অত্যন্ত দু:খের সঙ্গে চলমান ধর্মীয় আলোচনাগুলো লক্ষ্য করলাম। আলোচনা থেকে তা পরবর্তীতে যেভাবে ব্যক্তিগত আক্রমনে রূপ নিচ্ছে তা দেখে ব্যথিত হলাম। এছাড়াও এ বিষয়ে ফোরামের সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
তাই এ অবস্থায় ফোরামের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল প্রকার ধর্মীয় আলোচনা নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে। দুপুর ১২টা এর পর থেকে সকল ধর্মীয় টপিকগুলো বন্ধ করে দেয়ার জন্য মডারেটরদের অনুরোধ জানাচ্ছি।
এরপর থেকে এ বিষয়ে (ধর্মীয় আলোচনা) কোন নতুন টপিক খোলা হলে কোন ঘোষণা ছাড়াই ইউজারকে (যিনি টপিকটি শুরু করেছেন) ব্যান করা হতে পারে এবং উক্ত টপিকটি মুছে ফেলা হবে।
ফোরামে সুস্থ পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।
সবাইকে ধন্যবাদ।
অফলাইন
ফোরামের শৃংখলা ফিরিয়ে আনার উদ্দ্যেশে নেয়া উদ্দ্যোগটির সফলতা কামনা করছি![]()

অফলাইন
admin লিখেছেন:
এরপর থেকে এ বিষয়ে (ধর্মীয় আলোচনা) কোন নতুন টপিক খোলা হলে কোন ঘোষণা ছাড়াই ইউজারকে (যিনি টপিকটি শুরু করেছেন) ব্যান করা হবে এবং উক্ত টপিকটি মুছে ফেলা হবে।
সবাইকে ধন্যবাদ।
ডিয়ার এডমিন, এমনিতেই আমাদের ফোরামের সদস্য তত বেশী না। তাই ইউজারকে প্রথমেই ব্যান না করে তার টপিকটা মুছে দেয়া হোক এবং একটা সর্তকবাণী দেয়া হোক। এরপরও যদি ঐ ইউজার লেখতেই থাকেন (অন্তত তিনবার সুযোগ দেয়া হোক), তবেই কেবল ব্যান করার মত কঠিন সিদ্দান্ত নেয়া যেতে পারে। এডমিনকে বিষয়টা নিয়ে আর একবার ভাবার অনুরোধ করছি।
অফলাইন
তপুর সাথে আমি একমত। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বলে এই পর্যায়ে ব্যান ট্যান না করাই ভাল। সাইট আরো বড় হোক, তখন সবকিছু ঠিকঠাক চলবে। এখন মডারেশন চলতে পারে, বিশেষ করে ব্যক্তিগত আক্রমনের দিকে গেলে। ধর্মীয় পোস্ট ধর্ম বিষয়ক একটা ফোরামে দেয়া যেতে পারে।
অফলাইন
সামান্য পরির্বতন:
...ব্যান করা হতে পারে
অফলাইন
একটু দেরিতে হলেও এমন সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য এডমিনকে ধন্যবাদ... ![]()
অফলাইন
আর ভাল লাগে না!বিপ্রতীপ লিখেছেন:
একটু দেরিতে হলেও এমন সময়োপযোগী সিদ্ধান্ত নেয়ার জন্য এডমিনকে ধন্যবাদ...
আমি ব্যক্তিগত ভাবে মনে করি না যে দেরি হয়েছে। কারণ এগুলোর উপর (মডারেটর ও সদস্য) সবারই দৃষ্টি ছিল। আর একটা ক্ষেত্র তৈরি না হলে তো আর কোন স্টেপ নেয়া যায় না। আগুন জীবনের জন্য যেমন প্রয়োজনীয় তেমনি ধ্বংসাত্মক। সেজন্য আগুন জ্বলতে না দিলে তো জীবনই চলবে না। তবে ধ্বংসাত্মক হয়ে উঠার আগেই তাকে দমন করতে হয় ।
ধন্যবাদ।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
বিপ্রতীপ লিখেছেন:

![]()

দেরি হয়নি খুব একটা, ঠিক আছে
। তবে কিছু সদস্যের মাঝে একটা মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি তো সৃষ্টি হয়েছেই...

