Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১০-০৭-২০০৭ ১৬:৫২

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

ধাঁধা-৩

একদিন পুলিশ অফিসার শাহীন একটা বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনলেন কোন এক মহিলা বলছে," রহিম সাহেব দয়া করে আমাকে মারবেন না" অফিসার শাহীন কিছু বুঝে উঠার আগেই একটা গুলির আওয়াজ শুনতে পেলেন। তিনি তখন দৌড় দিয়ে ঘরের ভেতর চলে গেলেন। সেখানে তিনি একটি মহিলার লাশ পড়ে থাকতে দেখলেন। এরপর তিনি ঘরের মধ্যে উপস্থিত বাকি ৪ জন যাদের একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী এবং একজন ইঞ্জিয়ারের মধ্যে থেকে ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলেন। তিনি কিন্তু সঠিক খুনিকেই ধরেছেন।

প্রশ্ন হলঃ তিনি কাউকে জিজ্ঞাসা না করে কেমনে বুঝলেন কে খুনি?

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#২ ১০-০৭-২০০৭ ১৮:২৭

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: ধাঁধা-৩

সেভারাস লিখেছেন:

ধাঁধাঁর উত্তর -

উকিলের হাতে পিস্তল থাকলে মহিলাটি বলতেন, "উকিল সাহেব, দয়া করে আমাকে মারবেন না।"
ডাক্তারের হাতে পিস্তল থাকলে মহিলাটি বলতেন, "ডাক্তার সাহেব, দয়া করে আমাকে মারবেন না।"
ইঞ্জিয়ারের হাতে পিস্তল থাকলে মহিলাটি বলতেন, "ইঞ্জিয়ার সাহেব, দয়া করে আমাকে মারবেন না।"
ব্যবসায়ীকে কেউ ব্যবসায়ী সাহেব বলে ডাকে না। তাই উনি বলেছেন, "রহিম সাহেব, দয়া করে আমাকে মারবেন না।"

-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

#৩ ১০-০৭-২০০৭ ১৯:১১

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

@ইশতিয়াক ভাইঃ
না হয়নি। আরেকটু চেষ্টা করুন। নীল ভাই আসার আগেই পেরে যাবেনsmile

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#৪ ১০-০৭-২০০৭ ১৯:৫৬

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...আর ভাল লাগে না!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০৫১
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

এটা আবার ধাঁধা নাকিhehe? যেহেতু গুলির শব্দ হয়েছে সেহেতু পিস্তল ব্যবহৃত হয়েছে। আর ব্যবসায়ীর হাতেই পিস্তলটি ছিল।tongue_smile

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#৫ ১০-০৭-২০০৭ ২০:৩৯

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৭
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

সেভারাস লিখেছেন:

একদিন পুলিশ অফিসার শাহীন একটা বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনলেন কোন এক মহিলা বলছে," রহিম সাহেব দয়া করে আমাকে মারবেন না" অফিসার শাহীন কিছু বুঝে উঠার আগেই একটা গুলির আওয়াজ শুনতে পেলেন। তিনি তখন দৌড় দিয়ে ঘরের ভেতর চলে গেলেন। সেখানে তিনি একটি মহিলার লাশ পড়ে থাকতে দেখলেন। এরপর তিনি ঘরের মধ্যে উপস্থিত বাকি ৪ জন যাদের একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী এবং একজন ইঞ্জিয়ারের মধ্যে থেকে ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলেন। তিনি কিন্তু সঠিক খুনিকেই ধরেছেন।

প্রশ্ন হলঃ তিনি কাউকে জিজ্ঞাসা না করে কেমনে বুঝলেন কে খুনি?

প্রশ্ন হলোঃ উনি কাউকে জিজ্ঞাসা না করে কেমনে বুঝলেন একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী এবং একজন ইঞ্জিনিয়ার?

সম্ভবত এরকম কাঁচা পদ্ধতিতে গুলি করে মারবে ব্যবসায়ীই, কিংবা ব্যবসায়ীগণ পিস্তল রাখে এটা জানা কথা roll। উকিল তো প্যাচে ফেলে মারতে পারে, ডাক্তার মারলে একটা বিষাক্ত ইঞ্জেকশনই যথেষ্ট, ইঞ্জিনিয়ার মারলেও সেরকম কিছু ব্যবহার করবেন।

সেভারাস খালি খুন খারাবি নিয়ে ধাঁধাঁ দিচ্ছে.... ঘটনা কী?

