সবাইকে আমার সালাম।
আমি rahulhasan
থাকি নওগা তে । আপনাদের সাথ আড্ডা দিতে চলে আসলাম প্রজন্ম ফোরাম।
ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের জেলাভিত্তিক ওয়েবসাইট 'জেলা তথ্য বাতায়ন' হ্যাকারদের কবলে পড়েছে।
৬৪টি জেলার ওয়েব পোর্টালের মধ্যে খুলনা, রংপুর, ফেনী, কক্সবাজার, দিনাজপুরসহ ১৯টি জেলার ওয়েবসাইট হ্যাক করে ভারতের হ্যাকারা।
আমাদের কি কিছুই করার নেই?
মাত্র ৬৪ কেবির ফাইলে কত জঠিল থ্রীডি এ্যানিমেশন এর কাজ করে রেখেছে তা  না দেখার আগে মন্তব্য করবেন না ।
ftp://ftp.scene.org/pub/demos/groups/farb-rausch/fr08_final.zip
anek chesta koreo sudhrate parlam na......... cancel ba ok korle reboot hoye jache......... na korle kaaj kore jache kintu shut down korar somoy reboot hoche ! aro ekta xp version anno drive e install kore winlogon.exe file copy-paste koreo somossa mete ni
user account delete o punorai create kore dekhechi ---- admin account e problem asche safe mode e and normal mode e ekta te problem aschei
জয়পুরহাট এর আলতাদীঘি'র পাড় থেকে তোলা
জয়পুরহাট এর বার শিবালয় মন্দির প্রাঙ্গন থেকে তোলা।
ফোরামের সদস্য রাশ এর মুরগী খামার
জয়পুরহাটের রাশ দের পোল্ট্রি ফিড ফ্যাক্টরির কাছ থেকে নেয়া।
জয়পুরহাট এর বার শিবালয় মন্দির প্রাঙ্গন থেকে তোলা।
জয়পুরহাট এর বার শিবালয় মন্দির প্রাঙ্গন থেকে তোলা।
জয়পুরহাট এর বার শিবালয় মন্দির প্রাঙ্গন থেকে তোলা।
সবার মুখে আইডিএম এর গুণগান শুনে যত বারই আইডিএম সেটাপ দিয়েছি ততবারই বিমুখ হয়ে ফিরে এসেছি অরবিটে। সর্বশেষ দু দিন আগে সাইফ কে পিএম করে আইডিএম এর আলফা প্যাচ টা নিলাম এবং লেটেস্ট আইডিএম ডালো করে সেটাপ দিলাম এবং সেই পুরোনা ভ্যাজাল। কেন আমার সাথে আইডিএম এমন করছে? আইডিএম এর প্রেমীদের কাছে  জানতে চাইতে ই আমার এই টপিক টি খোলা।
সমস্যা সমূহঃ
সমস্যা ১। আমি ফায়ারফক্স ব্যবহার করি। আমি আইডিএম সেটাপ দেবার পর কোন কিছু ডাউনলোড দিলে আইডিএম এর ডাউনলোড ডায়লগ আসতে আসতে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ড লাগে যায় আর সেই সময় টুকু ফাফা হ্যাং হয়ে থাকে।
এবং
সমস্যা ১।  ডাউনলোড করার জন্য স্থান নির্ধারন করে দেবার পর ডাউনলোড স্পিড থাকে ০। এভাবে তিন চার মিনিট ০ ই থেকে যায়। এবং তার পরে এই ম্যাসেজটি দিয়ে (নিচের ছবিতে) ডাউনলোড বন্ধ হয়ে যায়।
এর সমাধান কি?
ভিএলসি প্লেয়ারে ভিসিডি ও .dat ফাইল চালাবো কিভাবে? ভিএলসি প্লেয়ার ছাড়া অন্য কোনো প্লেয়ারে কি চালানো সম্ভব?
