Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ০৯-০৫-২০০৭ ২২:২৩

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

শামীম লিখেছেন:

আপনি নিঃসন্দেহে সাঁটলিপির কথা ভাবছেন না...... পোস্টকারীর কথা ভাবছেন।

সাঁটলিপি অর্থ কী?


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#২ ০৯-০৫-২০০৭ ২২:৩২

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

উদাসীন লিখেছেন:

মিছে জেনেও তার চুম্বক স্বপ্নে
অযাচন উঁকি মারা,
খড়কুঁটো ধরা ব্যাকুল আশা
ইপ্সা ছুঁতে চায় ক্রান্তি সীমা।
যদি চাও তুমি?

উদাসীন

অযাচন ও ইপ্সা মানে কী?


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#৩ ২৩-০৬-২০০৭ ২১:০২

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৭
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

ইশতিয়াক লিখেছেন:

শামীম লিখেছেন:

আপনি নিঃসন্দেহে সাঁটলিপির কথা ভাবছেন না...... পোস্টকারীর কথা ভাবছেন।

সাঁটলিপি অর্থ কী?

সাঁটলিপি = স্টেনোগ্রাফি কথাটার বাংলা পরিভাষা ...... . সাঁটলিপিকার, মূদ্রাক্ষরিক.... এই জাতীয় শব্দ সাইনবোর্ডে দেখছি .... দলিল লেখক...ইত্যাদির সাথে সম্ভবত। (ধন্যবাদ সুহৃদ ভাই, সঠিক অর্থ জানানোর জন্য)
অবশ্য অপর যে পোস্টে আমি সাঁটলিপি লিখেছিলাম সেটাতে ভুল অর্থ=পোস্টার ভেবে বলেছিলাম crying crying


প্রমিতকরণ = স্ট্যান্ডারডাইজেশন, একটা স্ট্যান্ডার্ড ঠিক করা।

সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (২৪-০৬-২০০৭ ১৪:১৮)

অফলাইন

 

#৪ ২৩-০৬-২০০৭ ২২:০১

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৩৫
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

ঈপ্সা = লোভ, বাঞ্ছা [ইপ্সা বলে কিছু আছে বলে জানি না]
অযাচ্য বা অযাচনীয় = প্রার্থণার অযোগ্য

অযাচন শব্দটা বোধহয় ঠিক না, ব্যাপারটা দারিদ্র/দরিদ্রতা -র মতো মনে হচ্ছে।

একটা অনলাইন বাংলা অভিধান পেলাম এইমাত্র, শব্দভাণ্ডার খুব বেশী না। তবে উইকি-র মতো হওয়াতে বোধ হয় শব্দ যোগ করা সম্ভব হবে। আমি অবশ্য খুঁজে পাইনি। বাংলা অভিধান

অফলাইন

 

#৫ ২৪-০৬-২০০৭ ১৩:৩৮

সুহৃদ
নিয়মিত
Current Status...আনন্দধারা বহিছে ভুবনে
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ১১-০৫-২০০৭
পোস্ট: ১৭০
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

ইশতিয়াক লিখেছেন:

শামীম লিখেছেন:

আপনি নিঃসন্দেহে সাঁটলিপির কথা ভাবছেন না...... পোস্টকারীর কথা ভাবছেন।

সাঁটলিপি অর্থ কী?

আমার জানামতে সাঁটলিপি বলতে ইরেজি shorthand বোঝানো হয়। hehe


-----------------------
রক্তের গ্রুপ: O+ve
আমার ব্লগ

অফলাইন

 

#৬ ২৪-০৬-২০০৭ ১৪:১৫

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৭
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

সুহৃদ লিখেছেন:

ইশতিয়াক লিখেছেন:

শামীম লিখেছেন:

আপনি নিঃসন্দেহে সাঁটলিপির কথা ভাবছেন না...... পোস্টকারীর কথা ভাবছেন।

সাঁটলিপি অর্থ কী?

আমার জানামতে সাঁটলিপি বলতে ইরেজি shorthand বোঝানো হয়। hehe

আসলেই... আগের পোস্টে দেয়া আমার তথ্যটা সম্পুর্ন ভুল ... তাই মুছে ঠিক করে দিচ্ছি।

অফলাইন

 

#৭ ২৫-০৬-২০০৭ ১৯:০৬

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৩৫
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

মুহূর্ত বানানের ক্যাঁচাল -

মুহূর্ত (p. 712) [ muhūrta ] বি. 1 দিনরাতের 3 ভাগের একভাগ, প্রায় দুই দণ্ডকাল বা 48 মিনিট; 2 অতি অল্প সময়। [সং. √ হুর্ছ্ + ত মু আগম]। মুহুর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাৎ অতি অল্পক্ষণের মধ্যে। মুহুর্তেক বি. বিণ. ক্রি-বিণ. এক মুহূর্ত, অত্যল্পকাল; এক মুহুর্তের জন্য। এই মুহূর্তে ক্রি বিণ. এখনই।

সংসদ অভিধান থেকে [নীচের দিকে]

টপিক শিরোনামঃ আসুন, বাংলা শব্দভান্ডার বাড়াই

অফলাইন

 

#৮ ২৫-০৬-২০০৭ ২০:০৮

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৭
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

স্বপ্নচারী লিখেছেন:

মুহূর্ত বানানের ক্যাঁচাল -

মুহূর্ত (p. 712) [ muhūrta ] বি. 1 দিনরাতের 3 ভাগের একভাগ, প্রায় দুই দণ্ডকাল বা 48 মিনিট; 2 অতি অল্প সময়। [সং. √ হুর্ছ্ + ত মু আগম]। মুহুর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাৎ অতি অল্পক্ষণের মধ্যে। মুহুর্তেক বি. বিণ. ক্রি-বিণ. এক মুহূর্ত, অত্যল্পকাল; এক মুহুর্তের জন্য। এই মুহূর্তে ক্রি বিণ. এখনই।

সংসদ অভিধান থেকে [নীচের দিকে]

টপিক শিরোনামঃ আসুন, বাংলা শব্দভান্ডার বাড়াই

surprised জটিল জিনিষ তো!

পুরাটাই ক্যাচাইল্যা লাগলো। একটু ব্যাখ্যা যোগ করলে বুঝতে সুবিধা হত।

এটার অর্থ তাহলে কি প্রহরের সমার্থক হতে পারে? (দিনরাতের 3 ভাগের একভাগ, প্রায় দুই দণ্ডকাল বা 48 মিনিট)

মুহুর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাৎ অতি অল্পক্ষণের মধ্যে .... টুইস্টটা ধরতে পারলাম না।

অফলাইন

 

#৯ ২৫-০৬-২০০৭ ২০:২৭

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৩৫
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

মুহুর্তে হচ্ছে ক্রিয়া-বিশেষণ, আর মুহূর্ত হচ্ছে বিশেষ্য

যাইহোক, আমি এখন থেকে বিশেষ্যর জন্য মুহূর্ত আর অন্য পদের জন্য মুহুর্ত বানান ব্যবহার করবো। এত প্যাঁচ মনে রাখতে পারবো না tongue_smile

অফলাইন

 

#১০ ২৫-০৬-২০০৭ ২০:৪৫

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৩৫
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

ভান্ডার
শব্দের বানান বিবর্তনের একটি উদাহরণ। আসলে শব্দটার বানান ভাণ্ডার, কিন্তু অতি ব্যবহারে এটা এখন ভান্ডার হিসেবেও চলছে।

এরকমই আর একটা শব্দ - ইতিমধ্যে
যার আসল রূপ ইতোমধ্যে

অফলাইন

 

#১১ ১৮-০৭-২০০৭ ০৪:৩৮

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

উদাসীন লিখেছেন:

**********************************************
আজ বৃষ্টিতে ভিজলাম,
...........................
দমকা হাওয়ায় ক্ষীণ-তণু রোদ্দুরেরা
........................
কৃষ্ণ-কায়া ডাকাতে মেঘের দল......
আমি বিমুগ্ধ বিস্ময়ে স্থাণু হলাম।
হয়তোবা দাঁড়িয়ে ছিলাম অনুপল
........................
প্রগল্‌ভ তরুণীর নাতিদীর্ঘ ঘাগরার ঝালর।
........................
সুনিবিড় বারিধারা মাথায় নিয়ে
আজ যেন নিজের কাছেই জব্দ হলাম!

