Forum, Projanmo, projonmo, Bangla Forum, Bangladeshi Forum,Bangladesh,Adda, bangla, community, bulletin board, software, hardware, information technology, mobile, politics, history, culture, friendship, tutorial,get together, university, study, higher study, computer, trouble, troubleshooting, telecome

#১ ১৫-০৬-২০০৭ ০০:২২

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

আমরা কি কিছু করতে পারি?

চট্টগ্রামে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ মানুষকে সাহায্য করতে আমরা ফোরামের পক্ষ থেকে কি কিছু করতে পারি?
আমার মনে হয় শুধু আবেগপ্রবণ কিছু কথাবার্তা বলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। আমাদের এই প্রজন্ম ফোরাম এখন অনেক বড়, প্রায় পাঁচ শতাধিক সদস্য আছেন (সবাই নিয়মিত না হলেও নিয়মিত সদস্য সংখ্যা একেবারে কম না) । সবাই মিলে চেষ্টা করলে হয়তো কিছু একটা করা যাবে...
সবার সুচিন্তিত মতামত কামনা করছি...

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (২৩-০৬-২০০৭ ২২:০৬)

অফলাইন

#২ ১৫-০৬-২০০৭ ০১:৩২

মনি
পাঁড়ফোরামিক
Current Status...সব শেষ!!
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৪৪
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

অবশ্যই বিপ্র... আমিও তোমার সাথে..আছি... এই ব্যপারে এডমিন এবং মডারেটরেরও সাহায্য কামনা করছি...
ধন্যবাদ বিপ্র তোমার এই উদ্দগের জন্য।

-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

#৩ ১৫-০৬-২০০৭ ০১:৩৫

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

মনি,ধন্যবাদ...thumbs_up
এডমিন ও মডারেটরদের মতামত এক্ষেত্রে বেশি জরুরী।

অফলাইন

#৪ ১৫-০৬-২০০৭ ০১:৫২

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

আমার মনে হয় আর্থিক সাহায্য ছাড়া সাহায্যের অন্য কোন পন্থা নেই আমাদের কাছে । তাই কিভাবে আমরা সবাই টাকা তুলে সাহায্য সঠিকভাবে পাঠাতে পারি সে সম্পর্কে সবার মতামত কামনা করছি...

দেশের বাইরে যারা আছেন তারা কিভাবে সাহায্য করবেন সে ব্যাপারেও তাদের মতামত প্রয়োজন ...

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৫-০৬-২০০৭ ০৮:৫৩)

অফলাইন

#৫ ১৫-০৬-২০০৭ ০৩:৩৩

মনি
পাঁড়ফোরামিক
Current Status...সব শেষ!!
থেকে: আমার রুমের জানালার পাশে
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ১২৪৪
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

আমি বলিকি...বিপ্র তুমি একটা ডিসিসশন নাও কিভাবে কি করবে... তারপর আমি তোমার সাথে যোগাযোগ করব... তোমার ফোন নাম্বারটা দিও তো।

-----------------------
নতুন কিছু শিখতে চাই...

----------------------------
তিশার জন্য.. | আজাইরা প্যাচাল

অফলাইন

#৬ ১৫-০৬-২০০৭ ০৮:০১

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

আমার মনে হয় মডারেটর বা এডমিনদের কারো ব্যাংক একাউন্টের মাধ্যমে আমরা টাকাটা তুলতে পারি।টাকা তোলার চেয়ে বেশি কঠিন কাজ হলো,সাহায্য সঠিক স্থানে সুষ্ঠুভাবে পৌছে দেয়া।এক্ষেত্রে আমরা নিজেরাই পৌছে দেব না নাকি অন্য কোন নির্ভরযোগ্য সংস্থার মাধ্যমে পাঠাবো সে ব্যাপারে সিদ্ধান্ত সবাই মিলে নেয়া দরকার...

