Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৯-০১-২০০৮ ১২:১৭

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

কোমরের ব্যথা

কোমরের ব্যথা কমবেশি সব মানুষকেই জীবনের কোনো না কোনো সময় কষ্ট দেয়। আমাদের দেশের অল্পসংখ্যক শিক্ষিত লোকের কথা বাদ দিলে বলা যায়−অনেকেই এ ব্যাপারে সঠিক চিকিৎসকের পরামর্শ নেন না। এখনো আমাদের দেশে অনেকেই কোমরে ব্যথা হলে পানিপড়া খায় বা তেল মালিশ করে, যা রোগীকে সুস্থ তো করেই না বরং আরও অসুস্থ করে তোলে। অনেকেই আবার যেনতেনভাবে কোমর মালিশ করিয়ে নেয়, যা আরও বেশি ক্ষতিকর। কোমরব্যথা হলে অবশ্যই সঠিক চিকিৎসকের কাছে যাওয়া উচিত, নইলে আরও বেশি কষ্ট ভোগ করতে হতে পারে।
এক পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিবছর প্রতি ৩০ জনে অন্তত একজন কোমরব্যথায় ভোগে। যারা অফিস-আদালত বা কলকারখানায় টানা বসে বা দাঁড়িয়ে কাজ করে, তাদের সাধারণত কোমরব্যথা বেশি হয়। কোমরের ব্যথায় ভোগা কোনো মানুষ শারীরিকভাবে সম্পুর্ণ অক্ষম বা পঙ্গুও হয়ে যেতে পারে।
আরেক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি পাঁচজনের মধ্যে অন্তত চারজন জীবনের কোনো না কোনো সময় কোমরের ব্যথায় ভোগে। ৯২ শতাংশ মানুষ দুই মাসের আগেই কোমরের ব্যথা থেকে সেরে ওঠে। আর ১৪ শতাংশ মানুষ দুই সপ্তাহের আগেই সুস্থ হয়। কোমরব্যথার অন্যতম কারণ−মাংস-হাড়ের আঘাত, বার্ধক্যজনিত রোগ (যেমন−অস্টিওআর্থ্রাইটিস, অস্টিওপরোসিস ইত্যাদি), পিএলআইডি প্রলাপসে লিম্বার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, স্পাইনাল স্টেনোসিস, ক্যান্সার, প্রদাহ, মাসিকের ব্যথা, কিডনি রোগের ব্যথা প্রভৃতি। সংক্ষেপে বলা যায়, তিনটি কারণে কোমরব্যথা হতে পারে। অল্প বয়সে সাধারণত আঘাতের কারণে; বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত রোগে এবং মেয়েদের ক্ষেত্রে মাসিকজনিত কারণে।
রোগ নির্ণয়ের জন্য শুরুতে পরীক্ষা-নিরীক্ষা করলেও চলে। তবে ব্যথার কারণ নির্ণয়ে সাধারণ এক্স-রে এবং এমআরআই খুব সহায়ক। চিকিৎসা করা হয় দুভাবে−রক্ষণাত্মক চিকিৎসায় এবং অপারেশনে। রক্ষণাত্মক চিকিৎসা হচ্ছে চিকিৎসকের শিখিয়ে দেওয়া ব্যায়াম অভ্যাস করা। এটি বেশ কাজে দেয়।
কোমরে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন।
কৃতজ্ঞতাঃ প্রথম আলো

সর্বশেষ সম্পাদনা করেছেন সুমন (০৯-০১-২০০৮ ১৪:৪১)


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

#২ ০৯-০১-২০০৮ ১৪:৪০

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০২৪
ওয়েবসাইট

Re: কোমরের ব্যথা

[অক্সিজেন থিমে এই ফন্টকালারটি ব্যকগ্রাউন্ডের সাথে মিলে যায়। ফলে লেখা পড়া যায় না। তাই কালারটি বদলে দিলাম।]


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#৩ ১০-০১-২০০৮ ১২:৩০

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৩
ওয়েবসাইট

Re: কোমরের ব্যথা

আমার বসের অফিসের চেয়ারটার ৫টি চাকার মধ্যে একটি ভেঙ্গে যাওয়াতে সেটি একটু কাত হয়ে থাকত। ঐ চেয়ারটি ব্যবহার করে যাওয়ার ফলে ওনার পিঠে ব্যথা হয়েছিল, যার জন্য খুব কষ্ট পেয়েছিলেন। পরবর্তীতে চেয়ার পরিবর্তন করাতে উনি সুস্থ।

অনলাইন

 

#৪ ১০-০১-২০০৮ ১২:৩২

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৮০৭

Re: কোমরের ব্যথা

সেভারাস ভাই ব্যাক পেইন নিয়ে একটা লেখার অপেক্ষায় রইলাম।

অফলাইন

 

#৫ ২৪-০৫-২০০৮ ০০:২৮

amilee.2008
নিয়মিত
থেকে: পশ্চিম বঙ্গ
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৫-২০০৮
পোস্ট: ১৬১

Re: কোমরের ব্যথা

যদি অনেক পুরানো আঘাত লাগা ব্যাথা কোমরে বা শরীরের অন্য কোথাও (হাড়ে) যদি থাকে....
তাহলে Ruta-1M,2 ডোজ (এটা হ্যোমিওপ্যাথিক মেডিসিন) পরপর দুদিন সকালে খালিপেটে খেয়ে দেখুন ১ সপ্তাহের মধ্যে ব্যাথা ম্যাজিক হয়ে গেছে।


-----------------------
তুই শেষ স্পন্দন আমার,মৃত্যুর সমন আমার
মৃত্যুর কারন আমার,রহস্যের স..স..মা..ধান।

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.047 seconds, 11 queries executed ]