টপিকঃ সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

সাধু সাবধান!
বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশর প্রতিটি ইন্টারনেট ইউজারদের গতিবিধির উপর নজরদারি করতে যাচ্ছে। এর ফলে তারা মানুষের ব্যক্তিগত গোপন ই-মেইলেও চোখ রাখতে পারবে ।~X(

ই-বাংলাদেশ সূত্রে প্রাপ্ত লেখাটি থেকে তুলে দিলাম মূল অংশ -
RAB (Rapid Action Battalion) members assisted by BTRC (Bangladesh Telecommunication Regulatory Commission) officials are conducting house-to-house searches in Dhaka, Chittagong and Sylhet pinpointing each and every internet user with a fast connection. In an unprecedented move that clearly violates privacy rights and threatens freedom of speech and communication, a special cell comprising RAB and BTRC officials are now collecting user details — name, address, login and usage statistics — from all the ISPs (Internet Service Provider) in order to profile more than 450,000 internet subscribers in the country.

Officials from different ISPs in Dhaka, Sylhet and Chittagong have confirmed to E-Bangladesh that they were verbally instructed late September by the authorities to:
# Provide a list of all their subscribers with name, address and connection details.
# Share the admin password of internet gateway servers.
# Facilitate installation of “traffic scanners” provided by RAB on gateway routers.

http://www.e-bangladesh.org/wp-content/uploads/2007/10/btrc-isp-memo.jpg

A memo issued by BTRC that instructed ISPs to share/reveal sensitive private data of internet users, business details and technical information was leaked to E-Bangladesh. This memo, BTRC/E&O/ISP-Gen.(302)/2007-1697, issued on September 26, was signed by Dilshat Ara Shela, Assistant Director Engineering & Operations, BTRC. It instructed and advised 72 ISPs in Dhaka, Chittagong and Sylhet:

# To provide BTRC with details of bandwidth lease and usage.
# To provide details of “corporate/dedicated/shared” clients: Name, address, IP.
# To provide copies of technical agreements with connectivity providers.
# To reveal individual client MRTG URL with user id and password.

“ISPs must have complete information regarding the exact location of the client,” the memo advised. Failure to comply with BTRC demands may result in closure of the ISP, it warned.roll

বিস্তারিত পাবেন এখানে-
http://www.e-bangladesh.org/2007/10/03/ … angladesh/

সর্বশেষ সম্পাদনা করেছেন ????????? (05-10-2007 17:37)

ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা
::: আমার ব্লগ ছেড়া পাতা ::: ফ্যান সাইট বুদ্ধদেব বসু :::

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

ভয়ঙ্কর। মামলা করব

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

আচ্ছা, এই নজরদারি কিসের ভিত্তিতে করা হবে? মানে কি ধরনের ইউজারদের উপর লক্ষ রাখা হবে?

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

deshipsycho লিখেছেন:

আচ্ছা, এই নজরদারি কিসের ভিত্তিতে করা হবে? মানে কি ধরনের ইউজারদের উপর লক্ষ রাখা হবে?

সচলায়তনে প্রকাশিত রেজওয়ানের লেখা থেকে তুলে দিচ্ছি -
ই-বাংলাদেশে যখন খবরটি আসে অনেকে এটিকে গুজব বলে হেসেই উড়িয়ে দিচ্ছিলেন।

বিটিআরসি বাংলাদেশের সব আইএসপির কাছে একটি চিঠি (BTRC/E&O/ISP-Gen.(302)/2007-1697) পাঠিয়েছে যেখানে তারা চেয়েছে:

* তারা কার কাছ থেকে কত ব্যান্ডউইদথ ব্যবহার করছে, চুক্তির কপি সহ সেসব তথ্য।
* কর্পোরেট/ডেডিকেটেড/শেয়ার্ড ক্লায়েন্টদের নাম, ঠিকানা ও আইপি
* পুরো ব্যন্ডউইদথ এবং প্রতিটি ক্লায়েন্টের অনলাইন এমআরটিজি ইউসেজ গ্রাফ (যার মাধ্যমে কে কোন সাইটে ব্রাউজ করেছে সব তথ্য জানা যাবে), ইউআরএল এড্রেস এবং প্রতিটি ইউজারের আইডি এবং পাসওয়ার্ড
* সব ইউজারের জন্যে পরিপূর্ণ সাবস্ক্রিপশন ফর্ম
* আইএসপিকে মানা করা হয়েছে এমন ইউজারদের কানেকশন না দিতে যারা ওই ব্যন্ডউইদ্থ অন্যান্য লোকেশনের ইউজারের কাছে অর্থের বিনিময়ে শেয়ার করে।
* আইএসপিকে বলা হয়েছে প্রতিটি ইউজারদের নাম ঠিকানা সংরক্ষন করতে (স্ক্রাচ কার্ডের ক্ষেত্র কি হবে বলেনি)।