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৫-০৬-২০০৭ ০৮:৪৮)

অফলাইন

#৭ ১৫-০৬-২০০৭ ০৮:৪৭

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: আমরা কি কিছু করতে পারি?

আমার একটা মত হচ্ছে আমাদের আগে ঠিক করা উচিত মোট টাকার অংকটা কত হবে? উদাহরণস্বরূপ: আমি ঠিক করলাম যে, আমি এক ডলার সাহায্য করবো (এক ডলার = সত্তর টাকা)। বাকিদের ভেতর বিপ্র একশ টাকা কিংবা রুমন দশ টাকা, সুমন দুই হাজার টাকা। এভাবে সবার শেষে টাকার পরিমাণ হলো তিন হাজার নয়শ তিরিশ টাকা। আমি যদি আগে থেকেই জানি, মোট টাকার পরিমাণ তিন হাজার নয়শ তিরিশ টাকা, তাহলে আমি নিশ্চয়ই চেষ্টা করবো এক ডলারের বদলে দুই ডলার পাঠাতে। 

তাছাড়া টাকা পাঠানোর ঠিকানা কী হবে?

আর সাহায্য নিজেরাই যদি পৌছাই তাহলে কার কাছে কিংবা কোথায় পৌছাবো?

-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

#৮ ১৫-০৬-২০০৭ ০৮:৫২

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

ইশতিয়াক ভাই, কিভাবে কি করা যায় সে ব্যাপারে তো সবার মতামত চাইছি...। আপনারা সবাই ভেবে চিন্তে আইডিয়া দিন...শুধু প্রশ্ন করলে তো হবে না...

আজ দেখলাম, স্যামহোয়ারইন-এর ব্লগাররাও এক্ষেত্রে কাজ করছেন। আমরা ইচ্ছে করলে তাদের সাথেও যৌথভাবে কাজ করতে পারি কিংবা তাদের মাধ্যমেও সাহায্য পাঠাতে পারি(যেহেতু আমাদের নিয়মিত সদস্য সংখ্যা এখনো অনেক কম)। নিচের লিঙ্কটি দেখুনঃ
http://www.somewhereinblog.net/blog/janablog/28715835

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৫-০৬-২০০৭ ০৮:৫৪)

অফলাইন

#৯ ১৫-০৬-২০০৭ ০৯:১৮

ইশতিয়াক
প্রজন্মাসক্ত
থেকে: ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
নিবন্ধিত হয়েছেন: ২৭-০১-২০০৭
পোস্ট: ৯৩২

Re: আমরা কি কিছু করতে পারি?

বিপ্রতীপ লিখেছেন:

ইশতিয়াক ভাই, কিভাবে কি করা যায় সে ব্যাপারে তো সবার মতামত চাইছি...। আপনারা সবাই ভেবে চিন্তে আইডিয়া দিন...শুধু প্রশ্ন করলে তো হবে না...

আজ দেখলাম, স্যামহোয়ারইন-এর ব্লগাররাও এক্ষেত্রে কাজ করছেন। আমরা ইচ্ছে করলে তাদের সাথেও যৌথভাবে কাজ করতে পারি কিংবা তাদের মাধ্যমেও সাহায্য পাঠাতে পারি(যেহেতু আমাদের নিয়মিত সদস্য সংখ্যা এখনো অনেক কম)। নিচের লিঙ্কটি দেখুনঃ
http://www.somewhereinblog.net/blog/janablog/28715835

আমার প্রথম আইডিয়া হচ্ছে আগে আমাদের ঠিক করা উচিত মোট টাকার পরিমাণ কী হবে?
আমার দ্বিতীয় আইডিয়া হচ্ছে টুটুল আংকেল এই ফোরামের সবচেয়ে সিনিয়র সদস্য এবং তিনি চট্টগ্রাম থাকেন।