অফলাইন

#৬ ১০-০৭-২০০৭ ২৩:০৭

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

lol2
কারোটাই হয়নাই
কি মজা
নীল ভাই আসে না কেন?sad

আর কারো হাতেই কোনো বন্ধুক ছিল না
এবং পুলিশ আগে থেকে কাউকেই চিনতো না

@শামীমঃ কারন বাইর করেন। ঐটা আপনার জন্য ধাঁধাsmile

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#৭ ১০-০৭-২০০৭ ২৩:৫৮

সুমন
নিয়ন্ত্রক (এডমিনিস্ট্রেটর)
Current Status...চলো বদলে যাই
থেকে: ঢাকা
নিবন্ধিত হয়েছেন: ২৯-০১-২০০৭
পোস্ট: ২০২৫
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

উকিল, ডাক্তার ও ইঞ্জিনিয়ার তিনজনই সম্ভবত মেয়ে ছিলেন।

-----------------------
জোবায়ের সুমন
অর্থহীন কিছু লেখা
রক্তের গ্রুপ: B(-)

অফলাইন

#৮ ১১-০৭-২০০৭ ০০:০০

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৭
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

সুমনেরটা ঠিক উত্তর। কারণটা আমার আর বের করতে হবে না - সামহোয়্যারে আগেই পড়েছি।

তবে আমার প্রশ্নের উত্তর কিন্তু পাইনি hehe roll

অফলাইন

#৯ ১১-০৭-২০০৭ ০২:০০

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

শামীম ভাই বললাম না ঐটা আপনার জন্য ধাঁধা।
কিন্তু আপনি কই পড়লেন?

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

#১০ ১১-০৭-২০০৭ ০৪:৫৫

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: ধাঁধা-৩

সেভারাস লিখেছেন:

একদিন পুলিশ অফিসার শাহীন একটা বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি শুনলেন কোন এক মহিলা বলছে," রহিম সাহেব দয়া করে আমাকে মারবেন না" অফিসার শাহীন কিছু বুঝে উঠার আগেই একটা গুলির আওয়াজ শুনতে পেলেন। তিনি তখন দৌড় দিয়ে ঘরের ভেতর চলে গেলেন। সেখানে তিনি একটি মহিলার লাশ পড়ে থাকতে দেখলেন। এরপর তিনি ঘরের মধ্যে উপস্থিত বাকি ৪ জন যাদের একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী এবং একজন ইঞ্জিয়ারের মধ্যে থেকে ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলেন। তিনি কিন্তু সঠিক খুনিকেই ধরেছেন।

প্রশ্ন হলঃ তিনি কাউকে জিজ্ঞাসা না করে কেমনে বুঝলেন কে খুনি?

