দূরে ... বহু দূরে ...আচ্ছা, আপনাদের computer tech বা telecommunication এর উপর ৪ বছর মেয়াদী যে সব diploma course হয়, কোন ধারনা আছে কি?
অর্থাৎ প্রকৃতপক্ষে তাতে কোন লাভ আছে কি?
আমি ভর্তি হব ভাবছিলাম কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিনা!!!

অফলাইন
পথহারা_পথিক লিখেছেন:
আচ্ছা, আপনাদের computer tech বা telecommunication এর উপর ৪ বছর মেয়াদী যে সব diploma course হয়, কোন ধারনা আছে কি?
অর্থাৎ প্রকৃতপক্ষে তাতে কোন লাভ আছে কি?
আমি ভর্তি হব ভাবছিলাম কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিনা!!!
হাতে সময়, টাকা এবং অন্যকোন কিছু করার মত না থাকলে ভর্তি হতে পারেন। শিক্ষার তো কোন ক্ষতি নেই লাভ ছাড়া।
অফলাইন
দূরে ... বহু দূরে ...তা তো অবশ্যই .... কিন্তু তারপরও ....

অফলাইন
আপনি এখন কি করেন এবং কি হতে চান ?
অফলাইন
দূরে ... বহু দূরে ...আমান লিখেছেন:
আপনি এখন কি করেন এবং কি হতে চান ?
এখন কি করি, তা যদি বলি তবে অনেকেই অপছন্দ করবেন।
আর প্রশ্নটা এজন্য করেছিলাম কারণ আমি কম্পিউটার ফিল্ডের উপর অনেক আগ্রহী। এখন এখানে ভর্তি হলে টাকাটা না আবার জলে যায় ...

অফলাইন
পথিক,
প্রথমেই ক্ষমা করবেন প্লীজ, আমি খুবই দূ:খিত এভাবে ব্যক্তিগত প্রশ্ন করার জন্য।
আপনি যদি কম্পিউটার ফীল্ডে কাজ করতে চান তাহলে এই ফীল্ডের অপশনগুলি কি কি জানার চেষ্টা করুন। এটা বেশ বিশাল একটা ক্ষেত্র। সবকয়টিতে
একবারে দক্ষতা অর্জন করা যায় না, সম্ভবও নয় এমনকি দরকারও নেই।
১) কম্পিউটার সার্ভিসিং / হার্ডওয়ার: কম্পিউটার ও এর পার্টস কেনা বেচা,বিভিন্ন অফিসে ইনস্টলেশন, সাপোর্ট দেয়া ইত্যাদি। বেসিক নেটওয়ার্কিং।
অপেক্ষকৃত সহজ। তবে পরিশ্রম কম এমন নয়। এতে একটা সুবিধা হল অনেক পরিচয় বাড়ে, ভবিষ্যতে ব্যবসায় বাড়ানোর সম্ভাবনা থাকে।
২) নেটওয়ার্ক এডমিন: এই বিষয়ে আমার জ্ঞান অতি কম, যারা জানেন তাদের অনুরোধ করছি কিছু বলতে।
৩) সফ্টওয়ার ডেভেলপ:খুবই প্রচলিত একটা ব্যাবসা। আমার মনে হয় এটি(ব্যাবসাটি) সবচাইতে সহজ।
শুরু কিভাবে করবেন: অন্যান্য ব্যবসার মত এটিতেও জনসংযোগ খুব গুরুত্বপূর্ন কাজ পাবার জন্য এবং ধৈর্য্য ও পরিশ্রম ।
ধরুন আপনি একটি অফিসে কাজ করেন। খুবই সম্ভাবনা আছে এখানে কিছু কাজ ম্যানুয়াল হয়। তাহলে সেটির জন্য একটি অটোমেশন সফ্টওয়ার করতে পারেন।
ব্যাক্তিগত উদাহরন দেই। আমি সিরিয়াস বিবি তে নেটওয়ার্ক ফোন সাপোর্ট দিতাম। খুবই ছোট ও বিরক্তিকর কাজ।
আমার কাজ ছিল সারাদিন ফোন রিসিভ করা, কাস্টমারের সমস্যা শোনা ও ধৈর্য্য ধরে তাদের সলুশন দেয়া। এরজন্য নেটওয়ার্ক জ্ঞানের পাশাপাশি ম্যানুয়াল ছিল। কিছু প্রসিডিউর ছিল। তা প্রায়ই ঘাটতে হত।
আমি জয়েন করেই একটা ডায়রীতে কি কি সমস্যা আসে তা রেজিস্টার করতে থাকলাম।
কয়দিন পরে ম্যানেজারকে দেখালে উনি খুব খুশি হলেন, তখন আমি প্রোপসাল দিলাম এটির জন্য একটা অটোমেশন সফ্টওয়ার বানানো যায় কিনা। যাতে করে সাপোর্ট ম্যানেজ ও দেয়া সুন্দর ও গোছানো হয়। সিরিয়াসে যদিও এক্সিসটিং একটা সিস্টেম ছিল তা ইউজার ফ্রেন্ডলী ছিল না বলে বেশি ব্যবহার হত না। আমি তাই আমার প্রোপোজাল দেয়ার সময় উনি কিছু বলার আগেই উল্লেখ করলাম, স্যার আমাদের যেটা আছে তাতে এই এই প্রবলেম..আমি এভাবে করতে চাই...কয়েকজনের সাথে কথা বলছি ওরাও বলছে এমন হলে তো ভালো... 
