আলোকিত লিখেছেন:
শিপলু ভাই গালে হাত দিয়ে মনিটরে এই স্মাইলিটা দেখেন-- http://i180.photobucket.com/albums/x294 … b/sigh.gif
হা হা হা

অফলাইন
ভালো আছিএকই সমস্যা আমার এক বন্ধুর হচ্ছে, কিন্তু আমার হচ্ছে না!
মোবাইলে সারাক্ষন নিমবাজে বসে থাকি তখনো ফোন আসে। ব্যাপারটা বুঝলাম না।
অফলাইন
mcctuhin লিখেছেন:
আমি nokia n70 মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করি।
আগে টেলিটক ব্যবহার করতাম।
তখন নেটে connected থাকা অবস্থায় কোন কল আসলে
সাময়িক ভাবে নেটের data send/receive pause হয়ে থাকত।
কথা বলা শেষে নেটের data send/receive শুরু হত automatically।
কলও করা যেত একই ভাবে।
অর্থাৎ শুধু কথা বলার সময়টুকু modem on hold অবস্থায় থাকত।
মানে data বেশি প্রায়োরিটি পেত voice এর চেয়ে।
কিন্তু gp business solutions postpaid নেবার পর থেকে নেটে connected থাকা অবস্থায় কল আসছে না আমার মোবাইলে। কেউ কল করলে "সংযোগ দেয়া সম্ভব নয়" বলছে, অর্থাৎ ফোন বন্ধ থাকলে যা হয়।
voice এর চেয়ে data বেশি প্রায়োরিটি পাচ্ছে। এটা কি বদলানো সম্ভব? কিভাবে আমি voice call কে data এর চেয়ে বেশি প্রায়োরিটি দিতে পারি?
মূলকথা হলঃ কোন ভাবে কি মোবাইলকে modem হিসেবে ব্যবহার করা অবস্থায় কল রিসিভ করা সম্ভব?
কেউ কি help করবেন প্লীজ!না হলে আমাকে এখন আরেকটা মোবাইল কিনতে হবে
অামারও একই সমস্যা
অফলাইন
কিনে ফেললাম।
এখন দেখা যাক কি হয়। 
এটা Mobidata USB Edge Modem
দাম ৬,৮০০/-
সাথে ছিল এক্সটেনসন কেবল, ড্রাইভার সিডি, হেডসেট আর খুব সুন্দর একটা বাকসো।
সিম ঢুকানোটা একটু ঝামেলা।
অফলাইন
এক্সটেনশন কেবলের এক মাথায় মডেম অন্য মাথারটা কি?
অফলাইন
কিনে ফেললাম।
এখন দেখা যাক কি হয়। thinking
এটা Mobidata USB Edge Modem
দাম ৬,৮০০/-
সাথে ছিল এক্সটেনসন কেবল, ড্রাইভার সিডি, হেডসেট আর খুব সুন্দর একটা বাকসো।
খুব ভাল করেছেন... স্পিড কি ফোনের চেয়ে বেশি পান? বেশি স্পিড পেলে জানাবেন 
আমি আলাদা ফোনই কিনেছি ইন্টারনেট ব্যবহারের জন্য, বেশি স্পিড না পেলে শুধুশুধু মডেম কিনে টাকা নষ্ট করতে চাই না।
অফলাইন
সুমন লিখেছেন:
এক্সটেনশন কেবলের এক মাথায় মডেম অন্য মাথারটা কি?
