শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই (পাতা ৩) - দৈনন্দিন - প্রজন্ম ফোরাম
আজ ৩ চৈত্র ১৪১৬ বাংলা

আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন


3 পাতা থেকে পাতা 3

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

আরএসএস

পোস্টঃ [ ৪১ থেকে ৫০ মোট ৫০ ]

৪১

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

শুভ জন্মদিন কাতার ভাই (একটু বেশিই দেরি করে ফেললাম মনে হয়~X( )।

কাতার ভাই দেশে আসলেন কবে? কাতার ভাইয়ের এবার একটা পার্টির আয়োজন করা উচিত। hehe

জোবায়ের সুমন
রক্তের গ্রুপ: B(-)

৪২

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

"শুভ জন্মদিন মাইক্রোকাতার ভাই"

clapclap:clap::clap:)+D)+D

৪৩

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

মুন লিখেছেন:

কি হয়েছে কোডার ভাইয়া,
জিভ দেখি ত, 'আ' করো! tongue
খাইছিলা কি বলো দেখি?
ভয় পাবে ত ডাক্তারো। ghusi

চক্ষু দুটা বড় করে
তাকাও দেখি এদিকে- roll
চিমটি দিলে পাও কি ব্যথা?
হ্যাক করেছে কে নিকে? thinking

জ্বর-টর কি এসেই গেল-
ভাইরাসে কি করল শেষ? surprised
হাত দিয়ে কি তালি বাজে? clap
মাথায় কি সব আছে কেশ? hairpull

সোনা ভাইয়া, যাদু ভাইয়া-
সুস্থ হয়ে যাও নারে- worried
তোমার যদি অসুখ করে
ফোরামটাকে দেখবে কে? nailbiting

ছড়িয়াল.প্রফো.ভি১
নাকি ভি২ ভাইরাসে-
ধরল শেষে কোডাররে কে? confused
ছাড়বে নাকি মাইনাসে? hehe

হেইরে মুন, খুব নিচ্ছ নেড়ে,
পারলে দাঁড়াও, আসছি আমি তেড়ে!
বহুত কষ্টে লিখলাম ছড়া; করছ তুমি রঙ্গ,
একবার পেয়ে নেই, করবই এসব সাঙ্গ!

ভাল হয়েছে, না খারাপ হয়েছে?
সেসব বলছ না!
খালি খালি ভাইরাসের কথা বলছ,
এ এক আজিব যন্ত্রণা!

ভাইরাস তো নয়, পরীক্ষা পরশুদিন।
পড়ছি নাকি কিছুই, আছে মাঝে মাত্র একদিন!
সেই চিপায় পড়ে ছিঁড়ছি নিজের মাথার চুল!
তাইতো সবচেয়ে শক্ত চুল বলে শিপলু ভাইও করে ভুল।

শোন মুন, ছাড় তোমার ধুন ফুন
তৈরি হও, চাঁটগায়ে যেতে হবে ক্ষণ!
পার্টি হবে, খাওয়া হবে, মরবে কাতাল ভাই;
সেই খুশিতে চল সবাই সারিন্দা বাজাই!
.........
.........
অন্য কাম আছে!b-(

http://twitstamp.com/thehungrycoder/standard.png
what to do?

৪৪

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

সে কি কথা,
দেখো আমি নিতান্ত নিরীহ http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/geek.gif
ধাপে ধাপে টপকাই
প্রতিটি সিড়িও। http://www.helpbytes.co.uk/images/smileys/109.gif

আমি খুবই সোজা মেয়ে
মাছ বেঁছে খাই-
কাঁটাগুলো চিবাইও না,
সোজা এতটাই। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/unsure.gif

কারো আগে পিছে নেই,
কারো সাতে পাঁচে। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/damn.gif
অংকতে উৎরাই
টেনেটুনে পাশে। http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/hot.gif

কেন এই গোবেচারা,
নিরীহ, বোকাকে-
দৌড়ানি দিবা বল? http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/aaaa.gif
কি করেছি কাকে? http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/nerd2.gif