-----------------------
প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

অফলাইন

#১০ ১৫-০৬-২০০৭ ০৯:৩৪

বাবু
প্রজন্মাসক্ত
থেকে: বার্লিন, জার্মানী
নিবন্ধিত হয়েছেন: ৩১-০৩-২০০৭
পোস্ট: ৯৪৪
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

বিপ্র ধন্যবাদ বিষয়টা নিয়ে ভাবার কারনে। আমাদের ফোরামে যারা সদস্য আছে তারা যদি কিছু কিছু সাহায্য করে তাহলে আমার মনে হয় এটা একটা বড় অংক হবে। এক্ষেত্রে বড় জিনিস হচ্ছে সদিচ্ছা। মানবিক দিক থেকে যার যেমন সামর্থ সেই অনুসারে সাহায্য করতে হবে। একটা নির্দিষ্ট অংকের সাহায্য নির্ধারন করে দেয়া যাবে না।
আর এই কাজ টা খুব দ্রুত করতে হবে। তাই এখন থেকেই উদ্দোগী হতে হবে। আমার মনে হয় যারা দেশে আছে তারা আগামী রবিবারের মধ্যে  সাহায্যের টাকা পাঠিয়ে দিক।
এছাড়াও আমাদের চেষ্টা করতে হবে বাইরে থেকে কোন ফান্ড যোগাড় করা যায় কিনা। 
সাহায্য পাঠানোর জন্য আমার ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারেন। এছাড়া আরো ২/৩ জন তাদের ব্যাংক একাউন্ট দিক মানে অন্য ব্যাংকের।
আরা সাহায্য পাঠানোর পরে গোপন বার্তা দিয়ে জানিয়ে দিলেই হবে কে কত টাকা পাঠিয়েছে।
এরপরে সাহায্য কিভাবে পাঠানো যায় এইবিষয়ে আমরা অতিশীঘ্র একটা মিটিং ডাকতে পারি যেহেতু কোডার ঢাকায়। 
এইবিষয়ে নোটিশ বোর্ডে এডমিনের  ঘোষনা চাচ্ছি।

-----------------------
এ.এস.এম.নাজমুল

অফলাইন

#১১ ১৫-০৬-২০০৭ ০৯:৪৯

শামীম
সমন্বয়ক
Current Status...যুদ্ধের কী দরকার!
থেকে: ঢাকা, বাংলাদেশ।
নিবন্ধিত হয়েছেন: ২৪-০১-২০০৭
পোস্ট: ২৯৬১
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

আমার মনে হয়

১. সাহায্য করার প্রস্তাবটা অসম্ভব ভালো একটা প্রস্তাব।

২. এম্বুলেন্স কিনে সেটা চালানোর ফান্ড থাকে না বেশিরভাগ হাসপাতালে.... এই রকম সাহায্য করার পক্ষপাতি নই।

৩. সবাইকে সাহায্য করা সম্ভব নয়। ছোট একটা টার্গেট গ্রুপকে দীর্ঘমেয়াদী সাহায্য করা উচিৎ।

প্রস্তাবনা:
১. সাহায্য দেয়ার জন্য কার্যকর ৪/৫ জনের একটা গ্রুপ ঠিক করা।

২. বাইরে থেকে সাহায্য পাঠানোর ব্যবস্থা (আমারটা আমি দেশে থেকেই দিতে পারব .... বউ ১৭ তারিখে দেশে যাচ্ছে)

৩. বটম-আপ এপ্রোচ। ৫টি পরিবার ঠিক করা হোক যাদেরকে সাহায্য দেবেন। তারপর তাঁদের কাছ থেকে জানুন তাঁদের কি দরকার। তাঁদেরকে জানান আমাদের ক্ষমতার সীমাবদ্ধতা .... তারপর আলোচনা করে ঠিক করুন, জরুরী খাবার/ঔষধ/কাপড়ের বাইরে আর কি কি জিনিসের ব্যবস্থা করা যায়। এমন হতে পারে, তাঁরা ইতিমধ্যে অন্য সূত্র থেকে খাবার/ঔষধ পাচ্ছে.... এটার তেমন দরকার নেই।

