Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৪-০৩-২০০৮ ১৮:২০

furqan
নবাগত
থেকে: UNITED ARAB EMIRATES
নিবন্ধিত হয়েছেন: ২৮-০২-২০০৮
পোস্ট: ৯০

বন্ধু বনাম প্রেম

সবার জীবনেই বন্ধু থাকে। যাদের সাথে জীবনের একটা বড় সময় কেটে যায়। সবারই এমন একজন মানুষ থাকে যার সাথে সবকিছু শেয়ার করা যায়(অনেকের আবার তা থাকে না ,যেমন আমি )। এইরকম মানুষকে আপনি হয়ত আপনার সবচেয়ে ভাল বন্ধু হিসেবে মানেন। সমস্যা হয় তখনি যখন আপনার প্রিয় বন্ধুটি কারো প্রেমে পড়ে যায়। আপনি হয়ত বলবেন,এতে সমস্যা কোথায়? আমার বন্ধুর খুশি তো আমার ও খুশি।

    একজন ছেলের বেলায় যদি বলা হয় যে, আপনি আপনার সবচেয়ে প্রিয় বান্ধবীকে যদি অন্য কারো সাথে প্রেম করতে দেখেন,তাহলে কি আপনার ভাল লাগবে??? সে যদি দরকারের সময় আপনাকে অবহেলা করে তার প্রেমিককে সময় দেয়, তাহলে কেমন লাগবে আপনার?
    একটু ভেবে উত্তর দিন।অনেকেই বলবেন যে না ,আমার ভাল লাগবে না। আবার মেয়েদের বেলাতেও একই কথা প্রযোজ্য।

    আপনি এক সময় বুঝতে পারলেন যে আপনার বন্ধু আপনার চেয়ে নতুন মানুষটিকে বেশি সময় দিচ্ছে। তখন আপনার খারাপ লাগতেই পারে,তাই না? আপনি হয়ত ভাবতে পারেন যে এই রিলেশনের অধিকার আপনারই বেশি। যেহেতু আপনার বন্ধুর পছন্দ ,তাই আপনি তার প্রেম নিয়ে কিছু বলতে ও পারছেন না। অনেক সময় দেখা যায় ভাল বন্ধুত্ত ভালবাসায় রূপ নিয়ে সফল ও হয়েছে।আবার এই রিলেশনের টানাপোড়ন নিয়ে বন্ধু-বন্ধুতে মারামারি ও হয়েছে।

    একজন ভাল বন্ধু কখন ও আরেক বন্ধুর রিলেশনে বাধা দেবেনা। তবে কষ্টের কথা এইটাই যে ভালবাসায় জড়িয়ে যাবার পর আপনার বন্ধু যদি আপনাকে ভুলে যায়,আপনার  কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায়।এমন ঘটনা তরুন বয়সে,বিশেষ করে টিনেজ বয়সে বেশি হয়ে থাকে। Boyfriend(bf),Girlfriend(gf) এই টিনেজ বয়সে হয় আবার রিলেশন শেষ ও হয়ে যায়।কিন্তু বন্ধু হল অমর এবং আজীবনের।বন্ধুত্ত একটি সারা জীবনের রিলেশন।যে বন্ধু আপনার সাথে থেকেছে,সময় কাটিয়েছে,শুধু সেই আপনাকে ভাল করে বুঝতে পারবে।তাই কারো সাথে প্রেমে জড়িয়ে পড়লে ও আপনার ভাল বন্ধুটিকে ভুলে যাবেন না।

    সূত্রঃ   (দৈনিক ইত্তেফাক)

-----------------------
I M Cooooooooooool

অফলাইন

#২ ০৪-০৩-২০০৮ ১৮:৫৪

আশাবাদী
পাঁড়ফোরামিক
Current Status...সেমিস্টার শেষ smile
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১৬-০২-২০০৮
পোস্ট: ১২৬৩
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

আমি মানতে পারলাম না..... যদি এরকম পরিস্থিতি হয়ও, আমার বন্ধু প্রেমে পরলে আমি তার প্রেমিকা/প্রেমিককেও আমার ভাল বন্ধু বানিয়ে নিবtongue_smile তাহলে আমার দরকারে তখন কেবল একজন আসবে না দুইজন এগিয়ে আসবেtongue

