Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১১-১২-২০০৭ ১৫:১৩

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৩
ওয়েবসাইট

আমার জন্য দোয়া করুন

আমি অনেক দিন (বেশি দিন হয়নি) এই ফোরামের সদস্য। এতদিন আপনাদের সাথে আছি। ভবিষ্যতেও থাকব। এখন আপনারা আমার জন্য একটু দোয়া করেন।

বিষয়টি খোলাসা করে বলি। আমি ২০০৬ সালে এইচ.এস.সি. পাস করার পর আর কোথাও ভর্তি হই নাই। এর পরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ধান্দায় ছিলাম। এই ধান্দার এখন প্রায় শেষে পৌঁছে গেছি। আমি উচ্চশিক্ষার জন্য অষ্ট্রেলিয়া যেতে চাই। আর তাইতো গতকাল আমার সমস্ত ডকুমেন্টস অষ্ট্রেলিয়ান অ্যাম্বাসীতে জমা দিয়েছি। যদিও ওদের চাহিদা অনুযায়ী সব সাপোর্ট আমার আছে তবুও আমার ভয় করছে। ওরা যদি ভিসা না দেয়? তাহলে আমার ১ বছর কে ফিরিয়ে দিবে? তাই আপনারা আমার জন্য একটু দোয়া করেন যেন ভিসাটা পেয়ে যাই। যদিও আমার ইচ্ছা আছে বিদেশে গিয়ে পড়াশোনা করে আবার দেশের ছেলে দেশে ফিরে আসব। ভাই ও বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অনলাইন

 

#২ ১১-১২-২০০৭ ১৭:৪১

জাসিম
প্রজন্মানুরাগী
Current Status...ভালো আছি
থেকে: শেওড়াপাড়া, ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৬-১১-২০০৭
পোস্ট: ২০৩

Re: আমার জন্য দোয়া করুন

সামিউল লিখেছেন:

বিষয়টি খোলাসা করে বলি। ... ভাই ও বোনেরা আমার জন্য একটু দোয়া করবেন।

আরও খোলাসা আশা করিয়াছিলাম।thinking দোয়া রহিল.........thumbs_up

ভাই ও বোনেরা আমার জন্যও দোয়া করিবেন। কয়েক মাস পর এইচ. এস. সি. ফাইনাল hairpullbig_smilebig_smilebig_smile


-----------------------
01101010        01100001         01110011         01101001         01101101

অফলাইন

 

#৩ ১১-১২-২০০৭ ১৮:৪৩

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০২৪
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

শুভকামনা রইল আপনার জন্য।


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#৪ ১২-১২-২০০৭ ০২:০৬

আলোকিত
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম!!
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৭-০৬-২০০৭
পোস্ট: ৩৩৬২
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

সবার জন্যেই দোয়া করলাম smile
জাসিম ভাই দেখি পিচ্চি মানুষ big_smile


-----------------------
http://i261.photobucket.com/albums/ii57/alokito/ap.gifhttp://i261.photobucket.com/albums/ii57/alokito/ubdlogo3.pnghttp://i261.photobucket.com/albums/ii57/alokito/avr.gif

অফলাইন

 

#৫ ১২-১২-২০০৭ ০৯:৪৫

ফারনার
নিয়মিত
থেকে: ওয়ারী, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৮-০৬-২০০৭
পোস্ট: ১৭৮
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

শুভকামনা উভয়ের জন্য


-----------------------
নূরুল আমীন রাসেল
বাংলা পোর্টাল ফটোগ্রাফি ন্যাচারস্টাডি

অফলাইন

 

#৬ ১২-১২-২০০৭ ১১:৩৫

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

সবাইকে ধন্যবাদ। যারা শুভকামনা জানিয়েছেন এবং যারা জানাননি তাদেরও ধন্যবাদ।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অনলাইন

 

#৭ ১২-১২-২০০৭ ১২:০৩

জাসিম
প্রজন্মানুরাগী
Current Status...ভালো আছি
থেকে: শেওড়াপাড়া, ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ০৬-১১-২০০৭
পোস্ট: ২০৩

Re: আমার জন্য দোয়া করুন

আলোকিত লিখেছেন:

সবার জন্যেই দোয়া করলাম smile

ধন্যবাদ...lol

আলোকিত লিখেছেন:

জাসিম ভাই দেখি পিচ্চি মানুষ big_smile

আসলেই...কিন্তু মনের দিকটাও দেখেন...big_smilebig_smilebig_smile


-----------------------
01101010        01100001         01110011         01101001         01101101

অফলাইন

 

#৮ ০৫-০২-২০০৮ ২০:২২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

যদিও এটা পুরোনো পোস্ট তারপরেও এই পোস্টের মাধ্যমে উত্তর দেয়াটাই সমীচিন মনে করলাম। দীর্ঘ বিরতির পর গতকাল আমি অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে প্রি-ভিসা পেলাম। মনটা তাই খুশীতে ভরে গেল। গতকাল ব্যস্ত থাকার কারণে আমার প্রিয় ফোরামে বিষয়টি জানানো হল না। আসলে প্রজন্মের এত সদস্যের দোয়া ছিল তাই হয়ত ভিসা পেয়ে গেলাম। খুব শীঘ্রই চলে যাব এই দেশ ছেড়ে। তবে প্রজন্ম ছেড়ে যাচ্ছি না। কারণ প্রজন্ম আছে বিশ্বের সব প্রান্তে। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে দোয়া করার জন্য। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের জানিয়ে যাব। সবাই ভাল থাকবেন।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অনলাইন