উপরোক্ত বিষয়গুলো ১৫ দিনের মধ্যে না মানলে আইএসপির লাইসেন্স বাতিল করা হবে।

আশা করি আপনারা বুঝতে পারছেন কি ঘটতে যাচ্ছে। তারা আইএসপির মাধ্যমে প্রতিটি উইজারদের তথ্য সংগ্রহ করবে, এমআরটিজি গ্রাফের ইআরএল, আইডি/পাসওয়ার্ড থাকলে যে কোন স্থান থেকে এইসব ইউজারদের ইন্টারনেট কার্যক্রম মনিটর করা যাবে। আপনার ঠিকানা থাকায় আপনি থাকবেন তাদের মনিটরিং এর মধ্যেই। আপনার ইমেইল পড়ে ব্যবসার গোপন তথ্য অন্যরা জেনে যাবে।

ই-বাংলাদেশে এক আইএসপি প্রভাইডার বলেছে এরকম ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হলে এবং বাসায় সার্চ হলে ইন্টারনেট ব্যবহারকারীরা ভয়ে ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেবে। আইএসপিদের ব্যবসা গুটাতে হবে। ইন্টারনেট ব্যবহার করাটাই যেন একটি অপরাধ হয়ে যাচ্ছে কর্তৃপক্ষের কাছে।

এটি একটি বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। বিটিআরসি আ্যাক্ট ২০০১ এর একটি সংশোধনী (৯৭ ধারা) অনুযায়ী আইন-শৃঙ্খলা বাহীনিকে সর্বময় ক্ষমতা দেয়া হয় আড়িপাতার জন্যে। এই সংশোধনীটি অবশ্য বিটিআরসির মুল উদ্দেশ্য টেলিযোগাযোগের নিরাপত্তা ও গোপনীয়তার নিশ্চয়তা প্রদানকে লঙ্ঘন করে (বিটিআরসি অ্যাক্ট ২০০১ প্যারা ৩০(১)(f) ।

গতকাল বিবিসির পরিক্রমা অনুষ্ঠানে এ খবরের সত্যতা স্বীকার করা হয়। আইএসপি অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদকের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে সরকার দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটাবেজ এবং আইএসপির মাধ্যমে তাদের ইন্টারনেট ব্যবহার মনিটরের উদ্যোগ নিয়েছে।
শুনুন পরিক্রমার রিপোর্টটি।
http://www.sachalayatan.com/audio/by/ti … _parikrama

সূত্র : http://www.sachalayatan.com/rezwan/9222

ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা
::: আমার ব্লগ ছেড়া পাতা ::: ফ্যান সাইট বুদ্ধদেব বসু :::

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

ডার্কলর্ড লিখেছেন:

ভয়ঙ্কর। মামলা করব

ব্যাপারটিকে হালকাভাবে নেবার উপায় নেই মোটেই।

ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা
::: আমার ব্লগ ছেড়া পাতা ::: ফ্যান সাইট বুদ্ধদেব বসু :::

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

সাধারণ ব্যবহারকারীদের এভাবে হয়রানি করার কি মানে বুঝলাম না! সরকারে যে টেকনিক্যাল বিশেষজ্ঞরা এতটাই বিশেষ অজ্ঞ, জানা ছিল না। মানুষের ব্যক্তিগত মেইল পড়ে তারা কী জানতে চায়? আমি আমার বউয়ের কাছে কী লিখি, বা ভিডিও চ্যাটে কী বলি সেটা মনিটর করাটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। আর যারা মনিটর করবে, তাদের প্রায় সবই তো ঘুষখোর চোর-বাটপার। তারা যে আমার ব্যাংক একাউন্ট লোপাট করবে না, তার কী নিশ্চয়তা আছে? এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া উচিত!

