স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্বপক্ষ শক্তি-বিপক্ষ শক্তি ইত্যাদি ইত্যাদি শুনতে শুনতে বড় হয়েছি। বিশেষ করে নীতিহীন রাজনৈতিক নেতাদের কাছ থেকে। মুক্তিযুদ্ধ বিক্রিকরে ক্ষমতায় যাওয়ার চেষ্টা এই দেশে নতুন কিছু নয়। তাই এইসব বিষয়ে আমাদের নতুন প্রজন্ম যারপর নাই বিরক্ত... অন্তত আমার নিজের গন্ডিতে তাই দেখেছি। যাই হোক, শেষ পর্যন্ত এই বিরক্তিকর(?) টপিকে আমিও ইন্টারেষ্টেড হয়েছি.. মানে মুক্তিযুদ্ধ নিয়ে টুকটাক পড়াশুনা শুরু করেছি বছর খানেক হলো। তাই অনেক কিছু জানি না এখনো..। তবে আমাদের মুক্তিযুদ্ধে পাকিস্তানীদের পরাজয়ের অফিসিয়াল যে ছবিটা আমরা দেখি সেটি হলো জেনারেল অরোরার কাছে পাকিস্তানী বাহিনীর আত্মসমর্পনের ছবি। এই ছবিটা দেখলে আমার মনে একটি প্রশ্নই উদয় হয় বার বার-
"একাত্তরে পাকিস্থানী বাহিনী একজন ইন্ডিয়ান জেনারেলের কাছে আত্মসমর্পন করলেন কেন? আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল গনি ওসমানী কি দোষ করেছিলেন?"
হয়তো আমি কম জানি তাই বুঝতে পারি না.. আপনি কি এর উত্তরটা জানেন? জানালে কৃতজ্ঞ থাকবো।
অনলাইন
আর ভাল লাগে না!ত্রিভুজকে ধন্যবাদ, অনেকের মত কথার বাড়াবাড়ি না করে এ ব্যাপারে পড়াশোনা করেছেন সেজন্য। আমরা আসলে বড় বেয়াড়া। ধর্ম, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়গুলোতে না জেনে না পড়ে বড় বেশি কথা বলি।
বিরক্তির যে শ্রেণী আছে আমিও তার সদস্য। কারণটি ও একই।
যাহোক, আমি এ প্রসঙ্গে কিছুই জানিনা। তবে একটা বইতে পড়েছিলাম এরকম যে, অরোরাকে প্রশ্ন করা হয়েছিল এখানে আতাউল গনি নেই কেন?
তখন অরোরার উত্তরটা অনেকটা এরকম ছিল: পাকিস্তান তার প্রতিপক্ষ্যের কাছে আত্মসমর্পণ করেছে, এখানে গনি থাকবে কেন?
ঢাকায় আমাদের বাসায় সম্ভবত বইটি আছে। পেলে আমি নাম ও উক্তিটি তুলে দেব।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
বিষন্ন এই মন কি যে করি....!আমি মুক্তিযুদ্ধ সস্পর্কে এত বেশি জানিনা তবে জানার অনেক ইচ্ছা আছে
কোডার ভাই
তখন অরোরার উত্তরটা অনেকটা এরকম ছিল: পাকিস্তান তার প্রতিপক্ষ্যের কাছে আত্মসমর্পণ করেছে, এখানে গনি থাকবে কেন?
অরোরার এই কথা বলার কারন কি ?
ত্রিভুজ ভাইকে অনেক ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য
সর্বশেষ সম্পাদনা করেছেন খালেকুজজামান (১২-১১-২০০৭ ২৩:৫৩)

অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
যাহোক, আমি এ প্রসঙ্গে কিছুই জানিনা। তবে একটা বইতে পড়েছিলাম এরকম যে, অরোরাকে প্রশ্ন করা হয়েছিল এখানে আতাউল গনি নেই কেন?
তখন অরোরার উত্তরটা অনেকটা এরকম ছিল: পাকিস্তান তার প্রতিপক্ষ্যের কাছে আত্মসমর্পণ করেছে, এখানে গনি থাকবে কেন?
