আমরা অনেকেই ভুলে গিয়েছি যে বাংলা বর্ণমালায় দুইটা 'ব' য়ের অস্তিত্ব রয়েছে।
প ফ ব ভ ম (এখানে যে 'ব' টা রয়েছে এটাকে 'বর্গীয় ব' বলা হয়)
এবং
য র ল ব (এখানের 'ব' টাকে 'অন্ত:স্থ ব' বলে)।
এই দু'টো 'ব' দেখতে এক হলেও উচ্চারণগত দিক থেকে এদের খুব সহজেই আলাদা করে ফেলা যায়।
সচারাচর আমরা যে 'ব' টাকে ব্যবহার করি সেটা হলো 'বর্গীয় ব'। এটি আমরা সচরাচর সচেতন ভাবেই ব্যবহার করে থাকি। অপর দিকে 'অস্ত:স্থ ব' আমরা অনেক ব্যবহার করলেও এর ব্যবহারটা আমরা অচেতন ভাবেই করে ফেলি। কারন 'অন্ত:স্থ ব' এর উচ্চারন ইংরেজী b এর মত নয় বরং w এর মত অনেকটা। যার ফলে এই 'ব'কে বেশীর ভাগ জায়গায় নীরব বন্ধুর ভূমিকা পালন করতে দেখা যায় মানে উচ্চারিত হয় না অথবা এর চরিত্র আলাদা করে ফুটে ওঠে না। অপর দিকে এর জমজ ভাই 'বর্গীয় ব' এর চরিত্র বাংলাদেশী নেতাদের মতই। এটি যেখানেই যাক না কেন লাইট ক্যামেরা এ্যাকশন থাকা চাই। মানে উচ্চারন না করে উপায় নাই। 
উদাহরণ দেই কিছু:
'অন্ত:স্থ ব' যুক্ত শব্দ: বিদ্বান, দ্বিতীয়, ধ্বনি, তন্বী, বিশ্ব
'বর্গীয় ব' যুক্ত শব্দ: উদ্বেল, বুদ্বুদ, উদ্বৃত্ত, দিগ্বিজয়, কদম্ব
সহজ কথায়-
* ব ফলাতে 'বর্গীয় ব' এর উচ্চারন করতে হয়।
* ব ফলাতে 'অন্ত:স্থ ব' এর উচ্চারন করতে হয় না।
আশা করি এখন থেকে কোনটা কোন 'ব' তা বুঝতে খুব একটা অসুবিধে হবে না। 
কৃতজ্ঞতা স্বীকার:
মুহাম্মদ হাবিবুর রহমান (যথা শব্দ)
হায়াৎ মামুদ (বাংলা লেখার নিয়ম কানুন)
..(চলবে)...
---
সিরিজটা উৎসর্গ করলাম তাদের প্রতি, যারা বাংলা শব্দগঠন ও বানান জনিত ভুল ধরে আমাকে বাংলা ভাষা সম্পর্কে আরো বেশী জানতে আগ্রহী করে তুলেছেন এবং তাদেরকেও যারা ভবিষ্যতে আরো ভুল ধরবেন।
সর্বশেষ সম্পাদনা করেছেন TRIVUz (১০-১১-২০০৭ ১০:১০)
অফলাইন
মু হা হাআমি যে কি পরিমান বানান ভুল করি তা এই ফোরামের যারা একটু পুরানো তারা বেশ ভালো ভাবেই জানেন। পোস্টটা বেশ কাজের দেবে আমার। আসলেইতো দুইটা 'ব' এর ব্যবহার করে থাকি প্রায়ই কিন্তু দুইটা যে আলাদা তা একেবারেই মনে ছিলো না।
অফলাইন
আর ভাল লাগে না!ত্রিভুজকে ধন্যবাদ বিষয়টি বলার জন্য। আসলে বিষয়টি আমি একেবারেই জানতাম না।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
শিপলু লিখেছেন:
আমি যতদুর জানি এ 'ব' টা লোপ পেয়েছে।
য র ল ব শ না হয়ে
য র ল শ ষ হয়ে গিয়েছে।
কথাটা কি ঠিক? নাকি ভুল
কিন্তু 'বিদ্বান, দ্বিতীয়, ধ্বনি, তন্বী, বিশ্ব' লেখার সময় তো আমরা 'অন্ত:স্থ ব' ব্যবহার করছি। 
ধন্যবাদ ত্রিভুজ। ![]()
![]()
অফলাইন
প্রকৃত শিল্পীকে জয়ী করুনTRIVUz লিখেছেন:
http://trivuz.com/blog/wp-content/uploa … a_vasa.jpg
