ফোরামে বাংলা ইউজারনেম ব্যবহার করে নিবন্ধন ও লগিনের ব্যবস্থা করা হয়েছে। ফলে নতুন সদস্যরা ইচ্ছা করলে বাংলায় নিজেদের ইউজারনেম রাখতে পারেন। অন্য কোন সফটওয়্যারের প্রয়োজন নেই।
আর যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন, তারা যদি বাংলায় পরিবর্তন করতে চান এই আলোচনায় আপনাদের ইংরেজি ইউজারনেম এবং কাঙ্খিত বাংলা ইউজারনেমটি জানান। নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। পাসওয়ার্ড যা ছিল তাই থাকবে।
মতামতের অপেক্ষায় রইলাম।
অফলাইন
ভালো উদ্যোগ। লগইন-এ বাংলা অপশন দেখে ভাল লাগছে।
অফলাইন
admin লিখেছেন:
ফোরামে বাংলা ইউজারনেম ব্যবহার করে নিবন্ধন ও লগিনের ব্যবস্থা করা হয়েছে। ফলে নতুন সদস্যরা ইচ্ছা করলে বাংলায় নিজেদের ইউজারনেম রাখতে পারেন। অন্য কোন সফটওয়্যারের প্রয়োজন নেই।
আর যারা ইতিমধ্যে সদস্য হয়েছেন, তারা যদি বাংলায় পরিবর্তন করতে চান এই আলোচনায় আপনাদের ইংরেজি ইউজারনেম এবং কাঙ্খিত বাংলা ইউজারনেমটি জানান। নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। পাসওয়ার্ড যা ছিল তাই থাকবে।মতামতের অপেক্ষায় রইলাম।
এই ব্যাপারটা আগে জানা থাকলে আমি কি আর দুইবার নিবন্ধন করি!!!!!!!!!!!!!!!!!!!
অফলাইন
আমি আবারও আমাদের সদস্যদের উৎসাহ দিচ্ছি বাংলা নামে ইউজারনেম পরিবর্তন করার। আগ্রহ থাকলে এই টপিকে তা জানান।
অবশ্য এডমিন নামটিই বাংলায় নয়। করছিনা সিস্টেমের ঝামেলায় পড়ে যেতে পারি। কারণ, এডমিন একাউন্ট নিয়ে সমস্যা হলে তো কেউ সেটা সমাধান করতে পারবেনা। কিন্তু অন্য কোন একাউন্টের সমস্যা এডমিন সমাধান করতে পারবে।

এডমিন ভাই,
আমার নিক টা পরিবর্তন করে বাংলাতে চাই.......
"অ্যালবাট্রস"
বানান ঠিক হয়েছে আশা করি, না হলে দয়া করে জানাবেন...
ধন্যবাদান্তে ....
---------------------------------------------------------------------------------------------------------------------
আপনার ইউজারনেম পরিবর্তন করে দিলাম। দয়া করে বাংলা ইউজার নেম ব্যবহার করে প্রবেশ করুন।
সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (২২-০২-২০০৭ ১১:০৪)
অফলাইন
ভালো উদ্যোগ।
অফলাইন
সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!
অফটপিকঃ বাংলা ইউজারনেম (নোটিশবোর্ড)
বাহ, টুটুল ভাই তো দেখি ভাল বাংলা লেখা শিখে গেছেন। গুড। চালিয়ে যান।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
অফটপিকঃ বাংলা ইউজারনেম (নোটিশবোর্ড)
েচষ্টা করিেতিছ-
অফলাইন
আমার নাম পরিবর্তন করে বাংলাতে চাই,িক ভা েব ক রা যায়?
অফলাইন
আপনি যে বানানে ইউজার নাম দেখতে চান তা এখানে লিখে জানান ... প্রথম সুযোগেই পরিবর্তন করে দেব।
অফলাইন
বাংলা ইউজারনেম এ একটা সমস্যা হচ্ছে.....
ওখানে ফোনেটিক এ টাইপ করা যাচ্ছে না .......
আর আমি বিজয় পারি না 
কি করা যায় ???
