Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১০-১১-২০০৭ ০৯:৩৭

TRIVUz
প্রজন্মানুরাগী
থেকে: আর্মির হেফাজত...
নিবন্ধিত হয়েছেন: ০৪-০২-২০০৭
পোস্ট: ৩৪১
ওয়েবসাইট

বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

http://trivuz.com/blog/wp-content/uploads/2007/11/bangla_vasa.jpg

আমরা অনেকেই ভুলে গিয়েছি যে  বাংলা বর্ণমালায় দুইটা 'ব' য়ের অস্তিত্ব রয়েছে।
প ফ ব ভ ম (এখানে যে 'ব' টা রয়েছে এটাকে 'বর্গীয় ব' বলা হয়)
এবং
য র ল ব (এখানের 'ব' টাকে 'অন্ত:স্থ ব' বলে)।

এই দু'টো 'ব' দেখতে এক হলেও উচ্চারণগত দিক থেকে এদের খুব সহজেই আলাদা করে ফেলা যায়।
সচারাচর আমরা যে 'ব' টাকে ব্যবহার করি সেটা হলো 'বর্গীয় ব'। এটি আমরা সচরাচর সচেতন ভাবেই ব্যবহার করে থাকি। অপর দিকে 'অস্ত:স্থ ব' আমরা অনেক ব্যবহার করলেও এর ব্যবহারটা আমরা অচেতন ভাবেই করে ফেলি। কারন 'অন্ত:স্থ ব' এর উচ্চারন ইংরেজী b এর মত নয় বরং w এর মত অনেকটা। যার ফলে এই 'ব'কে বেশীর ভাগ জায়গায় নীরব বন্ধুর ভূমিকা পালন করতে দেখা যায় মানে উচ্চারিত হয় না অথবা এর চরিত্র আলাদা করে ফুটে ওঠে না। অপর দিকে এর জমজ ভাই 'বর্গীয় ব' এর চরিত্র বাংলাদেশী নেতাদের মতই। এটি যেখানেই যাক না কেন লাইট ক্যামেরা এ্যাকশন থাকা চাই। মানে উচ্চারন না করে উপায় নাই। big_smile

উদাহরণ দেই কিছু:
'অন্ত:স্থ ব' যুক্ত শব্দ: বিদ্বান, দ্বিতীয়, ধ্বনি, তন্বী, বিশ্ব
'বর্গীয় ব' যুক্ত শব্দ: উদ্বেল, বুদ্বুদ, উদ্বৃত্ত, দিগ্বিজয়, কদম্ব

সহজ কথায়-
* ব ফলাতে 'বর্গীয় ব' এর উচ্চারন করতে হয়।
* ব ফলাতে 'অন্ত:স্থ ব' এর উচ্চারন করতে হয় না।

আশা করি এখন থেকে কোনটা কোন 'ব' তা বুঝতে খুব একটা অসুবিধে হবে না। smile

কৃতজ্ঞতা স্বীকার:
মুহাম্মদ হাবিবুর রহমান (যথা শব্দ)
হায়াৎ মামুদ (বাংলা লেখার নিয়ম কানুন)

..(চলবে)...

---
সিরিজটা উৎসর্গ করলাম তাদের প্রতি, যারা বাংলা শব্দগঠন ও বানান জনিত ভুল ধরে আমাকে বাংলা ভাষা সম্পর্কে আরো বেশী জানতে আগ্রহী করে তুলেছেন এবং তাদেরকেও যারা ভবিষ্যতে আরো ভুল ধরবেন।

সর্বশেষ সম্পাদনা করেছেন TRIVUz (১০-১১-২০০৭ ১০:১০)

-----------------------
http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

