Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ২০-০২-২০০৭ ১৩:৪০

Albatross
প্রজন্মানুরাগী
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ২৪৮

সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

একবার ভারতীয় রাইটার এর লেখা একটা সায়েন্স ফিকশান সমগ্র পড়েছিলাম, পড়ে যা বুঝলাম তা হল..... আমাদের মুহম্মদ জাফর ইকবাল অনেক উচু দর এর লেখক।
মু: জাফর ইকবাল এর সবগুলো সায়েন্স ফিকশান বই আমি পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ ।
তারমধ্যেও সবচাইতে বেশীজোস যেইটা লেগেছে তা হল...
"টাইট্রন একটি গ্রহের নাম"

মতামত এর অপেক্ষায় ........

অফলাইন

 

#২ ২১-০২-২০০৭ ০০:৪২

রাগিব
নিয়মিত
থেকে: আরবানা, ইলিনয়, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৯১
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

আমি প্রথম বই থেকেই (কপোট্রনিক সুখ দুঃখ) জাফর ইকবালের চরম ভক্ত।

অফলাইন

 

#৩ ২১-০২-২০০৭ ০২:০৩

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮২৬

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ট্রাইটন নি:সন্দেহে অসাধারণ, তবে এটি প্রথম যখন পড়ি তখন ততটা টানেনি। বরং ক্রুগো পড়তে পড়তে আমি যেন সেই রুকুন গ্রহপুঞ্জেই চলে গিয়েছিলাম। সত্যিই অসাধারণ লেগেছিল যখন প্রথম ক্রুগো পড়ি।

অনেকদিন পড় ক্রুগো আবার পড়ে তেমন ভাল লাগেনি তবে ট্রাইটন পড়ে অসম্ভব ভাল লেগেছিল।

আমার মত এমনটি হয়েছিল আর কারো?


-----------------------
http://www.nishorga.com/templates/ja_teline/images/logo.png

অফলাইন

 

#৪ ২১-০২-২০০৭ ০৯:২৮

রাগিব
নিয়মিত
থেকে: আরবানা, ইলিনয়, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৯১
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

এইচএসসি পরীক্ষার পরে আমাকে একজন জাফর ইকবালের সাইন্স ফিকশন সমগ্র -১ উপহার দিয়েছিলেন। বইটা কতবার পড়েছি, হিসাব রাখিনি, কিন্তু বহু বহু বার।

অফলাইন

 

#৫ ২১-০২-২০০৭ ০৯:২৯

রাগিব
নিয়মিত
থেকে: আরবানা, ইলিনয়, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৯১
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ক্রুগো আমারও খুব ভালো লেগেছিলো। আমার প্রথম কম্পিউটারের নাম দিয়েছিলাম ক্রুগোর একটি চরিত্রের নামানুসারে।

অফলাইন

 

#৬ ২১-০২-২০০৭ ১০:২৬

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৭২
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ট্রাইটন একটি গ্রহের নাম -- আমারও খুব ভাল লেগেছিল। কনসেপ্টটা এর আগে কোথাও পড়িনি বলেই হয়তো!

অফলাইন

 

#৭ ২১-০২-২০০৭ ১৪:৪৯

রাগিব
নিয়মিত
থেকে: আরবানা, ইলিনয়, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৯১
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

কপোট্রনিক সুখ দুঃখ পড়েছেন? ছোট ছোট গল্প, কিন্তু মূল concept টা দারুন।

অফলাইন

 

#৮ ২১-০২-২০০৭ ১৭:৪২

উদাসীন
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ওরে মাটি হব মাটি.....
নিবন্ধিত হয়েছেন: ১৭-০২-২০০৭
পোস্ট: ৭৯২

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

''ট্রাইটন....'' সত্যি ই অসাধারণ একটি সৃষ্টি..


-----------------------
ভন্ড আশ্লেষে এক বুক আদিম ক্ষুধায়
সংস্কারের পৌরাণিক পাথর চেপে চলি।

অফলাইন

 

#৯ ২২-০২-২০০৭ ০৫:১১

মুশাফ
প্রজন্মাসক্ত
Current Status...ব্যাক টু দ্যা ওল্ড মিউজিক টাইম
থেকে: Neverland
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৮৩৯

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

কপোট্রনিক সুখ দুঃখ, মহাকাশে মহাত্রাস, ট্রাইটন একটি গ্রহের নাম, ক্রুগো, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার, যারা বায়োবট.....বলা যায় মু.জা.ই.-র প্রথম সায়েন্স ফিকশান সমগ্রের সবগুলো গল্পই খুব ভালো লেগেছিল।smile এখনও সময় পেলে সেগুলো পড়ি। বিশেষ করে "ক্রুগো" আর "ট্রাইটন একটি গ্রহের নাম" দুটোরই কনসেপ্ট ছিল অসাধারণ। "নয় নয় শূণ্য তিন" বইটাও আমার খুব প্রিয়। ওগুলো পড়ার সময় একধরণের ঘোর কাজ করত। নিঃসন্দেহে বাংলা সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে মু.জা.ই. অনেক উঁচু দরের লেখক।


-----------------------
রুরোনি কেনশিন

অফলাইন

 

#১০ ২৬-০২-২০০৭ ১৭:১০

মাসুদকরিম
প্রজন্মানুরাগী
থেকে: @@@@@@@@@
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৭
পোস্ট: ৪০২

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

অ্যালবাট্রস লিখেছেন:

একবার ভারতীয় রাইটার এর লেখা একটা সায়েন্স ফিকশান সমগ্র পড়েছিলাম, পড়ে যা বুঝলাম তা হল..... আমাদের মুহম্মদ জাফর ইকবাল অনেক উচু দর এর লেখক।
মু: জাফর ইকবাল এর সবগুলো সায়েন্স ফিকশান বই আমি পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ ।
তারমধ্যেও সবচাইতে বেশীজোস যেইটা লেগেছে তা হল...
"টাইট্রন একটি গ্রহের নাম"

মতামত এর অপেক্ষায় ........

বইটি আমিও পড়েছি। ভালো লেগেছে।

অফলাইন

 

#১১ ১১-০৩-২০০৭ ২০:০১

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#১২ ১১-০৩-২০০৭ ২০:০৪

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮২৬

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ishtiaque লিখেছেন:

ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।

আমি এখন পড়লে ভালো তো লাগবেই না কারণ আগেরটি মাথার মধ্যে এমন ভাবে রয়ে গেছে যে কী ঘটবে তা জানাই আছে।


-----------------------
http://www.nishorga.com/templates/ja_teline/images/logo.png

অফলাইন

 

#১৩ ১২-০৩-২০০৭ ১৭:১৩

মাসুদকরিম
প্রজন্মানুরাগী
থেকে: @@@@@@@@@
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৭
পোস্ট: ৪০২

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

"ট্রাইটন একটি গ্রহের নাম" কৈশরে পড়েছি। ভালো ছিল।

অফলাইন

 

#১৪ ১৩-০৩-২০০৭ ০৯:২৪

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৭২
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ishtiaque লিখেছেন:

ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।

পাঠকের মৃত্যূ গল্পটার কথা মনে পড়ে গেল .....

অফলাইন

 

#১৫ ০৬-০৪-২০০৭ ১৭:৩৭

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

ফোবিয়ানের যাত্রী পড়ে আমার চোখে পানি এসে গিয়েছিল...একটা সায়েন্স ফিকশন  এতোটা আবেগে ভাসাতে পারে তা এই বই না পড়লে বোঝা যায় না।

অফলাইন

 

#১৬ ০৬-০৪-২০০৭ ২১:২১

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

গতমাসে মার্কশীট তুলতে শেষবার যখন ডিপার্টমেন্টে গেলাম স্যারের সাথে অনেক কথা হল। স্যারকে বলেছিলাম মর্ডান ফিজিক্স এর উপরে বাংলায় বই লেখা শুরু করতে। কারন, "এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমার খুব একটা বোধগম্য হয় না। জাফর স্যার লিখলে এখনকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হবে। স্যার বললেন, এইবার বইমেলায় "অল্প-সল্প বিজ্ঞান" নামে একটা বই লিখেছেন। আমি অবশ্য বইটা পড়ে দেখি নাই এখনো।

'ট্রাইটন' আমারও খুবই ভালো লেগেছিল। ...


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#১৭ ০৭-০৪-২০০৭ ০১:২৬

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

rumon লিখেছেন:

গতমাসে মার্কশীট তুলতে শেষবার যখন ডিপার্টমেন্টে গেলাম স্যারের সাথে অনেক কথা হল। স্যারকে বলেছিলাম মর্ডান ফিজিক্স এর উপরে বাংলায় বই লেখা শুরু করতে। কারন, "এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমার খুব একটা বোধগম্য হয় না। জাফর স্যার লিখলে এখনকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হবে। স্যার বললেন, এইবার বইমেলায় "অল্প-সল্প বিজ্ঞান" নামে একটা বই লিখেছেন। আমি অবশ্য বইটা পড়ে দেখি নাই এখনো।

'ট্রাইটন' আমারও খুবই ভালো লেগেছিল। ...

রুমন ভাই বইটার নাম 'একটু খানি বিজ্ঞান '..."এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমিও বুঝতে পারিনি... sad

অফলাইন

 

#১৮ ০৭-০৪-২০০৭ ১১:৩১

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

সায়েন্স ফিকশান সম্পকিত মুঃ জাফর ইকবাল এর অনেক বই পড়েছি,
হাই থটের লেখা ,তাই বুঝতে সামান্য কষ্ট হয়।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

#১৯ ০৭-০৪-২০০৭ ১৬:২৫

আমান
প্রজন্মাসক্ত
Current Status...কাজ করবো বলে ভাবছি
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৩-২০০৭
পোস্ট: ৭৯০
ওয়েবসাইট

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

জাফর ইকবালের সায়েন্স ফিকশন তো বটেই তার আরও অনেক বই ই ভালো লাগত, যেমন দুষ্টু ছেলের দল, হাত কাটা রবিন, টি-রেক্সের সন্ধানে। আর অসম্ভব প্রিয় দুইটা বই হল ছেলেমানুষক আকাশ বাড়িয়ে দাও এবং অন্ধকারের দ্বীতিয় প্রহর। আর একটা বইয়ের নাম মনে পড়ছে না, ঘটনাটা এমেরিকায়, এক কাপল, একজনের এইডস হয়... ভুলে গেছি sad কেউ কি নামটা বলতে পারেন ? ধূসর .... বা এরকম কিছু sad sad

সর্বশেষ সম্পাদনা করেছেন আমান (০৭-০৪-২০০৭ ১৬:২৮)


-----------------------
"উচ্চস্বরে হাসলে নাকি রোজা হালকা হয়। আমি অনুচ্চস্বরে হেসে রোজা ভারি করে রাখলাম।"-- দ‍্য হাঙ্গরীকোডার
"Life is like a ten speed bike, most of us having gears we never use"--Schulz
http://www.amanpages.com/

অফলাইন

 

#২০ ০৭-০৪-২০০৭ ১৬:৪৯

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: সায়েন্স ফিকশান ও মুঃ জাফর ইকবাল

তার একটা বইয়ে পড়েছিলাম, রবোটদের অনুভুতি /প্রেম ভালোবাসা সংক্রান্ত, খুবই দুরভেদ্য।পড়তে যদিও ভালো লাগে।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.599 seconds, 13 queries executed ]