Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৪-০৩-২০০৮ ০২:৫৫

furqan
নবাগত
থেকে: UNITED ARAB EMIRATES
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৯০

ভালোবাসার পাঁচটি সাইট

ভ্যালেন্টাইন’স ডে যেভাবে এলো[
ভ্যালেন্টাইনস ডে কিভাবে এলো। এটি অনেক বড় একটি প্রশ্ন। এ প্রশ্নের উত্তর খুজতে অনেকেই ঘাম ঝরিয়েছেন। তবে যতোটুকু জানা যায় ২৭০ খৃস্টাব্দের ১৪ ফেব্রুয়ারিতে রোম শহরে প্রথম ভ্যালেন্টাইনস ডে পালিত হয়। কথিত আছে, ভালোবাসার অপরাধে সেন্ট ভ্যালেন্টাইনকে জেল দিয়েছিলেন তৎকালীন রোমান ক্যাথলিকরা। এ প্রেমিক মৃত্যুবরণ করেন ১৪ ফেব্রুয়ারি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আধুনিক বিশ্বের প্রেমিক-প্রেমিকারা দিনটিকে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে হিসেবে পালন করে আসছে। তবে ভিন্নমতও রয়েছে।
১৪ শতক বা তার কাছাকাছি সময়ে প্রথম ভ্যালেন্টাইনস ডে পালনের কথাও শোনা যায়। শুরুর দিকে শুধু গ্রিটিংস কার্ড বিতরণই ছিল উৎসব উদযাপনের মুখ্য বিষয়। ইন্টারনেট ভুবনে ভালোবাসা দিবসের শুরু নিয়ে এমন আরো অনেক গল্পকাহিনী ছড়িয়ে আছে। হিস্ট্রি ডট কম সাইটটি সেসব ইতিহাসের বর্ণনা সংরৰণ করেছে। এছাড়া এখানে আছে বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির প্রেম কাহিনী, প্রেমপত্র, ভালোবাসা দিবসের কিছু উদ্ধৃতি এবং মজার মজার ভিডিও ক্লিপিংস। ব্রাউজ করুন http://www.history.com/minisites/valentine/।

ভালোবাসা কি?
http://www.thelovemovie.com
ভালোবাসা দিবসে প্রেমিক মন শপথ করে, এসো আমরা নুতন করে ভালোবাসি। ভালোবাসা যেন শেষ না হয়। যদিও এ অনুভূতি স্বাভাবিক এবং সাধারণ। এ সাইটটি ঘুরে এলে আপনার এ ধারণাটি আরো স্পষ্ট হবে। সাইটটিতে রেজিস্ট্রেশন করলে আপনি নিয়মিতই পাবেন চমৎকার সব মেসেজ ও কবিতা।

শুভেচ্ছাপত্র
http://www.123greetings.com/events/valentines_day
নীল খামে ভালোবাসার চিঠি সে অনেক পুরনো গল্প। আজকাল চিঠি লিখে নীল খামে পুরে পোস্ট অফিসে দৌড়ানোর লোক নেই বললেই চলে। টেকনলজির বদৌলতে ভালোবাসার কথা জানানোর মাধ্যম হিসেবে মোবাইল ফোন আর ই-মেইলের প্রচলন বেড়েছে। দেশি-বিদেশি অসংখ্য সাইট তৈরি হয়েছে যেখান থেকে বিনামূল্যে শুভেচ্ছা কার্ড অন্যকে পাঠানো যায়। আমাদের দেশি সাইটগুলো এখনো জাভাস্ক্রিপ্ট এবং ফ্ল্যাশ এনিমেশনে ভরপুর কার্ডগুলো উপহার দিতে পারছে না। ওপরের সাইটটি থেকে ভালোবাসা দিবস ছাড়াও অন্যান্য দিবসের কার্ড পাঠানো যায়। যেখানে নেই কোনো রেজিস্ট্রেশন ঝামেলা। কার্ড পছন্দ করুন আর পাঠিয়ে দিন আপনার পছন্দের মানুষকে। তাছাড়া একসঙ্গে একাধিক ব্যক্তিকে শুভেচ্ছা কার্ড পাঠানোর সুযোগ তো থাকছেই। কার্ডের সঙ্গে মিউজিক যুক্ত করতে পারবেন। টুং-টাং মিউজিকের সুরে কার্ডটি জানিয়ে দেবে আপনার মনের কথা।

ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু
http://www.celebrating-valentinesday.com
মন চায় ভালোবাসার মানুষকে বিশেষ কিছু উপহার দিতে। আর সেটি যদি হয় একেবারেই ভিন্ন কিছু মানে নিজ হাতে তৈরি, তাহলে তো কথাই নেই। এ সাইটটি আপনাকে সেই সুযোগ তৈরি করে দেবে। কাগজ ও ফুল দিয়ে শুভেচ্ছা কার্ড তৈরি করবেন, মজার কিছু রান্না করবেন বা ঘরে সুন্দর কিছু ডেকোরেশন করবেন এমন আরো অনেক ভালোবাসার উপাদান দিয়ে সাইটটি সাজানো। এখানে ভালোবাসার মানুষকে উপহার দেয়ার জন্য চমৎকার কিছু আইডিয়া এবং ভ্যালেন্টাইনস ডে স্পেশাল ওয়ালপেপার আছে। বলা বাহুল্য, সাইটটিতে একটি প্রতিযোগিতা চলছে সেখানে অংশগ্রহণ করে আপনিও জিতে নিতে পারেন অনেক পুরস্কার। এখানে ভালোবাসার মেসেজ সাবমিট করতে হবে আপনার বাবা, মা বা অন্য কাউকে উদ্দেশ্য করে যিনি আপনার জীবনে বিরাট পরিবর্তন এনে দিয়েছেন।

প্রেমপত্র
http://www.romanceforeveryone.com
এ সাইটটিতে পাওয়া যাবে বেশ কিছু রোমান্টিক নোটস। যেগুলো প্রিয়জনের কাছে আপনাকে আরো আপন করে তুলে ধরতে সাহায্য করবে। প্রেমপত্র লেখার গাইড, দাম্পত্য জীবনে আপনার পার্টনারের সঙ্গে কেমন আচরণ করবেন, মজার মজার আইডিয়া যার মাধ্যমে প্রেমিক-প্রেমিকার মন আনন্দে নেচে উঠতে পারে বা ভুলিয়ে দিতে পারে মন খারাপ করা মুহূর্ত। অতি প্রয়োজনীয় এমন সব অসংখ্য তথ্য দিয়ে সাজানো হয়েছে এ সাইটটি।


-----------------------
I M Cooooooooooool

অফলাইন

 

#২ ০৭-০৩-২০০৮ ১০:৪৩

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...°º¤ø,¸¸,ø¤º°`°º¤ø,¸°º¤ø,¸¸,ø¤º°`°º¤ø,¸
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ২৫২৭
ওয়েবসাইট

Re: ভালোবাসার পাঁচটি সাইট

কোথায় হারিয়ে গেল কাট-পেস্ট লেখাগুলো সেই আজ আর নেই tongue_smile


-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: My Blog :::

অফলাইন

 

#৩ ০৭-০৩-২০০৮ ১৪:২০

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: ভালোবাসার পাঁচটি সাইট

লেখাটি এখানেওআছে
বোধহয় যায়যায়দিন এর লেখা


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.054 seconds, 11 queries executed ]