বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করার সময় অনেক কাগজ পত্র পোস্ট করতে হয়। এর খরচ কম না। বাংলাদেশের পোস্ট অফিসের এক্সপ্রেস পোস্ট নামের যে ব্যবস্থা আছে, তারা কয়েকশ টাকার বিনিময়ে ৩ দিনে পাঠাবে বলে দাবি করে, যদিও আসলে লাগে ৭ থেকে ১০ দিন (৩ দিন মানে আমেরিকায় পৌছানো্র পরে তিন দিন লাগবে !!! )। ফেডএক্স বা ডিএইচএল এ খরচ কয়েক হাজার হয়ে যায়।
এজন্য খরচ কমানোর কিছু বুদ্ধি বাতলে দিচ্ছি -
১ - কয়েক জনেরটা এক সাথে পাঠান। বন্ধুবান্ধব কয়েক জন যদি একই বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন, তাহলে প্রত্যেকে আলাদা খামে ভরে তার পর সব গুলো খাম একটা বড় খামে ভরে পাঠান। ওজন বেশি হবে, কিন্তু জনপ্রতি অনেক কম খরচ পড়বে।
২ - আমেরিকা/কানাডা প্রবাসী কারো সাহায্য নিন। পরিচিত কেউ থাকলে তাকে এক সাথে সব গুলা আবেদন পত্র পাঠিয়ে দিন, আলাদা আলাদা খামে বিশ্ববিদ্যালয়ের আসল ঠিকানা লিখে, তার পর সবগুলাকে একটা বড় খামে ভরে। অবশ্য যাকে পাঠাচ্ছেন, তাঁর উপরে আস্থা রাখতে হবে।
আর কারো মাথায় কি কোনো বুদ্ধি আসছে?
অফলাইন
যুদ্ধের কী দরকার!জাপানে পাঠালে OCS (Overseas Courier Service) নামক কুরিয়ার সার্ভিসটা বেশ দ্রুত। এদের ঢাকা অফিস ২৮৪, বড় মগবাজার (৩য় তলা), ফোন:৯৩৫২৪৩১, ৮৩২১১৬৯, ৮৩২১৯২২ ফ্যাক্স:৮৩১১৮০২ -- এমনকি ফোন করলে বাসায় এসে নিয়ে যায়। খরচ পোস্ট অফিসের চেয়ে বেশি কিন্তু ফেড-এক্স/ডি.এইচ.এল. এর চেয়ে কম। 
সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩০-০১-২০০৭ ১১:৩৪)
অফলাইন
বছর চারেক আগে, এয়ারবোর্ন নামে একটা কুরিয়ার ছিলো, যারা আমেরিকাতে পাঠাতে সময় লাগাতো সপ্তাহ খানেক, কিন্তু টাকা নিতো ডিএইচএল/ফেডেক্সের অর্ধেকের কাছাকাছি। পরে ওদেরকে ডিএইচএল কিনে নেয়।
যাহোক, নির্ভরযোগ্য হিসাবে ফেডেক্স বা ডিএইচএল এর জুড়ি নাই। কিন্তু টাকাটা বড্ড বেশি নেয়।
অফলাইন
ভাই একবার ভাবলাম আমার ভাগ্নি এর জন্য কিছু পাঠাই U.S.A. তে,
জিনিষ নিয়ে গেলাম DHL এ, দেখলাম, আমি যা পাঠানর জন্য গেছি, তার দাম এর চেয়ে বেশী টাকা লাগবে পাঠাইতেই 
পরে লোক মারফত পাঠাইছিলাম।
অফলাইন
ওরকম জরুরী কিছু না হলে পোস্ট অফিসের পার্সেল সার্ভিসটা খারাপ না। আমার বাবা মা আমাদেরকে ঈদ বা অন্য উপলক্ষ্যে আমেরিকাতে কিছু পাঠাতে হলে এর মাধ্যমেই পাঠান। প্রায় ২ থেকে ৩ সপ্তাহ লাগে। কিন্তু বেশ সস্তা পড়ে।
অফলাইন