অন্য মাথাটা যে কেন দিল ঠিক বুঝলাম না।
ফিমেল হলে হয়তো এটাতে পেনড্রাইভ ঢুকাতে পারতাম। কিন্তু এটা মেল।
তাই আপাতত মডেমের মোখ্খাটা ওখানে রেখেছি।
মনে হয় এই কারণেই দিয়েছে। 
আলোকিত লিখেছেন:
খুব ভাল করেছেন... স্পিড কি ফোনের চেয়ে বেশি পান? বেশি স্পিড পেলে জানাবেন
আমি আলাদা ফোনই কিনেছি ইন্টারনেট ব্যবহারের জন্য, বেশি স্পিড না পেলে শুধুশুধু মডেম কিনে টাকা নষ্ট করতে চাই না।
এক্সট্রা ফোনই যদি থাকে, তবে আবার মডেম কেন? আমি হলে তো মডেমের খোঁজ খবরও নিতাম না।
ফোনের চেয়ে বেশি(>) পাব না সেটা আমি জানি।
কথা হল, ফোনের সমান(=) পাব কি না।
সুসংবাদ হল, আমি ফোনের সমান স্পিডই পাচ্ছি।
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (০৫-০৩-২০০৮ ০০:১০)
অফলাইন
এক্সট্রা ফোনই যদি থাকে, তবে আবার মডেম কেন? আমি হলে তো মডেমের খোঁজ খবরও নিতাম না।tongue_smile
ফোনের চেয়ে বেশি(>) পাব না সেটা আমি জানি।
কথা হল, ফোনের সমান(=) পাব কি না।
সুসংবাদ হল, আমি ফোনের সমান স্পিডই পাচ্ছি।
ধন্যবাদ... এটা নিয়ে অনেকদিন কনফিউশনে ছিলাম 
অফলাইন
শিপলু লিখেছেন:
কিনে ফেললাম।
এখন দেখা যাক কি হয়।
এটা Mobidata USB Edge Modem
দাম ৬,৮০০/-
সাথে ছিল এক্সটেনসন কেবল, ড্রাইভার সিডি, হেডসেট আর খুব সুন্দর একটা বাকসো।
http://forum.projanmo.com/uploads/2008/03/721_xe.jpg
সিম ঢুকানোটা একটু ঝামেলা।
আমি কিপটা মানুষ... দুই বছরের স্কলারশিপের ট্যাকা জমাইয়া n70 কিনছিলাম mainly net use করার জন্য।
এখন আবার এজ্ মডেম? ওরে বাপ্স্। ৬৮০০ টাকা?
তার চেয়ে ৯০০ ট্যাকা দিয়া একটা nokia 1100 কিনে ফেললাম। 
অফলাইন
mcctuhin লিখেছেন:
হাসিব লিখেছেন:
আলোকিত লিখেছেন:
কল ধরলেও কানেক্টেড থাকে?
কানেক্টেড থাকা মানে নোটিফিকেশন এরিয়ায় নেট আইকন প্রদর্শণ করা না, ইনকামিং এবং আউটগোইং প্যাকেট ঠিকমত আদান-প্রদান হলেই কানেক্টেড থাকে।কল ধরলে কানেক্টেড থাকবে না । কানেকশন কিছুক্ষন উইথেল্ড হবে । তারপর ওপারেটর সিলেক্টেড টাইমআউট পার না হলে কল টার্মিনেট করলে আবার কানেকশন রিজিউম হবে ।
কল রিসিভ প্লাস কানেকটিভিটি পেতে হলে জিএসএমের বদলে ইউএমটিএস নেটওয়ার্ক লাগবে । সিডিএমএতে কি হয় জানা নেই । তবে সিডিএমএতে জিএসএম থেকে উন্নত প্রপার্টি থাকার কথা ।বস, গ্রামীণ তো gsm ই। তাহলে এখানে voice এর চেয়ে প্যাকেট data বেশি প্রায়োরিটি পাচ্ছে কেন?
মাথা আউলায়া গেল।
জবাবটা কিন্তু পাইলাম না বস।
grameenphone gsm হলে সমস্যাটা কোনখানে?
অফলাইন
যে মডেমটা কিনেছি তার স্পেসিফিকেশন।
General features: • Quad-Band GSM 850/900/1800/1900 MHz • EDGE (E-GPRS) Multislot class 10 • GPRS Multislot class 12 • Output power: – class 4 (2 W) for EGSM850 – class 4 (2 W) for EGSM900 – class 1 (1 W) for GSM1800 – class 1 (1 W) for GSM1900 • AT Hayes GSM 07.05 and GSM 07.07 • AT commands for RIL compatibility (RIL/NDIS) • SIM application toolkit (SAT Release 99) • Supply voltage range 3.2 – 4.5 V • Terminal Type: USB EDGE • Interface : USB 2.0 • Weight: < 50g • Ambient temperature: –20 ℃…+65 ℃ • Auto switch-off at +75 ℃ Drivers • NDIS/RIL software for Microsoft® Windows Mobile™ based devices Specification for fax: • Group 3, class 1 Specifications for data EDGE (E-GPRS): • Multislot class 10 • Modulation and coding scheme MCS 1– 9 • Mobile station class B Specifications for data (GPRS): • Multislot class 12 • Full PBCCH support • Mobile station class B • Coding scheme 1– 4 Specifications for SMS: • Point-to-point MO and MT • SMS cell broadcast • Text and PDU mode Specifications for voice: • Half rate (HR) • Full rate (FR) • Enhanced full rate (EFR) • Adaptive multi rate (AMR) • Basic handsfree operation: – Echo cancellation – Noise reduction
এবার আশা করি বুঝতে পারবেন কেন নকিয়া ৫৩০০ এর সমান স্পিড পাচ্ছি।
দুটোর এজ ক্লাসই এক (Class 10)
সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (১০-০৩-২০০৮ ০০:০৫)
অফলাইন
শিপলু লিখেছেন:
সুমন লিখেছেন:
এক্সটেনশন কেবলের এক মাথায় মডেম অন্য মাথারটা কি?