তারপর, আমার পরিচিত একজনের ছোট একটি ব্যবসা ছিল। উনাকে প্রপোজ করলাম, একটি সফ্টওয়ার ব্যবহার করার জন্য। প্রথমে উনাকে বোঝাতে কষ্ট হয়েছিল, পরে একটি একাউন্ট মডিউল তৈরী করে ফ্রী দিলাম। আমি উনার কাজ অনুযায়ী উনার সুবিধা যেভাবে হয় সেভাবে অনেক ভেবে বানিয়েছিলাম,আস্তে আস্তে উনি ওটার লাভ বুঝতে পারলেন। পরে আমাকে সম্মানী দিলেন ও আরো বড় করার অনুরোধ করেন।
দেখেন, প্রয়োজনে প্রথম সফ্টওয়ার ফ্রী দিন। কারন এতে সফল হলে উনার মাধ্যমে আরও কাজ পাবার সম্ভাবনা থাকে।
এবার আসুন কিভাবে বানাবেন? কিভাবে শিখবেন ?
সফ্টওয়ার দুইভাবে বানানো যায়। একটা হল ওয়েব বেসড যেমন ধুরুন আমাদের ফোরাম, ইয়াহু, গুগল সবই এমন সফ্টওয়ার। আর হল ডেস্কটপ বেইজড যেমন মিডিয়া প্লেয়ার, টালি, এক্সেল ইত্যাদি।
দুটিরই সুবিধা অসুবিধা আছে, তবে আমি মনে করি কোনটির জন্যই কোথাও আপনাকে পয়সা খরচ করে শিখতেই হবে এমন নয়। তবে আপনার অবশ্যই একটি মোটামুটি ভালো মানের একটি কম্পিউটার লাগবে এবং বই বা ইন্টারনেট লাগবে।
আর ফোরাম তো আছেই, তাই না ?
