Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome
  • হোম
  •  » রোমাঞ্চ
  •  » তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

#১ ২৯-০৭-২০০৭ ১৪:০০

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...নতুন বাসায় নেট কানেকশন লাগবে বড় দিনের পর cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭৫৬
ওয়েবসাইট

তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

ভাইরে আজ আপনাদেরকে আমার জীবনের সবচেয়ে দুঃখের কাহিনী বলব। তাকে দেখেছিলাম তার বোনের বিয়েতে। যদিও সে আমার সম্পর্কে আত্নীয়, তারপরেও কখনো তাকে দেখি নাই। কিন্তু তাকে দেখে আমার হার্ট ফেল করার মত অবস্থা। তাকে শুধু চেয়ে চেয়ে দেখেছি। তাকে কিছুই বলতে পারি নাই। কারণ আমি যে তার উপযুক্ত নই। কিন্তু তাকে তো ভালবেসে ফেলেছি। তার ছবি সব সময় আমার কম্পিউটারে, মোবাইলে থাকে। প্রতিদিন সেই ছবি আমি দেখি। ভাগ্যিস তার বোনের বিয়েতে আমার ডিজিটাল ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম।

ভাইরা আমার, আমি কি তাকে কখনো পাবো না?

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

#২ ২৯-০৭-২০০৭ ১৪:২৪

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

পুরাতন একটা জোক: এই ফোরামেই দেয়া হয়েছিল .... আপনার জন্য মনে পড়লো:

রোগী: ডাক্তার সাহেব, দীর্ঘজীবি হওয়ার কোন উপায় কি আপনার জানা আছে?
ডাক্তার: বিয়ে করে ফেলেন।
রোগী: (অবাক হয়ে) এইটা কি বললেন? তাহলে কি দীর্ঘজীবি হওয়া যাবে?
ডাক্তার: না তা যাবে না, তবে আপনার দীর্ঘজীবি হওয়ার শখ মরে যাবে।

মানুষ আরেকজনের সাথে দিনে ২/৪ ঘন্টা চমৎকার হয়ে কাটাতে পারে। কিন্তু দিনে ২৪ ঘন্টা, এমন করে দিনের পর দিন একসাথে থাকলে পারে না। যেমন: আমার বউ কি প্রেম করার সময় জানতো যে আমি ঘুমের সময় নাক ডাকি? (আমিও কি আর জানতাম!)। এমন ছোটখাটো অনেক অপছন্দের ব্যাপার চোখে পড়ে, যেটা স্বল্প পরিচয়ে কখনোই চোখে পড়ে না। কাজেই আপনার উচিৎ উনার সাথে পরিচিত হওয়া এবং বেশী বেশী সময় কাটানোর চেষ্টা করা। হয়তো কিছুদিন পরে নিজে থেকেই মোহ কেটে যাবে। আর যদি না কাটে, তাহলে তো সেটাও ভালো। বেশী বেশী সময় কাটানোর পরেও যদি ভালো লাগে, তাহলে পারফেক্ট ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশী।smile

আমার এক ছোটভাই (আত্মীয়) বলেছিলো যে কোন মেয়েকে তাঁর খুব ভালো লাগলে, মন থেকে তাড়ানোর জন্য মেয়েটার সবচেয়ে বিশ্রী রূপটাকে কল্পনা করে (টয়লেটে)lol2। বলাই বাহুল্য.... ওর জটিল প্রেম দেখে বাবা-মা ধরে সেই মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে .... বাচ্চা কাচ্চা নিয়ে ভালোই আছে। big_smile

কিছু মনে করেননি আশা করি। করলে জানাবেন। পোস্ট মুছে ফেলবো।

অফলাইন

#৩ ২৯-০৭-২০০৭ ১৫:০২

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...নতুন বাসায় নেট কানেকশন লাগবে বড় দিনের পর cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭৫৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

শামীম লিখেছেন:

নারে ভাই কিছু মনে করি নাই। আর আমি তো তাকে একবার মাত্র একবার দেখেছিলাম। তবে তার সব গুণাগুন আমার আম্মার পছেন্দের। সে খুব ভদ্র টাইপ মেয়ে। আমি যে রকম মেয়ে পছন্দ করি (মনে মনে) সে তার সাথে প্রায় ১০০% মিলে গেছে। তাই ভয় হয় আমি তাকে পাব না। তবে আমার মনে হয় আমার পরিবার এই মেয়েটিকে পছন্দ করে এবং বাড়ীর ছোট বউ হিসেবে চায়। কিন্তু আমার যে এখনো বয়স হয় নাইlol2lol