৪. দীর্ঘমেয়াদী উপকার করবে এমন ভাবে সাহায্য করা। দরকার হলে সেইজন্য একটি বা দুইটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি সাহায্য। দীর্ঘমেয়াদী বলতে বুঝাচ্ছি, কর্মসংস্থান করতে পারে এমন সাহায্য। আইডিয়া প্রার্থনীয়।

৫. টুটুল ভাই ওখানে আছেন ... উনার সাথে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া ইরতেজা ভাইয়ের পরিবার চট্টগ্রামে। ওনার বাবা একজন সাংবাদিক .... ভালো এবং কার্যকর তথ্যের জন্য ওনার উপর ভরসা করা যায়। আমি ইরতেজাকে এই পোস্টটি দেখার অনুরোধ করে মেসেজ দিচ্ছি এখন।

অফলাইন

#১২ ১৫-০৬-২০০৭ ০৯:৫৫

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

ইশতিয়াক ভাই,
সাহায্যের অংকটি চাপিয়ে না দেয়াই মনে হয় ভালো হবে..। কারন সবারই সীমাবদ্ধতা আছে...আমার নিজেরও...

বাবু ভাই,
আপনার আইডিয়াটি আমার ভালো লেগেছে...
কোডার তো ঢাকায় আছে,এ ব্যাপারে তার মতামত জানা দরকার...

শামীম ভাই,
সুনির্দিষ্ট মতামতের জন্য আপনাকে ধন্যবাদ...
আমাদের সীমাবদ্ধতা আছে। তাই দু'একটি ক্ষতিগ্রস্থ পরিবারকে সাহায্য করার আইডিয়াটি খুব ভালো...
এ ব্যাপারে এডমিন নোটিশের মাধ্যমে সবাইকে আহবান করতে পারেন...একটি নির্দিষ্ট ব্যাংক একাউন্ট বা সরাসরি কোথায় টাকা পাঠানো যায় সেটা এখন ঠিক করা দরকার...

ঢাকায় যারা আছি তারা কোডার-কে নিয়ে একটি মিটিং করতে পারি...।

[আমিও ইরতেজা ভাইকে জানিয়েছি বিষয়টা...]

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৫-০৬-২০০৭ ১০:১০)

অফলাইন

#১৩ ১৫-০৬-২০০৭ ১০:০৮

মানচুমাহারা
পাঁড়ফোরামিক
Current Status...মু হা হা
থেকে: মনের রাজ্যে ভবঘুরে
নিবন্ধিত হয়েছেন: ১১-০২-২০০৭
পোস্ট: ১১৭৪
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

আমি আছি আপনাদের সাথে আমার সাধ্যমত সবটুকু নিয়ে

অফলাইন

#১৪ ১৫-০৬-২০০৭ ১০:২৫

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

আউল ভাই ছাড়া ফোরামে চট্টগ্রামের কি অন্য কোন সদস্য আছেন?
আমরা ঢাকা এবং অন্যান্য স্থান থেকে টাকা তুলে সেটা উনাদের মাধ্যমে পৌছে দিতে পারি ক্ষতিগ্রস্থ মানুষের কাছে...

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৫-০৬-২০০৭ ১০:২৭)

অফলাইন

#১৫ ১৫-০৬-২০০৭ ১০:৪৮

রুমন
প্রজন্ম গুরু
Current Status...মুচকি হাসে শহরতলী..
থেকে: সেগুনবাগিচা
নিবন্ধিত হয়েছেন: ২৮-০১-২০০৭
পোস্ট: ১৬৭২
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

শামীম লিখেছেন:

ছোট একটা টার্গেট গ্রুপকে দীর্ঘমেয়াদী সাহায্য করা উচিৎ।
৫টি পরিবার ঠিক করা হোক যাদেরকে সাহায্য দেবেন। তারপর তাঁদের কাছ থেকে জানুন তাঁদের কি দরকার। তাঁদেরকে জানান আমারদের ক্ষমতার সীমাবদ্ধতা .... তারপর আলোচনা করে ঠিক করুন, জরুরী খাবার/ঔষধ/কাপড়ের বাইরে আর কি কি জিনিসের ব্যবস্থা করা যায়। এমন হতে পারে, তাঁরা ইতিমধ্যে অন্য সূত্র থেকে খাবার/ঔষধ পাচ্ছে.... এটার তেমন দরকার নেই।
দীর্ঘমেয়াদী উপকার করবে এমন ভাবে সাহায্য করা। দরকার হলে সেইজন্য একটি বা দুইটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি সাহায্য। দীর্ঘমেয়াদী বলতে বুঝাচ্ছি, কর্মসংস্থান করতে পারে এমন সাহায্য। আইডিয়া প্রার্থনীয়।

অত্যন্ত চমৎকার প্রস্তাব। শামীম ভাইয়ের সাথে পুরোপুরি একমত। thumbs_up
ভূমিধসে যারা আক্রান্ত হয়েছে, তাদের সবচেয়ে বড় প্রতিকূলতা ১) আশ্রয়, ২) বিশুদ্ধ পানি ও খাবার। ৩) ঔষধ।
আমার সুনির্দিষ্ট প্রস্তাব হলঃ যেসব পরিবার মাথা গোঁজার আশ্রয় হারিয়েছেন তাদের মধ্যে অন্ততঃ ১/২টি পরিবারকে আশ্রয় তুলে দিতে সাহায্য করা। এটি তাদের জন্যে সবচেয়ে বড় উপকার হবে। তাদের প্রয়োজন পূরণের জন্য যা যা প্রয়োজন সম্ভবতঃ টিনের চাল, বাঁশ, বেড়া ইত্যাদি। আমার মনে হয় সবাই যদি নিজের সাধ্যের মধ্যে থেকেই কন্ট্রিবিঊট করেন, তাহলে সহজেই আমরা এই কাজের জন্যে প্রয়োজনীয় অর্থটুকুর জোগান পাবো। সংগৃহীত অর্থের কিছু অংশ দিয়ে স্যালাইন, খাবার, ওষুধও কেনা যাবে।

সাহায্যের 'মাধ্যম' নিয়ে একটু চিন্তা করতে হবে। "প্রথম আলো" ও "বন্ধু সভার" সদস্যদের সাহায্য নেওয়া যেতে পারে। আশা করি সাহায্যের মাধ্যম এই ভালো কাজের জন্য কোন বাধাই হবে না।

বিপ্রকে অসংখ্য ধন্যবাদ।

-----------------------
ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদ জীবনের দার্শনিক ভিত্তি হিসেবে গ্রহণ করুন।

অফলাইন

#১৬ ১৫-০৬-২০০৭ ১০:৫০

হাঙ্গরিকোডার
সমন্বয়ক (মডারেটর)
Current Status...ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই sad!
থেকে: $dream = 0
নিবন্ধিত হয়েছেন: ১৯-০১-২০০৭
পোস্ট: ৪০১৩
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