ঢাকায় আমাদের বাসায় সম্ভবত বইটি আছে। পেলে আমি নাম ও উক্তিটি তুলে দেব।
বইটার নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম। তবে অরোরা যদি এই উত্তর দিয়ে থাকে তাহলে সেটা খুবই ভয়ংকর ব্যপার হবে... 
হাঙ্গরিকোডার লিখেছেন:
ত্রিভুজকে ধন্যবাদ, অনেকের মত কথার বাড়াবাড়ি না করে এ ব্যাপারে পড়াশোনা করেছেন সেজন্য। আমরা আসলে বড় বেয়াড়া। ধর্ম, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়গুলোতে না জেনে না পড়ে বড় বেশি কথা বলি।
১০০% একমত... অন্তত সামহোয়্যারইনে দুই বছর ব্লগিং করে আমার এই ধারনাটা পাকা হয়েছে। এই প্রশ্নটা এখানে না করে সামহোয়্যরে করলে নির্ঘাত আবার আমাকে 'রাজাকার' ঘোষনা করা হতো। অথচ আমার বাবা, মামা চাচা'রা সব মুক্তিযোদ্ধা ছিলেন...
@খালেকুজজামান
প্রশ্নটা আমারো...
ধন্যবাদ আপনাদের। আরো কিছু জবাবের অপেক্ষায় রইলাম।
অনলাইন
TRIVUz লিখেছেন:
১০০% একমত... অন্তত সামহোয়্যারইনে দুই বছর ব্লগিং করে আমার এই ধারনাটা পাকা হয়েছে। এই প্রশ্নটা এখানে না করে সামহোয়্যরে করলে নির্ঘাত আবার আমাকে 'রাজাকার' ঘোষনা করা হতো। অথচ আমার বাবা, মামা চাচা'রা সব মুক্তিযোদ্ধা ছিলেন...
এর কারণ আর কিছুই না, বাঙালী খুবই হুজুগে। একজন বললেই হল।
এই কথাটা শুনে আমার একটি ঘটনা মনে পড়ে গেল।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়কার ঘটনা। একদিন আমি ও আমার 3 বন্ধু একসাথে আড্ডা মারছিলাম। কোন এক কারণে "গ্যারি সোবার্স" এর নাম উঠে আসে। ওদের মধ্যে একজন বলে উঠে, "সে কোন দেশের খেলোয়ার"। আমি বললাম ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় জন বলে উঠল, "গ্যারি সোবার্স তো সাউথ আফ্রিকারই মনে হয়"। তার কথায় আরও কনফিডেন্ট হয়ে তৃতীয় জনও বলে উঠল, "না না, ও তো সাউথ আফ্রিকারই'। এবার প্রথম জনেরও একই কথা। বুঝলাম গ্যারি সোবার্স ওয়েস্ট ইন্ডিজে জন্মগ্রহন করলেও সেদিন থেকে তিনি সাউথ আফ্রিকান হয়ে গেছে। 
একেই বলে হুজুগ। পরে অবশ্য আমাকে গ্যারি সোবার্সের অনলাইন প্রোফাইল দেখাতে হয়েছিল।
অফলাইন
আর ভাল লাগে না!আমি এই মূহূর্তে ঢাকায়। সম্ভবত আমাদের সিদ্ধিরগঞ্জ বাসায় বইটি আছে। আজকে যাব সেখানে। পেলে জানাব। ধন্যবাদ।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
আমি এই মূহূর্তে ঢাকায়। সম্ভবত আমাদের সিদ্ধিরগঞ্জ বাসায় বইটি আছে। আজকে যাব সেখানে। পেলে জানাব। ধন্যবাদ।
ধন্যবাদ হাঙ্গরিকোডার। যদি সম্ভব হয় বইটি সাথে করে নিয়ে আসবেন। কারন এইসব বই মার্কেটে সচারাচর পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার কাছ থেকে ফটোষ্ট্যাট করে নেব এক কপি ...