আমরা অনেকেই ভুলে গিয়েছি যে বাংলা বর্ণমালায় দুইটা 'ব' য়ের অস্তিত্ব রয়েছে।
প ফ ব ভ ম (এখানে যে 'ব' টা রয়েছে এটাকে 'বর্গীয় ব' বলা হয়)
এবং
য র ল ব (এখানের 'ব' টাকে 'অন্ত:স্থ ব' বলে)।
এই দু'টো 'ব' দেখতে এক হলেও উচ্চারণগত দিক থেকে এদের খুব সহজেই আলাদা করে ফেলা যায়।
সচারাচর আমরা যে 'ব' টাকে ব্যবহার করি সেটা হলো 'বর্গীয় ব'। এটি আমরা সচরাচর সচেতন ভাবেই ব্যবহার করে থাকি। অপর দিকে 'অস্ত:স্থ ব' আমরা অনেক ব্যবহার করলেও এর ব্যবহারটা আমরা অচেতন ভাবেই করে ফেলি। কারন 'অন্ত:স্থ ব' এর উচ্চারন ইংরেজী b এর মত নয় বরং w এর মত অনেকটা। যার ফলে এই 'ব'কে বেশীর ভাগ জায়গায় নীরব বন্ধুর ভূমিকা পালন করতে দেখা যায় মানে উচ্চারিত হয় না অথবা এর চরিত্র আলাদা করে ফুটে ওঠে না। অপর দিকে এর জমজ ভাই 'বর্গীয় ব' এর চরিত্র বাংলাদেশী নেতাদের মতই। এটি যেখানেই যাক না কেন লাইট ক্যামেরা এ্যাকশন থাকা চাই। মানে উচ্চারন না করে উপায় নাই।
উদাহরণ দেই কিছু:
'অন্ত:স্থ ব' যুক্ত শব্দ: বিদ্বান, দ্বিতীয়, ধ্বনি, তন্বী, বিশ্ব
'বর্গীয় ব' যুক্ত শব্দ: উদ্বেল, বুদ্বুদ, উদ্বৃত্ত, দিগ্বিজয়, কদম্ব
সহজ কথায়-
* ব ফলাতে 'বর্গীয় ব' এর উচ্চারন করতে হয়।
* ব ফলাতে 'অন্ত:স্থ ব' এর উচ্চারন করতে হয় না।
আশা করি এখন থেকে কোনটা কোন 'ব' তা বুঝতে খুব একটা অসুবিধে হবে না।
কৃতজ্ঞতা স্বীকার:
মুহাম্মদ হাবিবুর রহমান (যথা শব্দ)
হায়াৎ মামুদ (বাংলা লেখার নিয়ম কানুন)
..(চলবে)...
---
সিরিজটা উৎসর্গ করলাম তাদের প্রতি, যারা বাংলা শব্দগঠন ও বানান জনিত ভুল ধরে আমাকে বাংলা ভাষা সম্পর্কে আরো বেশী জানতে আগ্রহী করে তুলেছেন এবং তাদেরকেও যারা ভবিষ্যতে আরো ভুল ধরবেন।
সত্যিই, বাংলা পড়ছি, জানছি আজ কত বছর ধরে, কিন্তু এরকম তফাৎটা চিন্তাই করি নাই।
ধন্যবাদ জানানোর জন্য।
অফলাইন
শিপলু লিখেছেন:
আমি যতদুর জানি এ 'ব' টা লোপ পেয়েছে।
য র ল ব শ না হয়ে
য র ল শ ষ হয়ে গিয়েছে।
কথাটা কি ঠিক? নাকি ভুল
কথাটা কিছুটা ঠিক। আসলে আজকাল বর্ণমালার বই থেকে এই 'ব'-টাকে বলা যায় গায়ের জোরেই উঠিয়েই দেয়া হয়েছে। তবে এর ব্যবহার কিন্তু বন্ধ হয়নি। আর কেউ যদি আপনাকে প্রশ্ন করে, 'একবার 'ব' উচ্চারিত হচ্ছে আরেকবার হচ্ছে না এটা কেমন নিয়ম..', তখন কি উত্তর দিবেন? বাংলা তো আর ইংরেজীর মত আজগুবি ভাষা নয় যে এটাকে 'ব্যতিক্রম' বলে গায়ের জোরে চাপিয়ে দিবেন।
সবাইকে ধন্যবাদ।
অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?চমৎকার পোস্ট!
এই ব্যাপারটা কোন বইয়ে পড়েছি বলেও মনে পড়ে না
। বাংলার কোন শিক্ষকও কোনদিন বলেছেন বলে মনে পড়ছে না
।
নিজের ভাষাটা ভালভাবে না জানাটা যথেষ্ট শরমের ব্যাপার
।
অনলাইন