পৃষ্ঠা: ১
শিরোনামে যেটা বুঝাতে চেয়েছি সেটা অনেকটা এরকম:
আমরা বিভিন্ন থ্রেডে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি। আলোচনাতে পরষ্পরের মত বিনিময় হচ্ছে ... ভালো কথা।
বিভিন্ন সিম্পোজিয়ামে যেমন হয়, তেমনই এখানে কি বিষয় ভিত্তিক আলোচনা করা যায় না কিছু কিছু থ্রেডে?
- খুব নির্দিষ্ট কোন ব্যাপারে জানার জন্য আলোচনা হবে।
- একজন বা দুইজন মডারেটর/চেয়ারম্যান থাকবে আলোচনায়, যিনি সবাইকে প্রসঙ্গে রাখতে চেষ্টা করবেন।
- আলোচনা একটা নির্দিষ্ট সময় ব্যাপী চলবে ... ধরুন ৭ দিন বা এক মাস। এর মধ্যে সকলে পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত দেবেন .. বা কাছাকাছি বিষয়ে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন।
- সেই নির্দিষ্ট সময় শেষ হলে টপিকটা বন্ধ করে দেয়া হবে, এবং সেটার চেয়ারম্যান/মডারেটর সকলের আলোচনার থেকে একটা সারমর্ম লিখবেন শেষ পোস্ট হিসেবে।
- এভাবে হয়ত কোন বিষয়ে জনমত গড়ে তোলার মত প্রবন্ধ দাঁড় করাতে পারব সবাই মিলে। আর, সারমর্ম প্রবন্ধটা ভালো হলে সেটাকে সবার নামে অন্য কোনো ভালো জায়গায় পোস্ট করা যাবে। ভালো জায়গা বলতে অনলাইন পত্রিকা/ বা ছাপার পত্রিকা হতে পারে।
তবে, এজন্য সমমনা ফোরামিস্টের আলাদা আলাদা প্যানেল বা কমিউনিটি গড়তে হবে, বাড়াতে হবে সমমনাদের সংখ্যা।
_____________________________________________________________________
যেমন ধরুন এই সময়ে, চায়ের কাপে ঝড় বিভাগে ই-গভর্নেন্স নিয়ে একটা থ্রেড আছে। আমরা যদি ঐ আলোচনাটাকেই কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রেখে সবার মতামত চাই তাহলে কেমন হয় ... নির্দিষ্ট বিষয়গুলি হতে পারে
- ই-গভর্নেন্স কি? সংজ্ঞা ও ব্যাপ্তি।
- পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে এটার প্রভাব পড়ছে।
- উন্নত এবং পশ্চাদপদ দেশগুলোর মধ্যে তুলনামূলক কী কী পার্থক্য আছে।
- সফলতার জন্য কী ধরণের অবকাঠামোগত সুবিধা দরকার?
- এটার জন্য মানব সম্পদ উন্নয়নের দরকার কতটুকু?
- ই-গভর্নেন্সের ফলে কিভাবে অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে আমরা উপকৃত হব?
- বর্তমানে দেশে এই প্রেক্ষিতে অবস্থা কতটুকু অনুকুল? প্রতিকূলতা কাটাতে কোন কোন পদক্ষেপ নেয়া জরুরী?
- আমি আপনি কিভাবে এতে অবদার রাখতে পারি?
- ৫ বছর / ১০ বছর পরে কেমন দেশ দেখতে চাই (ই-গভর্নেন্সের পরিপ্রেক্ষিতে)..
- ইত্যাদি।
সকলের আলোচনা থেকে এই ব্যাপারগুলো বের হয়ে আসবে। এবং শেষে আলোচ্য পয়েন্টগুলো দিয়ে একটা চমৎকার প্রবন্ধ/সারমর্ম দাঁড় করানো যাবে।
_____________________________________________________________________
অন্যান্য:
ইকরাম ভাই চমৎকার একটা জোক দিয়েছিলেন ডেন্টিস্ট নিয়ে। ওটাকে কারো কারো বিবেচনায় ঘাম ছুটানো মনে হওয়াতে সরিয়ে দেয়া হয়েছে মডারেশন বোর্ডে - আমার কাছে ওটাকে এক্স রেটেড মনে হয়নি যদিও। যা হোক, রয়েসয়ে নামক ব্লগস্পটের ব্লগে এরকম অনেক জোক আছে ... যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মনে হয় শালীন। ছোটরা কিছুই বুঝবে না, কমবয়সীরা অযথাই গা গরম করবে, আর বড়রা শুধুই হাসবে। এই ধরণের কনটেন্ট নিয়ে হাসির বাক্সে কোন সাব-ফোরাম করা যায় কি না, এ ব্যাপারে আপনাদের কি মত ---- প্রস্তাবটা ইকরাম ভাইয়ের পক্ষ থেকে আমিই উপস্থাপন করলাম।
অফলাইন
শামীম লিখেছেন:

বাংলাফোরাম.কম এ এধরনের সাব ফোরাম আছে।
প্রস্তাব সমর্থণযোগ্য![]()

অফলাইন
প্রস্তাবটি উত্তম। তবে সমস্যা হচ্ছে, এমনিতেই ফোরামে জনসংখ্যা কম। এত কমসংখ্যক মানুষ নিয়ে এরকম আলোচনা করা অসম্ভব। এদিকে, গঠনমূলক আলোচনা করতে গেলে সাধারণ(!) ফোরামিস্টরা ভ্রু-কুঁচকানো শুরু করেন। আগে ফোরামের সদস্যসংখ্যা বাড়াতে হবে, তারপরই এধরণের আলোচনা সম্ভব হবে।
অফলাইন
সোহরাওয়ার্দী হল দখলড! আবার দেখি শিবির-ছাত্রলীগ কোলাকুলিও করে!