অফলাইন
অ্যাডমিনের দৃষ্টি আকর্ষন করছি। আর আপনি আপাতত অন্য একটা ট্যাব বা উইন্ডোতে এই পৃষ্ঠাটা খুলে এখানে লিখে কপি পেস্ট করে কাজ চালাতে পারেন।
অফলাইন
শামীম লিখেছেন:
অ্যাডমিনের দৃষ্টি আকর্ষন করছি। আর আপনি আপাতত অন্য একটা ট্যাব বা উইন্ডোতে এই পৃষ্ঠাটা খুলে এখানে লিখে কপি পেস্ট করে কাজ চালাতে পারেন।
তাতো জানি,
এইভাবেই তো কাজ চালিয়ে আসছি.......
কিন্তু দেশ এর এই শুভক্ষনে আমার এই ক্ষুদ্র সমস্যাটার কি একটা স্হায়ী সমাধান করা যায় না ????
আশা করি আরো অনেকেই উপকৃত হবে
অফলাইন
আমি তো প্রথম থেকেই বাংলা ইউজার নাম নিয়ে প্রবেশ করেছি। এখন কি করবো?
অফলাইন
সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!
এখন তো বৃদ্ধা আঙ্গুল কে লাভ ক্যান্ডি মনে করা ছাড়া আর যে কাজটি করতে পারেন, সেটি হল, নিয়নিত আলোচনা (পোস্টিং) করা।
মাসুদকরিম, আপনাকে তো এ ব্যাপারে কিছুই করতে হবে না কারণ আপনার ইউজারনেম বাংলা।
ধন্যবাদ।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
অ্যালবাট্রসঃ
আপনি যদি একই কম্পিউটার থেকে বেশির ভাগ সময়ে লগইন করেন তাহলে, কোন সফট ইনস্টল করে নিন; যেমন: উইন্ডোজে - অভ্র। তাহলে ঐ পেজ খুলতে হবে না।
আমার ধারণা এ্যাডমিন এই সমস্যার সমাধানের জন্য কাজ করছেন। ব্যাপারটার প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য ধন্যবাদ।
অফলাইন
ধন্যবাদ আমার মতন অভাগা এর জন্য চিন্তা করার জন্য 
এখন ফোরাম এর কোন জায়গা থেকে আমার নাম কপি করে পাস্ট করে কাজ চালাচ্ছি ....... কিন্তু কতকাল ???
অফলাইন
বাংলা ইউজারনেম পরিবর্তনে আমি ইচ্ছুক, তবে কি ভাবে পরিবর্তন করা যায়, তা আমি জানিনা। পারলে ভালো হতো।
অফলাইন
Ahsanullah Tutul লিখেছেন:
বাংলা ইউজারনেম পরিবর্তনে আমি ইচ্ছুক, তবে কি ভাবে পরিবর্তন করা যায়, তা আমি জানিনা। পারলে ভালো হতো।
শুধু এখানে লিখে জানান আপনার ইউজার নেমটা কি চান....পরিবর্তন করে দেব।
তারপরে লগইন করতে নতুন নামটি ব্যবহার করতে হবে। যদি কোন কারণ বশত লগইন করতে অসুবিধা হয় তাহলে তখন এই পোস্ট থেকেই আপনার প্রস্তাবিত নামটা কপি পেস্ট করে দিয়ে তারপর আগের পাসওয়ার্ড দিয়েই প্রবেশ করুন।
অফলাইন
ধন্যবাদ আপনার পরামর্শের জন্য
আমি আমার্ ইউজার নেম হিসাবে "আউল" নামকরন করতে চাই।
কারন: কথায় বলে বাংলাদেশ আউল-বাউলের দেশ (যদিও এই আউলের অর্থ আমি জানিনা)।
আমি আউল নামটা চাচ্ছি :
আহসানের- আ,
উল্লাহর- উ
এবং টুটুল যেহেতু ডাক নাম আর শেষ অক্ষর - ল
অর্থাৎ আউল
অন্য কোন প্রস্তাব থাকলে জানাতে পারেন।
সর্বশেষ সম্পাদনা করেছেন Ahsanullah Tutul (০৯-০৪-২০০৭ ১৬:০৭)
অফলাইন