Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০২-০৮-২০০৭ ১২:৩১

শুভ্র
পাঁড়ফোরামিক
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৪-০২-২০০৭
পোস্ট: ১৩৩৫
ওয়েবসাইট

মূল্যবৃদ্ধি

তত্ত্বাবধায়ক সরকারে মুল লক্ষ্য ছিল একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের । সেই প্রক্রিয়া সম্পাদনের জন্য  তাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী কাজের চাপ বহন করতে হচ্ছে এই সরকারকে । আগের তত্ত্বাবধায়ক সরকার গুলোকে অন্তত: এত কাজ করতে হয়নি। দেশ কে দূর্নীতি মুক্ত করার উদ্যোগ অবশ্যই অবশ্যই প্রশংসনীয় । কিন্তু শুধু দূর্নীতি দূর করলেই তো হবে না সাধারণ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করাটাও জরুরী। এ ক্ষেত্রে কেউ হয়তে বলতে পারেন যে দূর্নীতি মুক্ত হলে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ করা যাবে । আসলেই কি তা সম্ভব ?

সুশাসনে থাকছি বটে কিন্তু পেট ভরছে না , অর্ধভুক্ত থেকে সুশাসনের সাফাই গাওয়া কি সম্ভব?

সর্বশেষ সম্পাদনা করেছেন শুভ্র (০২-০৮-২০০৭ ১২:৩৪)

-----------------------
তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

অফলাইন

#২ ০২-০৮-২০০৭ ১৬:১১

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: মূল্যবৃদ্ধি

শুভ্র লিখেছেন:

তত্ত্বাবধায়ক সরকারে মুল লক্ষ্য ছিল একটি অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের । সেই প্রক্রিয়া সম্পাদনের জন্য  তাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশী কাজের চাপ বহন করতে হচ্ছে এই সরকারকে । আগের তত্ত্বাবধায়ক সরকার গুলোকে অন্তত: এত কাজ করতে হয়নি। দেশ কে দূর্নীতি মুক্ত করার উদ্যোগ অবশ্যই অবশ্যই প্রশংসনীয় । কিন্তু শুধু দূর্নীতি দূর করলেই তো হবে না সাধারণ মানুষের অন্ন সংস্থানের ব্যবস্থা করাটাও জরুরী। এ ক্ষেত্রে কেউ হয়তে বলতে পারেন যে দূর্নীতি মুক্ত হলে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ করা যাবে । আসলেই কি তা সম্ভব ?

সুশাসনে থাকছি বটে কিন্তু পেট ভরছে না , অর্ধভুক্ত থেকে সুশাসনের সাফাই গাওয়া কি সম্ভব?

এ ক্ষেত্রে কেউ হয়তে বলতে পারেন যে দূর্নীতি মুক্ত হলে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ করা যাবে । আসলেই কি তা সম্ভব ?- আমার মতে না।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৩ ০২-০৮-২০০৭ ১৬:১৭

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

বর্তমানে মূল্যবৃদ্ধির মূল কারণ দূর্নীতি ... কিছু সিন্ডিকেট কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত চাঁদা খাচ্ছে বলে মূল্য বাড়ছে বলে খবরে পড়েছিলাম  - কাজেই ঐ দূর্নীতি দুর করলে মূল্য বৃদ্ধি পাবে না।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, প্রাকৃতিক দূর্যোগের কারণে, বা অন্য কোন প্রাকৃতিক কারণে ফসলের/ফলের/তরিতরকারীর উৎপাদন বিঘ্নিত হলে যে মূল্যবৃদ্ধি ঘটে সেটা দূর্নীতিজনিত নয়। কিন্তু বর্তমান বাজারের অবস্থা সেটা নয়। প্রান্তিক চাষী কিংবা উৎপাদক কিন্তু এই মূল্যবৃদ্ধিতে কোনভাবে লাভবান হচ্ছে না - বরং তাঁরা আগের মতই সীমিত মূল্য পাচ্ছেন।

অফলাইন

#৪ ০২-০৮-২০০৭ ১৮:১৯

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: মূল্যবৃদ্ধি

দূর্ণীতি দুর হলেও মূল্য বৃদ্ধি রোধ হচ্ছে না, নতুন নতুন অজুহাতে প্রতি দিন পন্যের মূল্য বেড়েই চলছে। এসব অজুহাতের এর শেষ কোথায় এক মাত্র আল্লাহ জানেন।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৫ ০২-০৮-২০০৭ ১৯:১৯

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪১৮৫
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

রাস্তা সংস্কার করা দেখেছেন? আগের রাস্তার উপরেই কিন্তু সংস্কার করা হয় না। প্রথমে সেটাকে ভেঙ্গে ফেলতে হয় তার পর আবার প্লাস্টারিং করা হয়। অন্যাথায় সেটা থাকবে না। তাই আগের রাস্তা ভাঙ্গাকে দেখেই যদি আমরা সমালোচনা করে বলি, "রাস্তাটা নষ্ট করে ফেলছে................"

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৬ ০৩-০৮-২০০৭ ১০:৪৬

শুভ্র
পাঁড়ফোরামিক
থেকে: ঢাকা, বাংলাদেশ
নিবন্ধিত হয়েছেন: ১৪-০২-২০০৭
পোস্ট: ১৩৩৫
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

হাঙ্গরিকোডার লিখেছেন:

রাস্তা সংস্কার করা দেখেছেন? আগের রাস্তার উপরেই কিন্তু সংস্কার করা হয় না। প্রথমে সেটাকে ভেঙ্গে ফেলতে হয় তার পর আবার প্লাস্টারিং করা হয়। অন্যাথায় সেটা থাকবে না। তাই আগের রাস্তা ভাঙ্গাকে দেখেই যদি আমরা সমালোচনা করে বলি, "রাস্তাটা নষ্ট করে ফেলছে................"

ঠিক  একমত হতে পারলাম না। রাস্তা মেরামতের জন্য হয়তো আগের অবকাঠামোর উপর ভিত্তি করে এগোতে হবে সত্য কিন্তু এক্ষেত্রে চাই মুলোৎপাটন । তারপর নতু করে শুরু। দীর্ঘ মেয়াদী যাত্রা।

-----------------------
তথ্যপ্রযুক্তির সবকিছু চাই বাংলায়
খেরোখাতায় লিখি মনের কথা।

অফলাইন

#৭ ০৩-০৮-২০০৭ ১০:৫১

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

বিষয়টি আসলেই দুঃজনক...

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৯-০৯-২০০৭ ১২:০৪)

অফলাইন

#৮ ০৪-০৮-২০০৭ ১৫:৫০

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: মূল্যবৃদ্ধি

বিপ্রতীপ লিখেছেন:

লেবুর দাম  নিয়ন্ত্রণে এসেছে, এই বা কম কিসে?neutral

একটু লক্ষ করলেই দেখবেন - সব জিনিসের মূল্য বৃদ্ধি পেলেও "নিরাপদ দেয়াশলাইয়ের" দাম বাড়ে নাই- বেশ কয়েক মাস যাবৎ।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৯ ০৪-০৮-২০০৭ ১৫:৫৩

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: মূল্যবৃদ্ধি

আউল লিখেছেন:

দূর্ণীতি দুর হলেও মূল্য বৃদ্ধি রোধ হচ্ছে না, নতুন নতুন অজুহাতে প্রতি দিন পন্যের মূল্য বেড়েই চলছে। এসব অজুহাতের এর শেষ কোথায় এক মাত্র আল্লাহ জানেন।

আজ বাজারে মরিচ ২০০টাকা, পেয়াজ ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, - রমজানে এর দাম কত হবে কেহ কি আন্দাজ করতে পারেন? নিশ্চয় মরিচ ৫০০ টাকা, পেয়াজ ১০০ টাকা, বেগুন ২০০ টাকা ........................।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#১০ ০৩-০৪-২০০৮ ১৬:১৬

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: মূল্যবৃদ্ধি

কেহ কেহ বলেছিলো, যে দূর্নীতি মুক্ত হলে দ্রব্যমূল্যের উর্দ্বগতি রোধ করা যাবে । আসলেই কি তা সম্ভব হচ্ছে ?

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#১১ ০৩-০৪-২০০৮ ১৮:৩৬

m_Kafi
নিয়মিত
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ১৫৮

Re: মূল্যবৃদ্ধি

শামীম লিখেছেন:

বর্তমানে মূল্যবৃদ্ধির মূল কারণ দূর্নীতি ... কিছু সিন্ডিকেট কেজি প্রতি ১০ টাকা পর্যন্ত চাঁদা খাচ্ছে বলে মূল্য বাড়ছে বলে খবরে পড়েছিলাম  - কাজেই ঐ দূর্নীতি দুর করলে মূল্য বৃদ্ধি পাবে না।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, প্রাকৃতিক দূর্যোগের কারণে, বা অন্য কোন প্রাকৃতিক কারণে ফসলের/ফলের/তরিতরকারীর উৎপাদন বিঘ্নিত হলে যে মূল্যবৃদ্ধি ঘটে সেটা দূর্নীতিজনিত নয়। কিন্তু বর্তমান বাজারের অবস্থা সেটা নয়। প্রান্তিক চাষী কিংবা উৎপাদক কিন্তু এই মূল্যবৃদ্ধিতে কোনভাবে লাভবান হচ্ছে না - বরং তাঁরা আগের মতই সীমিত মূল্য পাচ্ছেন।

শামীম ভাই আপনার সাথে একশত ভাগ একমত পোষন করছি।

দূর্ণীতি দুর হলেও মূল্য বৃদ্ধি রোধ হচ্ছে না

একমত হতে পারলাম না। দুর্নীতি এখনও মোটেও দুর হয় নাই। কেবল একটু নজর দেওয়া হয়েছে। তাতেই এই অবস্থা। ১০০ ভাগ দুর্নিতি দুর করা সম্ভব নয়। কারন জাতি হিসাবে আমরা খুব একটা সুবিধার না। আর দুর্নীতির আজকের এই অবস্থা এক দুই বছরে আসে নাই। আর দু'চার জন ব্যাক্তি মিলেও এটা আনে নাই। এর পেছনে দেশের জনগনেরও একটা বিরাট ভুমিকা আছে। দেশের জনগন তাই তাদের কৃত কর্মের ফল খুব সহজে এড়াতে পারবে না। দুর্নীতিকে সরাতেও সময় লাগবে। কিন্তু আতঙ্কের বিষয় হচ্ছে তত দিন দুর্নীতি সরানোর মত লোককে বাংলাদেশের মানুষ সমর্থন দেবে না। তার প্রমান বর্তমান সরকার দুর্নীতিবাজদের ব্ল্যাকমেইলের শিকার হয়ে গেছে।

(এখন তাকিয়ে আছি একটা ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের দিকে)

-----------------------
আলহামদুলিল্লাহ্ !    আমার বংশে কোন পুলিশ নাই।

অফলাইন

#১২ ০৩-০৪-২০০৮ ২২:২৩

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...২০০৮ এর সেরা দশটি প্রযুক্তির ব্রেকথ্রু
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১৩৪৬
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

হ্যাঁ সত্য বলেছেন m_Kafi। এক্ষেত্রে দুর্নীতি রোধে আমরা সবাই মনে হয় একটা কাজ করতে পারি। যেমন, এখন থেকে কেউ ঘুষ চাইলে ঘুষ দেব না। এতে করে যখন সবাই দেয়া বন্ধ করবে তখন এই দুর্নীতিটা সমাজ থেকে উঠে যাবে। এটার জন্য চাই সামাজিক সচেতনতা। আসুন আমরা সবাই যে যার স্থান থেকে এখন আর ঘুষ দেব না, নেব না।
এভাবে করে এগোলে আমার মনে হয় মূল দুর্নীতির ফ্যাক্টরগুলো দূর হবে।