অন্য মাথাটা যে কেন দিল ঠিক বুঝলাম না।
ফিমেল হলে হয়তো এটাতে পেনড্রাইভ ঢুকাতে পারতাম। কিন্তু এটা মেল।
তাই আপাতত মডেমের মোখ্খাটা ওখানে রেখেছি।
মনে হয় এই কারণেই দিয়েছে।
.........
ফোনের চেয়ে বেশি(>) পাব না সেটা আমি জানি।
কথা হল, ফোনের সমান(=) পাব কি না।
সুসংবাদ হল, আমি ফোনের সমান স্পিডই পাচ্ছি।
আমারও একটা ছিল, জানালা দিয়ে ছ্যাচড়া চোর নিয়ে গেছে
। মোবাইলের সমান স্পীডই পাওয়া যায়। তবে মোবাইলের চেয়ে ভাল সার্ভিস পাওয়া যায়, বিশেষ করে রিস্টার্ট হওয়া থেকে বাঁচা যায়, মোবাইলের চার্জার হাতের কাছেই রাখ দরকার হয়, কিন্তু মডেমের জন্য সেটা দরকার হয় না।
@সুমন
কিছু ইউএসবি ডিভাইস আছে যেগুলো মেল পোর্ট দরকার হয়, যেমন মোবাইল হার্ডডিস্ক। দ্বিতীয় মাথাটাতে সেটা লাগানো যায়। তবে এই কেবলটাতে এক সাথে দুটো ডিভাইস কাজ করে না।
অফলাইন
I have the same problem. After searching... found no solution. So i need to divert my internet sim first. then problem solved. Although, its a expensive solution but there's really no way.
অফলাইন
একটু শেয়ার করছি। বাংলাদেশে এখনো UMTS চালু হয়নি। তাই ডাটা ও ভয়েস দুটো একসাথে পাবেন না। একটা ভয়েস কলের জন্য ১৬ কেবিপিএস (প্রেকটিক্যালি ১৩কেবিপিএস) এর ট্রান্সফার রেট দরকার হয়। কিন্তু আপনার চেনেলে যদি ১৬ কেবিপিএস পাওয়া না যায় তবে কল আসতে পারবেনা। আপনি ইন্টারনেট/জিপিআরএস ব্যবহার করার পরেও যদি ১৬ কেবিপিএস খালি থাকে তবে কল ঢুকবে। এবং কল ঢুকার সাথে সাথে ইন্টারনেট/জিপিআরএস এর ডাটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, তবে কল শেষ হবার পর তা সয়ংক্রিয় ভাবে আবার চালু হয়ে যাবে।
* টেলিটকে আপনার জন্য ৩২ কেবিপিএস (প্রেকটিক্যালি ২৬ কেবিপিএস) সর্বোচ্চ বরাদ্ধ। আপনি যখন টেলিটকে ইন্টারনেট/জিপিআরএস ব্যবহার করছেন তখন ১৩ কেবিপিএস এর বেশি ডাটা ট্রান্সফার রেট পান না। ফলে আরো ১৩ কেবিপিএস কিন্তু অব্যবহৃত থাকছে। তাই এ অবস্থায় কল আসবেই।
* গ্রামীনে আমি ২৪ কেবিপিএস এর উপরে ডাটা ট্রান্সফার রেট পাই। একটা ডাউনলোডের কারনে ভয়েস কলের জন্য আর কিছুই থাকছেনা তখন। তাই এ আবস্থায় কল আসবেনা। কিন্তু গ্রমীনেও যদি আপনি এমন কিছু করেন যেখানে আপনার ডাটাট্রান্সফার খুব কম, অর্থাৎ আরো ১৩ কেবিপিএস কিন্তু অব্যবহৃত রয়ে যাচ্ছে তবে এ অবস্থায় গ্রামীনেও কল আসবে।
আশা করি ব্যপারটা বোঝাতে পেরেছি।
****
USB EDGE Modem এর একটা সমস্যা ও আছে। যাদের পিসি/লেপটপ পুরুনো (USB1.1) তাদের পিসিতে কাজ করবেনা। কারন USB1.1 এই মডেমের জন্য পর্যাপ্ত পাওয়ার দিতে পারেনা।
* আমার নকিয়া ৩১২০ ক্লাসিক ফোন এজ ৩২ ক্লাস মডেম। [বর্তমান দাম ৯,৭০০ টাকা] আমি বেশির ভাগ সময় ব্লু-টুথ দিয়ে কানেক্ট করি। এর সুবিধা হল, যে জায়গায় মোবাইল রাখলে স্পীড সবচেয়ে ভালো থাকে ওটাকে আমি ওই জায়গাতেই রাখি। তবে এতে ব্লু-টুথ এর কারনে অতিরিক্ত চার্জ খরচ হয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন পূরব (১৫-১১-২০০৮ ০১:১১)
অফলাইন
অফটপিকঃ
পূরব লিখেছেনঃ
যে জায়গায় মোবাইল রাখলে স্পীড সবচেয়ে ভালো থাকে ওটাকে আমি ওই জায়গাতেই রাখি।
পূরব ভাই আপনার মোবাইল নেট ব্যবহারে ডাউনলোড স্পিড কত ওঠে? (ব্লু-টুথ এর সাহায্য)
ইউএসবি ক্যাবল ব্যবহার করে কত স্পিড ওঠে? জানালে উপকৃত হতাম। তাছাড়া স্পিড বাড়ানো যায় এমন কোন উপায় কি জানা আছে?


অফলাইন
পরীক্ষা..পূরব লিখেছেন:
একটু শোয়ার করছি। বাংলাদেশে এখনো UMTS চালু হয়নি। তাই ডাটা ও ভয়েস দুটো একসাথে পাবেন না। একটা ভয়েস কলের জন্য ১৬ কেবিপিএস (প্রেকটিক্যালি ১৩কেবিপিএস) এর ট্রান্সফার রেট দরকার হয়। কিন্তু আপনার চেনেলে যদি ১৬ কেবিপিএস পাওয়া না যায় তবে কল আসতে পারবেনা। আপনি ইন্টারনেট/জিপিআরএস ব্যবহার করার পরেও যদি ১৬ কেবিপিএস খালি থাকে তবে কল ঢুকবে। এবং কল ঢুকার সাথে সাথে ইন্টারনেট/জিপিআরএস এর ডাটা ট্রান্সফার বন্ধ হয়ে যাবে, তবে কল শেষ হবার পর তা সয়ংক্রিয় ভাবে আবার চালু হয়ে যাবে।
* টেলিটকে আপনার জন্য ৩২ কেবিপিএস (প্রেকটিক্যালি ২৬ কেবিপিএস) সর্বোচ্চ বরাদ্ধ। আপনি যখন টেলিটকে ইন্টারনেট/জিপিআরএস ব্যবহার করছেন তখন ১৩ কেবিপিএস এর বেশি ডাটা ট্রান্সফার রেট পান না। ফলে আরো ১৩ কেবিপিএস কিন্তু অব্যবহৃত থাকছে। তাই এ অবস্থায় কল আসবেই।
* গ্রামীনে আমি ২৪ কেবিপিএস এর উপরে ডাটা ট্রান্সফার রেট পাই। একটা ডাউনলোডের কারনে ভয়েস কলের জন্য আর কিছুই থাকছেনা তখন। তাই এ আবস্থায় কল আসবেনা। কিন্তু গ্রমীনেও যদি আপনি এমন কিছু করেন যেখানে আপনার ডাটাট্রান্সফার খুব কম, অর্থাৎ আরো ১৩ কেবিপিএস কিন্তু অব্যবহৃত রয়ে যাচ্ছে তবে এ অবস্থায় গ্রামীনেও কল আসবে।
আশা করি ব্যপারটা বোঝাতে পেরেছি।
খুব ভালো ভাবেই বোঝাতে পেরেছেন। ব্যাপারটা ক্লিয়ার হলো। ![]()
তুলনামূলক ভালো স্পিড পাবার আশায় ইডিজিই মডেম কেনার কথা ভাবছিলাম। কিন্তু হ্যান্ডসেট আর ইডিজিই মডেমের স্পিড একই রকম হবে শুনে আর আগ্রহ হচ্ছে না। আগেও অনেককে বলতে শুনেছি ইডিজিই মডেমের ক্লাসটাই মূল ব্যাপার; আলাদা মডেম ব্যবহার করা হচ্ছে না হ্যান্ডসেট, সেটা না। ক্লাস যতো বেশি হবে স্পিডও সেই অনুযায়ী ভ্যারি করবে। এখন মোটামুটি নিশ্চিত হলাম। শিপলু ভাইকে ধন্যবাদ।
সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (১৫-১১-২০০৮ ০০:৩২)
অফলাইন
পূরব লিখেছেন:
* আমার নকিয়া ৩১২০ ক্লাসিক ফোন এজ ৩২ ক্লাস মডেম। [বর্তমান দাম ৯,৭০০ টাকা]
এত বড় ক্লাস কবে আসল?? 
অফলাইন
হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...@ পূরবঃ আপনার পোষ্টের জন্য ধন্যবাদ
। এরকম আরও চাই।
অফলাইন
@ইসতিয়াক:
স্পীড আপাতত কানেক্টিভিটির উপর নির্ভর করছেনা। ডাটা ক্যাবল ব্যবহার করলে পিসি আর মোবাইলের মধ্যে তুলনা মূলক দ্রুত ডাটা ট্রান্সফার করা যায়। আর আমি দেখেছি বাজারের ব্লুটুথ গুলো ৬০-৭০ কেবিপিএস রেটে ডাটা ট্রান্সফার করে। তবে ডাটা ক্যাবল বা ব্লুটুথ এর স্পীড যাই হোকনা কেন ওটা ইন্টারনেটের স্পীড নয়। অপারেটর আমাদের যদি ২৪ কেবিপিএস স্পীড দিয়ে থাকে তো ওটা সেট থেকে পিসিতে ডাটা ক্যাবল বা ব্লুটুথ যে মাধ্যমেই যাক, আমরা পিসিতে ২৪ কেবিপিএস স্পীডই পাব। মনে করুন কোন এক সময় অপারেটর আমাদের যদি ১০০ কেবিপিএস স্পীড দিয়ে থাকে আর ওই সময় যদি আপনি ব্লুটুথ ব্যবহার করেন তবে আপনার স্পীড কমে যাবে। কারন ব্লুটুথ ১০০ কেবিপিএস এ ডাটা ট্রান্সফার করতে পারবেনা। তখন সর্বোচ্চ স্পীড পাবার জন্য আপনাকে ডাটা ক্যাবল ব্যবহার করতে হবে। আর ব্লুটুথ যেহেতু ওয়ারলেস তাই এর রেন্জ এর মধ্যে না থাকলে বা বেশী দূরে রাখলে ব্লুটুথ এর কারনেই স্পীড কমে যাবে। ব্লুটুথ ব্যবহারের সময় মোবাইল যেহেতু ফ্রী থাকছে তাই ওটকে আপনার রুমের বিভিন্ন জায়গায় রাখতে পারেন। দেখবেন কোন জায়গায় স্পীড কমে যাচ্ছে আবার কোন জায়গায় বেশী থাকছে। স্পীড বাড়ানোর জন্য তেমন কোন কার্যকর টিপস আমার কাছে নেই। তবে ডাউনলোড করার জন্য আমি ফ্রী ডাউনলোড ম্যানেজার ব্যবহার করি। এতে সর্বোচ্চ ডাউনলোড স্পীড পাওয়া যায়। আমি ডাটা ক্যাবল এবং ব্লুটুথ দুটোতেই একই স্পীড পাই। সাধারণত ২৪কিলোবাইট পার সেকেন্ড।
@শিপলু:
এখানে নকিয়া ৩১২০ ক্লাসিক ফোনের স্পেসিফিকেশন আছে। আবিশ্বাস্য বটে। নকিয়ার বর্তমান প্রায় সব সেটেই এজ ক্লাস ৩২। দামও তুলনামূলক কম।
http://www.gsmarena.com/nokia_3120_classic-2240.php
@স্বপ্নবাজ:
আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ, থাকব আপনাদের সবার সাথে।
অফলাইন