অনলাইন
মোটামুটি অনেক দিন প্রজন্ম ফোরামে আসা যাওয়া করলেও এই রাজনীতি বিষয়ক সাব ফোরামে কখনো আসিনি | আজ কি মনে করে যেন ঢুকলাম সর্বশেষ পোষ্টের লিংক ধরে | ঢুকেই এমন একটা প্রশ্নের মুখোমুখি হলাম যা একদম নতুন নয় | একারণেই আমি এ বিষয়ে কিছু পড়ালেখা করেছি | আমি যতটুকু জেনেছি তার তথ্যসূত্র হিসাবে আমি শুধু 'বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিল ১৬ খন্ড' (পাবলিক লাইব্রেরীতে পড়ার জন্য পাওয়া যায়) এবং 'দ্য উইটনেস টু সারেন্ডার' এর নাম উল্লেখ করতে পারি | কিন্তু অনেক আগে পড়েছি বলে খন্ড, পাতা এগুলো বিস্তারিত বলতে পারছি না | দু:খিত | ৪ ডিসেম্বর পাকিস্তান ভারতে বিমান হামলা করে | এর প্রেক্ষিতে ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীক্রিতি দেয় এবং পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার জন্য ৬ ডিসেম্বর যৌথ কমান্ড গঠন করে | জেনারেল ওসমানী বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন | যখন নিয়াজি কে আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয় তিনি বাংলাদেশের কারো কাছে আত্মসমর্পণ করতে রাজী হননি এবং এ কারনেই এই ছবিতে জেনারেল ওসমানী নেই আছেন তার ডেপুটি এ কে খন্দকার এবং এ কারণেই যৌথ কমান্ডের ভারতীয় উইং এর দায়িত্বপ্রাপ্ত হিসাবে জেনারেল অরোরা আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করেন | ব্যক্তিগত ভাবে আমার মনে হয় ভারতীয় নীতিনির্ধারকরা উদ্ভূত পরিস্থিতির সুযোগ নেন এ ঘটনার মাধ্যমে | আর এটা আমরা কখনোই ভুলতে পারিনা পাকিরা যাওয়ার আগ মুহুর্তেও আমাদের অপমান করতে ছাড়েনি|
অফলাইন
এক পা কবরে আরেক পা কলার খোসায় 
Sভারতের ব্যপারে তাহলে কি বলা উচিৎ ?
সুযোগ সন্ধানীদের কি প্রকৃত বন্ধু বলা যায়?
নাগবাবা কি বেশী উত্তেজিত 
একই পোস্ট তিন বার??

কোডার ভাই এর প্রতি অনুরোধ নির্দিষ্ট পেজটি স্ক্যান করে এখানে দেন।
সর্বশেষ সম্পাদনা করেছেন deshipsycho (১৪-১১-২০০৭ ২৩:৫০)
অফলাইন
ধন্যবাদ নাগবাবা আপনার সুন্দর উত্তরের জন্য। কিন্তু একটি পরাজিত বাহিনী আমাদের অপমান করে চলে যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখবে এটা একটা হাস্যকর কথা নয়কি? যেহেতু পাকিস্থানীরা নিজেরাই আত্মসমর্পন করেছে সেহেতু তাদের পছন্দ মত হবে সব এটা কিরকম যুক্তি হলো তাই বুঝতে পারছি না.....
এ প্রসংঙ্গে আমার আরো কিছু প্রশ্ন ছিলো.. যদি আপনার এবিষয়ে অনেক জানা থাকে তাহলে হয়তো উত্তরগুলো দিতে পারবেন-
আপনি হয়তো জানেন ১৯৭১ এ আমাদের সাথে যুদ্ধে মিত্র বাহিনীর প্রধান ছিলেন ভারতীয় জেনারেল অরোরা। কথা হলো একজন ভারতীয় আমাদের মুক্তিযুদ্ধের প্রধান হয় কি করে? তাছাড়া ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পাকিস্থানীরা ভারতীয়দের কাছে আত্মসমর্পন করলে সেটা আমাদের বিজয় না হয়ে তো ভারতীয়দের বিজয় হওয়ার কথা..। আমরা তাহলে সেই দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করি কেন? সর্বপরি পুরো যুদ্ধটাকেই ভারত বনাম পাকিস্থান টাইপ একটা ফ্লেবার দিয়ে দেয়া হয়েছে.. প্রকৃতপক্ষে কি ঘটেছিলো তা বলতে পারেন? কিছুদিন আগে রাহুল গান্ধীর বক্তব্যগুলো শুনেছিলেন? (আমার কাছে হুবহু বক্তব্যটা নেই তাই লিখলাম না.. রেফারেন্স সহ পরে দেব।)। রাহুল গান্ধীর বক্তব্যে কিন্তু খুব ভয়াভয় কিছু ঐতিহাসিক সত্য ছিলো.. হয়তো আপনি জানেন। সেগুলোর বিষয়ে আপনার বক্তব্যটা জানতে পারলে ভাল লাগতো।
ধন্যবাদ।
সর্বশেষ সম্পাদনা করেছেন TRIVUz (১৫-১১-২০০৭ ০০:০৮)
অনলাইন
deshipsycho লিখেছেন:
কোডার ভাই এর প্রতি অনুরোধ নির্দিষ্ট পেজটি স্ক্যান করে এখানে দেন।
পেজটি স্ক্যান করার অনুরোধ আমার পক্ষ থেকেও রইলো...