আর তারা নিজেদের মধ্যে কিছু সময় চেতেই পারে এবং আমি সেই সময় দিতেও রাজি, তখন আমি অন্য কাজে ব্যস্ত হবো যেমন আমি বাসায় সময় দিইনা তখন সময় নিয়ে ঘরটা গুছিয়ে ফেলবো....... একবছর হয়েছে আমার ঘর গুছানো হয়নিblushing.... (ঘরে বলতে গেলে থাকিই না)

-----------------------
আমি বাঙালী, আমি বাংলাদেশী, আমি দক্ষিণ এশীয়.... কিন্তু সবার উপরে আমি একজন মানুষ... এটিই আমার পরিচয়।

আমি মুক্ত জীবনে বিশ্বাসী তাই আমি লিনাক্স ব্যবহার করি।

অফলাইন

#৩ ০৪-০৩-২০০৮ ১৯:২১

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

লিখাডা যদিও কাট-পেস্ট তাও জট্টিলস লাগছে...

-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

#৪ ০৪-০৩-২০০৮ ২০:৪৭

আলোকিত
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম!!
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৬-২০০৭
পোস্ট: ৩৩৬২
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

আপনি এক সময় বুঝতে পারলেন যে আপনার বন্ধু আপনার চেয়ে নতুন মানুষটিকে বেশি সময় দিচ্ছে। তখন আপনার খারাপ লাগতেই পারে,তাই না? আপনি হয়ত ভাবতে পারেন যে এই রিলেশনের অধিকার আপনারই বেশি। যেহেতু আপনার বন্ধুর পছন্দ ,তাই আপনি তার প্রেম নিয়ে কিছু বলতে ও পারছেন না। অনেক সময় দেখা যায় ভাল বন্ধুত্ত ভালবাসায় রূপ নিয়ে সফল ও হয়েছে।আবার এই রিলেশনের টানাপোড়ন নিয়ে বন্ধু-বন্ধুতে মারামারি ও হয়েছে।

    একজন ভাল বন্ধু কখন ও আরেক বন্ধুর রিলেশনে বাধা দেবেনা। তবে কষ্টের কথা এইটাই যে ভালবাসায় জড়িয়ে যাবার পর আপনার বন্ধু যদি আপনাকে ভুলে যায়,আপনার  কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যায়।এমন ঘটনা তরুন বয়সে,বিশেষ করে টিনেজ বয়সে বেশি হয়ে থাকে। Boyfriend(bf),Girlfriend(gf) এই টিনেজ বয়সে হয় আবার রিলেশন শেষ ও হয়ে যায়।কিন্তু বন্ধু হল অমর এবং আজীবনের।বন্ধুত্ত একটি সারা জীবনের রিলেশন।যে বন্ধু আপনার সাথে থেকেছে,সময় কাটিয়েছে,শুধু সেই আপনাকে ভাল করে বুঝতে পারবে।তাই কারো সাথে প্রেমে জড়িয়ে পড়লে ও আপনার ভাল বন্ধুটিকে ভুলে যাবেন না।

হুম... বুঝলাম, প্রেমের পিছনে ছুটতে ছুটতেই কিছু মানুষ জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে mad এ সময়টুকু অন্যান্য কাজে লাগালে অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারতো।
আর প্রেম কিন্তু জীবনের একটা মাত্র অংশ... মানব-জীবনের এর চেয়েও অনেক বৃহৎ উদ্দেশ্য আছে। আমরা অনেকেই সেটি ভুলে যাই।

-----------------------
http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

অফলাইন

#৫ ০৪-০৩-২০০৮ ২১:৪৮

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৭৮
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

আলোকিত লিখেছেন:

হুম... বুঝলাম, প্রেমের পিছনে ছুটতে ছুটতেই কিছু মানুষ জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে mad এ সময়টুকু অন্যান্য কাজে লাগালে অনেক কিছু আবিষ্কার করে ফেলতে পারতো।
আর প্রেম কিন্তু জীবনের একটা মাত্র অংশ... মানব-জীবনের এর চেয়েও অনেক বৃহৎ উদ্দেশ্য আছে। আমরা অনেকেই সেটি ভুলে যাই।