যাহোক, আমার কাছে মনে হয় দুটোই শুরু করুন, তারপর আপনি যেটাও দ্রুত দক্ষতা অর্জন করবেন সেটা ভালো করে শিখুন।
সম্পুর্ন আমার ব্যক্তিগত মতামত দিলাম।
সর্বশেষ সম্পাদনা করেছেন আমান (১৪-০৮-২০০৭ ১১:৩৯)
অফলাইন
দূরে ... বহু দূরে ...আমান লিখেছেন:
পথিক,
প্রথমেই ক্ষমা করবেন প্লীজ, আমি খুবই দূ:খিত এভাবে ব্যক্তিগত প্রশ্ন করার জন্য।
আরে ভাই এটা কিছুনা! আমি কিছু মনে করিনি।
আমান লিখেছেন:
আপনি যদি কম্পিউটার ফীল্ডে কাজ করতে চান তাহলে এই ফীল্ডের অপশনগুলি কি কি জানার চেষ্টা করুন। এটা বেশ বিশাল একটা ক্ষেত্র। সবকয়টিতে
একবারে দক্ষতা অর্জন করা যায় না, সম্ভবও নয় এমনকি দরকারও নেই।
১) কম্পিউটার সার্ভিসিং / হার্ডওয়ার: কম্পিউটার ও এর পার্টস কেনা বেচা,বিভিন্ন অফিসে ইনস্টলেশন, সাপোর্ট দেয়া ইত্যাদি। বেসিক নেটওয়ার্কিং।
অপেক্ষকৃত সহজ। তবে পরিশ্রম কম এমন নয়। এতে একটা সুবিধা হল অনেক পরিচয় বাড়ে, ভবিষ্যতে ব্যবসায় বাড়ানোর সম্ভাবনা থাকে।
২) নেটওয়ার্ক এডমিন: এই বিষয়ে আমার জ্ঞান অতি কম, যারা জানেন তাদের অনুরোধ করছি কিছু বলতে।
৩) সফ্টওয়ার ডেভেলপ:খুবই প্রচলিত একটা ব্যাবসা। আমার মনে হয় এটি(ব্যাবসাটি) সবচাইতে সহজ।
অনেক ধন্যবাদ আপনাকে দিকনির্দেশনার জন্য।
আমান লিখেছেন:
শুরু কিভাবে করবেন: অন্যান্য ব্যবসার মত এটিতেও জনসংযোগ খুব গুরুত্বপূর্ন কাজ পাবার জন্য এবং ধৈর্য্য ও পরিশ্রম ।
ধরুন আপনি একটি অফিসে কাজ করেন। খুবই সম্ভাবনা আছে এখানে কিছু কাজ ম্যানুয়াল হয়। তাহলে সেটির জন্য একটি অটোমেশন সফ্টওয়ার করতে পারেন।
ব্যাপারটা আসলে একেবারে ব্যবসায়িকও না।
মূলত আমি চাচ্ছিলাম আমার জ্ঞানের পরিধি বাড়ানো। যদিও কম্পিউটার সংলগ্ন সব বিষয়েই হালকা পাতলা (অনেক কমই বলা যায়) ধারনা আছে, কিন্তু চাচ্ছিলাম যে কোন একটি ফিল্ডে দক্ষতা অর্জনের জন্য। আর আমার আকর্ষণটাও সফ্টওয়ার ডেভেলপের দিকেই বেশি। কিন্তু কোন সঠিক পথ খুঁজে পাচ্ছিনা যে কিভাবে শুরু করবো। প্রসংগত বলেইদি যে আমার বর্তমান ফিল্ড আর এই ফিল্ড, অনেক ব্যবধান দুয়ের মধ্যে। আমি পড়াশুনা করছি তবে সম্পূর্ণ এক ভিন্ন লাইনে। এখন কি করে আমি শুরু করবো কোন গাইড পাচ্ছিনা।
আমান লিখেছেন:
এবার আসুন কিভাবে বানাবেন? কিভাবে শিখবেন ?
সফ্টওয়ার দুইভাবে বানানো যায়। একটা হল ওয়েব বেসড যেমন ধুরুন আমাদের ফোরাম, ইয়াহু, গুগল সবই এমন সফ্টওয়ার। আর হল ডেস্কটপ বেইজড যেমন মিডিয়া প্লেয়ার, টালি, এক্সেল ইত্যাদি।
দুটিরই সুবিধা অসুবিধা আছে, তবে আমি মনে করি কোনটির জন্যই কোথাও আপনাকে পয়সা খরচ করে শিখতেই হবে এমন নয়। তবে আপনার অবশ্যই একটি মোটামুটি ভালো মানের একটি কম্পিউটার লাগবে এবং বই বা ইন্টারনেট লাগবে।
ভালো মানের কম্পিউটার আছে, আর বই? কি রকম?
আমান লিখেছেন:
আর ফোরাম তো আছেই, তাই না ?
অবশ্যই!

অফলাইন
পথিক,
অন্য বিষয়ে পড়ছেন এটা কোন ব্যাপারই নয় !! আমাদের হাঙ্গরীকোডার ( যিনি এই সাইটটি বানিয়েছেন ) কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ডে নয়।
যদি সখের বসেও শিখতে চান, তাহলেও বলব আমার কাছ থেকে সেই সখটাই সবচাইতে মজার যেটা আমার সৌখিনতাকে সাপোর্ট করতে পারবে, মানে যদি সখ থেকে কিছু ইনকাম হয়, তো মন্দ কি
!