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

#৪ ২৯-০৭-২০০৭ ১৫:৫১

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

samiul লিখেছেন:

মানে ঐ মেয়ের সাথে আপনার পরিবারের পরিচয় হইসে?sad

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#৫ ২৯-০৭-২০০৭ ১৬:৫৯

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৭২

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

সেভারাস লিখেছেন:

samiul লিখেছেন:

নারে ভাই কিছু মনে করি নাই। আর আমি তো তাকে একবার মাত্র একবার দেখেছিলাম। তবে তার সব গুণাগুন আমার আম্মার পছেন্দের। সে খুব ভদ্র টাইপ মেয়ে। আমি যে রকম মেয়ে পছন্দ করি (মনে মনে) সে তার সাথে প্রায় ১০০% মিলে গেছে। তাই ভয় হয় আমি তাকে পাব না। তবে আমার মনে হয় আমার পরিবার এই মেয়েটিকে পছন্দ করে এবং বাড়ীর ছোট বউ হিসেবে চায়। কিন্তু আমার যে এখনো বয়স হয় নাইlol2lol

মানে ঐ মেয়ের সাথে আপনার পরিবারের পরিচয় হইসে?sad

এই মাত্র পরিবারের সাথে পরিচয় হয়েছে- তার সঙ্গে নয় - এমতাবস্থায় তাকে আজো বলার সময় হয়নি কতখানি ভালবাসেন? ধীরে........।

-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

#৬ ২৯-০৭-২০০৭ ২০:০৮

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

শামীম লিখেছেন:

মানুষ আরেকজনের সাথে দিনে ২/৪ ঘন্টা চমৎকার হয়ে কাটাতে পারে। কিন্তু দিনে ২৪ ঘন্টা, এমন করে দিনের পর দিন একসাথে থাকলে পারে না। যেমন: আমার বউ কি প্রেম করার সময় জানতো যে আমি ঘুমের সময় নাক ডাকি? (আমিও কি আর জানতাম!)। এমন ছোটখাটো অনেক অপছন্দের ব্যাপার চোখে পড়ে, যেটা স্বল্প পরিচয়ে কখনোই চোখে পড়ে না। কাজেই আপনার উচিৎ উনার সাথে পরিচিত হওয়া এবং বেশী বেশী সময় কাটানোর চেষ্টা করা। হয়তো কিছুদিন পরে নিজে থেকেই মোহ কেটে যাবে। আর যদি না কাটে, তাহলে তো সেটাও ভালো। বেশী বেশী সময় কাটানোর পরেও যদি ভালো লাগে, তাহলে পারফেক্ট ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশী।smile

শামীম ভাই,
আমি আপনার সাথে একমতthumbs_up। তবে সমস্যা কি জানেন বেশি সময় কাটালেও মানুষ কিন্তু প্রেমের সময় তার বেষ্টটুকুই দেখাতে চায় তার প্রেমিক/প্রেমিকা-কে । আর এছাড়াও বেশি সময় কাটালে নাক ডাকার মতো ব্যাপারগুলোতে ক্লিয়ার হওয়া যায় না...lol2lol2 

samiul লিখেছেন:

আমার মনে হয় আমার পরিবার এই মেয়েটিকে পছন্দ করে এবং বাড়ীর ছোট বউ হিসেবে চায়। কিন্তু আমার যে এখনো বয়স হয় নাইlol2lol

এই বয়সে এতো প্রেম???বয়স হইলে যে কি হবে...tongue_smile

অফলাইন

#৭ ২৯-০৭-২০০৭ ২১:২১

ডার্কলর্ড
প্রজন্মাসক্ত
থেকে: অন্ধকারের জগৎ
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৬-২০০৭
পোস্ট: ৭৭৭
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

এখনো যদি না বলেন তাহলে ভূল করবেন । নিজেকে যোগ্য মনে না করে তাকে যদি না বলেন সে তো কখনো জানবেই না আপনি বিনা কারনে সারাজীবন মোবাইলে আর কম্পিউটারে তার নির্জীব ছবি দেখতে থাকবেন।( যদি আসলেই তাকে ভালোবেসে থাকেন) তাহলে কোনকিছূ চিন্তা না করে বলে ফেলুন। ভাগ্যবান হলে তাকে পেয়েও যেতে পারেন নাহলে এটুকু সান্তনা থাকবে যে সে জানে যে আপনি তাকে ভালোবাসেন। এই ভূল আমিও করেছিলাম এখন আফসোস করছি। তাই আপনা পোষ্টটা দেখে উপদেশ দিলাম। আসলে যোগ্য-টোগ্য কিছুনা বলে ফেলুন নাহলে আমার মত এরকম কবিতা লিখতে হবে crying

প্রকৃতি স্তব্ধ আজ

আজ নেই সদ্য ফুটে ওঠা ফূল

নেই গাছে গাছে শালিকের ডাক

প্রকৃতি স্তব্ধ আজ অদৃশ্য নীল বেদনায়

শুধু দূরে রাখালীয়া বাঁশী বেজে যায়

এই জগতে আজ শূধু আমিই একা ।।

                                     -ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

সো নো লেট বলে ফেলূন

সর্বশেষ সম্পাদনা করেছেন ডার্কলর্ড (২৯-০৭-২০০৭ ২১:২৭)

-----------------------
http://foisalportfolio.wordpress.com/
http://mukto.files.wordpress.com/2007/11/squresmall.png
আপনার লিনাক্স বিষয়ক লেখা মুক্ততে দিয়ে মুক্তকে আরো সমৃদ্ধ করুন

অফলাইন

#৮ ২৯-০৭-২০০৭ ২৩:৪৩

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০৫৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

এতটা রিস্ক নেয়া কি ঠিক হবে? হুট করে বলে ফেললে বরং হিতে বিপরীত হতে পারে। তার থেকে তার সাথে প্রথমে পরিচিত হওয়াটাই জরুরী। পরিচিত হয়ে কথা বলুন। নিজেকে প্রকাশ করুন তার কাছে। তাকেও বুঝুন। নিজেদের মধ্যে ভাল একটি বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলুন। এটা আপনার জন্য বলছি একারণে যে সে আপনার আত্বীয়। সুতরাং এটা আপনার জন্য কঠিন কিছু নয়। এরপর সময় বুঝে আপনার মনের কথা বলে ফেলুন। সে আপনাকে প্রত্যাখ্যান করলেও অন্তত ভাল করে কয়েকবার ভেবে দেখবে।

ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য নিশ্চিত।thumbs_up

-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

#৯ ২৯-০৭-২০০৭ ২৩:৫৪

সামিউল
প্রজন্ম গুরু
Current Status...নতুন বাসায় নেট কানেকশন লাগবে বড় দিনের পর cryingcrying
থেকে: ক্যাঙ্গারুস্থান।
নিবন্ধিত হয়েছেন: ২৩-০৭-২০০৭
পোস্ট: ২৭৫৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

সুমন লিখেছেন:

এতটা রিস্ক নেয়া কি ঠিক হবে? হুট করে বলে ফেললে বরং হিতে বিপরীত হতে পারে। তার থেকে তার সাথে প্রথমে পরিচিত হওয়াটাই জরুরী। পরিচিত হয়ে কথা বলুন। নিজেকে প্রকাশ করুন তার কাছে। তাকেও বুঝুন। নিজেদের মধ্যে ভাল একটি বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলুন। এটা আপনার জন্য বলছি একারণে যে সে আপনার আত্বীয়। সুতরাং এটা আপনার জন্য কঠিন কিছু নয়। এরপর সময় বুঝে আপনার মনের কথা বলে ফেলুন। সে আপনাকে প্রত্যাখ্যান করলেও অন্তত ভাল করে কয়েকবার ভেবে দেখবে।

ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য নিশ্চিত।thumbs_up

সুমন ভাই ঠিক বলেছেন। আমি তো বলেছি সে আমার আত্নীয়।

-----------------------
বাংলাকে ভালবাসুন, বাংলাদেশকে ভালবাসুন।                              
আমাকে জানুন
রেডিও গুনগুন ২৪ ঘন্টা অনলাইন রেডিও

অফলাইন

#১০ ৩০-০৭-২০০৭ ০০:২৩

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

সুমন লিখেছেন:

এতটা রিস্ক নেয়া কি ঠিক হবে? হুট করে বলে ফেললে বরং হিতে বিপরীত হতে পারে। তার থেকে তার সাথে প্রথমে পরিচিত হওয়াটাই জরুরী। পরিচিত হয়ে কথা বলুন। নিজেকে প্রকাশ করুন তার কাছে। তাকেও বুঝুন। নিজেদের মধ্যে ভাল একটি বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলুন। এটা আপনার জন্য বলছি একারণে যে সে আপনার আত্বীয়। সুতরাং এটা আপনার জন্য কঠিন কিছু নয়। এরপর সময় বুঝে আপনার মনের কথা বলে ফেলুন। সে আপনাকে প্রত্যাখ্যান করলেও অন্তত ভাল করে কয়েকবার ভেবে দেখবে।

ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য নিশ্চিত।thumbs_up

সহমত...thumbs_up
সুমন ভাই, বোঝা যাচ্ছে এসব ব্যাপারে আপনার অভিজ্ঞতা বেশি ...

অফলাইন

#১১ ৩০-০৭-২০০৭ ০০:৩৩

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

বিপ্রতীপ লিখেছেন:

সুমন ভাই, বোঝা যাচ্ছে এসব ব্যাপারে আপনার অভিজ্ঞতা বেশি ...

সুমন ভাই দেখি বিশেষজ্ঞ হয়ে গেছেনlol2

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#১২ ৩০-০৭-২০০৭ ০৩:২৬

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০৫৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

বিপ্রতীপ লিখেছেন:

সুমন লিখেছেন:

এতটা রিস্ক নেয়া কি ঠিক হবে? হুট করে বলে ফেললে বরং হিতে বিপরীত হতে পারে। তার থেকে তার সাথে প্রথমে পরিচিত হওয়াটাই জরুরী। পরিচিত হয়ে কথা বলুন। নিজেকে প্রকাশ করুন তার কাছে। তাকেও বুঝুন। নিজেদের মধ্যে ভাল একটি বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলুন। এটা আপনার জন্য বলছি একারণে যে সে আপনার আত্বীয়। সুতরাং এটা আপনার জন্য কঠিন কিছু নয়। এরপর সময় বুঝে আপনার মনের কথা বলে ফেলুন। সে আপনাকে প্রত্যাখ্যান করলেও অন্তত ভাল করে কয়েকবার ভেবে দেখবে।

ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য নিশ্চিত।thumbs_up

সহমত...thumbs_up
সুমন ভাই, বোঝা যাচ্ছে এসব ব্যাপারে আপনার অভিজ্ঞতা বেশি ...

হুমমম....................রতনে রতন চেনেwink           @বিপ্র

-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

#১৩ ৩০-০৭-২০০৭ ০৫:৩১

শামসী
নিয়মিত
থেকে: ১৭২/২,পূর্ব সেনপাড়া পর্বতা, মিরপুর,ঢাকা।
নিবন্ধিত হয়েছেন: ০২-০৪-২০০৭
পোস্ট: ১২৫

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

সুমন লিখেছেন:

এতটা রিস্ক নেয়া কি ঠিক হবে? হুট করে বলে ফেললে বরং হিতে বিপরীত হতে পারে। তার থেকে তার সাথে প্রথমে পরিচিত হওয়াটাই জরুরী। পরিচিত হয়ে কথা বলুন। নিজেকে প্রকাশ করুন তার কাছে। তাকেও বুঝুন। নিজেদের মধ্যে ভাল একটি বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলুন। এটা আপনার জন্য বলছি একারণে যে সে আপনার আত্বীয়। সুতরাং এটা আপনার জন্য কঠিন কিছু নয়। এরপর সময় বুঝে আপনার মনের কথা বলে ফেলুন। সে আপনাকে প্রত্যাখ্যান করলেও অন্তত ভাল করে কয়েকবার ভেবে দেখবে।

এতটুকু পর্যন্ত নিঃসন্দেহে অতি উত্তম পরামর্শ।

সুমন লিখেছেন:

ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য নিশ্চিত।thumbs_up

তবে এই কথাটি অবশ্যম্ভাবী ভেবে আগানোটা বোধ হয় যু্ক্তিযুক্ত হবে না।

-----------------------
শেষ আর শুরুর মাঝপথের উপলব্ধি......
শেষ বলে আদতে কিছুই নেই ।

অফলাইন

#১৪ ৩০-০৭-২০০৭ ০৬:৩৬

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

ডার্কলর্ড লিখেছেন:

এখনো যদি না বলেন তাহলে ভূল করবেন । নিজেকে যোগ্য মনে না করে তাকে যদি না বলেন সে তো কখনো জানবেই না আপনি বিনা কারনে সারাজীবন মোবাইলে আর কম্পিউটারে তার নির্জীব ছবি দেখতে থাকবেন।( যদি আসলেই তাকে ভালোবেসে থাকেন) তাহলে কোনকিছূ চিন্তা না করে বলে ফেলুন। ভাগ্যবান হলে তাকে পেয়েও যেতে পারেন নাহলে এটুকু সান্তনা থাকবে যে সে জানে যে আপনি তাকে ভালোবাসেন। এই ভূল আমিও করেছিলাম এখন আফসোস করছি। তাই আপনা পোষ্টটা দেখে উপদেশ দিলাম। আসলে যোগ্য-টোগ্য কিছুনা বলে ফেলুন নাহলে আমার মত এরকম কবিতা লিখতে হবে crying

প্রকৃতি স্তব্ধ আজ

আজ নেই সদ্য ফুটে ওঠা ফূল

নেই গাছে গাছে শালিকের ডাক

প্রকৃতি স্তব্ধ আজ অদৃশ্য নীল বেদনায়

শুধু দূরে রাখালীয়া বাঁশী বেজে যায়

এই জগতে আজ শূধু আমিই একা ।।

                                     -ইশতিয়াক আহমেদ (ফয়সাল)

সো নো লেট বলে ফেলূন

সমবেদনা থাকলো। আশা করি আপনি অতিদ্রুত একজনকে খুঁজে পান।

অফলাইন

#১৫ ৩০-০৭-২০০৭ ১০:২৪

শামীম
সমন্বয়ক
Current Status...১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচার চাই।
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০৪৬
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

বিপ্রতীপ লিখেছেন:

শামীম লিখেছেন:

মানুষ আরেকজনের সাথে দিনে ২/৪ ঘন্টা চমৎকার হয়ে কাটাতে পারে। কিন্তু দিনে ২৪ ঘন্টা, এমন করে দিনের পর দিন একসাথে থাকলে পারে না। যেমন: আমার বউ কি প্রেম করার সময় জানতো যে আমি ঘুমের সময় নাক ডাকি? (আমিও কি আর জানতাম!)। এমন ছোটখাটো অনেক অপছন্দের ব্যাপার চোখে পড়ে, যেটা স্বল্প পরিচয়ে কখনোই চোখে পড়ে না। কাজেই আপনার উচিৎ উনার সাথে পরিচিত হওয়া এবং বেশী বেশী সময় কাটানোর চেষ্টা করা। হয়তো কিছুদিন পরে নিজে থেকেই মোহ কেটে যাবে। আর যদি না কাটে, তাহলে তো সেটাও ভালো। বেশী বেশী সময় কাটানোর পরেও যদি ভালো লাগে, তাহলে পারফেক্ট ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশী।smile

শামীম ভাই,
আমি আপনার সাথে একমতthumbs_up। তবে সমস্যা কি জানেন বেশি সময় কাটালেও মানুষ কিন্তু প্রেমের সময় তার বেষ্টটুকুই দেখাতে চায় তার প্রেমিক/প্রেমিকা-কে । আর এছাড়াও বেশি সময় কাটালে নাক ডাকার মতো ব্যাপারগুলোতে ক্লিয়ার হওয়া যায় না...lol2lol2

নাক ডাকার মত ঘটনাটা শুধু একটা এক্সট্রিম উদাহরণ। বাস্তব উদাহরণ হলো, মানসিক চাপের/স্ট্রেসের সময়ে কিভাবে আরেকজন রিয়্যাক্ট করে - সে কি খ্যাক করে উঠে নাকি ঠান্ডা মাথায় ব্যাপারটা সামলায়। এছাড়া নাকের পশম টেনে ছেড়ে নাকি নাক খোটে; কোন মূদ্রাদোষ আছে কি না; ওয়াক থু করে থু ফেলে নাকি পিচিক করে ফেলে নাকি নিঃশব্দে ফেলে; গালাগালির শব্দচয়ন কিরকম; পরিচ্ছন্নতা কী রকম; বিভিন্ন বিষয়ে মতাদর্শিক অবস্থান কী রকম ইত্যাদি।

যতই দেখাতে চাউক, বেশিসময়ব্যাপী এরকম কৃত্রিম ভদ্রতা দেখানো খুব কঠিন ব্যাপার। আর যদি বেশি সময়ে কেউ সেটা দেখাতে পারে, তবে বাস্তব জীবনেও জীবনসঙ্গী/জীবনসঙ্গীনির সাথে সেটা বজায় রাখতে পারবে - সমস্যা নাই।

মূলতঃ প্রেম করে বিয়ে করলে যে বিবাহপরবর্তী সংঘাতের ঘটনা শোনা যায় সেটার মূলে এটাই কারণ। ক্ষুদ্র সময়ের দেখা সাক্ষাতে যে ইমেজটা তৈরী হয়, দীর্ঘসময়ের বসবাসে সেটার অসাঢ়ত্ব ধরা পরে --- চাওয়া-পাওয়ার মধ্যে পার্থক্যটাই মানসিক অশান্তির কারণ হয়। অপরদিকে অ্যারেঞ্জড বিবাহতে পরষ্পরের সম্পর্কে কোন ইমেজ থাকে না মনে সাধারণত, তাই যা পায় সেটা দীর্ঘসময়ের বসবাসের সরাসরি অভিজ্ঞতা ... সেটাই যেভাবে আছে সেভাবেই গ্রহণ করার সময় কোন চাওয়া-পাওয়ার বিরোধ দেখা দেয় না। অবশ্য, কিছু ক্ষেত্রে যখন কারো মনে অদেখা সঙ্গী/সঙ্গীনির সম্পর্কে একটা প্রচন্ড কল্পনা থাকে (কোন নায়ক/নায়িকার মত ব্যক্তিত্ব হবে ইত্যাদি) তখন সেই চাওয়া-পাওয়ার দ্বন্দ্বে অশান্তি সৃষ্টি হয়।

তাই ছবি দেখে প্রেমে পড়লে, ভবিষ্যতে যদি কল্পনার সাথে বাস্তবতার মিল না পায় কেউ -- আর সেটা মেনে নিতে না পারে... অশান্তি আবশ্যম্ভাবী।

অফলাইন

#১৬ ৩০-০৭-২০০৭ ১১:০৯

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৮৩৯

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

ভালবাসা, প্রেম, বিয়ে নিয়ে মন্তব্য করব কিনা বা কিছু লিখব কিনা ভাবতেছিলাম।তারপরও চলমান আলোচনার প্রেক্ষিতে নিজের অভিজ্ঞতা ও চিন্তাচেতনার আলোকে কিছু লিখলাম।

সামিউল ভাই, নিজের কোন পরিচিতিমূলক পোস্ট দেননি (অন্তত আমার চোখে পড়েনি)। তাই তার সর্ম্পকে কিছু জানিনা। তার বয়স, কি করে ইত্যাদি। একথা এজন্য বলছি যে, ভালবাসা সবাই চায়। এটার প্রতি আর্কষণ সবার এবং এটা চিরন্তন। তবে আমি স্কুল বা কলেজে পর্যন্ত এই ব্যাপারটা আমলে না দেয়ার পক্ষপাতী। অন্তত আমি দেইনি। কেননা আমার বিশ্বাস ভালবাসা ও প্রেম মানুষকে শুধু যে সুখ অনুভূতি দিবে বা হৃদয়ে ভাললাগার ছোয়াঁ দিবে সেটুকুই শুধু যথেস্ট নয়। বরং ভালবাসা/প্রেম মানুষকে করে দ্বায়িত্বশীল ও বিশ্বাসী। এই দুটো না থাকলে আমার মতে ভালবাসা/প্রেমকে টিকিয়ে রাখা কস্টকর। তাই বিশ্ববিদ্যালয় লাইফে যখন  একজন নিজেকে নিজে বুঝতে পারে, নিজের দ্বায়িত্বের সাথে সাথে আর একজনের দ্বায়িত্বও শেয়ার করার মত যোগ্যতা হয়েছে বলে মনে করা হয়, তখনি কেবল হৃদয়ের বাধঁনে জড়ানো উচিত। এই কথাগুলো এই জন্যই বলা যে, ভালবাসা/প্রেমও এক প্রকার অর্জন। তাই তাকে পাওয়ার  সাথে সাথে একে স্থায়ী রুপ দেয়ার চেস্টাও জরুরী।

সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (৩০-০৭-২০০৭ ১১:১১)

-----------------------
“The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.”

অফলাইন

#১৭ ৩০-০৭-২০০৭ ১৫:১২

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!surprised
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪১৮৫
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

সুমন লিখেছেন:

এতটা রিস্ক নেয়া কি ঠিক হবে? হুট করে বলে ফেললে বরং হিতে বিপরীত হতে পারে। তার থেকে তার সাথে প্রথমে পরিচিত হওয়াটাই জরুরী। পরিচিত হয়ে কথা বলুন। নিজেকে প্রকাশ করুন তার কাছে। তাকেও বুঝুন। নিজেদের মধ্যে ভাল একটি বন্ধুত্বপূর্ণ  সম্পর্ক গড়ে তুলুন। এটা আপনার জন্য বলছি একারণে যে সে আপনার আত্বীয়। সুতরাং এটা আপনার জন্য কঠিন কিছু নয়। এরপর সময় বুঝে আপনার মনের কথা বলে ফেলুন। সে আপনাকে প্রত্যাখ্যান করলেও অন্তত ভাল করে কয়েকবার ভেবে দেখবে।

ধাপে ধাপে এগিয়ে যান সাফল্য নিশ্চিত।thumbs_up

গুরুজনের উপদেশ বলে কথা!hehe। অভিজ্ঞতা একটি বিরাট সম্পদ। তাইনা শামীম ভাই?

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#১৮ ৩০-০৭-২০০৭ ১৫:২০

মনি
পাঁড়ফোরামিক
Current Status...আকাশেতে তারা মেলা, একা একা করছে খেলা।।
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১৩৩২
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

সবাই তো..খুব বললেন.. খুব ভালো লাগল..আমি শুনলাম.. কিছু বললাম না.. আমার আবার অভিজ্ঞতা নাই...big_smile

সর্বশেষ সম্পাদনা করেছেন মনি (৩০-০৭-২০০৭ ১৫:২১)

-----------------------
নতুন কিছু শিখতে চাই...
----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

#১৯ ৩০-০৭-২০০৭ ১৫:২৪

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৯০
ওয়েবসাইট

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

শামীম ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। ৬ বছর প্রেম করার পর মন্দ জিনিষ লুকিয়ে রাখাটা সম্ভব ছিলো না আমার পক্ষে। আমার ভালো-মন্দ মোটামুটি জানে আমার বউ, আমিও জানি। এখন পর্যন্ত ২৪ ঘন্টা একসাথে থাকার সুযোগ হয়নি। তবে বেশি বিরক্ত হবো বলে মনে হয় না।

তপু ভাইয়ের সাথেও একমত। প্রেম-ভালোবাসা বিশাল দায়িত্ব নিয়েই আসে। যে কারণে একে সর্বদা এড়িয়ে চলতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষে এসে আর সামলাতে পারিনি নিজেকে। হঠাৎ করেই প্রেম আমার উপরে পড়েছিলো।

অনলাইন

#২০ ৩০-০৭-২০০৭ ১৫:৪৫

তপু
প্রজন্মাসক্ত
থেকে: বর্তমানে জাপান
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৮৩৯

Re: তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

স্বপ্নচারী লিখেছেন:

তপু ভাইয়ের সাথেও একমত। প্রেম-ভালোবাসা বিশাল দায়িত্ব নিয়েই আসে। যে কারণে একে সর্বদা এড়িয়ে চলতাম। কিন্তু বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষে এসে আর সামলাতে পারিনি নিজেকে। হঠাৎ করেই প্রেম আমার উপরে পড়েছিলো।

কন কি? আপনারও বিশ্ববিদ্যালয় জীবনের শেষ বর্ষে!!!!!!!yikesyikesyikesyikesyikesyikesআমারওতো একই ঘটনা। তবে আমার ক্ষেত্রে প্রেম শুধু আমার একার উপরই পড়েনি, একই সাথে দুজনের উপর পড়েছিল। এমনভাবেই পড়েছিল যে মার্স্টাসের ১ম সেমিস্টারেই বাপ-মা কাজি ডেকে..............................big_smilebig_smilebig_smilebig_smilebig_smilebig_smilebig_smilebig_smilebig_smile

-----------------------
“The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.”

অফলাইন

  • হোম
  •  » রোমাঞ্চ
  •  » তাকে আজও বলতে পারিনি তাকে কতখানি ভালবাসি

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.534 seconds, 14 queries executed ]