উল্টোটাও সত্য। অন্যান্য কাজের পিছনে ছুটতে ছুটতে জীবনের বেশির ভাগ সময় নষ্ট হয়। তারপর মনে হয় প্রেমের পিছনে ছুটলে এতদিনে কিছু একটা হত।
আর যেটা সবচেয়ে বেশি হয় তা হল, এর মাঝামাঝিটা। যেটা বেশিরভাগ মানুষের জীবনেই হয়।
মানে প্রেমের পিছনেও ছুটছেন আর অন্যান্য কাজও করছেন। কিন্তু কোনটাই ঠিকমত হলনা। সময় শেষে আপনি বলবে, "হায়রে! এ জীবনে আমি কি করলাম"nailbitingnailbiting

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (০৪-০৩-২০০৮ ২১:৫০)

-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

#৬ ০৪-০৩-২০০৮ ২২:৩৩

উন্মাতাল_তারুণ্য
প্রজন্মানুরাগী
Current Status...লিনাক্স, পাইরেসী, উন্মত্ততা এবং কিছু কথাবার্তা
থেকে: ২৩°৪২′০″ উত্তর, ৯০°২২′৩০″ পূর্ব
নিবন্ধিত হয়েছেন: ২০-০২-২০০৮
পোস্ট: ৩০০

Re: বন্ধু বনাম প্রেম

বহুত ফিলসফি মনে আসলো... সময়ের অভাবে লিখতে পারলাম না... hairpull পরে কখনো লিখবো নে...

অফলাইন

#৭ ০৪-০৩-২০০৮ ২২:৩৬

আলোকিত
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম!!
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৬-২০০৭
পোস্ট: ৩৩৬২
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

উল্টোটাও সত্য। অন্যান্য কাজের পিছনে ছুটতে ছুটতে জীবনের বেশির ভাগ সময় নষ্ট হয়। তারপর মনে হয় প্রেমের পিছনে ছুটলে এতদিনে কিছু একটা হত।

কি হত?
নিজ স্বার্থটাই কি জীবনের মূল উদ্দেশ্য?

-----------------------
http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

অফলাইন

#৮ ০৪-০৩-২০০৮ ২৩:০২

আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...অফিসে
থেকে: মগবাজার
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ২৫৯

সবকিছুই কি  নিজের স্বার্থের জন্য করানা ? প্রেম কোরবেন নিজে মানুষিক ভাবে ভালো থাকার জন্য,  একটু ভেবে দেখেন আমরা জা করি নিজের স্বার্থের জন্যনা ?

neutralneutralneutralneutral

-----------------------
কেন যে যন্ত্র হলামনা !!!!

অফলাইন

#৯ ০৪-০৩-২০০৮ ২৩:০৮

আলোকিত
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম!!
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৬-২০০৭
পোস্ট: ৩৩৬২
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

সবকিছুই কি  নিজের স্বার্থের জন্য করানা ? প্রেম কোরবেন নিজে মানুষিক ভাবে ভালো থাকার জন্য,  একটু ভেবে দেখেন আমরা জা করি নিজের স্বার্থের জন্যনা ?

আমরা কি করি কি না করি সেটা তো বলিনি... বলেছি নিজ স্বার্থ জীবনের সঠিক উদ্দেশ্য হতে পারেনা smile
অবশ্যই আমরা বেশিরভাগই ভুল পথে চলি। তবে কিছু ব্যতিক্রমও আছে।

-----------------------
http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

অফলাইন

#১০ ০৪-০৩-২০০৮ ২৩:১৯

আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...অফিসে
থেকে: মগবাজার
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ২৫৯

Re: বন্ধু বনাম প্রেম

আমি আপনার সাথে সহমত । smile সবারটা জানি না , তাবে আমি বেশির ভাগই ভুল কাজ করি ।

thumbs_up

-----------------------
কেন যে যন্ত্র হলামনা !!!!

