টপিকঃ সংক্ষিপ্ত সংবাদ : নোয়াখালী ভাষায় অনুদিত
( আগে হাইসা নেই ...
)
বেয়াইন্না(১) হারে(২) হাসটা(৩)। খবর কইতো আছি আমনের কাছে কই বাইছাব আলী।
আমাগো নোয়াখালী সংবাদদাতা জানায় যে এক বেডা(৪) ঘুমে থাই হবনে(৫) দেহে যে হ্যাতে(৬) মুরগার গোস্ত চাবায়। কিন্তু দুঃখের বিষয় ঘুমেথন জাগি দেহে হ্যাতে খাঁতা(৭) চাবাইতেছে। গডনা(৮) বুইজদো(৯) হারি(১০) হ্যাতে দারুন সরমে নাক কাডা যায়।
কাগু(১১) আর ভাইর বেডা গুতাগুতি করি একজন আরেক জনের নাকের বারিন্দা হাডা হালায়। এই কতা হুনি উত্তুর ঘরের জ্যাডা ভাইর বেডারে কানে আর গালে এক থাবরে লাল করি দেয়। এতে গুতা গুতি থামলেও চোখ রাঙানী থামে নো ।
..... বিজ্ঞাপন বিরতি ........শুরু
দেশের ডাইরিয়া হলে পরে নদী হয়ে পরে পানি শুণ্য
এই পানি শুণ্যতা দূর করে দেয় ফারাক্কা বাধ ফারাক্কা বাধ।
ফারাক্কা বাঁধ মরণ ফাঁদ। (এই লাইনটা মাজহারুল আনোয়ারকে দিয়ে বলাতে হবে)
..... বিজ্ঞাপন বিরতি ........শেষ
আসমান চাঁন উটছে হেই কতা হুনি এক বেডা ঘরের থন বার হই আসমানের দিগে রেইনছে(১২) আরই হ্যাতার গেডি(১৩) ব্যা(১৪) হই যায়। অনেকজনে চেষ্টা করিও হ্যাতার গেডি সোজা কইত্তো হারে নো। এইনদা হ্যাতার বউ হাডার(১৫) হুতাদি(১৬) এমন জোরে বারি দেয় যাতে কিছুডা সোজা হইছে বলে হ্যাতে জানায়।
এইনদা(১৭) এক বেডা হান(১৮) আর সুবাড়ী ছাড়াই আদ কেজি(১৯) চুন খাই বিশ্ব রেকর্ড করেন। এহন হ্যাতার অবস্থা হইল গনো গনো(২০) হাতল হইখানার(২১) জ্বালায় দারুণ ব্যাস্ত। চোখ বড় বড় করি রেনি থায়(২২), কারো লগে কতা কয় না।
খবর শ্যাষ হইছে। আঙগো হরবর্তি খবর কোনসুম শুরু হইব ভাউরে কইতাম হাইত্তাম নো।
১. বেয়াইন্না = সকাল
২. হারে = সাড়ে
৩. হাসটা = পাঁচটা
৪. বেডা = বেটা
৫. হবনে = স্বপ্নে
৬. হ্যাতে = সে
৭. খাঁতা = কাঁথা
৮. গডনা = ঘটনা
৯. বুইজদো = বুঝতে
১০. হারি = পেরে
গডনা বুইজদো হারি = ঘটনা বুঝতে পেরে
১১. কাগু = কাকু
১২. রেইনছে = তাকিয়েছে
১৩. গেডি = ঘাড়
১৪. ব্যা = বাঁকা
১৫. হাডার = পাটার (মরিচ বাটার পাটা)
১৬. হুতাদি = পুতা দিয়ে
১৭. এইনদা = এদিকে
১৮. হান = পান
১৯. আদ কেজি = আধা কেজি
২০. গনো গনো = ঘন ঘন
২১. হাতল হইখানার = াতলা ায়খানা 
২২. রেনি থায় = তাকিয়ে থাকে
(খাঁটি নোয়াখালী কেউ থাকলে আমার অনুবাদে যে কোনো রকম পরিমার্জন সাদরে গৃহীত হবে। তবে তাঁর অবশ্যই TONFL এ মিনিমাম ৫ স্কোর থাকতে হবে।)
সর্বশেষ সম্পাদনা করেছেন আরাফাত (02-03-2008 15:51)

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত
=))=))=))
:D







দিলাম চেন্জ করে। এইটাতে চলবে? না হলে আবার চঞ্চল মাহমুদ এর কাছে যেতে হবে ফটো সেশন করতে। 
দিলাম চেন্জ করে। এইটাতে চলবে? না হলে আবার চঞ্চল মাহমুদ এর কাছে যেতে হবে ফটো সেশন করতে। 