সেঁধে এসে চাইলাম
সাহায্য করিতে- http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/geek.gif
এইবার হয় নাকি
অকালে মরিতে! http://i180.photobucket.com/albums/x294/public_account_of_lin/emoticonz/sb/hang.gif

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

৪৫

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

জন্মদিনের শুভেচ্ছার নিরীহ এক পোস্ট,
তাতেই কিনা হামলে পড়ে ভাইরাসেরই ghost! hairpull

এ্যাকশন নেন ও ভাই মাইক্রোকাতার, notlistening
সময় নয় এ মুখ ভার করে থাকার;

দেশে এলেই পার্টি দিন ঝটপট, dancing
ক্যামেরায় নেন সুন্দর সব shot। clap

৪৬

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

তাইতো, এমন একটা দিনে কিনা ভাইরাস যদি ধরে:-O
চলে আসুন খেজুর তলায়,  সব যাবে যে মরে)+D
খেজুর কাটার পাশে যখন দিবনে একটু হেলান:P
ভাইরাস সব মরে যাবে , এটাই আমার এলান)+D
একজনের থেকে এখন হলো ছড়াছড়ি
যায় না রুখা তারে আমি যতই বাধি দড়ি
হঠাৎ করে পড়ল ধরা কোডার মিয়ার ধুন
তার সাথে আক্রান্ত এখন আমাদেরই মুন
একটু করে যুক্ত হলো আমাদেরই শামীম
ভাইরাস থেকে মুক্ত করো খোদা, বল সবাই আমিন
জন্মদিনে কেক না পেয়ে ধরল ভাইরাস একি
অপেক্ষাতে থাকুন সবাই, চার পাচটা দিন বাকি
কাতার থেকে আসছি আমি, নামব এসে ঢাকা
এন্ট্রি-ভাইরাস দিয়ে সবার রোগটা করবো ফাকাঁ:clap:

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

৪৭

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

কান্ড দ্যাখো, ভাইরাসে ধরেছে যাকে সেই কিনা বলে ভাইরাস তাড়াবে..
ওরে এই চেষ্টা ভাইরাস তাড়াবে না বরং বাড়াবে।;D;D

আমার জীবনের প্রথম কবিতা :">:">:-SS:-SS

http://i45.tinypic.com/2vte35l.jpg

৪৮

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

http://i188.photobucket.com/albums/z5/foxdiddy/vito_angry.jpg

শোন শোন মনুষ্যকুল
দাপিয়ে দাপিয়ে-
কিবোর্ড আর মাউস নিয়ে
পড় না ঝাপিয়ে!

ক্ষুদ্র ভাইরাস আমি
প্রফো.ছড়িয়াল!
আমারও কয়েকটি কথা
রয়েছে বলিবার!

এসব কি পথ্যি শুনি
দুঃখে যায় প্রাণ-
ভাইরাস সমাজে মোর
রহিল না মান!

খেজুরের কাটা দিয়ে
তাড়াবে ভাইরাস?
জীবনেও শুনিনি এ নাম
এন্ট্রি-ভাইরাস!

দম-ফাটা রাগে মোর
অবস্থা কাঁদিবার-
তাই চড়েছি ঘাড়ে,
সুবোধ বালিকার!

এইসব মোটা বুদ্ধি
বাদ দাও খোকা-
আমার মান তাহলে
থাকবে না বোকা!

কেক আর কবিরাজী,
এ্যালোপ্যাথী আর,
হোমিওপ্যাথী এনে
এলাহী কারবার!

এসব কুপথ্যি করলে
শোন, রাখি বলে -
ছাড়িব না কাউকে আমি
ধরিব সকলে!

তাই বলি সবাইকে আজ
ছাড়ো ধুন ফুন-
ভাইরাস কি মানুষ না?
দিচ্ছ মুখে চুন?

বিশেষ দ্রষ্টব্যে
পাদটীকা এই,
এই সব বক্তব্যে বালিকার
কোনই হাত নেই!