**********************************************
উদাসীন
১৭.০৭.২০০৭

শব্দার্থ চাই -

তণু =
কায়া =           
স্থাণু =             
অনুপল =
প্রগলভ =         
সুনিবিড় =


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#১২ ১৮-০৭-২০০৭ ০৫:৪৬

উদাসীন
সমন্বয়ক (মডারেটর)
Current Status...এসো ভাস্কর্য ভাঙ্গি হা হা হা হা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০২-২০০৭
পোস্ট: ৮০৮

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

শব্দার্থ চাই -

তণু = দেহ (তনু হবে। বানান ভুল করেছি)
কায়া = দেহ (আসল শব্দ টা হবে 'কায়'।একটু পরিবর্তন করেছি)           
স্থাণু =   গতিহীণ অর্থে ব্যবহৃত           
অনুপল = ১/১৫০ সেকেন্ড
প্রগলভ =  প্রগল্‌ভ মানে গর্বিতা (ইংরেজী তে  saucy 'র মতো কিছু একটা বোঝাতে চেয়েছি)
সুনিবিড় =খুবই ঘন বোঝাতে ব্যবহৃত

কবিতার প্রয়োজনে অনেক সময় কোনো কোনো শব্দ একটু পরিবর্তন করি। আশাকরি, ব্যাপার টা মাথায় ঢুকবে। ধন্যবাদ।

সর্বশেষ সম্পাদনা করেছেন উদাসীন (১৮-০৭-২০০৭ ০৫:৫০)


-----------------------
ভন্ড আশ্লেষে এক বুক আদিম ক্ষুধায়
সংস্কারের পৌরাণিক পাথর চেপে চলি।

অফলাইন

 

#১৩ ১৮-০৭-২০০৭ ১১:১১

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

উদাসীন লিখেছেন:

কায়া = দেহ (আসল শব্দ টা হবে 'কায়'।একটু পরিবর্তন করেছি)
কবিতার প্রয়োজনে অনেক সময় কোনো কোনো শব্দ একটু পরিবর্তন করি। আশাকরি, ব্যাপার টা মাথায় ঢুকবে। ধন্যবাদ।

চুল = যা মাথায় থাকে; চুলা = যেখানে রান্না করা হয়।
কান = যা শোনার জন্যে; কানা = যে চোখে দেখে না।
শব্দের বানান পরিবর্তন করলে এর অর্থও বদলে যায়। সুতরাং, বানান পরিবর্তন করলে সাবধানে করা উচিত। smile 

উদাসীন লিখেছেন:

প্রগলভ = প্রগল্‌ভ মানে গর্বিতা (ইংরেজীতে saucy 'র মতো কিছু একটা বোঝাতে চেয়েছি)

প্রগলভ কি স্ত্রী লিংগ?

উদাসীন লিখেছেন:

সুনিবিড় = খুবই ঘন বোঝাতে ব্যবহৃত

নিবিড় ও সুনিবিড় - এ দু'টোর মাঝে পার্থক্য কী? উদাহরণ - 'বাংলাদেশ দল তিন মাস নিবিড় অনুশীলন করে খেলার প্রস্তুতি নিলেও গতকাল ভারতের সাথে খেলায় হেরে গিয়েছে।' সুনিবিড়ের উদাহরণ কী হবে?

সবশেষ - ছোট ক্লাসের ছেলেমেয়েরা কম জানে বলে তাদের বইয়ে লেখা কবিতা বা গল্পের শেষে কিছু শব্দের অর্থ দেয়া থাকে যেন তারা কবিতা বা গল্পটা ভালো করে বুঝতে পারে। সেরকম আমিও কম জানি বলে শব্দগুলোর মানে জানতে চেয়েছিলাম। আশা করি, আপনি কিছু মনে করেননি।smile


-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

 

#১৪ ১৮-০৭-২০০৭ ১৫:১০

স্বপ্নচারী
সমন্বয়ক
থেকে: সাউদাম্পটন, ইংল্যান্ড
নিবন্ধিত হয়েছেন: ২১-০৪-২০০৭
পোস্ট: ২১৩৫
ওয়েবসাইট