@deshipsycho ![]()
অনলাইন
উল্লেখ্য ভিমরু নামের এক ব্লগার এই টপিকটি সামহোয়্যারে পোষ্ট করেছেন এবং সামহোয়্যারে এটা নিয়ে দুইদিন ধরে ব্যপক আলোচনা হচ্ছে। নিচে লিংকগুলো দেয়া হলো-
১) মুক্তিযুদ্ধ নিয়া জটিল প্রশ্ন: উত্তরটা আমিও জানতে চাই
২) মুক্তিযুদ্ধ নিয়া জটিল প্রশ্ন: পর্ব-২
৩) মুক্তিযুদ্ধ নিয়া জটিল প্রশ্ন: পর্ব-৩
অনলাইন
@DESIPSYCHO-> আমি আসলে উত্তেজিত নই, মোবাইল ব্রাউজার থেকে লিখছি তো| মাঝে মাঝে খুব সমস্যা করে:-)
@ত্রিভুজ-> এটা সত্যি যে সুযোগসন্ধানীরা আসল বন্ধু হয়না | কিন্তু ব্যপারটা যখন আন্তর্জাতিক রাজনীতি , তখন সবই সম্ভব |
আপনি যখন প্রশ্ন করলেন যে, পাকিস্তানীরা ভারতীয়দের কাছে আত্মসমর্পণ করলো, তাহলে ঐদিন আমরা বিজয় দিবস পালন করি কেন? এ প্রশ্নটা পড়ে আমার মনে পড়লো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন এর কথা যে 'যুদ্ধ হল পাকিস্তান আর ভারতের মধ্যে তাহলে বাংলাদেশে যুদ্ধাপরাধী কি করে থাকে?' উনি এ কথা বলছেন কারণ তার উদ্দেশ্য বিভ্রান্তি তৈরি করা | আপনি কি যা বলছেন তা আসলেই বিশ্বাস করেন? দেখুন, কোনো ঘটনাই মুহুর্তের মাঝে ঘটেনা, এগুলো যেহেতু ধারাবাহিকতার মাঝে ঘটে তাই এদের বিশ্লেষণ ধারাবাহিকভাবেই হওয়া উচিত্ , কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে নয় | আপনি তো বিদেশের ঘটনা (বিশেষ করে ভারতের) ভালভাবে পর্যবেক্ষণ করেন, আপনার প্রতি অনুরোধ দেশের ঘটনাগুলোর দিকেও কিছুটা নজর দিন |
আমি এত ভালো ভাবে রাজনীতি পর্যবেক্ষণ করিনা , কারণ আগ্রহ পাইনা | তবে আমি আমাদের মুক্তিযুদ্ধকে রাজনীতির বাইরে রাখতে চাই, কারণ এটা বাইরের বিশ্বের জন্য রাজনীতি, কূটনীতি অনেক কিছু হতে পারে , কিন্তু আমাদের জন্য এটা জাতি হিসাবে আমাদের পুনর্জন্ম| আর কোনো জন্মের
সময় অনেকে অনেক উদ্দেশ্যেই সহায়তা করে | আমাদের উচিত্ যার যা প্রাপ্য সম্মান তা তাকে দেওয়া | আর বন্ধুত্বের কথা বললে বলতে হয় আমেরিকার কথা, ওরা আমাদের স্বাধীনতা যুদ্ধে সরাসরি বিরোধীতা করেছে কিন্তু এখন আমরা ওদের কথায় উঠি বসি, দেশে রাজাকারেরা পতাকা লাগানো মার্সিডিজে চড়ে আর মুক্তিযোদ্ধারা রিকশা চালায়, দালালেরা প্রকাশ্যে বলে এখানে কোনোদিন যুদ্ধাপরাধী ছিলোনা আর মুক্তিযুদ্ধ উত্তর প্রজন্ম বারবার বিভ্রান্ত হয়, দিকভ্রান্ত হয়|
এবার আমি একটা প্রশ্ন রাখতে চাই, মুক্তিযুদ্ধে আসলে জিতলো কে?
অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুননাগবাবা লিখেছেন:

পুরোপুরি একমত আপনার সাথে। প্রশ্নটা আমারও।
অফলাইন
এক পা কবরে আরেক পা কলার খোসায় 
Sএই থ্রেডটিতে প্রশ্নের সংখ্যা বেড়ে যাচ্ছে। থ্রেডটি শুরু হবার পর ভেবেছিলাম বহুদিন ধরে খুজতে থাকা কিছু প্রশ্নের উত্তর পাব।
তাহলে কি বেশিরভাগই আমাদের মত কনফিউজড?
ুউত্তর পাবার পথ বাতলে দিন।
অফলাইন
আর ভাল লাগে না!এখনও যেতে পারিনি মূল লেখাটি সংগ্রহ করতে
। তবে বইটির নাম মনে পড়েছে। নাম সম্ভবত: "তিরিশ লাখের তেলেসমাত" বা এ জাতীয় কিছু।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
একেক বই একেক ধরনের বর্ননা দিয়েছে ১৯৭১এর ঘটনাকে নিয়ে - এর মধ্যে কোনটা যে আসল আসল নয়- তা জানাবে কে? সুতরাং সঠিক ইতিহাস পরপ্রজন্ম জানবার আর সুযোগ আছে বলে আমি অন্তত মনে করিনা। বি.এন.পি- পন্থিরা ইতিহাস লিখেছে এক ভাবে আবার আওয়ামী পন্থিরা ইতিহাস লিখেছে অন্য ভাবে আবার জামাত পন্থীরা অন্যভাবে..........।
অফলাইন
এক পা কবরে আরেক পা কলার খোসায় 
Sতাই বলে তো আর সত্য গোপন থাকতে পারেনা। একটা দেশের বিবেচনায় 36 বছর কিছুই না। অনেকেই এখন জীবিত আছেন। এমন তো না যে কার্বন ডেটিং করে নিওলিথিক ইতিহাস বের করছি।
তবে নিজের স্বার্থ অনুযায়ী যারা আমাদের পড়ার বই এর তথ্য পরিবর্তন করছেন তারা নিজেরাই আমাদের কাছে তাদের সম্মান হারাচ্ছেন। হতে পারে তখন জন্মাইনি, কিন্তু আমরা তো ঘাস খাইনা।
অফলাইন
deshipsycho লিখেছেন:
তাই বলে তো আর সত্য গোপন থাকতে পারেনা। একটা দেশের বিবেচনায় 36 বছর কিছুই না। অনেকেই এখন জীবিত আছেন। এমন তো না যে কার্বন ডেটিং করে নিওলিথিক ইতিহাস বের করছি।
তবে নিজের স্বার্থ অনুযায়ী যারা আমাদের পড়ার বই এর তথ্য পরিবর্তন করছেন তারা নিজেরাই আমাদের কাছে তাদের সম্মান হারাচ্ছেন। হতে পারে তখন জন্মাইনি, কিন্তু আমরা তো ঘাস খাইনা।
সহমত ![]()
![]()
![]()
![]()
অফলাইন
হুমম... দেখা গেল আমি একাই কনফিউসড না.... আমার দলে আরো লোক আছে! কথা হলো আমাদের কাছে ইতিহাস পরিষ্কার করা হচ্ছে না কেন? সবাই আছে নিজেদের ধান্ধাবাজী নিয়ে...... এসবের অবসান না হওয়া পর্যন্ত মনে হয় না নতুন প্রজন্ম একাত্তরের চেতনা বলে যে একটি বস্তু ছিলো সেটার বিষয়ে উৎসাহী হবে।
@deshipsycho
সহমত....
অনলাইন