ফোরামের মাইগ্রেশন করছি, সাথে খালি ভুল! আমারে মাফ করো সবাই
!আজকে থেকে প্রজন্ম ফোরামে মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোরামের অন্যতম নিয়মিত সদস্য সুমন। স্বেচ্ছায় এ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করায় প্রজন্ম ফোরামের এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সুমনকে আন্তরিক ধন্যবাদ। আজকে বিকালে আয়োজিত গেট-টুগেদারে সবার ইচ্ছায় সুমনকে এ দায়িত্ব দেয়া হয়।
আশা করি এর ফলে ফোরামের আরও উন্নতি সাধিত হবে এবং বর্তমান মডারেটরদের কাজের ভার কিছুটা লাঘব হবে। আশা করি আমরা সবাই সুমনকে তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা করবো এবং উৎসাহ দেব।
ধন্যবাদ
অফটপিক:
http://forum.projanmo.com/t1420.html
সর্বশেষ সম্পাদনা করেছেন হাঙ্গরিকোডার (২৬-০৫-২০০৭ ০৮:৫১)
; যদি ব্যাংক একাউন্ট লোপাট হয়ে যায়
!অফলাইন
মু হা হাঅভিনন্দন সুমন ভাই
আশা করি সব কিছু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন সব সময় আর আমাদের যে কোন সমস্যায় সাথে থাকবেন।
মাঝে মাঝে সবাইকে ডেকে ডুকে খাওয়ালে আরো ভালো হয় ;p
সর্বশেষ সম্পাদনা করেছেন manchumahara (২৫-০৫-২০০৭ ২৩:১৫)
অফলাইন
যুদ্ধের কী দরকার!অভিনন্দন সুমন ভাইকে। ওনার পরিচিতিমূলক পোস্টটা জানি কৈ?
অফলাইন
ধন্যবাদ হাঙ্গরিকোডার আমাকে মডারেটরের দ্বায়িত্ব দেবার জন্য।
হাঙ্গরিকোডার যে উদ্দেশ্যে আমাকে মডারেটরের দ্বায়িত্ব দিয়েছেন আশা করি আমি তা সফল ভাবে করতে পারবো। এজন্য আপনাদের সকলের কাছে আমার সাহায্য ও সহযোগিতা কাম্য।
আমার পরিচিতি মূলক পোস্ট আমি নিজেই খুজে পেলাম না। হয়তো দেয়াই হয়নি। আপনাদের জ্ঞাতার্থে দিলাম-
আমি জোবায়ের আহমেদ সুমন। সি.এস.ই তে তৃতীয় বর্ষে পড়ছি। পড়ালেখার পাশাপাশি আমাদের ভার্সিটিতেই ল্যাবএসিসট্যান্ট হিসেবে চাকুরী করি। থাকি ধানমন্ডিতে। দেশের বাড়ি রাজবাড়িতে। আর কিছু?
অফলাইন
অভিনন্দন, সুমন। খুব মজা করলেন বুঝি অাজ সবাই মিলে। অামিও ছিলাম সাথে, তবে এই ফোরামের পাতায়। বাবুর মোবাইল থেকে পোস্ট দেখলাম, মনে হলো উড়ে চলে যাই। 
অফলাইন
হারিয়ে গিয়েছি এই তো জরুরী খবর...সুমন লিখেছেন:

"শেষ হইয়াও হইবে কি শেষ"। "আর কিছু?" মানে? এতো সহজে কই যান
? আগে আপনার পুরা জীবন-বৃত্তান্ত ছবিসহ(পোষ্টার সাইজ হলে ভাল হয়) পোষ্ট মারেন!
অফলাইন
হাঙ্গরিকোডার লিখেছেন:
আজকে থেকে প্রজন্ম ফোরামে মডারেটর হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ফোরামের অন্যতম নিয়মিত সদস্য সুমন। সেচ্ছায় এ দ্বায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করায় প্রজন্ম ফোরামের এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সুমনকে আন্দরিক ধন্যবাদ। আজকে বিকালে আয়োজিত গেট-টুগেদারে সবার ইচ্ছায় সুমনকে এ দ্বায়িত্ব দেয়া হয়।
আশা করি এর ফলে ফোরামের আরও উন্নতি সাধিত হবে এবং বর্তমান মডারেটরদের কাজের ভার কিছুটা লাঘব হবে। আশা করি আমরা সবাই সুমনকে তাঁর দ্বায়িত্ব পালনে সহযোগিতা করবো এবং উৎসাহ দেব।
ধন্যবাদ
আজকে থেকে প্রজন্ম ফোরামে মডারেটর হিসেবে দায়িত্ব পেয়েছেন ফোরামের অন্যতম নিয়মিত সদস্য সুমন। স্বেচ্ছায় এ দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করায় প্রজন্ম ফোরামের এডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সুমনকে আন্তরিক ধন্যবাদ। আজকে বিকালে আয়োজিত গেট-টুগেদারে সবার ইচ্ছায় সুমনকে এ দায়িত্ব দেয়া হয়।
আশা করি, এর ফলে ফোরামের আরও উন্নতি সাধিত হবে এবং বর্তমান মডারেটরদের কাজের ভার কিছুটা লাঘব হবে। আশা করি আমরা সবাই সুমনকে তাঁর দায়িত্ব পালনে সহযোগিতা করবো এবং উত্সাহ দেব।
ধন্যবাদ
অফলাইন
স্বপ্নচারী লিখেছেন:
অভিনন্দন, সুমন। খুব মজা করলেন বুঝি অাজ সবাই মিলে। অামিও ছিলাম সাথে, তবে এই ফোরামের পাতায়। বাবুর মোবাইল থেকে পোস্ট দেখলাম, মনে হলো উড়ে চলে যাই।
আপনি তো স্বপ্নচারী, স্বপ্নে ভর করে চলে আসতেন। 
অফলাইন