একবার ভারতীয় রাইটার এর লেখা একটা সায়েন্স ফিকশান সমগ্র পড়েছিলাম, পড়ে যা বুঝলাম তা হল..... আমাদের মুহম্মদ জাফর ইকবাল অনেক উচু দর এর লেখক।
মু: জাফর ইকবাল এর সবগুলো সায়েন্স ফিকশান বই আমি পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ ।
তারমধ্যেও সবচাইতে বেশীজোস যেইটা লেগেছে তা হল...
"টাইট্রন একটি গ্রহের নাম"
মতামত এর অপেক্ষায় ........
অফলাইন
ট্রাইটন নি:সন্দেহে অসাধারণ, তবে এটি প্রথম যখন পড়ি তখন ততটা টানেনি। বরং ক্রুগো পড়তে পড়তে আমি যেন সেই রুকুন গ্রহপুঞ্জেই চলে গিয়েছিলাম। সত্যিই অসাধারণ লেগেছিল যখন প্রথম ক্রুগো পড়ি।
অনেকদিন পড় ক্রুগো আবার পড়ে তেমন ভাল লাগেনি তবে ট্রাইটন পড়ে অসম্ভব ভাল লেগেছিল।
আমার মত এমনটি হয়েছিল আর কারো?
অফলাইন
যুদ্ধের কী দরকার!ট্রাইটন একটি গ্রহের নাম -- আমারও খুব ভাল লেগেছিল। কনসেপ্টটা এর আগে কোথাও পড়িনি বলেই হয়তো!
অফলাইন
ওরে মাটি হব মাটি.....''ট্রাইটন....'' সত্যি ই অসাধারণ একটি সৃষ্টি..
অফলাইন
মাথা ধরে যাচ্ছে। এতো চাপ নিয়ে মানুষ বাঁচতে পারে না। (সুতরাং প্রমাণিত হচ্ছে আমি আসলে মানুষ না
)কপোট্রনিক সুখ দুঃখ, মহাকাশে মহাত্রাস, ট্রাইটন একটি গ্রহের নাম, ক্রুগো, বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিষ্কার, যারা বায়োবট.....বলা যায় মু.জা.ই.-র প্রথম সায়েন্স ফিকশান সমগ্রের সবগুলো গল্পই খুব ভালো লেগেছিল।
এখনও সময় পেলে সেগুলো পড়ি। বিশেষ করে "ক্রুগো" আর "ট্রাইটন একটি গ্রহের নাম" দুটোরই কনসেপ্ট ছিল অসাধারণ। "নয় নয় শূণ্য তিন" বইটাও আমার খুব প্রিয়। ওগুলো পড়ার সময় একধরণের ঘোর কাজ করত। নিঃসন্দেহে বাংলা সায়েন্স ফিকশন লেখকদের মধ্যে মু.জা.ই. অনেক উঁচু দরের লেখক।
অনলাইন
অ্যালবাট্রস লিখেছেন:
একবার ভারতীয় রাইটার এর লেখা একটা সায়েন্স ফিকশান সমগ্র পড়েছিলাম, পড়ে যা বুঝলাম তা হল..... আমাদের মুহম্মদ জাফর ইকবাল অনেক উচু দর এর লেখক।
মু: জাফর ইকবাল এর সবগুলো সায়েন্স ফিকশান বই আমি পড়েছি, প্রত্যেকটাই অসাধারণ ।
তারমধ্যেও সবচাইতে বেশীজোস যেইটা লেগেছে তা হল...
"টাইট্রন একটি গ্রহের নাম"
মতামত এর অপেক্ষায় ........
বইটি আমিও পড়েছি। ভালো লেগেছে।
অফলাইন
ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।
অফলাইন
ishtiaque লিখেছেন:
ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।
আমি এখন পড়লে ভালো তো লাগবেই না কারণ আগেরটি মাথার মধ্যে এমন ভাবে রয়ে গেছে যে কী ঘটবে তা জানাই আছে।
অফলাইন
"ট্রাইটন একটি গ্রহের নাম" কৈশরে পড়েছি। ভালো ছিল।
অফলাইন
যুদ্ধের কী দরকার!ishtiaque লিখেছেন:
ট্রাইটন একটি গ্রহের নাম বইটি এখন পড়ে দেখুন। বেশি ভাল না লাগার সম্ভাবনা বেশী। বইটি প্রথমে পড়ার পর আমারও দারুন লেগেছিল। কিন্তু কয়েকদিন আগে পড়ার পর কেন জানি এত বেশি ভালো লাগল না।
পাঠকের মৃত্যূ গল্পটার কথা মনে পড়ে গেল .....
অফলাইন
ফোবিয়ানের যাত্রী পড়ে আমার চোখে পানি এসে গিয়েছিল...একটা সায়েন্স ফিকশন এতোটা আবেগে ভাসাতে পারে তা এই বই না পড়লে বোঝা যায় না।
অফলাইন
গতমাসে মার্কশীট তুলতে শেষবার যখন ডিপার্টমেন্টে গেলাম স্যারের সাথে অনেক কথা হল। স্যারকে বলেছিলাম মর্ডান ফিজিক্স এর উপরে বাংলায় বই লেখা শুরু করতে। কারন, "এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমার খুব একটা বোধগম্য হয় না। জাফর স্যার লিখলে এখনকার স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অনেক উপকৃত হবে। স্যার বললেন, এইবার বইমেলায় "অল্প-সল্প বিজ্ঞান" নামে একটা বই লিখেছেন। আমি অবশ্য বইটা পড়ে দেখি নাই এখনো।
'ট্রাইটন' আমারও খুবই ভালো লেগেছিল। ...
অফলাইন
rumon লিখেছেন:

রুমন ভাই বইটার নাম 'একটু খানি বিজ্ঞান '..."এ ব্রিফ হিস্টট্রি অফ টাইম" এর বাংলা অনুবাদ আমিও বুঝতে পারিনি... 
অফলাইন
সায়েন্স ফিকশান সম্পকিত মুঃ জাফর ইকবাল এর অনেক বই পড়েছি,
হাই থটের লেখা ,তাই বুঝতে সামান্য কষ্ট হয়।
অফলাইন
জাফর ইকবালের সায়েন্স ফিকশন তো বটেই তার আরও অনেক বই ই ভালো লাগত, যেমন দুষ্টু ছেলের দল, হাত কাটা রবিন, টি-রেক্সের সন্ধানে। আর অসম্ভব প্রিয় দুইটা বই হল ছেলেমানুষক আকাশ বাড়িয়ে দাও এবং অন্ধকারের দ্বীতিয় প্রহর। আর একটা বইয়ের নাম মনে পড়ছে না, ঘটনাটা এমেরিকায়, এক কাপল, একজনের এইডস হয়... ভুলে গেছি
কেউ কি নামটা বলতে পারেন ? ধূসর .... বা এরকম কিছু

সর্বশেষ সম্পাদনা করেছেন আমান (০৭-০৪-২০০৭ ১৬:২৮)
অফলাইন
তার একটা বইয়ে পড়েছিলাম, রবোটদের অনুভুতি /প্রেম ভালোবাসা সংক্রান্ত, খুবই দুরভেদ্য।পড়তে যদিও ভালো লাগে।
অফলাইন