 

#৯ ০৫-০২-২০০৮ ২০:৩৯

microqatar
প্রজন্ম গুরু
Current Status...আমার মানি ব্যাগ হারানো গেছে। hairpullghusicrying
থেকে: খেজুর গাছের তলায়, আগায় উঠতে ভয় লাগে
নিবন্ধিত হয়েছেন: ০৯-১২-২০০৭
পোস্ট: ৪১৫২
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

মারহাবা, সামনের দিকে এগিয়ে যাও। thumbs_up

সর্বশেষ সম্পাদনা করেছেন microqatar (০৫-০২-২০০৮ ২০:৪০)


-----------------------
http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

অফলাইন

 

#১০ ০৬-০২-২০০৮ ০১:২০

পৃথি
প্রজন্মানুরাগী
Current Status...জুঁই...love
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০১-২০০৮
পোস্ট: ২৬৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

অভিনন্দন সামিউল ভাই clap


-----------------------
Luck is infatuated with the efficient
http://i273.photobucket.com/albums/jj225/Prithiplayer/popup_logo.gif

অফলাইন

 

#১১ ০৬-০২-২০০৮ ০১:৪১

নাগবাবা
নিয়মিত
Current Status...চলছে চলবে ...
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৭-২০০৭
পোস্ট: ১৭৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

অভিনন্দন আপনাকে সামিউল ভাই!!
অস্ট্রেলিয়া'র অভিজ্ঞতা শোনার অপেক্ষায় রইলাম।


-----------------------
http://hnrana.googlepages.com/nagbaba.jpg

অফলাইন

 

#১২ ০৬-০২-২০০৮ ০১:৫২

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪৭৮
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

অভিনন্দন সামিউল। clap

আসলে বিদেশেই যাওয়া উচিৎ।
দেশের লাইফটা কেমন যেন একঘেয়ে হয়ে গেছে।


-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

 

#১৩ ০৬-০২-২০০৮ ০২:৪৪

famay
প্রজন্মানুরাগী
থেকে: New York, USA
নিবন্ধিত হয়েছেন: ১৯-০৯-২০০৭
পোস্ট: ২৩৯

Re: আমার জন্য দোয়া করুন

মন থেকে বলছি অনেক খুবই খুশি হলাম আপনার উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাবার খবরটা শুনে....big_smile
আমার পক্ষ থেকে আপনার জন্য রইলো এক রাশ গোলাপের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিন্দন........
তবে একটা অনুরোধ........  দেশে ফিরে আসবেন কিন্তু !  ভালো থাকেন....  অস্ট্রেলিয়ার গল্প শোনার পথ চেয়ে রইলাম।
  যোগাযোগ রাখবেন   famay_007@yahoo.com    আল্লাহ হাফেজ.........smile

অফলাইন

 

#১৪ ০৬-০২-২০০৮ ০৩:০৫

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...প্রকৃত শিল্পীকে জয়ী করুন
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১২০০
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

অভিনন্দন সামিউল ভাই।
আশা করি বিদেশে আপনার লক্ষ্য পূরণ হবে।


-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

 

#১৫ ০৬-০২-২০০৮ ০৩:৪৪

মনি
পাঁড়ফোরামিক
Current Status...??? ?????? ??..???? ???...
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৬৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

Wow.......  wish you man!! new life, new style, new everything...

অভিনন্দন...সামিউল তোমাকে!!
তোমার ভ্রমন এবং উদ্দ্যেশ্য দুই-ই সফল হোক..


-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

#১৬ ০৬-০২-২০০৮ ০৩:৪৫

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০২৪
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

সামিউল লিখেছেন:

যদিও এটা পুরোনো পোস্ট তারপরেও এই পোস্টের মাধ্যমে উত্তর দেয়াটাই সমীচিন মনে করলাম। দীর্ঘ বিরতির পর গতকাল আমি অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে প্রি-ভিসা পেলাম। মনটা তাই খুশীতে ভরে গেল। গতকাল ব্যস্ত থাকার কারণে আমার প্রিয় ফোরামে বিষয়টি জানানো হল না। আসলে প্রজন্মের এত সদস্যের দোয়া ছিল তাই হয়ত ভিসা পেয়ে গেলাম। খুব শীঘ্রই চলে যাব এই দেশ ছেড়ে। তবে প্রজন্ম ছেড়ে যাচ্ছি না। কারণ প্রজন্ম আছে বিশ্বের সব প্রান্তে। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে দোয়া করার জন্য। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের জানিয়ে যাব। সবাই ভাল থাকবেন।