আর যদিও দুর্নীতিবাজরা অবৈধ সম্পদ করেছে, তবুও আমার মনে হয় আপনি যদি ২০০১ সালকে ২০০৮ সালের সাথে তুলনা করেন, তাহলে নানা টিভি চ্যানেল, সংবাদপত্র সৃষ্টি হওয়াতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেকারদের জন্য। এটা কিন্তু অর্থনীতির জন্য ভালো খবর। কেননা বেকারত্ব একটা প্রধান কারণ অর্থনৈতিক মন্দাবস্থার জন্য। তাই বলে আমি কিন্তু এই বলছি না যে দুর্নীতি করা ভালো।

-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

#১৩ ০৭-০৪-২০০৮ ১৯:৪০

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: মূল্যবৃদ্ধি

মনে হয় সম্ভব হবে না - কারন যে যার স্বর্থে ঘুষ দেব এবং নেবেই।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#১৪ ০৭-০৪-২০০৮ ১৯:৫২

Trojan
নবাগত
থেকে: Noakhali
নিবন্ধিত হয়েছেন: ০৩-০৪-২০০৮
পোস্ট: ২০
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

১০০% সত্য কথা

-----------------------
I am Trojan....................

অফলাইন

#১৫ ০৭-০৪-২০০৮ ২২:০১

দত্ত
পাঁড়ফোরামিক
Current Status...২০০৮ এর সেরা দশটি প্রযুক্তির ব্রেকথ্রু
থেকে: স্যাম চাচার দেশে
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৮-২০০৭
পোস্ট: ১৩৪৬
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

আউল লিখেছেন:

মনে হয় সম্ভব হবে না - কারন যে যার স্বর্থে ঘুষ দেব এবং নেবেই।

আমি এজন্যই বলেছি আমরা সবাই যদি নিজ নিজ স্বার্থকে ঝেড়ে ফেলে সবার কথা চিন্তা করি তাহলে হয়ত পরিবর্তন সম্ভব।

-----------------------
বাঙালী হয়ে গর্বিত
বাংলা গানের গীতিকবিতা
মনের খোরাক মেটাই

অফলাইন

#১৬ ০৮-০৪-২০০৮ ০০:৩৮

আহমাদ মুজতবা
প্রজন্ম গুরু
Current Status...TEST FINISHED
থেকে: §ã‡åηι¢ ψøπ∫∂
নিবন্ধিত হয়েছেন: ০৩-১০-২০০৭
পোস্ট: ৩১৯৬
ওয়েবসাইট

Re: মূল্যবৃদ্ধি

শেষ মেশ না খায়া না মরতে হয় আবার tongue_smile

-----------------------
http://img147.imageshack.us/img147/8060/userbar661151yw2.gifhttp://img122.imageshack.us/img122/6918/userbar661153ga0.gif
::: Do Survey Earn Money :::::: ThirStY KnoWledgE :::

অফলাইন

#১৭ ০৮-০৪-২০০৮ ১৫:০৩

m_Kafi
নিয়মিত
নিবন্ধিত হয়েছেন: ২৩-০২-২০০৮
পোস্ট: ১৫৮

Re: মূল্যবৃদ্ধি

শুভ্র লিখেছেন:

সুশাসনে থাকছি বটে কিন্তু পেট ভরছে না , অর্ধভুক্ত থেকে সুশাসনের সাফাই গাওয়া কি সম্ভব?

পাল্টা প্রশ্ন
তাহলে, দু:সাশনের মাঝে ভরা পেটে কি স্বাভাবিক জীবনযাপন সম্ভব?thinking

(সমস্যা আরও আছে )

সর্বশেষ সম্পাদনা করেছেন m_Kafi (০৮-০৪-২০০৮ ১৫:০৪)

-----------------------
আলহামদুলিল্লাহ্ !    আমার বংশে কোন পুলিশ নাই।

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.173 seconds, 11 queries executed ]