বই কেনার আগে www.flazx.com এ গিয়ে দেখুন প্রয়োজনীয় বইটি সেখানে আছে কিনা (৯০% সম্ভাবনা পেয়ে যাবেন
)। তাহলে ডাউনলোড করে শুরু করুন যেটা ভালো লাগে।
আর যদি সখটাই বেশি হয় তাহলে বলব, লিনাক্সে প্রোগ্রামিং ট্রাই করে দেখুন না !! কেন শুধু শুধু পাইরেটেড(বা বেশীমূল্যের) সফ্টওয়ার মানে উইন্ডোজ, ভিজুয়াল স্টুডিও ইত্যাদি ব্যবহার করবেন ?
You don't need windows and gates in open world
তাহলে,আজই লিনাক্স ইনস্টল করে শুরু করতে পারেন পার্ল দিয়ে। তারপর পার্লজিটিকে।
যেটাই শুরুকরুন না কেন আমি অনুরোধ করব প্রথমেই ড্রাগ এন্ড ড্রপ আই ডি ই না ব্যবহার করে একটু হাতে কোড করে দেখুন। ধরুন আপনি সি# শিখতে চান। মনো ডেভেলপ (বা ভিজুয়াল স্টুডিও) এ একটা উইন্ডো না বানিয়ে হাতে ক্লাস-কোড লিখে কম্পাইল করুন। কিভাবে কাজ করে আগে দেখুন।
ওয়েব এপপ বানাতে চাইলে, আগে হাতে লিখে html, dhtml, javascript, ajax কোড লিখে নিজের মত করে ইন্টারফেস বানান। যখন যা হাত আসবে তারপর এনভিইউ বা স্ক্রীম (বা ড্রীমউইভার) ব্যবহার করুন।
অফলাইন
দূরে ... বহু দূরে ...আমান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।
শুরু করতে হবে মনে হচ্ছে।

অফলাইন
আজকাল অনেকেই কম্পিউটার বিষয়ক ব্যপারে লেখাপড়া করতে চাই। আমার পরিচিত বড় ভাই আছে। আকা আকিতে হাত খুব ভালছিলো। স্থাপত্য নিয়ে পড়লে মনে হয় খুব ভালো করতো। কিন্তু কম্পিউটার নিয়ে পড়ে এখনও পাস করতে পারেনি।
সবাই সব ব্যাপারে সমান মেধাবি হয় না। আর যে জিনিষ আল্লহ দেয় তা নিয়ে লজ্জার কিছু নাই। সবার কোন না কোন ব্যাপারে মেধা আছে। শুধু
খুজে বের করতে হবে যে আপনার বিষয়টা কি?
কম্পিউটার ব্যবহার এখন বহুমুখি। তাই আগে চিন্তা করুন কোন বিষয়টা আপনার জন্য সহজ হবে। সাধারণত প্রোগ্রামিং এর লাইন এ প্রচুর মেধা খাটাতে হয়। কোন লজিক এ আটকে গেলে তা সবসময় মাথায় ঘুরতে থাকে। বড় বিরক্তকর ব্যাপার।
সে তুলোনায় মাল্টিমিডিয়া লাইন সোজা। তবে ধৈয্য লাগে ।
আর টেলিকম লাইন বাইরে থেকে যত সোজা মনে হয় ভিতরে ততো প্যাচ। একাডেমিক লাইনে বাংলাদেশে শুধু থিওরিটিক্যাল ব্যাপার গুলো পড়ানো হয়( একমাত্র মোবাইল সারানো ডিগ্রি বাদে)। টেলিকম এর থিওরিটিক্যাল শুধু অংকে ভরা।
তাই আগে নিজের অবস্থান বুজে সিধান্ত নিন। আর সবার আগে খুজুন, আসল এ কোনটা আপনার ভাল লাগে।
অফলাইন
আর ভাল লাগে না!তারেক ভাই ভাল বলেছেন। আমিও কম্পিউটারে অতি আগ্রহী হয়ে এখন মাঝ সাগরে হাবুডুবু খাচ্ছি। তাই আমার অনুরোধ, আগে ঠিক করুন: কম্পিউটারে জ্ঞান বৃদ্ধি করবেন নাকি ক্যারিয়ার গড়বেন? যদি জ্ঞান বৃদ্ধি করতে চান, তাহলে রেগুলার এসব ফোরাম, ব্লগ ও অন্যান্য সাইট ঘুরে ঘুরে দেখতে পারেন। আর যদি প্রফেশনালি গড়তে চান তাহলে কোমর বেঁধে নেমে পড়ুন। তবে আমার মত দুই নৌকায় পা দিবেন না। কারণ একটা নৌকা যতটা এগিয়ে যাবে আরেকটা নৌকা থেকে আপনি (প্রায়) ততটা পিছিয়ে যাবেন। তবে খুব মেধাবীদের জন্য অন্য বিষয়। আমি শুধু আমার অবস্থান থেকে কথাটা বললাম।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
সখ করেই সব করছি..