বিপ্রকে প্রথমেই ধন্যবাদ বিষয়টি তোলার জন্য।

আমার বক্তব্য:
১. মিটিং করা যেতে পারে। তবে ফোরামে মূল সিন্ধান্ত হতে হবে। কারণ মিটিং এ মাত্র কয়েকজন সদস্য থাকবে।
২. আমি মনে করি সাহায্য সরাসরি আমাদের মাধ্যমে যাওয়া ঠিক হবে না। বেশিরভাগ সংগঠন এটা করে নামের জন্য। আমরা করছি মানুষের জন্য। আমাদের মাধ্যমে গেলে মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। অথ্যাৎ একই পরিবার হয়তো একাধিকবার অন্যকেউ একবারও পায়নি।  তাই আমি মনে করি, কোন সাহায্য সংস্থাকে আমরা টাকাটা তুলে দিতে পারি। অথবা উপদেষ্টার ত্রান তহবিলেও দিতে পারি যদি সুযোগ থাকে। সবচেয়ে ভাল হয় চট্টগ্রামে এই মূহূর্তে কাজ করছে এমন কোন সেবা সংগঠনের হাতে দিতে পারলে। ইরতেজা/আউল ভাইয়ের কাছ থেকে হয়তো জানা যাবে বিষয়টি। অথবা প্রথম আলো অফিসে ফোন করেও বিষয়টি জেনে নিতে পারি। কারণ তারা হয়তো আমাদের সম্পর্কে কিছুটা জানে।
৩. টাকার অংক প্রকাশের কোন প্রয়োজন নেই। যাকে দ্বায়িত্ব দেয়া হবে তাকে গোপন বার্তার মাধ্যমে জানালেই হবে। আমার হয়তো ১০ টাকা দেয়ার ক্ষমতা আছে। সেক্ষেত্রে অন্য কেউ ১০০০ টাকা দিলে নিজের কাছে লজ্জা লাগতেও পারে। আমরা সাহায্য করছি মানবিক কারণে। সেক্ষেত্রে যা পারি তাই করব। সেক্ষেত্রে কত টাকা এটা তেমন মূখ্য নয়। তবে যত বেশি পারা যায় ততই ভাল। আমরা সে চেষ্টাই করব।
৪. ফোরামের বাইরে আমাদের আত্মীয় স্বজন থেকেও আমরা চাইতে পারি। একটা বিষয়, কাউকে বিব্রত করবেন না।
৫. সবার আগে সিন্ধান্ত নিতে হবে কিভাবে সাহায্যটা পৌছে দেয়া যায়। তারপর কিভাবে সাহায্যটা সংগ্রহ করা যায়।

সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (১৫-০৬-২০০৭ ১০:৫৪)

-----------------------
আমি স্বাক্ষর দিব কিনা ভাবছিthinking; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায় big_smile!
ইউটিউব ডাউনলোড ও টরেন্ট সার্চ  ::  টাইম পাস...

অফলাইন

#১৭ ১৫-০৬-২০০৭ ১০:৫২

প্রকৃতিপ্রেমিক
প্রজন্মাসক্ত
থেকে: কানাডা
নিবন্ধিত হয়েছেন: ০৬-০২-২০০৭
পোস্ট: ৮২৬

Re: আমরা কি কিছু করতে পারি?

প্রবাসী হিসেবে আমি মনে করি ফান্ড একস্থানে জমা হলে খারাপ নয়। আমি ইতোমধ্যেই সামহয়্যারইনের সাদিক সাহেবের ব্লগের মাধ্যমে (ভায়া পে-পাল) কিছু প্রদান করেছি। অন্যেরা এটা ভাবতে পারেন। যেহেতু একটি উদ্যোগ চলমান, তাই সেখানেই যোগ দিয়েছি। তবে প্রজন্ম ফোরামের দেশী সদস্য সংখ্যা বেশী বলে দেশ-ভিত্তিক একটি অর্থসংগ্রহ চলতে পারে। সেটা মডারেটর বা অন্য যে কেই উদ্যোগী হলে সম্ভব।

সাদিকের ব্লগ http://www.somewhereinblog.net/blog/mys … t/28715795

-----------------------
http://www.nishorga.com/templates/ja_teline/images/logo.png

অফলাইন

#১৮ ১৫-০৬-২০০৭ ১০:৫৮

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

রুমন লিখেছেন:

সাহায্যের 'মাধ্যম' নিয়ে একটু চিন্তা করতে হবে। "প্রথম আলো" ও "বন্ধু সভার" সদস্যদের সাহায্য নেওয়া যেতে পারে। আশা করি সাহায্যের মাধ্যম এই ভালো কাজের জন্য কোন বাধাই হবে না।

রুমন ভাই বিষয়টি নিয়ে আমিও চিন্তা করছি। আমাদের চট্টগ্রামের সদস্য সংখ্যা খুব কম। সে ক্ষেত্রে মাধ্যমটি নিয়ে চিন্তা করা প্রয়োজণ।

অফলাইন

#১৯ ১৫-০৬-২০০৭ ১১:০২

বিপ্রতীপ
পাঁড়ফোরামিক
থেকে: গণকযন্ত্রের সামনে...
নিবন্ধিত হয়েছেন: ২৫-০৩-২০০৭
পোস্ট: ১৩২৭
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

হাঙ্গরিকোডার লিখেছেন:

বিপ্রকে প্রথমেই ধন্যবাদ বিষয়টি তোলার জন্য।

আমার বক্তব্য:
১. মিটিং করা যেতে পারে। তবে ফোরামে মূল সিন্ধান্ত হতে হবে। কারণ মিটিং এ মাত্র কয়েকজন সদস্য থাকবে।
২. আমি মনে করি সাহায্য সরাসরি আমাদের মাধ্যমে যাওয়া ঠিক হবে না। বেশিরভাগ সংগঠন এটা করে নামের জন্য। আমরা করছি মানুষের জন্য। আমাদের মাধ্যমে গেলে মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। অথ্যাৎ একই পরিবার হয়তো একাধিকবার অন্যকেউ একবারও পায়নি।  তাই আমি মনে করি, কোন সাহায্য সংস্থাকে আমরা টাকাটা তুলে দিতে পারি। অথবা উপদেষ্টার ত্রান তহবিলেও দিতে পারি যদি সুযোগ থাকে। সবচেয়ে ভাল হয় চট্টগ্রামে এই মূহূর্তে কাজ করছে এমন কোন সেবা সংগঠনের হাতে দিতে পারলে। ইরতেজা/আউল ভাইয়ের কাছ থেকে হয়তো জানা যাবে বিষয়টি। অথবা প্রথম আলো অফিসে ফোন করেও বিষয়টি জেনে নিতে পারি। কারণ তারা হয়তো আমাদের সম্পর্কে কিছুটা জানে।
৩. টাকার অংক প্রকাশের কোন প্রয়োজন নেই। যাকে দ্বায়িত্ব দেয়া হবে তাকে গোপন বার্তার মাধ্যমে জানালেই হবে। আমার হয়তো ১০ টাকা দেয়ার ক্ষমতা আছে। সেক্ষেত্রে অন্য কেউ ১০০০ টাকা দিলে নিজের কাছে লজ্জা লাগতেও পারে। আমরা সাহায্য করছি মানবিক কারণে। সেক্ষেত্রে যা পারি তাই করব। সেক্ষেত্রে কত টাকা এটা তেমন মূখ্য নয়। তবে যত বেশি পারা যায় ততই ভাল। আমরা সে চেষ্টাই করব।
৪. ফোরামের বাইরে আমাদের আত্মীয় স্বজন থেকেও আমরা চাইতে পারি। একটা বিষয়, কাউকে বিব্রত করবেন না।
৫. সবার আগে সিন্ধান্ত নিতে হবে কিভাবে সাহায্যটা পৌছে দেয়া যায়। তারপর কিভাবে সাহায্যটা সংগ্রহ করা যায়।

আমি কোডারের সাথে পুরোপুরি একমত...আমাদের প্রধান কাজ সাহায্য পৌছে দেয়া।তা যেকোন নির্ভরযোগ্য মাধ্যমেই হতে পারে...।

