Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৬-০৮-২০০৭ ২২:৫৯

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৯
ওয়েবসাইট

প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আমি আমার প্রথম কোন মেয়েকে ভাল লাগার গল্পটা বলছি। আপনাদেরটাও শেয়ার করবেন আশা করি। আর অনুরোধ টপিকটি কুমিরে খাওয়া গল্পের মত না হয়।
---------------------------------------------------------------------

ক্লাস সেভেন এর কথা। তখন ধোলাইপাড়ে "উদয়ন কিন্ডার গার্টেন" নামক স্কুলে ভর্তি হয়েছিলাম (ক্লাস সিক্সে)। ছাত্র-ছাত্রী বেশি ছিল না। ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় রোল ছিল ৪৮ (সবার শেষ বা দুই একজন আগে)। সেভেনে উঠে সেটা সম্ভবত ১/২ (মনে নেইroll)  হয়েছিল। তাই সব শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়েছিলাম যা পরবর্তীতে আমার ভাল লাগার বাধা হয়ে দাড়িয়েছিল।

সেভেনে যখন উঠি তখন ক্লাস সিক্সে একটা নতুন ছাত্রী আসে যার নাম মুনমুন (উঁহু.......বাংলার সিনেমার গন্ধ আসছে)। অসাধারণ সুন্দরী মেয়েটি। স্কুলের সবচেয়ে সুন্দরী হওয়ায় সকলের দৃষ্টিই তার দিকে। হঠাৎ একদিন বোধ করলাম আমারও তাকে ভাল লাগে। কিন্তু ততদিনেই তার পেছনে বিশাল লাইন। কিন্তু সেভাবে তাকে প্রপোজ করার ইচ্ছা ছিল না। আর প্রেম বলতে আসলে তখন কি বুঝতাম জানি না। কিন্তু আমি তাকে বললে আর এটা শিক্ষকরা সবাই জানলে খবর আছে সেটা ভাবলেই আর কিছু মনে থাকত না। তার উপর সহকারী প্রধান শিক্ষক ছিলেন চরম রগচটা। তাকে কখনও হাসতে দেখেছি কিনা মনে নেই।

একদিন আমাদের স্কুলের বুয়াকে বিষয়টি জানালে তিনি বললেন "...একটা মেয়েকে এতজনে পছন্দ করলে চলে?"mad

আমার মাথায় খেলছিল কিভাবে তাকে একটা ফুল দেয়া যায়। রাস্তা ঘাটে তো আর ফুল দেয়া যায় না! তাই অন্য কিছু চিন্তা করছিলাম।  একদিন মাথায় আইডিয়া আসল একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করব। পুরষ্কার হিসেবে দেব ফুল। কিন্তু তারা হেরে গেলে তো সব মাঠে মারা। তাই সিন্ধান্ত নিলাম সবাইকেই পুরষ্কার হিসেবে ফুল দেয়া হবে; হারলেও, জিতলেও।

সব ঠিক ঠাক। স্কুলের প্রধান শিক্ষকের সাহায্যে তা আয়োজন করলাম। তিনিই প্রশ্ন করছিলেন। কিন্তু দু:খের বিষয় হেরে যাওয়ার ভয়েই ওদের ক্লাসের কেউ আসে নিhairpull

প্রথম চেষ্টা ব্যর্থ। এরপর অন্য চেষ্টা।

ওদের বাড়ির পাশেই থাকত আমার এক বন্ধু। তার পরামর্শে বিকাল বেলা ঘুড়ি উড়াতে যেতাম ওদের এলাকায়। মুনমুনদের পাশের বাড়ির ছাদে বসেই উড়াতাম ঘুড়ি। এভাবে দিনের পর দিন উড়াতে উড়াতে ওর ভাইয়ের সাথে সম্পর্ক হয়ে গেল। এক পর্যায়ে ওদের বাড়ির ছাদেই ঘুড়ি ওড়াতাম। প্রতিদিন বিকালে দেখতাম তাকে।
একদিন দেখলাম সে একটা পাঞ্চাবী পরে এসেছে। খুব বেশি পাতলা নয় আবার খুব ভারিও নয়। মোটামুটি ভিতরের জামা (সম্ভবত শেমিজ, তখন অবশ্য ওটা নাম জানতাম না) দেখা যাচ্ছিল। আমি তো লজ্জায় শেষtongue। যতক্ষন ছিলাম ওকে আড়াল করে রাখার চেষ্টা করতাম অন্য মানুষদের দৃষ্টি থেকেlol2 (যে নিজেই দেখাতে চায় তাকে কি আড়াল করা সম্ভব?)। এই কথা মনে পড়লে এখনো হাসি পায়big_smile

এভাবে একসময় ৭ম শ্রেণী শেষ হয়। এরপর ৮ম শ্রেণীতে ভর্তি হলাম এ.কে. হাই স্কুলে। স্কুলটি ওদের বাড়ি পার হয়েও অনেক দুরে। মেইন রাস্তা দিয়ে গেলে ততটা দুরে নয়। কিন্তু আমি প্রতিদিন ওদের বাড়ির সামনে দিয়েই যেতাম ও আসতাম। সবাই দলবেধে মেইনরোড দিয়ে গেলেও আমি যেতাম একা। একদিন আগের স্কুলের এক ম্যাডামের সাথে দেখা হলে তিনি বললেন, "তুমি এখান দিয়ে এত ঘুরে যাও কেন?" আমি কিছু না বুঝে বললাম "মেইন রাস্তা দিয়ে যেতে আমার ভয় করেroll"। ম্যাডাম হেসে বললেন "ছেলে মানুষের একি কথা?"shame

এভাবে প্রায়ই স্কুল থেকে ফেরার পথে দেখতাম তাকে তাদের বাড়ির দরজায় দাড়িয়ে থাকতে। কে যানে, সেও হয়তো বুঝত অথবা অন্য কারও জন্য দাঁড়িয়ে থাকত!

ধীরে ধীরে তাকে আর আগের মত দেখতাম না। শুনলাম এলাকার ছেলে পেলে খুব জালাতন করে। একটা সময় আর মোটেই দেখতাম না। কিন্তু ঐ বয়সে সেটা নিয়ে আর ঘাঁটার মত সাহস ছিল না। শুনলাম, ওকে নাকি কোন মাদ্রাসায় না যেন অন্য কোথাও পাঠিয়ে দেয়া হয়েছে।

এভাবেই তো দিন কেটে গেল। ক্লাস নাইনে আমরা ধোলাইপাড় ছেড়ে মোহাম্মদপুরে চলে আসি। এরপর আর কিছু জানি না।

তার চেহারার কিছুটা অস্পষ্ট ভাব আমার এখনও মনে আছে।

সবাইকে ধন্যবাদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (০৬-০৮-২০০৭ ২৩:৪৩)


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#২ ০৬-০৮-২০০৭ ২৩:১৫

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আমাকে বলা হয়েছিল মজার পোস্ট......কিন্তু এটা তো প্রথম প্রেম বা প্রথম ব্যর্থ প্রেমের করুণ কাহিনী......এভাবে ধোঁকা দেয়া ঠিক হয়নি।cry

সুন্দর বর্ননা দিয়েছেন কোডার ভাই। আপনার এ বিষয়ে বুদ্ধি দেখি ছোট বেলা থেকেই ভালোhehe......কথা মত পুরষ্কার দিলামthumbs_up


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

#৩ ০৬-০৮-২০০৭ ২৩:৩৫

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৩১
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

বড়ই ঝামেলাপূর্ণ টপিক। বউ দেখলে আস্ত রাখবে না। ghusi

অফলাইন

 

#৪ ০৭-০৮-২০০৭ ০০:০৬

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

স্বপ্নচারী লিখেছেন:

বড়ই ঝামেলাপূর্ণ টপিক। বউ দেখলে আস্ত রাখবে না। ghusi

বিশেষ করে বোধহয় পাঞ্জাবী পার্টটা, তাই না?hehe


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

#৫ ০৭-০৮-২০০৭ ০৩:২২

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

মজা পেলার কোডার thumbs_up

অফলাইন

 

#৬ ০৭-০৮-২০০৭ ১২:১৩

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

মানচুমাহারা লিখেছেন:

মজা পেলার কোডার thumbs_up

এখানে আমি মজার কিছু দেখলাম না। আমি কষ্ট পেলাম। প্রিয়জন হারানোর কষ্টের মাঝে আর যাই থাকুক কোন মজা নেই shameshameshameshameshameshameshameshame


cryingcryingcryingcryingcryingcrying


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#৭ ০৭-০৮-২০০৭ ২৩:৪০

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৮৫
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

চমৎকার বর্ননা কোডার।thumbs_upশেষ ভালো লাগার গল্পটা দিলে আরো ভালো হত।ghusi

কোডার লিখেছেন:

ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় রোল ছিল ৪৮ (সবার শেষ বা দুই একজন আগে)। সেভেনে উঠে সেটা সম্ভবত ১/২ (মনে নেইroll)  হয়েছিল।

বিনয়।kiddingkidding

সর্বশেষ সম্পাদনা করেছেন রুমন (০৭-০৮-২০০৭ ২৩:৪১)


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#৮ ০৮-০৮-২০০৭ ১৩:২১

sujan_420
নবাগত
নিবন্ধিত হয়েছেন: ০৫-০৮-২০০৭
পোস্ট: ৯

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

ভাই আপনার গল্পের সব সত্য মনেহলেও   (ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় রোল ছিল ৪৮ সবার শেষ বা দুই একজন আগে। সেভেনে উঠে সেটা সম্ভবত ১/২ মনে নেই হয়েছিল। তাই সব শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়েছিলাম যা পরবর্তীতে আমার ভাল লাগার বাধা হয়ে দাড়িয়েছিল)   আমার র্র্রে কেটর কথা গুলো ১০০০০০০০০% খাটি মিছা কথাlol2

অফলাইন

 

#৯ ০৮-০৮-২০০৭ ১৪:৪১

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

sujan_420 লিখেছেন:

ভাই আপনার গল্পের সব সত্য মনেহলেও   (ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় রোল ছিল ৪৮ সবার শেষ বা দুই একজন আগে। সেভেনে উঠে সেটা সম্ভবত ১/২ মনে নেই হয়েছিল। তাই সব শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়েছিলাম যা পরবর্তীতে আমার ভাল লাগার বাধা হয়ে দাড়িয়েছিল)   আমার র্র্রে কেটর কথা গুলো ১০০০০০০০০% খাটি মিছা কথাlol2

সুজন ভাই আসলেই আপনি 420। এর কারণ হল আমি যখন প্রাথমিক স্কুল ছেড়ে হাই স্কুলে উঠি তখন সবার শেষে ভর্তি হওয়ার কারণে আমার রোল হয় ৬৩ কিন্তু ক্লাশ সেভেন এ আমার রোল হয় ৩ এবং এইটে ১। সুতরাং আমাকেও এই কারণে আমার স্কুলের স্যারেরা চিনত। সুতরাং কথাগুলো আমার মনে হয় মিথ্যা নয়। shameshameshameshame


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১০ ০৮-০৮-২০০৭ ১৫:৫৫

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

সেভারাস লিখেছেন:

আমাকে বলা হয়েছিল মজার পোস্ট......কিন্তু এটা তো প্রথম প্রেম বা প্রথম ব্যর্থ প্রেমের করুণ কাহিনী......এভাবে ধোঁকা দেয়া ঠিক হয়নি।cry

সুন্দর বর্ননা দিয়েছেন কোডার ভাই। আপনার এ বিষয়ে বুদ্ধি দেখি ছোট বেলা থেকেই ভালোhehe......কথা মত পুরষ্কার দিলামthumbs_up

অবশ্যই মজার পোষ্ট- জীবন কাহিনী বলে কথা।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

#১১ ০৮-০৮-২০০৭ ১৭:১৯

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০২৪
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

হুমম আসলেই মজার পোস্ট। বাসায় যাওয়ার তাড়া ছিল তবুও এক নিঃশাসে পড়ে ফেললাম।


বাসায় যাবো এখন। কোন রাস্তা দিয়ে যাই বলুন তো? আমার আবার মেইন রাস্তা দিয়ে যেতে ভয় লাগে।


-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

 

#১২ ০৯-০৮-২০০৭ ১০:০০

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৪৯
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

sujan_420 লিখেছেন:

ভাই আপনার গল্পের সব সত্য মনেহলেও   (ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় রোল ছিল ৪৮ সবার শেষ বা দুই একজন আগে। সেভেনে উঠে সেটা সম্ভবত ১/২ মনে নেই হয়েছিল। তাই সব শিক্ষকদের দৃষ্টি আকর্ষন করতে সমর্থ হয়েছিলাম যা পরবর্তীতে আমার ভাল লাগার বাধা হয়ে দাড়িয়েছিল)   আমার র্র্রে কেটর কথা গুলো ১০০০০০০০০% খাটি মিছা কথাlol2

সুজন ভাই, আমি যখন ক্লাস নাইনে ওয়েস্ট ধানমন্ডী ইউসুফ হাই স্কুলে ভর্তি হই তখন রোল ছিল ১৪৭। আর ক্লাস টেনে আমার রোল হয় ৪। এটিও মিথ্যা কথা?sad


-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

 

#১৩ ০৯-০৮-২০০৭ ১২:৫৬

শুভ্র
পাঁড়ফোরামিক
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৪-০২-২০০৭
পোস্ট: ১৩২৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

clapclapdonttellclapdonttellclapdonttellclap


-----------------------
তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

অফলাইন

 

#১৪ ০৯-০৮-২০০৭ ১৫:১৪

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

হাঙ্গরিকোডার লিখেছেন:

সুজন ভাই, আমি যখন ক্লাস নাইনে ওয়েস্ট ধানমন্ডী ইউসুফ হাই স্কুলে ভর্তি হই তখন রোল ছিল ১৪৭। আর ক্লাস টেনে আমার রোল হয় ৪। এটিও মিথ্যা কথা?sad

ভাইয়া,আপনি আবার রাজশাহীতে গেলেন কেন?cry


-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

 

#১৫ ০৯-০৮-২০০৭ ২২:৩৩

মনি
পাঁড়ফোরামিক
Current Status...??? ?????? ??..???? ???...
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৬৫
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

তখন আমি ক্লাশ থ্রিতে পড়ি.. ঢাকার হাজারীবাগ থেকে গ্রামে আমাদের নানী বাড়ী কেরানীগঞ্জে চলে আসি, নানীদের বাড়ীর কাছাকাছি শাপলা কিন্ডার গার্ডেন নামন স্কুলে ভর্তি হই। মেয়েটা আমার পরিচিত ছিল, আমাদের নানীবাড়ীর পাশের গ্রামে ছিল তাদের বাড়ী, দুঃসম্পর্কের মামাতো বোন লাগত । আর দেখতে, আল্লাহ তাকে এমন যেন আল্লাহর সমস্ত রূপ যেন তার উপর-ই ছিল। ক্লাশ থ্রিতে পড়ি বলে কি হবে.. তখন থেকেই আমি একটু ইঁচরে পাকা ছিলাম cool। তো সেই মেয়েটি স্কুলে আসার এক ঘন্টা আগে আমি স্কুলে এসে বসে থাকতাম। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। এখনো সেই স্মৃতিগুলো স্পষ্ট চোখে ভাসছে.. লাল একটা স্কার্ট সাদা শার্ট.. পায়ে সাদা জুতা.. মাথায় মাঝে মাঝে বেনি করে রাখত.. হাতে একটা কালো বেল্টের ঘড়ি পড়ত। কাঁধে থাকত একটা ব্যাগ। অপূর্ব লাগত তাকে... তো এভাবেই চলতে থাকে কয়েকদিন.. প্রথমে আমার বন্ধুকে বলি ব্যপারটা... আমার বন্ধুকে আবার কসম দিয়েছিলাম কাউকে বলবি না। এভাবেই চলতে থাকে দিন.. ক্লাশ ফোরে উঠি তখন আস্তে আস্তে ওকে যেন আরো বেশি ভালো লাগতে থাকে... ফোরে উঠার পর অনেকেরই কাছে ওর কথা বলেছি... তো সবার কাছে এসে এটা সেটা বলতাম বড় হয়ে কি করব..অনেক কিছু.. তখন নতুন নতুন সাইকেল চালাতে শিখি.. তো সাইকেল ভাড়া নিয়ে প্রায়ই ওদের বাসার কাছাকাছি ঘুরাঘুরি করতাম.. মাঝে মাঝে ওকে দেখলে হাসি দিতাম.. ও আমাকে দেখলে হাসি দিত। এমন প্রায়ই.. যেতে যেতে আমাকে ক্লাশে জিজ্ঞেস করত আজ বিকেলে যাবে? তখন যে কি ভালো লাগত.. মাঝে মাঝে ক্লাশ টেষ্ট হলে ওর পাশাপাশি বসতাম.. ও আমার কাছে হেল্প চাইলে তো মাঝে মাঝে পুরোপুরি খাতাটাই দিয়ে দিতাম.. এভাবেই কাটতে থাকল দিন কাল.. ক্লাশ ৫ উঠলাম কিছু দিন যায়.. হঠাৎ একদিন আমার এক বান্ধবীর সাহায্যে ওকে একটা চিঠি দিলাম.. আর চিঠির মধ্যে এক মিনিমাম ১০টা ছিল ভুল.. আমার বন্ধু সেই চিঠি পড়ে ঠিক করে দিল.. তো চিঠির মধ্যে আমার নাম না লেখায় ও বুঝতে পারল না.. তবে আমার বান্ধবীকে বলল.. আমাকে চিঠি দিয়েছে, আমার মা শুনলে আমাকে বকবে..এই কথা শোনার পর আর কি..দুর থেকে ওকে আবার দেখা...একদিন হঠাৎ শুনি ও আর ওর ফ্যামিলী বিদেশে চলে আসবে.. কী করব? কী করব? যখন শুনলাম তখন যে কান্না.. তো সব বন্ধু বুদ্ধি দিল.. একটা ফুলের তোড়া গিফ্ট কর..আরেকজন বলল তাবিজ কর..তো আমি আর কিছু করি নাই..আমার বন্ধুরা মিলেই সব করেছে.. একজন তাবিজ কিনে এনেছিল.. আর কয়েকজন মিলে একটা ফুলের তোড়া বানিয়ে দিল.. রাস্তা দিয়ে যখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই.. পাশের এক দোকানে গান বাজছিল.."ও সাথী আমার, তুমি কেন চলে যাও.... কি দোষ করেছি, সে কথা বলে যাও".........কী ট্রাজেডি?? একবার চিন্তা  করেন তো দেখি??neutral

তারপর আর কি...প্রতি বারের মত ১ ঘন্টা আগে গিয়ে বসে রইলাম ফুলের তোড়া হাতে.. আজ ও চলে যাবে স্কুলের শেষ দিন..ওকে আমি এটা গিফ্ট করব.. স্কুলের পাশেই রাস্তার কাছাকাছি..একটা পুকুর পারে এসে বসে রইলাম..ওর অপেক্ষায়?? আমি আর আমার বন্ধু... হঠাৎ দেখি ও আসছে... আসছে তো ঠিক কিন্তু স্কুল ড্রেস পড়া.. আমি বললাম ব্যপার কিরে..?? ও না আজ চলে যাবে.. তো স্কুল ড্রেস পড়েছে কেন? আমাদের কাছাকাছি যখন এলো.. আমাকে দেখেই একটা হাসি... তারপর স্কুলে চলে গেল.. তারপর দৌরে স্কুলে ভিতরে গিয়ে আমার বান্ধুবীকে পাঠালাম ওর খবর নিতে... আসলে  কিছুই না.. ও দুই দিন ওর মামা বাড়ী ছিল..কে যেন বলেছে ও ইটালি চলে যাবে...শুনে তো আমি পুরাপুরি নাই... আল্লাহ যেন আমার তাবিজকে মেনে নিয়েছে.. বিশ্বাস করবেন না..এতো খুশি লাগছিল তখন.. দুই দিন আমি ভাত খাই নাই.. আর কি.. এভাবেই চলছিল... দিন কাল। আমি সিক্সে উঠে চলে এলাম হোস্টেলে.. তখন দেখা সাক্ষাত আরো গেল কমে. এভাবেই চলে গেল তিনটা বছর... দুর থেকে তাকিয়ে থাকা.... তারপর চলে এলাম ইটালিতে... এরপর ...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


অবশ্য সত্যি বলতে কি?? মেয়েটাকে আমি পেয়েছি... আজো সে আছে..

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০১-০৯-২০০৭ ১১:০৭)


-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

#১৬ ০৯-০৮-২০০৭ ২৩:০৮

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...আবার বাসা খোজাঁ, বাসা পাচ্ছি না, কেউ কি একটা বাসা দিবেন... cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭০৮
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

ভাইরে উনিই কি আমাদের ভাবী? তাতো বললেন না। হলে জানাবেন big_smilebig_smilebig_smile


-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

 

#১৭ ১২-০৮-২০০৭ ১১:৫১

আমান
প্রজন্মাসক্ত
Current Status...কাজ করবো বলে ভাবছি
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ০৪-০৩-২০০৭
পোস্ট: ৭৯৩
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

আর্ রে মনি..
এই ব্যাপার তাহলে ....dancing
বেস্ট অফ লাক thumbs_up


-----------------------
"উচ্চস্বরে হাসলে নাকি রোজা হালকা হয়। আমি অনুচ্চস্বরে হেসে রোজা ভারি করে রাখলাম।"-- দ‍্য হাঙ্গরীকোডার
"Life is like a ten speed bike, most of us having gears we never use"--Schulz
http://www.amanpages.com/

অফলাইন

 

#১৮ ১২-০৮-২০০৭ ১৫:১৫

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৮৫
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

জটিল। big_smile

মনি, দাওয়াত কবে খাবো?dancing


-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

 

#১৯ ১২-০৮-২০০৭ ১৭:৫৩

মনি
পাঁড়ফোরামিক
Current Status...??? ?????? ??..???? ???...
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৬৫
ওয়েবসাইট

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

দাওয়াত?? বিয়ে যেদিন করি সেদিন-ই..

এরপরের কাহিনী তো বলি নাই. আর সে আমার মনে আছে,.. আমি তাকে পেয়েছি আমার মনের মাঝে... smilesmile


-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

 

#২০ ১২-০৮-২০০৭ ১৮:৩২

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: প্রথম ভালো লাগার গল্প (প্রেম বিষয়ক)।

মনি লিখেছেন:

তখন আমি ক্লাশ থ্রিতে পড়ি.. ঢাকার হাজারীবাগ থেকে গ্রামে আমাদের নানী বাড়ী কেরানীগঞ্জে চলে আসি, নানীদের বাড়ীর কাছাকাছি শাপলা কিন্ডার গার্ডেন নামন স্কুলে ভর্তি হই। মেয়েটা আমার পরিচিত ছিল, আমাদের নানীবাড়ীর পাশের গ্রামে ছিল তাদের বাড়ী, দুঃসম্পর্কের মামাতো বোন লাগত । আর দেখতে, আল্লাহ তাকে এমন যেন আল্লাহর সমস্ত রুপ যেন তার উপর-ই ছিল। ক্লাশ থ্রিতে পড়ি বলে কি হবে.. তখন থেকেই আমি একটু ইচরে পাকা ছিলাম cool। তো সেই মেয়েটি স্কুলে আসার এক ঘন্টা আগে আমি স্কুলে এসে বসে থাকতাম। দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতাম। এখনো সেই স্মৃতিগুলো স্পষ্ট চোখে ভাসছে.. লাল একটা স্কাট সাদা শার্ট.. পায়ে সাদা জুতা.. মাথায় মাঝে মাঝে বেনি করে রাখত.. হাতে একটা কালো বেল্টের ঘড়ি পরত। কাদে থাকত একটা ব্যাগ। অপূর্ব লাগত তাকে... তো এভাবেই চলতে থাকে কয়েকদিন.. প্রথমে আমার বন্ধুকে বলি ব্যপারটা... আমার বন্ধুকে আবার কসম দিয়েছিলাম কাউকে বলবি না। এভাবেই চলতে থাকে দিন.. ক্লাশ ফোরে উঠি তখন আস্তে আস্তে ওকে যেন আরো বেশি ভালো লাগতে থাকে... ফোরে উঠার পর অনেকেরই কাছে ওর কথা বলেছি... তো সবার কাছে এসে এটা সেটা বলতাম বড় হয়ে কি করব..অনেক কিছু.. তখন নতুন নতুন সাইকেল চালাতে শিখি.. তো সাইকেল ভাড়া নিয়ে প্রায়ই ওদের বাসার কাছাকাছি ঘুরাঘুরি করতাম.. মাঝে মাঝে ওকে দেখলে হাসি দিতাম.. ও আমাকে দেখলে হাসি দিত। এমন প্রায়ই.. যেতে যেতে আমাকে ক্লাশে জিজ্ঞেস করত আজ বিকেলে যাবে? তখন যে কি ভালো লাগত.. মাঝে মাঝে ক্লাশ টেষ্ট হলে ওর পাশাপাশি বসতাম.. ও আমার কাছে হেল্প চাইলে তো মাঝে মাঝে পুরোপুরি খাতাটাই দিয়ে দিতাম.. এভাবেই কাটতে থাকল দিন কাল.. ক্লাশ ৫ উঠলাম কিছু দিন যায়.. হঠাৎ একদিন আমার এক বান্ধবীর সাহায্যে ওকে একটা চিঠি দিলাম.. আর চিঠির মধ্যে এক মিনিমাম ১০টা ছিল ভুল.. আমার বন্ধু সেই চিঠি পড়ে ঠিক করে দিল.. তো চিঠির মধ্যে আমার নাম না লেখায় ও বুজতে পারল না.. তবে আমার বান্ধবী কে বলল.. আমাকে চিঠি দিয়েছে, আমার মা শুনলে আমাকে বকবে..এই কথা শোনার পর আর কি..দূর থেকে ওকে আবার দেখা...একদিন হঠাৎ শুনি ও আর ওর ফ্যামিলী বিদেশে চলে আসবে.. কি করব? কি করব? যখন শুনলাম তখন যে কান্না.. তো সব বন্ধু বুদ্ধি দিল.. একটা ফুলের তোরা গিফ্ট কর..আরেকজন বলল তাবিজ কর..তো আমি আর কিছু করি নাই..আমার বন্ধুরা মিলেই সব করেছে.. একজন তাবিজ কিনে এনেছিল.. আর কয়েকজন মিলে একটা ফুলের তোরা বানিয়ে দিল.. রাস্তা দিয়ে যখন স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই.. পাশের এক দোকানে গান বাজছিল.."ও সাথী আমার, তুমি কেন চলে যাও.... কি দোষ করেছি, সে কথা বলে যাও".........কি ট্রাজিটি?? একবার চিন্তা  করেন তো দেখি??neutral

