হবে।অন্ধকার হবে চারপাশ।রাত নামবে।গভীর কালো রাত।আমাদের মতো।
অফলাইন
আর ভাল লাগে না!মাথার ১০ ফুট উপর দিয়ে গেল
।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
আমি এক নিঃশ্বাসে পড়ে ফেললাম 
সারমর্মঃ
শহরে থাকতে থাকতে মানুষ স্বপ্ন দেখা ভুলে গেছে। স্বপ্ন দেখতে হলে গোধুলীবেলায় সাগরপারে যেতে হবে।
একা গেলে চলবে না...
সাথে বিপরীত লিঙ্গের কাউকে নিতে হবে। এবং তার সঙ্গে ইটিশ-পিটিশ গল্প করতে হবে।
এইবার বুঝছেন? 
সর্বশেষ সম্পাদনা করেছেন আলোকিত (০৮-০২-২০০৮ ০২:১৮)
অফলাইন
আমার মানি ব্যাগ হারানো গেছে। 


অফলাইন
ভালই লাগল.
ইটের শহরে বসবাস করতে করতে কথন যে নিজেই পাথর হয়ে গেছে বুঝতে পারলনা!!!
মানুষ তো স্বপ্ন নিয়ে বাচেঁ?যখন মানুষ স্বপ্ন দেখতে চায়না কত কঠিন সময়!!!
ভালবাসা দিবস উপলক্ষে আপনাদের জন্য শুভকামনা রইলো. all the best my all friend, who are in love!!! have a nice day.অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেহাঙ্গরিকোডার লিখেছেন:
মাথার ১০ ফুট উপর দিয়ে গেল
।
আমার লেখাটা বুঝি 'কাউয়া' এর মতো হইসে?
মাথার উপর দিয়ে উরে গেলো?

অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেসেভারাস লিখেছেন:
১০ ফুট অনেক কম বললেন
কাক এতো উপরে উড়তে পারে না 
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেশিপলু লিখেছেন:
স্বপ্ন দেখার প্রসঙ্গটা ঠিকই এড়িয়ে গেল।
রাইট ইউ আর!
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেআলোকিত লিখেছেন:
আমি এক নিঃশ্বাসে পড়ে ফেললাম
সারমর্মঃ
শহরে থাকতে থাকতে মানুষ স্বপ্ন দেখা ভুলে গেছে। স্বপ্ন দেখতে হলে গোধুলীবেলায় সাগরপারে যেতে হবে।
একা গেলে চলবে না...সাথে বিপরীত লিঙ্গের কাউকে নিতে হবে। এবং তার সঙ্গে ইটিশ-পিটিশ গল্প করতে হবে।
এইবার বুঝছেন?
এই পাকনা! বেশি পাকসো তুমি!!!ইটিশ পিটিশ গল্প কে করলো???
অফলাইন
রূপসী-রাক্ষসী লিখেছেন:
এই পাকনা! বেশি পাকসো তুমি!!!ইটিশ পিটিশ গল্প কে করলো???
ক্যান আফা আপনি.. 


সর্বশেষ সম্পাদনা করেছেন সামিউল (০৯-০২-২০০৮ ১৩:৩৪)
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?হাঙ্গরিকোডার লিখেছেন:
মাথার ১০ ফুট উপর দিয়ে গেল
।
মই-এর ব্যবস্থা করেন। 
অফলাইন
@ রূপসী-রাক্ষসী
এটা কি সেই দিনের গল্প?
অনলাইন
আর ভাল লাগে না!রূপসী-রাক্ষসী লিখেছেন:
হাঙ্গরিকোডার লিখেছেন:
মাথার ১০ ফুট উপর দিয়ে গেল
।
আমার লেখাটা বুঝি 'কাউয়া' এর মতো হইসে?
মাথার উপর দিয়ে উরে গেলো?![]()
![]()





; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অনলাইন
!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! উরিব্বাস 
অফলাইন


ভাই আমরা আসলেই পাথর হয়ে গেছি........
কিছুই বুঝলাম না...
অফলাইন
অফিসেএতো বরো ! পরার ইছেই নস্ট হয়ে গেলো ।
অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেসুমন লিখেছেন:
@ রূপসী-রাক্ষসী
এটা কি সেই দিনের গল্প?
সেই দিন মানে কোন দিন????


অফলাইন
হেহেহে...আর তাকাবি???দেখ...ক্যামনে ভেঙ্গাই ...হেহেহেআকাশ লিখেছেন:
এতো বরো ! পরার ইছেই নস্ট হয়ে গেলো ।
বড় হলেও আপনার মতো ভুল বানানে ভরপুর না 
তা কি পরার ইচ্ছা নষ্ট হলো? জামা??প্যান্ট? সার্ট?লুঙ্গি???
অফলাইন