যাচ্ছেন কবে?
আশা করি আপনি যাবার আগে আমাদের সাথে একবার দেখা হবে।  হবে কি?smile


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#১৭ ০৬-০২-২০০৮ ১১:৩৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৫
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

সামিউল লিখেছেন:

যদিও এটা পুরোনো পোস্ট তারপরেও এই পোস্টের মাধ্যমে উত্তর দেয়াটাই সমীচিন মনে করলাম। দীর্ঘ বিরতির পর গতকাল আমি অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে প্রি-ভিসা পেলাম। মনটা তাই খুশীতে ভরে গেল। গতকাল ব্যস্ত থাকার কারণে আমার প্রিয় ফোরামে বিষয়টি জানানো হল না। আসলে প্রজন্মের এত সদস্যের দোয়া ছিল তাই হয়ত ভিসা পেয়ে গেলাম। খুব শীঘ্রই চলে যাব এই দেশ ছেড়ে। তবে প্রজন্ম ছেড়ে যাচ্ছি না। কারণ প্রজন্ম আছে বিশ্বের সব প্রান্তে। আপনাদের অনেক ধন্যবাদ আমাকে দোয়া করার জন্য। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের জানিয়ে যাব। সবাই ভাল থাকবেন।

সামিউল ভাইকে অভিনন্দন। সামনের রাস্তা গুলো ক্রিকেটের ফ্লাড লাইটের আলোয় উজ্জল হোক এই প্রত্যাশা রইল।

আর কিভাবে কি হল একটু বিস্তারিত জানার ইচ্ছা রইল। যদিও আমার অস্ট্রেলিয়া যাওয়ার ইচ্ছে নেই। আমার ইচ্ছে সৌদি আরব যাওয়ারlol2। কারন অস্ট্রেলিয়া গেলে যেতে হবে পড়াশোনার জন্য আর সৌদি আরব গেলে খালি খুরমা খাব আর কামলা দেব। পড়াশোনার আর ভাল লাগে না। hehe


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#১৮ ০৬-০২-২০০৮ ১৬:২৩

আলমগীর
প্রজন্মানুরাগী
Current Status...জ্বীনের বাদশার চিন্তায় অস্থির
থেকে: মেলবোর্ন, অস্ট্রেলিয়া
নিবন্ধিত হয়েছেন: ২৪-১১-২০০৭
পোস্ট: ৪১২
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

সামিউল লিখেছেন:

খুব শীঘ্রই চলে যাব এই দেশ ছেড়ে।

ওয়েলকাম টু অ্যস্ট্রেলিয়া. কোন ইউনি?


হাঙ্গরিকোডার লিখেছেন:

কারন অস্ট্রেলিয়া গেলে যেতে হবে পড়াশোনার জন্য আর সৌদি আরব গেলে খালি খুরমা খাব আর কামলা দেব। পড়াশোনার আর ভাল লাগে না।

এখানে ছেলেপেলে কীভাবে দিনাতিপাত করে আপনার ধারনা নাই।

আলমগীর

অফলাইন

 

#১৯ ০৭-০২-২০০৮ ০৬:০৯

মনি
পাঁড়ফোরামিক
Current Status...??? ?????? ??..???? ???...
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৬৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

কামলা মনে হয় এই পৃথিবীর সব রাষ্ট্রেই দেয়....শুধু সৌদি আরবের নাম নিলে ভুল হবে !!
ইটালী, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা,এমনকি অষ্ট্রেলিয়াতেও (আরো অনেক দেশ নাম মনে নাই).....সৌদি আরবেরটা একটু চোখে পড়ে বেশি !!


-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

#২০ ০৭-০২-২০০৮ ২০:৩২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৩
ওয়েবসাইট

Re: আমার জন্য দোয়া করুন

সবাইকে ধন্যবাদ। আসলে এ কয়েকদিন ধরে একটু ব্যস্ত থাকায় ফোরামে চোখ বুলাতে পারিনি। আসলে আমি যাচ্ছি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে না কলেজে ডিপ্লোমার জন্য। আমি যাচ্ছি টেইফ (TAFE) এ। এখানে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং এ পড়ব ২ বছর। ২ বছর পর PR পাব। এরপর এ্যরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। আর এখন যদি ইউনিভার্সিটিতে যাই তাহলে খরচ অনেক পড়বে যা আমার পক্ষে সম্ভব হবে না। পিআর পেলে পড়ালেখার খরচ সরকার বহন করবে। তাই এই আশায় রয়েছি।hehehehehehe

@ কোডার ভাই,
আসলে অস্ট্রেলিয়ার ভিসা বেশীর ভাগ নির্ভর করে আপনার স্পন্সর এর উপর। আর একাডেমিক রেজাল্ট ভাল লাগবে ভাল কলেজ বা ইউনি তে ভর্তি হতে চাইলে। তবে স্পন্সরটাই মেইন। বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি ছাড়া কেউ স্পন্সর করতে পারবে না। আর যিনি স্পন্সর করবেন তার আয়ের উৎস দেখাতে হবে। আর আয়ের উৎস অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে এই টিপকে লিখলে আবারও বলব আশা করি।


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অনলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.435 seconds, 11 queries executed ]