শামীম ভাই, আপনার প্রস্তাবটি অত্যন্ত চমৎকার। তাহলে ফোরামটি আড্ডার পাশাপাশি একটা জ্ঞানেরও মাধ্যম হবে। স্বপ্নচারী ভাই ও আপনিও সদস্যদের বিষয়টি বলছেন। তাই আমার মনে হয়, যদিও এখনই শুরু করতে চান তাহলে, তথ্যপ্রযুক্তির বাইরের কিছু দিয়ে শুরু করুন। কারণ এমনিতেই এ নিয়ে (টেকনিক্যাল আলোচনা) অভিযোগ অনেক।
ধন্যবাদ।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
স্বপ্নচারী লিখেছেন:
প্রস্তাবটি উত্তম। তবে সমস্যা হচ্ছে, এমনিতেই ফোরামে জনসংখ্যা কম। এত কমসংখ্যক মানুষ নিয়ে এরকম আলোচনা করা অসম্ভব। এদিকে, গঠনমূলক আলোচনা করতে গেলে সাধারণ(!) ফোরামিস্টরা ভ্রু-কুঁচকানো শুরু করেন। আগে ফোরামের সদস্যসংখ্যা বাড়াতে হবে, তারপরই এধরণের আলোচনা সম্ভব হবে।
ঠিক বলেছেন - এ্যাত কম সদস্য (নিয়মিত) ... তার উপর বিভিন্ন বিষয়ের উপরে কাজ করেন...। আশা করছি অচিরেই সদস্য সংখ্যা বাড়বে। তখন এটা জমবে। .... একটু আগে থেকেই সম্ভাবনার কথাটা জানিয়ে রাখলাম।
________________________________________________________________________
- এটার নাম দেয়া যেতে পারে: অনলাইন সিম্পোজিয়াম
- অংশগ্রহণের জন্য বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ লোকদের দাওয়াত দেয়া যেতে পারে।
- একটা সাবফোরাম বানিয়ে (অনলাইন সিম্পোজিয়াম) ..... সেখানে সেই সিম্পোজিয়ামে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালনকারীকে মডারেটর বানিয়ে দেয়া হবে, সিম্পোজিয়াম চলাকালীন সময়ের জন্য। পাশাপাশি, ফোরামের মডারেটরগণের একজনকে রাখা হবে ... কারণ অনেক ব্যাপারেই সীমিত মডারেশন ক্ষমতা সহকারে চেয়ারম্যান কাজ করতে পারবেন না... সেটা একজন নিয়মিত মডারেটর করবেন।
- কোন বিষয়ে এরকম সিম্পোজিয়ামের আয়োজনের কথা চিন্তা করলে, এটা এক বা দুই সপ্তাহ/মাস আগেই ঘোষনা করতে হবে। তাহলে আগ্রহী অংশগ্রহনকারীগণ কিছুটা প্রস্তুতি নেয়ার সময় পাবেন। বইপত্র বা নিজেদের আশেপাশের বিভিন্ন রিসোর্স খুঁজে সিম্পোজিয়ামের বিষয়বস্তুসমূহের মধ্যে কোন একটা বিষয়ে হয়ত কিছু বক্তব্য প্রস্তুত করবেন মনে মনে।
- এর পাশাপাশি প্রশ্নমালা নামক একটা থ্রেড করা যেতে পারে। ঐ সিম্পোজিয়ামে সাধারণ দর্শকগণ কোন ধরনের আউটপুট চান বা কোন কোন প্রশ্নের জবাব মনে মনে আশা করেন তা, আগে থেকেই উপস্থাপন করতে পারেন। সিম্পোজিয়ামের চেয়ারম্যান ফাইনাল রিপোর্ট লেখার সময় ঐ প্রশ্নগুলোর স্পেসিফিক জবাব দেয়ার জন্য একটা প্রশ্নোত্তর অনুচ্ছেদ রাখতে পারেন। ওখানে হয় সরাসরি, নতুবা মূল সারমর্মের কোন অনুচ্ছেদে উত্তরটা আছে তা বলে দিবেন।
- সিম্পোজিয়ামের ঘোষনাটা আমরা বিভিন্ন অনলাইন কমুনিটিতে জানাতে পারি।
________________________________________________________________________
শুধু এই ধরনের সিম্পোজিয়ামের জন্যই অনেকে ফোরামের প্রতি আগ্রহী হতে পারেন। আবার, অনেক পেশাজীবিগণ নিজ থেকেই তাঁদের জন্য এরকম সিম্পোজিয়াম আয়েজন করতে পারেন ফোরামে। -- অডিটোরিয়াম ভাড়া লাগবে না
.... ...
অফলাইন
পৃষ্ঠা: ১