অফলাইন
দূরে ... বহু দূরে ...তারেক লিখেছেন:
আজকাল অনেকেই কম্পিউটার বিষয়ক ব্যপারে লেখাপড়া করতে চাই। আমার পরিচিত বড় ভাই আছে। আকা আকিতে হাত খুব ভালছিলো। স্থাপত্য নিয়ে পড়লে মনে হয় খুব ভালো করতো। কিন্তু কম্পিউটার নিয়ে পড়ে এখনও পাস করতে পারেনি।
সবাই সব ব্যাপারে সমান মেধাবি হয় না। আর যে জিনিষ আল্লহ দেয় তা নিয়ে লজ্জার কিছু নাই। সবার কোন না কোন ব্যাপারে মেধা আছে। শুধু
খুজে বের করতে হবে যে আপনার বিষয়টা কি?
কম্পিউটার ব্যবহার এখন বহুমুখি। তাই আগে চিন্তা করুন কোন বিষয়টা আপনার জন্য সহজ হবে। সাধারণত প্রোগ্রামিং এর লাইন এ প্রচুর মেধা খাটাতে হয়। কোন লজিক এ আটকে গেলে তা সবসময় মাথায় ঘুরতে থাকে। বড় বিরক্তকর ব্যাপার।
সে তুলোনায় মাল্টিমিডিয়া লাইন সোজা। তবে ধৈয্য লাগে ।
আর টেলিকম লাইন বাইরে থেকে যত সোজা মনে হয় ভিতরে ততো প্যাচ। একাডেমিক লাইনে বাংলাদেশে শুধু থিওরিটিক্যাল ব্যাপার গুলো পড়ানো হয়( একমাত্র মোবাইল সারানো ডিগ্রি বাদে)। টেলিকম এর থিওরিটিক্যাল শুধু অংকে ভরা।
তাই আগে নিজের অবস্থান বুজে সিধান্ত নিন। আর সবার আগে খুজুন, আসল এ কোনটা আপনার ভাল লাগে।
তারেক ভাই, আপনি যেভাবে সব দিকগুলো তুলে ধরেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।
এটা ঠিক যে কম্পিউটারের সবদিক জানা সম্ভব নয় ।উচিতও যে কোন একটিতেই দখ্যতা অর্জন করা, আমি কম্পিউটার ব্যবহার করি আজ ৮-৯ বছর।কিন্তু আমার অবস্থাও হাঙ্গরিকোডার এর মতো (তবে হাঙ্গরিকোডার অনেক দক্ষ), না এদিক না ওদিক!
আপনি যে ধারাবাহিকতায় বলেছেন সেভাবেই এগুচ্ছি; ১ম প্রোগ্রামিং, এই ফিল্ড যে বেশ কঠিন তা অবশ্যই ঠিক।আমার এ সাইডে তেমন একটা ধারনা নেই।আর আমান ভাইও যেভাবে বলেছেন তাতে ১মএই শখ থাকা প্রয়োজন।
এরপর আসে মাল্টিমিডিয়া, এতে আমার মোটামুটি অর্জন আছে, আমার আগ্রহও এর প্রতি সবচেয়ে বেশি।
এরপর বলা যাক টেলিকম লাইন, এখানে ১ কথায় বলবো, অংক আমি ভাল পারিনা।
ঘুরে ফিরে আপনার পরামর্শ অনুযায়ী আমি অনেক চিন্তা-ভাবনার পর মাল্টিমিডিয়া লাইনটাই সর্বপ্রথম নিজের জন্য চয়েস মনে করছি, এরপর প্রোগ্রামিং।
কিন্তু এরপর যদি আমি আগাতে চাই একাডেমিক শিক্ষার দিকে তো কিভাবে আগাতে পারি?