কোডার আমরা ঢাকায় যারা আছি তারা আজ বিকালেও মিটিং-এ বসতে পারি...তারপর রাতে ফোমারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যাবে...
আমি , ইরতেজা ভাই,শামীম ভাই,মানচুমাহারা মিলে ইয়াহু -৩৬০ তেও আহবান জানাতে পারি...।

সর্বশেষ সম্পাদনা করেছেন বিপ্রতীপ (১৫-০৬-২০০৭ ১১:০৫)

অফলাইন

#২০ ১৫-০৬-২০০৭ ১১:২১

banglanews
নবাগত
থেকে: Dhaka
নিবন্ধিত হয়েছেন: ১৬-০৫-২০০৭
পোস্ট: ৬
ওয়েবসাইট

Re: আমরা কি কিছু করতে পারি?

aami একমত

=হাঙ্গরিকোডার]বিপ্রকে প্রথমেই ধন্যবাদ বিষয়টি তোলার জন্য।

আমার বক্তব্য:
১. মিটিং করা যেতে পারে। তবে ফোরামে মূল সিন্ধান্ত হতে হবে। কারণ মিটিং এ মাত্র কয়েকজন সদস্য থাকবে।
২. আমি মনে করি সাহায্য সরাসরি আমাদের মাধ্যমে যাওয়া ঠিক হবে না। বেশিরভাগ সংগঠন এটা করে নামের জন্য। আমরা করছি মানুষের জন্য। আমাদের মাধ্যমে গেলে মিসম্যানেজমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। অথ্যাৎ একই পরিবার হয়তো একাধিকবার অন্যকেউ একবারও পায়নি।  তাই আমি মনে করি, কোন সাহায্য সংস্থাকে আমরা টাকাটা তুলে দিতে পারি। অথবা উপদেষ্টার ত্রান তহবিলেও দিতে পারি যদি সুযোগ থাকে। সবচেয়ে ভাল হয় চট্টগ্রামে এই মূহূর্তে কাজ করছে এমন কোন সেবা সংগঠনের হাতে দিতে পারলে। ইরতেজা/আউল ভাইয়ের কাছ থেকে হয়তো জানা যাবে বিষয়টি। অথবা প্রথম আলো অফিসে ফোন করেও বিষয়টি জেনে নিতে পারি। কারণ তারা হয়তো আমাদের সম্পর্কে কিছুটা জানে।
৩. টাকার অংক প্রকাশের কোন প্রয়োজন নেই। যাকে দ্বায়িত্ব দেয়া হবে তাকে গোপন বার্তার মাধ্যমে জানালেই হবে। আমার হয়তো ১০ টাকা দেয়ার ক্ষমতা আছে। সেক্ষেত্রে অন্য কেউ ১০০০ টাকা দিলে নিজের কাছে লজ্জা লাগতেও পারে। আমরা সাহায্য করছি মানবিক কারণে। সেক্ষেত্রে যা পারি তাই করব। সেক্ষেত্রে কত টাকা এটা তেমন মূখ্য নয়। তবে যত বেশি পারা যায় ততই ভাল। আমরা সে চেষ্টাই করব।
৪. ফোরামের বাইরে আমাদের আত্মীয় স্বজন থেকেও আমরা চাইতে পারি। একটা বিষয়, কাউকে বিব্রত করবেন না।
৫. সবার আগে সিন্ধান্ত নিতে হবে কিভাবে সাহায্যটা পৌছে দেয়া যায়। তারপর কিভাবে সাহায্যটা সংগ্রহ করা যায়।

-----------------------
ব্যাতিক্রম কিছু করতে চাই (ভালো কিছু)

অফলাইন

Board footer

এটি তৈরি করা হয়েছে পানবিবি ইঞ্জিনের উপর
অনুবাদ ও পরিচালনা: দ্যা হাঙ্গরিকোডার
পানবিবি'র স্বত্ব:  পানবিবি
তথ্য বিনিময় (সিন্ডিকেশন)

[ Generated in 1.449 seconds, 11 queries executed ]