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

কায়া বাংলা শব্দ, যার অর্থ শরীর বা দেহ। এটা সংস্কৃত কায় থেকে এসেছে। একক শব্দ হিসেবে ব্যবহৃত হলে কায়া উত্তম, কিন্তু যৌগিক শব্দের বেলায় কায় ব্যবহৃত হয়, যেমন - ক্ষীণকায়।

প্রগল্ভ [ pragalbha ] বিণ. 1 দাম্ভিক, উদ্ধত; 2 ধৃষ্ট, মান্য ব্যক্তির সম্মানরক্ষা না করে কথা বলে এমন; 3 বেহায়া, নির্লজ্জ; 4 সপ্রতিভ; 5 নির্ভীক। [সং. প্র + √ গল্ভ্ + অ]। বি. ̃ তা। প্রগল্ভা বিণ. প্রগল্ভ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. কামান্ধা রতিকুশলা তরুণী নায়িকা। প্রাগল্ ভ্য  বি. প্রগল্ভতা ('দুর্নিবার পতাকার প্রাগল্ ভ্য কেবল': সু. দ.)।

সংসদ থেকে।

সুনিবিড় আর নিবিড় এর একই অর্থ। এটা ভুল এবং শুদ্ধ hairpull। সাধারণত শব্দের গভীরতা প্রদানের জন্য সু- যোগ করা হয়।

অফলাইন

 

#১৫ ১৮-০৭-২০০৭ ১৫:২৫

উদাসীন
সমন্বয়ক (মডারেটর)
Current Status...এসো ভাস্কর্য ভাঙ্গি হা হা হা হা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০২-২০০৭
পোস্ট: ৮০৮

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

নাহ্‌ কিছু মনে করার কী আছে? সময় থাকলে যা জানতে চাইবেন তা অবশ্যই জানাতে চেষ্টা করবো। তবে কাউকে কবিতা বোঝাতে ভালো লাগে না!
'কায়' থেকে 'কায়া' করেছি তাতে কী এমন অর্থ পরিবর্তন হলো ঠিক বুঝিনি!
'প্রগলভ' নয় 'প্রগল্‌ভ'। প্রগল্‌ভ তরুণী বলেছি। স্ত্রী লিংগ নিয়ে মাথা ঘামানোর কী দরকার! যা হোক, দু' ভাবেই ব্যবহার হতে পারে।
সুনিবিড়kidding খুব খুব খুব ঘন lol2 আমার কবিতার লাইন টাই উদাহরণ হিসেবে ব্যবহার কর না কেন?hehe

জানার আগ্রহ টা বেশ পুলকিত করেছে আমাকে।


-----------------------
ভন্ড আশ্লেষে এক বুক আদিম ক্ষুধায়
সংস্কারের পৌরাণিক পাথর চেপে চলি।

অফলাইন

 

#১৬ ১৮-০৭-২০০৭ ১৫:৩৬

উদাসীন
সমন্বয়ক (মডারেটর)
Current Status...এসো ভাস্কর্য ভাঙ্গি হা হা হা হা
নিবন্ধিত হয়েছেন: ১৭-০২-২০০৭
পোস্ট: ৮০৮

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

ধন্যবাদ স্বপ্নচারী কে গভীর বিশ্লেষণের জন্য...roll


-----------------------
ভন্ড আশ্লেষে এক বুক আদিম ক্ষুধায়
সংস্কারের পৌরাণিক পাথর চেপে চলি।

অফলাইন

 

#১৭ ২২-০৭-২০০৭ ১৭:০৭

আউল
প্রজন্ম গুরু
থেকে: Chittagong
নিবন্ধিত হয়েছেন: ৩১-০১-২০০৭
পোস্ট: ২৭৬৭

Re: আসুন,বাংলা শব্দভান্ডার বাড়াই

ধন্যবাদ নতুন কিছু শিখলাম বলে।


-----------------------
Ahsan Ullah tutuL, Pahartolli, Chittagong, Bangladesh
Blood (A+)

অফলাইন

 

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.200 seconds, 11 queries executed ]