একদিন পুলিশ অফিসার শাহীন ডিউটিতে ফাঁকি দিয়ে একটি বাসার পাশ দিয়ে একাই যাচ্ছিলেন, ঐ রাস্তায় তিনি ছাড়া আর একজন মানুষও ছিলো না। বাসার ভেতরের কোন শব্দ না শুনতে পারায় তিনি বাসার দরজায় 'নক' করলে বাসার কাজের ছেলে দরজা খুলে দিলো। পুলিশ অফিসার শাহীন বললেন, "বাসার কেউ কি কোন কথা বলছে না? বাইরে থেকে তো কারো কোন কথা শোনা যাচ্ছে না।" বাসার লোকেরা বললেন, "আমরা সবাই একসাথে চুপ করে আছি। সেজন্য বাইরে থেকে আমাদের কোন কথা শোনা যাচ্ছে না।" এরপর ঐ বাসা থেকে বের হয়ে সামনের বাসার পাশ দিয়ে যাওয়ার সময়েও কোন কথা শুনতে পারায় তিনি বাসার দরজায় 'নক' করলে বাসার একজন বড় মানুষ দরজা খুলে দিলেন। পুলিশ অফিসার শাহীন বললেন, "বাসার কেউ কি কোন কথা বলছে না? বাইরে থেকে তো কারো কোন কথা শোনা যাচ্ছে না।" বড় মানুষটি বললেন, "আমরা সবাইতো ফিসফিস করে কথা বলছি, এই জন্য বাসার কোন শব্দ বাইরে শোনা যাচ্ছে না।" এরপর ঐ বাসা থেকে বের হয়ে সামনের বাসার পাশ দিয়ে যাওয়ার সময়েও কোন কথা শুনতে পারায় তিনি বাসার দরজায় 'নক' করলে বাসার এক ছেলে দরজা খুলে দিলেন। পুলিশ অফিসার শাহীন বললেন, "বাসার কেউ কি কোন কথা বলছে না? বাইরে থেকে তো কারো কোন কথা শোনা যাচ্ছে না।" ছেলেটি বিরক্ত হয়ে বললো, "আপনি কি এতক্ষণ দরজায় আড়ি পেতে ছিলেন? বাসার সবাই তো স্বাভাবিক গলায় কথা বলছে। রাস্তার মানুষদের শোনানোর জন্য কি কেউ চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলবে নাকি?" এই কথা বলে ছেলেটি দড়াম করে দরজা বন্ধ করে দিলো। এরপর তিনি ঐ বাসা থেকে বের হয়ে সামনের বাসার পাশ দিয়ে যাওয়ার সময় শুনলেন কোন এক মহিলা গলা ফাটিয়ে চিত্কার করে বলছে, "রহিম সাহেব, দয়া করে আমাকে মারবেন না।" অফিসার শাহীন কিছু বুঝে উঠার আগেই একটা গুলির আওয়াজ শুনতে পেলেন। তিনি তখন ঐ বাসার দরজা ভেংগে দৌড় দিয়ে ঘরের ভেতর চলে গেলেন। সেখানে তিনি একটি মহিলার লাশ পড়ে থাকতে দেখলেন। এরপর তিনি ঘরের মধ্যে উপস্থিত বাকি ৪ জন যাদের একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যবসায়ী এবং একজন ইঞ্জিনিয়ারের মধ্যে থেকে ব্যবসায়ীকে ধরে নিয়ে গেলেন। তিনি কিন্তু সঠিক খুনিকেই ধরেছেন।

প্রশ্ন হলঃ তিনি কাউকে জিজ্ঞাসা না করে কেমনে বুঝলেন কে খুনি?

ধাঁধাঁর উত্তর -ঘরের মধ্যে তিনি ব্যবসায়ী ছাড়াও তিনটা বিড়াল দেখতে পেয়েছিলেন যাদের নাম ছিলো উকিল, ডাক্তার ও ইঞ্জিনিয়ার।smile

-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

#১১ ১১-০৭-২০০৭ ০৯:৪০

শামীম
সমন্বয়ক
Current Status...কালো ব্যাজ ধারণ করতে পারি?
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ৩০১৭
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

সেভারাস লিখেছেন:

শামীম ভাই বললাম না ঐটা আপনার জন্য ধাঁধা।
কিন্তু আপনি কই পড়লেন?

সামহোয়্যার ইন এ কেউ একজন আপনার ধাঁধাঁর সঠিক উত্তর দিয়েছে। সেখানেই পড়লাম।

আমার প্রশ্নের উত্তর চাই? কোন কথা জিজ্ঞেস না করে শাহীন মিয়া কিভাবে সবার পেশা বুঝলো??????

ধাঁধাঁ বানিয়েছো, ধাঁধাঁর গোজামিল দেখোনি (ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি) hehe

অফলাইন

#১২ ১১-০৭-২০০৭ ১০:৫৬

সেভারাস
প্রজন্ম গুরু
Current Status...বিদায় প্রজন্ম। সবাই ভালো থেকো। ভাগ্যে থাকলে আবার দেখা হবে সূদূর ভবিষ্যতে
থেকে: এন.এস.ইউ
নিবন্ধিত হয়েছেন: ৩০-০১-২০০৭
পোস্ট: ৩৫২৮
ওয়েবসাইট

Re: ধাঁধা-৩

শাহীন মিয়া তো সবার পেশা কি জানতোই না। ওটা তো পাঠকদের জন্য বলা হয়েছেsmile
উনিতো খালি লাশ দেখেই খুনি ধরে চলে গেছেনsmile

-----------------------
রক্তের গ্রুপঃ b+ 
http://forum.projanmo.com/uploads/2008/03/134_severus_snape.jpg

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 0.140 seconds, 11 queries executed ]