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

দৃষ্টিপাত থেকে।

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

স্বপ্নচারী লিখেছেন:

সাধারণ ব্যবহারকারীদের এভাবে হয়রানি করার কি মানে বুঝলাম না! সরকারে যে টেকনিক্যাল বিশেষজ্ঞরা এতটাই বিশেষ অজ্ঞ, জানা ছিল না। মানুষের ব্যক্তিগত মেইল পড়ে তারা কী জানতে চায়? আমি আমার বউয়ের কাছে কী লিখি, বা ভিডিও চ্যাটে কী বলি সেটা মনিটর করাটা সরাসরি মানবাধিকার লঙ্ঘন। আর যারা মনিটর করবে, তাদের প্রায় সবই তো ঘুষখোর চোর-বাটপার। তারা যে আমার ব্যাংক একাউন্ট লোপাট করবে না, তার কী নিশ্চয়তা আছে? এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হওয়া উচিত!

সহমত

হয়তো কয়েকদিন পরে এমন হবে সরকারের নিন্দা করার জন্য সরকারের অনুমতি নিতে হবে।যেমনটি রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ করার জন্য নিতে হয়।

সর্বশেষ সম্পাদনা করেছেন ভাস্কর১৬০ (05-10-2007 19:08)

ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা
::: আমার ব্লগ ছেড়া পাতা ::: ফ্যান সাইট বুদ্ধদেব বসু :::

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

ইউজারের আইডি এবং পাসওয়ার্ড সম্পর্কে তথ্য দেয়া গুরুতর অপরাধ । আমি কি এজন্য লিগেল একশন নিতে পারবো আইএসপি এবং সরকারের বিরুদ্ধে?

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

১০

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

এ মামলাটা কার বিরুদ্ধে করা উচিত? আইএসপিদের বিরুদ্ধে নাকি সরকারের আদেশের উপরে?

১১

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

যারা মোবাইল ইন্টারনেট ববহার করছী তারা????

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

১২

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

অবশ্যই সাংঘাতিক মানবাধিকার লঙ্ঘন।
অপরাধী ধরা পরুক তা সবায় চাই। কিন্তু আমি কোন বিশ্বাসে আমার পারসোনাল ইনফরমেশন আঈনরক্ষা বাহিনীকে দেব? (যাদের উপর কিনা কারো আস্থা নেই)।

সাইবার আঈন এ ব্যপারে কি বলে?

১৩

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

ডার্কলর্ড লিখেছেন:

যারা মোবাইল ইন্টারনেট ববহার করছী তারা????

কোন পার্থক্য তো দেখিনা। আপনার মোবাইল সার্ভার থেকেই তো সব তথ্য নেওয়া সম্ভব।
ওদের কাছেও তো নোটিস যাবার কথা।

১৪

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

স্বপ্নচারী লিখেছেন:

এ মামলাটা কার বিরুদ্ধে করা উচিত? আইএসপিদের বিরুদ্ধে নাকি সরকারের আদেশের উপরে?

দুজনের উপরই । যদি আইন অনুযায়ী সম্ভব হয় । আইএসপির  উপর করা উচিত তাদের কে চাপে রাখার জন্য
তারা যাতে সরকার কে "ইউজারনেম" "পাসওয়ার্ডের" মত ভয়ঙ্কর তথ্য সরকার কে না দেয়। আর এই পদক্ষেপ আইন বহির্ভুত হলে সরকারের বিরুদ্ধেও।