অফলাইন
তারেক লিখেছেন:
সে তুলোনায় মাল্টিমিডিয়া লাইন সোজা। তবে ধৈয্য লাগে ।
একমত হতে পারলাম না। অবশ্য মাল্টিমিডিয়া লাইন বলতে আপনি ঠিক কোনটি বোঝাতে চাচ্ছেন জানিনা। তবে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এখানে আপনাকে অলরাউন্ডার হতে হবে এবং প্রোগ্রামিং ও ভালই জানতে হবে।
আসলে এখানে ক্ষেত্র মুখ্য নয় মুখ্য আপনার আগ্রহ আর শ্রম। আপনি আপনার ১০০% শ্রম দেবার পরও সফল হবেন না এটা আমার কাছে অবাস্তব মনে হয়। কাজেই এই লাইন ভাল, ঐ লাইন সোজা, অমুক লাইন এ ঝামেলা এগুলো সব আপেক্ষিক। চেষ্টা আর নিষ্ঠা থাকলে আপনি যে কোন বিষয়েই ভাল করতে পারেন।
অফলাইন
. . . কম্পিউটারে জ্ঞান বৃদ্ধি করবেন নাকি ক্যারিয়ার গড়বেন? যদি জ্ঞান বৃদ্ধি করতে চান, তাহলে রেগুলার এসব ফোরাম, ব্লগ ও অন্যান্য সাইট ঘুরে ঘুরে দেখতে পারেন। আর যদি [u লিখেছেন:
প্রফেশনালি গড়তে চান তাহলে কোমর বেঁধে নেমে পড়ুন[/u]। তবে আমার মত দুই নৌকায় পা দিবেন না।
তাহলে প্রফেশনাল হিসেবে নিতে হলে কী করা উচিত? কোমর বাধঁবো কিভাবে?
অফলাইন
ফারনারের সাথে একমত।
আমার পরিচিত কয়েকজন এনিমেশন করত, কেউ ফ্ল্যাশ কেউ,কেউ ৩ডি ম্যাক্স বা মায়া ব্যবহার করত। সবাই প্রায়ই বলত, আইডিই দিয়ে হয় অনেক কিছুই করা যায় কিন্তু ভালো কিছু সৃষ্টি করতে চাইলে স্ক্রীপ্টিং জানতেই হবে। আর স্ক্রীপ্টিং মানেই তো প্রোগ্রামীং।
অফলাইন
আমার মতানুসারে কম্পিউটারে কোন কিছু জানতে বা করতে চাইলে সব চেয়ে সহজ উপায় হলো সফটওয়্যার সম্পর্কে জানা। যেমন - কেউ যদি 'মাইক্রোসফট ফ্রন্ট পেজ' সম্পর্কে ভালো জানে তাহলে ওয়েবসাইট বানানোর জন্য তার html code সম্পর্কে খুব বেশী শেখা জরুরী না।
অফলাইন
এটা ঠিক, সফ্টওয়ার দিয়ে প্রায় সবকিছুই করা যায় ইন্টারনাল ডিটেইলস না জেনেও। তবু আমার মনে হয় নিজের মত করে কিছু করতে গেলে অনেক সময়ই dhtml ও javascript জানা দরকার। অবশ্য, কিছু দিন পর এমনিই নিজের প্রয়োজনেই শেখা হয়ে যায়, আর যদি না লাগে, তারমানে আপনার দরকার নেই 
অফলাইন
ইশতিয়াক লিখেছেন:
আমার মতানুসারে কম্পিউটারে কোন কিছু জানতে বা করতে চাইলে সব চেয়ে সহজ উপায় হলো সফটওয়্যার সম্পর্কে জানা। যেমন - কেউ যদি 'মাইক্রোসফট ফ্রন্ট পেজ' সম্পর্কে ভালো জানে তাহলে ওয়েবসাইট বানানোর জন্য তার html code সম্পর্কে খুব বেশী শেখা জরুরী না।
এমএস ফ্রন্টপেজ অল্টারনেটিভ
Nvu

অফলাইন
দূরে ... বহু দূরে ...আমি নির্বাক!

অফলাইন