ধন্যবাদ।দেরি হয়নি খুব একটা, ঠিক আছে
। তবে কিছু সদস্যের মাঝে একটা মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি তো সৃষ্টি হয়েছেই...
...........কিছু সদস্যের মাঝে একটা মনোমালিন্য বা ভুল বুঝাবুঝি তো সৃষ্টি হচ্ছে হবেই (কারনে বা অকারনে) এতে করে কেহ কেহ যেন কেহ কে ব্যাক্তিগত আক্রমন করে কোন বানী (টপিক) না লিখেন। এতে করে আসরের পবিত্রতা নষ্ট হবে।
অফলাইন
admin লিখেছেন:
তাই এ অবস্থায় ফোরামের সার্বিক শৃঙ্খলা রক্ষার জন্য পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল প্রকার ধর্মীয় আলোচনা নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।
আমি এই যায়গায় একমত নই। ধর্ম সম্পর্কে আমাদের জানা উচিত। তবে বিতর্কিত টপিকগুলো নিয়ন্ত্রন এর জন্য তো মডারেটর আছেন।
যেমন সামনে রমজান মাস এখন আমি যদি রমজান মাসে কি করা উচিত কি না করা উচিত বা রোযা রাখার সুফল সম্পর্কে (সবাই যা জানে সেটা আমার নিজের বানানো কিছু না)আলোচনা করি, তাহলে কি আমার টপিকটা বন্ধ করে দেয়া বা আমাকে ব্যান করা অন্যায় হবে না?
আমার মতে নিয়ন্ত্রিত ভাবে ধর্মীয় বিষয় আলোচনা করা যেতে পারে। কেই মনগড়া কিছু লিখলে সেটা মুছে দেয়া যেতে পারে।
অফলাইন
আর ভাল লাগে না!@বাবু ভাই,
পরবর্তী অবস্থার কথা চিন্তা করেই "পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন" বাক্যটি বলা হয়েছে। আসলে ধর্মীয় আলোচনা বিচার/নিয়ন্ত্রণ করার মত দক্ষতা, যোগ্যতা মডারেটদের নেই। অন্তত: আমার নেই। কারণ ধর্ম চরম পর্যায়ের আপেক্ষিক বিষয়। তবে কোন মডারেটর সে দ্বায়িত্ব নিতে চাইলে স্বাগতম। সময় অনুযায়ী এবং সদস্যবৃন্দ চাইলে তা তো অবশ্যই খুলে দেয়া যাবে।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
http://forum.projanmo.com/p19012.html#p19012
এটা কি ধর্মীয় পোষ্ট নয়?
অফলাইন
বাবু লিখেছেন:
http://forum.projanmo.com/p19012.html#p19012
এটা কি ধর্মীয় পোষ্ট নয়?
আমিও একই প্রশ্ন করবো
উনি বাংলা লেখার হাতে খড়ি তে এমন পোস্ট কেন করছেন?

অফলাইন
কালো ব্যাজ ধারণ করতে পারি?সেভারাস লিখেছেন:
বাবু লিখেছেন:
http://forum.projanmo.com/p19012.html#p19012
এটা কি ধর্মীয় পোষ্ট নয়?আমিও একই প্রশ্ন করবো
উনি বাংলা লেখার হাতে খড়ি তে এমন পোস্ট কেন করছেন?
খেলাঘর ফোরামের কোন পোস্টে রেসপন্স না করলেই হলো। ওগুলো এমনিতেই মুছে ফেলা হবে কয়েকদিন পরে - খেলাঘরের নিয়ম মত।
অফলাইন
admin লিখেছেন:
এরপর থেকে এ বিষয়ে (ধর্মীয় আলোচনা) কোন নতুন টপিক খোলা হলে কোন ঘোষণা ছাড়াই ইউজারকে (যিনি টপিকটি শুরু করেছেন) ব্যান করা হতে পারে এবং উক্ত টপিকটি মুছে ফেলা হবে।
কেউ যদি নতুন টপিক না খুলে অন্য টপিকে ধর্মীয় পোষ্ট করে তখন কি করা হবে?

কোন পোষ্ট করা উচিৎ নয়, যা ধর্মীয় অনুভুতিতে আঘাত আনে। (কেহ এটা করেছেন তা কিন্ত আমি বলছিনা)
অফলাইন
আসন্ন রমজান উপলক্ষ্যে ধর্ম বিষয়ক আলোচনার উপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথীল করা হল।
তবে কোন লেখার উপর সর্বনিম্ম ৩টি অভিযোগ পেলে বিনা নোটিশে সেই টপিক বন্ধ করে/মুছে দেয়া হবে।
সবাইকে সহনশীল ও লেখার প্রতি যত্মবান হওয়ার বিনীত অনুরোধ জানাচ্ছি। একটি সুস্থ, বন্ধুত্বপূর্ণ প্লাটফর্ম আমাদের সকলেরই কাম্য।

আসন্ন রমজান উপলক্ষ্যে ধর্ম বিষয়ক আলোচনার উপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলেও সকলের প্রতি অনুরোধ -যে যে বিষয়ে পরোপুরি ভাবে জানেন এবং বিষয়টু সম্পর্কে নিশ্চিত - শুধু মাত্র তবেই তা পোষ্ট করা উচিৎ হবে।
অফলাইন