ইউজার আইডি আর পাসওয়ার্ডের ব্যাপারটি আমি কিছুতেই মেনে নিতে পারছিনা।

http://foisal.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

১৫

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

এরা হল মূর্খ।
এরা ব্যান্ডউইড্থকে অমুল্য মনে করে। দামি নয় অমুল্য। শুধু ব্যান্ডউইড্থই না প্রযুক্তিকেও।
তারা ভাবে এসব সাধারণ মানুষের হাতে পৌছলে নষ্ঠ হয়ে যাবে।
ঔষুধের শিশির গায়ে লেখা থাকে, "শিশুদের নাগালের বাইরে রাখুন"। এরা আমাদের তাই মনে করে।
"প্রযুক্তিকে সাধারণ মানুষের নাগালের বাইরে রাখুন"।
আমরা যেমন ছোট কোন শিশুকে বড়দের কোন কিছু হাতে নিয়ে কিছু করতে দেখলে মনে মনে বলি, "এটা ওর হাতে কেন? ওর কাছে তো এটা থাকার কথা না!"
সরকারও তাই ভাবে।
"ইন্টারনেট কেন সাধারন মানুষের নাগালে থাকবে? এরকম তো হওয়ার কথা না"
এরা এখন আমাদের নিয়ে খেলবে।
আমার ব্যক্তিগত তথ্য ঘাটবে। যেহেতু তারা মূর্খ। তাই সব কিছুকেই তারা সন্দেহ করবে।
আর আমরা হব অপরাধী।
ক্ষমতাধর মূর্খ ব্যক্তি, যেমন, গ্রামের পঞ্চায়েতের প্রধান, এদেরকে যেমন বোঝানো যায়না।
তেমনি সরকারকেও বোঝানো যাবে না।

যেসব কারণে আমি দেশ ত্যাগ করতে চাই। সে তালিকায় আর একটা যুক্ত হল।

হয়তো আপনারা ভাবছেন, আমি কেন সরকারকে বারবার মূর্খ বলছি?
একটা প্রবাদ (বা তার মত কিছু) আছে, "বৃক্ষ তোমার নাম কি ?  ফলে পরিচয়"।
সরকার কি মূর্খ কিনা তা তার কার্যকলাপেই বোঝা যায়।
neutralneutral:|:|:|
hairpullhairpull

মন্তব্য করলাম এখানে

সর্বশেষ সম্পাদনা করেছেন শিপলু (06-10-2007 00:32)

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।

১৬

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

কামের কাম নাই, আকামের পোদ্দারি।

আচ্ছা সরকার যে আমাদের ভিবিন্ন তথ্য দেখবেন, তা কতদিনে দেখবেন? নেটের স্পিড কত থাকবে তখন। দেখতে পারবে তো? এই ১.৪৫ কেবিপিএস এ। কাজের কাজ তো যদি করত তাহলে নেটের স্পিডের কথা ভাবত আগে। সাব-মেরিন ক্যাবল নিয়ে ভাবত আগে। রাজনীতিবিদ দের ধরছে এটা বুজলাম তারা কোন অপরাধ করেছে..কিন্তু এই নেট আবার কি করল?

আমার মনে হয় এটার জন্য প্রতিবাদ করা অবশ্যই দরকার। আজ আমার কাজিনের সাথে কথা হচ্ছিল.. নেটের স্পিড নিয়া তত্বাবধায়ক সরকারের কাছে এপ্লিকেশন করার। যদি সে না মানে তাহলে খালি গায়ে রাস্তায় নেমে অনশন করব। কিন্তু তা দেখছি আর হবে না.. এর আগেই নেটের এই অবস্থা করা শুরু করছে..

এখন কাদতে মন চাইছে..খুব। আর তো কিছু করার নাই। প্রশাষন যা করবে তাই-ই সইতে হবে.. যেমন টা গত দুই যুগ ধরে চলে আসছে। কি আর করা... কষ্ট লাগছে শুধু দেশটার জন্য।

নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

১৭

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

মনে আছে সেই হিন্দু ছেলেটার কথা?
বিএনপি-জামায়াত সরকারের আমলে শেখ হাসিনাকে ই-মেইলে হুমকি দেওয়ার মিথ্যা অভিযোগে তাকে ধরে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তার উপর অত্যাচার করা হয় প্রচন্ড। ধ্বংস করে তার জীবন। কিন্তু একসময় প্রমাণিত হয় ছেলেটি নির্দোষ। 
জানা যায়, ছেলেটি ভারতে পড়াশোনার জন্য সাইবার ক্যাফেতে বসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্রাউজ করছিল। কিন্তু কোন প্র্রমাণ না পেয়েই শুধু সন্দেহের বশে তাবে গ্রেফতার করা হয়েছিল।

ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা
::: আমার ব্লগ ছেড়া পাতা ::: ফ্যান সাইট বুদ্ধদেব বসু :::

