আমরা ফোরামের সদস্যরা পূনরায় আবার আমরা দেখা করছি আগামী সোমবার ২৫ জুন, ২০০৭ বিকাল ৫টায়। গতবারের প্রোগ্রামে সবাই উপস্থিত হতে না পারায় সিদ্ধান্ত অনুযায়ী ফোরামের এডমিন হাঙ্গরিকোডার ঢাকা ছেড়ে যাবার আগে একটি প্রোগ্রাম করার আয়োজন করা হয়েছে। ফোরামের সকল সদস্যকে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনুষ্ঠানের স্থান মাঞ্চু বা বিপ্রকে নির্ধারণ করে সবাইকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
গত প্রোগ্রামে মাঞ্চুমাহারা বুয়েটে অনুষ্ঠান করার প্রস্তাব করেছিলেন এবং তারা অনুষ্ঠানের আয়োজন করবেন বলেও জানিয়েছিলেন। বিষয়টি আমি মাঞ্চুকে স্মরণ করিয়ে দিলাম।
গতবারের অনুষ্ঠানে সবার মোবাইল নাম্বার না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই এবার যারা প্রোফাইলে মোবাইল নাম্বার যোগ করেননি তারা মোবাইল নাম্বার যোগ করুন অথবা মোবাইল নাম্বার গোপন বার্তায় যে কোন মডারেটরের নিকট জানিয়ে দিন। যাদের ক্যামেরা আছে তারা ক্যামেরা আনতে ভুলবেন না।
বিঃদ্রঃ অনুষ্ঠানে না আসার জন্য কোন অজুহাত গ্রহণযোগ্য নয়।
সর্বশেষ সম্পাদনা করেছেন সুমন (২৩-০৬-২০০৭ ২২:০১)
অফলাইন
আমি আর মানচু আলাপ করে খুব দ্রুত জানাবো...তবে বুয়েটে করলেই মনে হয় ভালো হয়...সবার যদি আপত্তি না থাকে...
অফলাইন
ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই
!সুমনকে ধন্যবাদ পোস্টের জন্য।
কোনভাবে যেন তারিখ টি না পেছায়। তাহলে আমি বিপদে পড়ে যাব। সোমবার আমার যাওয়ার ইচ্ছা থাকলেও এখন মঙ্গলবার যাওয়া ছাড়া আমার আর কোন গতি নেই।
আশা করি আবার আড্ডাটা জমবে ভাল।
একই সাথে মাঞ্চু ও বিপ্র'র মডারেটর হওয়ার সেলিব্রেশনও হয়ে যাবে
।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
একই সাথে মাঞ্চু ও বিপ্র'র মডারেটর হওয়ার সেলিব্রেশনও হয়ে যাবে
।



অফলাইন
মু হা হাআমি পূনরায় গেট-টুগেটার এ রাজি।যদি কারো আপত্তি না থাকে তো বুয়েটেই হবে আশা করি।আমি বিপ্রর সাথে পারসোনালি কথা বলছি।আজকে রাতে জানিয়ে দেবো বুয়েটের কোথায় আসতে হবে যদি সবাই রাজি থাকে।
অফলাইন
manchumahara লিখেছেন:
আমি পূনরায় গেট-টুগেটার এ রাজি।যদি কারো আপত্তি না থাকে তো বুয়েটেই হবে আশা করি।আমি বিপ্রর সাথে পারসোনালি কথা বলছি।আজকে রাতে জানিয়ে দেবো বুয়েটের কোথায় আসতে হবে যদি সবাই রাজি থাকে।
সহমত... ![]()
অফলাইন
আমি এই মাত্র মানচুর সাথে আলাপ করেছি,কোডার ভাইয়ের সাথেও মোবাইলে আলাপ হয়েছে। সমস্যা হয়েছে সোমবার বিকেলে বুয়েটে একটি অনুষ্ঠান আছে। তাই গেট টুগেদার রোববার বিকেল ৫ টায় বুয়েট ক্যাফেতে করলে আমাদের জন্য একটু ভালো হতো। এ ব্যাপারে কোডার ভাইয়ের কোন আপত্তি নেই(কারন তিনি রাজশাহী যাবার জন্য পাগল হয়ে গেছেন
...নিশ্চয়ই কোন কাহিনী আছে..
)
তবে বাকী সবার মতামতের উপরে নির্ভর করছে সবকিছু...যদি কারো এ ব্যাপারে আপত্তি থাকে তবে সোমবার করা হবে...আমরা যেকোন উপায়ে ম্যানেজ করে নেব।।
তবে স্থান-কাল-পাত্র-পাত্রী একই থাকবে-
স্থানঃ বুয়েট ক্যাফে
সময়ঃ বিকাল ৫ টা
সবার মতামত আশা করছি...
সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (২৩-০৬-২০০৭ ২২:৪৪)
অফলাইন
ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই
!বিপ্রতীপ লিখেছেন:
এ ব্যাপারে কোডার ভাইয়ের কোন আপত্তি নেই(কারন তিনি রাজশাহী যাবার জন্য পাগল হয়ে গেছেন
...নিশ্চয়ই কোন কাহিনী আছে..
)
আমি পাগল হয়ে আছি এবং কাহিনী আছে দুটো ঘটনাই সত্য। কারণ কাজের চাপে ইতিমধ্যে আমি মাথা ন্যাড়া করেছি। অতএব শীঘ্রই না গেলে আমার জামা-কাপড় কেনার টাকাও বেচে যাবে।
আমি কালকে সকালে নারায়নগঞ্জ যাব। যদি কালকেই মিট করার সিন্ধান্ত হয় তাহলে দুপুরের আগে অনুগ্রহ করে কেউ একজন আমাকে জানাবেন যাতে আমি সময়মতো আসতে পারি।
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
বিপ্রতীপ লিখেছেন:
স্থানঃ বুয়েট ক্যাফে
সময়ঃ বিকাল ৫ টা
সবার মতামত আশা করছি...
একমত![]()
তাহলে কাল রোববার বিকাল ৫টায় বুয়েট ক্যাম্পাস। ফাইনাল।
অফলাইন
আমি মনে হয় আসতে পারব। যারা যারা আসতে পারবেন তারা এখানে জানান।
আশাকরি এবার গতবারের চেয়ে লোক বেশি হবে।
বিঃদ্রঃ গতবারে আমাদের বাসাথেকেই ৫ জন গিয়েছিল।
অফলাইন
গেট টুগেদার
রোববার
স্থানঃ বুয়েট ক্যাফে
সময়ঃ বিকাল ৫ টা
যেহেতু এখন পর্যন্ত কেউ কোন আপত্তি জানাননি,তাই এই সময়সূচী চূড়ান্ত বলে ধরে নিচ্ছি... 
অফলাইন