তারপর আর কি...প্রতি বারের মত ১ ঘন্টা আগে গিয়ে বসে রইলাম ফুলের তোরা হাতে.. আজ ও চলে যাবে স্কুলের শেষ দিন..ওকে আমি এটা গিফ্ট করব.. স্কুলের পাশেই রাস্তার কাছাকাছি..একটা পুকুর পারে এসে বসে রইলাম..ওর অপেক্ষায়?? আমি আর আমার বন্ধু... হঠাৎ দেখি ও আসছে... আসছে তো ঠিক কিন্তু স্কুল ড্রেস পড়া.. আমি বললাম ব্যপার কিরে..?? ও না আজ চলে যাবে.. তো স্কুল ড্রেস পড়েছে কেন? আমাদের কাছাকাছি যখন এলো.. আমাকে দেখেই একটা হাসি... তারপর স্কুলে চলে গেল.. তারপর দৌরে স্কুলে ভিতরে গিয়ে আমার বান্ধুবীকে পাঠালাম ওর খবর নিতে... আসলে  কিছুই না.. ও দুই দিন ওর মামা বাড়ী ছিল..কে যেন বলেছে ও ইটালি চলে যাবে...শুনে তো আমি পুরাপুরি নাই... আল্লাহ যেন আমার তাবিজকে মেনে নিয়েছে.. বিশ্বাস করবেন না..এতো খুশি লাগছিল তখন.. দুই দিন আমি ভাত খাই নাই.. আর কি.. এভাবেই চলছিল... দিন কাল আমি সিক্সে উঠে চলে এলাম হোস্টেলে.. তখন দেখা সাক্ষাত আরো গেল কমে. এভাবেই চলে গেল তিনটা বছর... দূর থেকে তাকিয়ে থাকা.... তারপর চলে এলাম ইটালিতে... এরপর ...................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................


অবশ্য সত্যি বলতে কি?? মেয়েটাকে আমি পেয়েছি... আজো সে আছে..

ক্লাশ থ্রি-থেকেই - এটা সম্ভবত ওয়ার্ল্ড রেকর্ড।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 1.344 seconds, 15 queries executed ]