অফলাইন

#২ ১০-১১-২০০৭ ১৩:০২

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

আমি যে কি পরিমান বানান ভুল করি তা এই ফোরামের যারা একটু পুরানো তারা বেশ ভালো ভাবেই জানেন। পোস্টটা বেশ কাজের দেবে আমার। আসলেইতো দুইটা 'ব' এর ব্যবহার করে থাকি প্রায়ই কিন্তু দুইটা যে আলাদা তা একেবারেই মনে ছিলো না।roll

অফলাইন

#৩ ১০-১১-২০০৭ ১৫:৩২

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০২৩
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

ত্রিভুজকে ধন্যবাদ বিষয়টি বলার জন্য। আসলে বিষয়টি আমি একেবারেই জানতাম না।

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৪ ১০-১১-২০০৭ ১৭:৩৮

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪২৫
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

আমি যতদুর জানি এ 'ব' টা লোপ পেয়েছে।
য র ল ব শ না হয়ে
য র ল শ ষ হয়ে গিয়েছে।
কথাটা কি ঠিক? নাকি ভুল ghusi

-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

#৫ ১০-১১-২০০৭ ১৮:৫৭

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

শিপলু লিখেছেন:

আমি যতদুর জানি এ 'ব' টা লোপ পেয়েছে।
য র ল ব শ না হয়ে
য র ল শ ষ হয়ে গিয়েছে।
কথাটা কি ঠিক? নাকি ভুল ghusi

কিন্তু 'বিদ্বান, দ্বিতীয়, ধ্বনি, তন্বী, বিশ্ব' লেখার সময় তো আমরা 'অন্ত:স্থ ব' ব্যবহার করছি। thinking

ধন্যবাদ ত্রিভুজ। thumbs_upthumbs_up

-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

#৬ ১০-১১-২০০৭ ২০:৪৯

শিপলু
সমন্বয়ক
থেকে: দোলাইড়পার আর জুরাইনের মাঝে, ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১০-০৯-২০০৭
পোস্ট: ২৪২৫
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

তাহলে ব ফলা কোনটা? thinking

-----------------------
আমার আবাসস্থল
http://www.cmyweb.net/dyntext/wp-blog-title.phphttp://www.cmyweb.net/dyntext/now-playing.phphttp://www.cmyweb.net/dyntext/twitter-update.php

অফলাইন

#৭ ১১-১১-২০০৭ ০৭:৩৯

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...ফোরাম কি মাইগ্রেটেড হচ্ছে?
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১১৩৭
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

TRIVUz লিখেছেন:

http://trivuz.com/blog/wp-content/uploa … a_vasa.jpg

আমরা অনেকেই ভুলে গিয়েছি যে  বাংলা বর্ণমালায় দুইটা 'ব' য়ের অস্তিত্ব রয়েছে।
প ফ ব ভ ম (এখানে যে 'ব' টা রয়েছে এটাকে 'বর্গীয় ব' বলা হয়)
এবং
য র ল ব (এখানের 'ব' টাকে 'অন্ত:স্থ ব' বলে)।

এই দু'টো 'ব' দেখতে এক হলেও উচ্চারণগত দিক থেকে এদের খুব সহজেই আলাদা করে ফেলা যায়।
সচারাচর আমরা যে 'ব' টাকে ব্যবহার করি সেটা হলো 'বর্গীয় ব'। এটি আমরা সচরাচর সচেতন ভাবেই ব্যবহার করে থাকি। অপর দিকে 'অস্ত:স্থ ব' আমরা অনেক ব্যবহার করলেও এর ব্যবহারটা আমরা অচেতন ভাবেই করে ফেলি। কারন 'অন্ত:স্থ ব' এর উচ্চারন ইংরেজী b এর মত নয় বরং w এর মত অনেকটা। যার ফলে এই 'ব'কে বেশীর ভাগ জায়গায় নীরব বন্ধুর ভূমিকা পালন করতে দেখা যায় মানে উচ্চারিত হয় না অথবা এর চরিত্র আলাদা করে ফুটে ওঠে না। অপর দিকে এর জমজ ভাই 'বর্গীয় ব' এর চরিত্র বাংলাদেশী নেতাদের মতই। এটি যেখানেই যাক না কেন লাইট ক্যামেরা এ্যাকশন থাকা চাই। মানে উচ্চারন না করে উপায় নাই। big_smile