অফলাইন
এর আগের গেট-টুগেদারে যাইনি, নিজেকে ফোরাম থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছিল বলে, অনেকটাই আমার কম্পিউটারের মতো....কখনও হার্ডডিস্ক পায়তো সিডি রোম পায় না
, আবার দুটোই পায়তো ল্যান কার্ড পায় না
....আবার সব পায় তো নেটে Request timed out
।
যা হোক কাল খুবই জরুরী একটা কাজ আছে, জীবন ও জীবিকা সংক্রান্ত। তবে live আড্ডায় উপস্থিত থাকার প্রচন্ড ইচ্ছে রইলো....।
সর্বশেষ সম্পাদনা করেছেন শামসী (২৪-০৬-২০০৭ ০৪:৩৩)
অফলাইন
আমি দেখি আসতে পারবো নাকি, একটু পরেই কনফার্ম করছি
আপডেটঃ আমি ৪.১৫ থেকে ৪.৩০ টার মধ্যে রওয়ানা দিবো
সর্বশেষ সম্পাদনা করেছেন সেভারাস (২৪-০৬-২০০৭ ১৩:৪৫)

অফলাইন
আমি এখনো বাসায় যোতে পারিনি। আমি ৫টার মধ্যে চলে আসার চেষ্টা করবো।
অফলাইন
কেউ টাইম মত আসে নাই.........আমাকে সবচেয়ে আগে চলে যেতে হয়েছে......।।

অফলাইন
সুমন লিখেছেন:
আমরা ফোরামের সদস্যরা পূনরায় আবার আমরা দেখা করছি আগামী সোমবার ২৫জুলাই, ২০০৭ বিকাল ৫টায়।
আমি একটা জিনিস বুঝলাম না, সুমন লিখছেন, গেট-টুগেদারের টাইম জুলাই মাসে। তাহলে আজ কিভাবে আপনারা সবাই একত্রিত হন????????????????








?
সর্বশেষ সম্পাদনা করেছেন তপু (২৪-০৬-২০০৭ ২১:৪৩)
অফলাইন
মু হা হাএতো বড় ভুল সুমন কিভাবে করলো...।ওটা জুন হবে তো।আর আড্ডা আজকে হয়েছে।।জম্পেশ আড্ডা যাকে বলে
অফলাইন
সেভারাস লিখেছেন:
কেউ টাইম মত আসে নাই.........আমাকে সবচেয়ে আগে চলে যেতে হয়েছে......।।
সবার আগে চলে যাবার জন্য তোমাকে একটা নেগেটিভ রেপু দেওয়ার প্রস্তাব আছে। মডুদের দৃষ্টি আকর্ষন করছি।
অফলাইন
তপু ভাই,
ব্যাপার না জুন মাসে আরেকটা হবে
...আজকেরটা ডেমো... 
মানচু,
আসলেই জম্পেস আড্ডা হইছে...অনেকদিন পর এরকম জম্পেশ আড্ডা দিলাম
। তবে শামসী ভাইয়ের কথা ভেবে কষ্ট লাগছে... 
রুমন ভাই,
সহমত...
চলেন সবাই মিলে ওরে একটা করে -রেপু দেই... 


অফলাইন