অফলাইন

#১১ ০৪-০৩-২০০৮ ২৩:৪৭

নাগবাবা
নিয়মিত
Current Status...চলছে চলবে ...
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৭-২০০৭
পোস্ট: ১৭৩
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

শিপলু লিখেছেন:

উল্টোটাও সত্য। অন্যান্য কাজের পিছনে ছুটতে ছুটতে জীবনের বেশির ভাগ সময় নষ্ট হয়। তারপর মনে হয় প্রেমের পিছনে ছুটলে এতদিনে কিছু একটা হত।
আর যেটা সবচেয়ে বেশি হয় তা হল, এর মাঝামাঝিটা। যেটা বেশিরভাগ মানুষের জীবনেই হয়।
মানে প্রেমের পিছনেও ছুটছেন আর অন্যান্য কাজও করছেন। কিন্তু কোনটাই ঠিকমত হলনা। সময় শেষে আপনি বলবে, "হায়রে! এ জীবনে আমি কি করলাম"nailbitingnailbiting

thumbs_upশিপলু ঠিকই বলেছে । আমার এমনটাই মনে হয়।

-----------------------
http://hnrana.googlepages.com/nagbaba.jpg

অফলাইন

#১২ ০৫-০৩-২০০৮ ০০:০০

ষোড়শী
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ২৯-০২-২০০৮
পোস্ট: ৯

Re: বন্ধু বনাম প্রেম

শিপলু  লিখেছেন:

আর যেটা সবচেয়ে বেশি হয় তা হল, এর মাঝামাঝিটা। যেটা বেশিরভাগ মানুষের জীবনেই হয়।
মানে প্রেমের পিছনেও ছুটছেন আর অন্যান্য কাজও করছেন। কিন্তু কোনটাই ঠিকমত হলনা। সময় শেষে আপনি বলবে, "হায়রে! এ জীবনে আমি কি করলাম"

আর আপনি পারেনও বটে

অফলাইন

#১৩ ০৬-০৩-২০০৮ ০১:২৮

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...!!! ইন্ট্রাপিড আইবেক্স !!! thumbs_up
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৬১
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

আমার লাইফের কাহিনীর সাথে এই প্রবন্ধের সব কথাই মিলে যায়...

আমিও এই ক্যাচালেই পড়েছি একটা সমাধান এখন যদি কেউ দিতে পারেন বান্দা খুশি হবে thumbs_up

-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

#১৪ ০৬-০৩-২০০৮ ০২:০১

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১০
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

পস্তাইতেই যদি হয় তাইলে খাইয়াই পস্তাই .... এই চিন্তা ছিল মনে - এখন পর্যন্ত মনে হয় যে ভুল করি নাই।

তবে ইত্তেফাকের বক্তব্য যেটা সেটার পরিপ্রেক্ষিতে বলতে চাই:
প্রেম যদি একটার পর একটা করার ইচ্ছা থাকে তাহলে ঐটা ঠিক আছে। কিন্তু যদি জীবন সাথী খোঁজার পর্যায়ে প্রেম করা হয়.. তবে বন্ধু তো গৌন হবেই। কারণ ঐ বন্ধুও তার প্রেম--> পরবর্তীতে পরিবারকে সময় দেবে।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৬-০৩-২০০৮ ০২:০৫)

অফলাইন

#১৫ ০৬-০৩-২০০৮ ০২:৪১

আকাশ
প্রজন্মানুরাগী
Current Status...অফিসে
থেকে: মগবাজার
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ২৫৯

Re: বন্ধু বনাম প্রেম

আহমাদ মুজতবা লিখেছেন:

আমার লাইফের কাহিনীর সাথে এই প্রবন্ধের সব কথাই মিলে যায়...

আমিও এই ক্যাচালেই পড়েছি একটা সমাধান এখন যদি কেউ দিতে পারেন বান্দা খুশি হবে thumbs_up

কি ক্যাচাল বললে হয়তো চেষ্টা করতাম ।

-----------------------
কেন যে যন্ত্র হলামনা !!!!

অফলাইন

#১৬ ২৯-০৯-২০০৮ ১১:০৫

মিরাজ
নবাগত
থেকে: 69, Saydabad, Dhaka.
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৮-২০০৮
পোস্ট: ৬৯
ওয়েবসাইট

Re: বন্ধু বনাম প্রেম

ভাই ফুরকান আমি আপনার সাথে একমত। আপনার কথার সাথে আমার লাইফের অনেক টাই মিল আছে। তবে বন্ধুত্বের মূল্য আমার কাছে সবসময় বেশি।

-----------------------
allah amar shob chaoa puron koruk

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.422 seconds, 11 queries executed ]