উদাহরণ দেই কিছু:
'অন্ত:স্থ ব' যুক্ত শব্দ: বিদ্বান, দ্বিতীয়, ধ্বনি, তন্বী, বিশ্ব
'বর্গীয় ব' যুক্ত শব্দ: উদ্বেল, বুদ্বুদ, উদ্বৃত্ত, দিগ্বিজয়, কদম্ব

সহজ কথায়-
* ব ফলাতে 'বর্গীয় ব' এর উচ্চারন করতে হয়।
* ব ফলাতে 'অন্ত:স্থ ব' এর উচ্চারন করতে হয় না।

আশা করি এখন থেকে কোনটা কোন 'ব' তা বুঝতে খুব একটা অসুবিধে হবে না। smile

কৃতজ্ঞতা স্বীকার:
মুহাম্মদ হাবিবুর রহমান (যথা শব্দ)
হায়াৎ মামুদ (বাংলা লেখার নিয়ম কানুন)

..(চলবে)...

---
সিরিজটা উৎসর্গ করলাম তাদের প্রতি, যারা বাংলা শব্দগঠন ও বানান জনিত ভুল ধরে আমাকে বাংলা ভাষা সম্পর্কে আরো বেশী জানতে আগ্রহী করে তুলেছেন এবং তাদেরকেও যারা ভবিষ্যতে আরো ভুল ধরবেন।

সত্যিই, বাংলা পড়ছি, জানছি আজ কত বছর ধরে, কিন্তু এরকম তফাৎটা চিন্তাই করি নাই।
ধন্যবাদ জানানোর জন্য।

-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

#৮ ১১-১১-২০০৭ ১২:২৭

TRIVUz
প্রজন্মানুরাগী
থেকে: আর্মির হেফাজত...
নিবন্ধিত হয়েছেন: ০৪-০২-২০০৭
পোস্ট: ৩৪১
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

শিপলু লিখেছেন:

আমি যতদুর জানি এ 'ব' টা লোপ পেয়েছে।
য র ল ব শ না হয়ে
য র ল শ ষ হয়ে গিয়েছে।
কথাটা কি ঠিক? নাকি ভুল ghusi

কথাটা কিছুটা ঠিক। আসলে আজকাল বর্ণমালার বই থেকে এই 'ব'-টাকে বলা যায় গায়ের জোরেই উঠিয়েই দেয়া হয়েছে। তবে এর ব্যবহার কিন্তু  বন্ধ হয়নি।  আর কেউ যদি আপনাকে প্রশ্ন করে, 'একবার 'ব' উচ্চারিত হচ্ছে আরেকবার হচ্ছে না এটা কেমন নিয়ম..', তখন কি উত্তর দিবেন? বাংলা তো আর ইংরেজীর মত আজগুবি ভাষা নয় যে এটাকে 'ব্যতিক্রম' বলে গায়ের জোরে চাপিয়ে দিবেন।

সবাইকে ধন্যবাদ।

-----------------------
http://trivuz.com/bangla/trivuzpad.png
আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই....
http://trivuz.com/images/green2.jpg

অফলাইন

#৯ ১১-১১-২০০৭ ১৫:৫৩

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৭১
ওয়েবসাইট

Re: বাংলা পাঠ-১: 'ব' এবং 'ব'

চমৎকার পোস্ট!

এই ব্যাপারটা কোন বইয়ে পড়েছি বলেও মনে পড়ে না ghusi। বাংলার কোন শিক্ষকও কোনদিন বলেছেন বলে মনে পড়ছে না cry

নিজের ভাষাটা ভালভাবে না জানাটা যথেষ্ট শরমের ব্যাপারblushing

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.144 seconds, 11 queries executed ]