আল্লাহুম্মা ইন্নাকা য়াফু্‌ঊন - (হে আল্লাহ আপনি ক্ষমাশীল)
তুহীব্বুল য়াফওয়া - (আপনি মাফ করতে ভালবাসেন)
ফা' ফু আন্নী - (আমাকে মাফ করে দিন।)

৪৯

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

microqatar লিখেছেন:

খেজুর গাছের নিচে আমি বসে আছি একা:(
বলতে পারো ,কবে পাবো  মন-মুনিয়ার দেখা:x

কি ব্যাপার? বাংলাদেশর গিয়েও খেজুর গাছের নিচে বসে আছেন? surprised

মুন লিখেছেন:

তিথি আপু এত্তোদিন পর?
কোথায় ছিলে, বাধিঁয়েছিলে জ্বর?

জ্বর নয়কো, জ্বর নয়কো; ছিল না তো নেট~X(
ঘরে বসে ঘুম আর খেয়েছি পুরে পেট hehe

৫০

Re: শুভ জন্মদিন মেক্রো(বড় হয়ে মাইক্রো থেকে মেক্রো)কাতার ভাই

এখনোও তো পড়ে আছি, শহরটা যে দোহা
দেশে আসার চেস্টা আপ্রাণ , মনটা করে উহু আহা
আর কিছু দিন , মনে বাঁজে বীন, উড়াল দিবো দেশে
দাওয়াত  খাবে , হাত তুলো ভাই , একটু হেসে হেসে
নেট ছাড়া কি মনটা ভরে শোনরে তিথি
তোদের ছাড়া ফোরামটাতে কে ছড়াবে প্রীতি

ভীষণ রাগে লাল চোখে, মুখটা করে বাঁকা
এমন করে ছড়ছে ভাইরাস, কখন থামবে চাকা
মনু কি তবে যোগ দিয়েছে রাক্ষসীদের দলে
সেই জন্য কি সবাইকে সে মানূষ্যকূল বলে
রোগ যাবে না এ্যালোপ্যাথী কিংবা খেয়ে হোমিও
খেজুর কাটায় যাবে উড়ে সব, এটাই জানিও

কণিষ্ক ভাই ফেসে গেল এই ভাইরাসে ফাঁদে
ভাইরাস যাবে খেজুর কাটায়, ব্যাথায় নাহি কাঁদে
এতো ছোট লিখলো, লিখলো মনের ইচ্ছা
ধরে নিলাম এটাই আমার জন্মদিনের শুভেচ্ছা

ধন্যবাদ আরো দিলাম মেহেদী এবং সুমন
ছড়ার মাঝে জানতে যে চাই আছেন আপনারা কেমন
ফায়ারফক্স রেপু বাবা, পায়নি তোমায় রোগ
ছড়ায় ছড়ায় প্রকাশ করো,  যত আছে আবেগ

http://microqatar.files.wordpress.com/2008/07/projanmodb1.png
রক্তের গ্রুপ AB+

পোস্টঃ [ ৪১ থেকে ৫০ মোট ৫০ ]

পাতা আগের পাতা

উত্তর দেয়ার জন্য আপনাকে অবশ্যই প্রবেশ বা নিবন্ধন করতে হবে

সম্পর্কিত বিষয়

শিরোনাম উত্তর সমূহ প্রদর্শন সর্বশেষ পোস্ট

  • উত্তর সমূহ
  • ৬৪৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 30-09-2008 14:25 লিখেছেন আরিফ হাসান

মাইক্রো সাইজের সফট রস

লিখেছেন মুশাফ

  • উত্তর সমূহ
  • ৩৭৩ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 12-11-2008 01:01 লিখেছেন হৃদয়
  • ২৩ উত্তর সমূহ
  • ৩৪৫৮ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 17-09-2008 03:40 লিখেছেন আলম
  • ১৯ উত্তর সমূহ
  • ২২০০ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 10-07-2008 12:12 লিখেছেন microqatar
  • ৩০ উত্তর সমূহ
  • ৪৫৭৭ প্রদর্শন
  • সর্বশেষ পোস্ট 15-12-2009 22:38 লিখেছেন israfilazad

X




Currently installed 10 official extensions. Copyright © 2003–2009 PunBB.




English Pad: