বসে অাছিআজকের খবর এর কাগজে একটা খবর দেখলাম
জিপিএর ভিত্তিতে উচশিক্ষায় ভর্তি করতে বলবে ইউজিসি
আপনাদের কি মতামত এই ব্যাপারে??
অফলাইন
দৈনন্দিন রসায়নসকল উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভর্তি পরীক্ষা নেয়ার অর্থই হল যে, শিক্ষাবোর্ডের পরীক্ষার ফলাফলকে তাঁরা নির্ভরযোগ্য মনে করেন না ... ... । সুতরাং এ ধরণের উদ্যোগ শিক্ষাবোর্ডের পরীক্ষাগুলোকে (উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক) জোর করে নির্ভরযোগ্য করে তোলার একটা প্রচেষ্টা। যদি সত্যই শিক্ষাবোর্ডের পরীক্ষা নির্ভরযোগ্য হত তবে তা ভালই হত।
কিন্তু এখানেও প্রশ্ন থেকে যাচ্ছে ... যেহেতু আমারদের দেশে উচ্চশিক্ষার সুযোগ সীমিত তাই দেখা যাবে সীমিত আসনের জন্য সম-যোগ্যতা সম্পন্ন প্রচুর ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী। বুয়েটের সীট সংখ্যা প্রায় ৮০০ অথচ জি.পি.এ. ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রী এর দশগুণ প্রায়। আবার সকল ছাত্র/ছাত্রীই যদি কম্পিউটার-সায়েন্সে ভর্তি হতে চায় তাহলে অনুপাতটা আরো অনেক বড় হবে। সুতরাং ভর্তি পরীক্ষা নেয়া ছাড়া কোন উপায় মাথায় আসে না ...
অফলাইন
আগের সিস্টেমই ভালো ছিল, নাম্বার দেখা যেত। ওটাতে সহজে মেধা তালিকা থেকে ছাত্রছাত্রী ভর্তি করা যেত। এখন তো কয়েকহাজার মানুষ হয় প্রথম। এখন কেমনে এভাবে ভর্তি করাবে?

অফলাইন