১৮

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

সাংঘাতিক ব্যাপার! মানুষের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অভিনব এ পন্থা বার্মার সামরিক জান্তার কথা মনে করিয়ে দিচ্ছে। এ সরকার নিয়ে ধীরে ধীরে বীতশ্রদ্ধ হয়ে পড়ছি! নেট প্রযুক্তি যেখানে শিশুর মতো হাঁটি হাঁটি পা পা করছে, সেখানে এ ধরণের অপনিয়ন্ত্রন তথ্যপ্রযুক্তিতে দেশ কে উল্টোপথে হাঁটাবে! আর 'ব্যক্তিগত' ব্যাপারটা অক্ষুন্ন রাখার অধিকারটা যে সহজাত-এটা বোধ করি গো-মূর্খ এই জান্তা ব্যাক্‌ড সরকার বুঝবে না। ভালো কোনো কিছুই যেন আমাদের ঠিক সয় না! গোপন তথ্যসমূহ সাময়িক ভোল-পাল্টানো আমূল পঁচে যাওয়া কর্মকর্তাদের হাতে পড়লে যে কী হবে, এটা ভাবতেই শিউড়ে উঠছি। কু-চক্রী মনে হচ্ছে সুবোধ(!?) এ সরকার কে।
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
উদাসীন

কিছু কিছু সন্ধ্যা অবিরাম ঝরে
আবার শান্তও হয়ে যায়
শুধু অশান্ত থেকে যাই এ আমি

১৯

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

বিবিসি বাংলার গতকালের প্রভাতী অনুষ্ঠানে দুজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেয়া হয়েছে। সাক্ষাৎকারগুলো শুনুন:

১) আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ব্রাসেলস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক আহমেদ জিয়াউদ্দিন:

"এটি বাংলাদেশ সংবিধানের ৪৩ ধারার সুস্পস্ট লঙ্ঘন"

২) ব্যারিস্টার সুলতানা কামাল, মানবাধিকার বিশেষজ্ঞ ও ভূতপুর্ব এডভাইজার, কেয়ারটেকার সরকার :

"এমনিতেই বিভিন্ন ক্ষেত্রে টেলিট্যাপিং হয়, বিভিন্ন জনের উপর নজরদারী হয় কিন্তু সেটি করা হয় সৌজন্য রেখে সরাসরি নয় কারন সেটি তাহলে অগনতান্ত্রিক হবে। এখন তো এইভাবে এই সব অগনতান্ত্রিক পদ্ধতিকে ন্যায্যতা দিয়ে দেয়া হচ্ছে।"

ওরে এসেছিস যখন তখন দেয়ালে একটা আঁচড় রেখে যা
::: আমার ব্লগ ছেড়া পাতা ::: ফ্যান সাইট বুদ্ধদেব বসু :::

২০

Re: সাবধান! নজর রাখা হবে আপনার উপর।

আমার মনে হয় না এরা তেমন কিছু করতে পারবে। কারণ এরা জানে না কিভাবে গোপন তথ্য চুরি করতে হয়। big_smile
কিন্তু সমস্যা ঐখানেই, যখন কারনে অকারণে সন্দেহ করা শুরু করবে।
এরা কখনই ইয়াহু আইডি, পাসওয়ার্ড বা এইরকমের কোন পোর্টালের তথ্য নিতে পারবে না।
কারন এটা নেওয়ার মত বুদ্ধি তাদের মাথায় নেই।
এরা ভাবে পোর্ট ব্লক করলেই বুঝি কাজ হয়ে গেল।
পোর্ট যে চেঞ্জ করা যায়, এটা মনে হয় তারা জানে না।
তারপরও মূর্খ মানুষ খুবই ভয়ংকর।

আজ আমাদের পাড়ায় ইফতারের আগে একটি কুকুর পিটিয়ে নৃশংসভাবে মেরে ফেলা হল।
কুকুরের অপরাধ তেমন কিছু ছিলনা যে একে মেরে ফেলতে হবে। তারপরও করা হল কারণ যারা করেছে তাদের শিক্ষা/বিবেক বলতে কিছু নাই।

সরকারতো এদের মতই করবে।

আমি কিছু করি বা না করি। কোনটা যে অপরাধ বলে বিবেচ্য হবে তার কোন ঠিক নাই।
এরা সংবিধান লংঘন করেই করবে তাতে কোন সংদেহ নেই।

এই দেশ ছাড়তে হবে। অতি দ্রুত।

http://url.ie/zybhttp://url.ie/zydhttp://url.ie/zyc
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।