{লোকগাঁথা, লোকজ বিশ্বাস অনুযায়ী, আপনার বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। কারণ পৃথিবীতে ভুত বলে কিছু নেই। এটা একটি আজাইরা টপিক, সিরিয়াস যারা পড়েবেন না প্লিস।}
ভুত-পেত্নী পরিচিতি
ভুত-পেত্নী: ভুত হলো অশরীরি পুরুষ আত্মা, আর পেত্নী অশরীরি মেয়ে আত্মা। অপঘাত, আত্মহত্যা প্রভৃতি কারণে মৃত্যুর পর মানুষের অতৃপ্ত আত্মা ভুত-পেত্নী হয়ে পৃথিবীতে বিচরণ করতে পারে।
শাকচুন্নি: এটি একটি পেত্নী। অল্পবয়সী, বিবাহিত মেয়ে অপঘাতে মারা গেলে শাকচুন্নিতে পরিণত হতে পারে। শুভ্র কাপড় পরিহিত শাকচুন্নি মূলত জলাভূমির ধারে গাছে বাস করে এবং সুন্দর তরুণ দেখলে তাকে আকৃষ্ট করে ফাঁদে ফেলে। কখনো কখনো সে তরুণকে জলাভূমি থেকে মাছ ধরে দিতে বলে। কিন্তু সাবধান, শাকচুন্নিকে মাছ দেয়া মানে নিজের আত্মা তার হাতে সমর্পণ করা!
চোরাচুন্নি: দুষ্ট ভুত, কোনো চোর মারা গেলে চোরাচুন্নি হতে পারে। পূর্ণিমা রাতে এরা বের হয় এবং মানুষের বাড়িতে ঢুকে পড়ে অনিষ্ট সাধন করে। বাড়িতে এদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য গঙ্গাজলের ব্যবস্থা আছে।
মেছোভুত: মাছলোভী ভুত। বাজার থেকে কেউ মাছ কিনে গাঁয়ের রাস্তা দিয়ে ফিরলে এটি তার পিছু নেয় এবং নির্জন বাঁশঝাঁড়ে বা বিলের ধারে ভয় দেখিয়ে আক্রমণ করে মাছ ছিনিয়ে নেয়।
পেঁচাপেঁচি: দেখতে পেঁচার মত এবং জোড়া ভুত—একটি ছেলে, অন্যটি মেয়ে। গভীর জঙ্গলে মানুষ প্রবেশ করলে এরা পিছু নেয় এবং সুযোগ বুঝে তাকে মেরে ফেলে।
মামদো ভুত: হিন্দু বিশ্বাস মতে, এটি মুসলমান আত্মা।
ব্রহ্মদৈত্য: ব্রাহ্মণের আত্মা, সাদা ধুতি পরিহিত অবস্থায় দেখা যায়। এরা সাধারণত পবিত্র ভুত হিসেবে বিবেচিত। বলা হয়ে থাকে, কোনো ব্রাহ্মণ অপঘাতে মারা গেলে সে ব্রহ্মদৈত্য হয়। এছাড়া পৈতাবিহীন অবস্থায় কোনো ব্রাহ্মণ মারা গেলেও ব্রহ্মদৈত্য হতে পারে। এরা কারো প্রতি খুশি হয়ে আশির্বাদ করলে তার অভীষ্ট লক্ষ্য অর্জিত হয়, কিন্তু কারো প্রতি নাখোশ হলে তার সমূহ বিপদ। দেবদারু গাছ কিংবা বাড়ির খোলা চত্বরে বাস করে।
স্কন্ধকাটা বা কন্ধকাটা: মাথাবিহীন ভুত। অত্যন্ত ভয়ংকর এই ভুত মানুষের উপস্থিতি টের পেলে তাকে মেরে ফেলে। কোনো দুর্ঘটনায়, যেমন রেলে কারো মাথা কাটা গেলে, সে স্কন্ধকাটা হতে পারে। ভয়ংকর হলেও, মাথা না থাকার কারণে স্কন্ধকাটাকে সহজেই বিভ্রান্ত করা যায়।
আলেয়া: জলাভূমির গ্যাসীয় ভুত। এরা জেলেদেরকে বিভ্রান্ত করে, জাল চুরি করে তাদের ডুবিয়ে মারে। কখনো কখনো অবশ্য এরা জেলেদেরকে সমূহ বিপদের ব্যাপারে সতর্ক করে থাকে।
নিশি: খুব ভয়ংকর ভুত। অন্যান্য ভুত সাধারণত নির্জন এলাকায় মানুষকে একা পেলে আক্রমণ করে, কিন্তু নিশি গভীর রাতে মানুষের নাম ধরে ডাকে। নিশির ডাকে সারা দিয়ে মানুষ সম্মোহিত হয়ে ঘরের দরজা খুলে বেরিয়ে পড়ে, আর কখনো ফিরে না। কিছু কিছু তান্ত্রিক অন্যের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য নিশি পুষে থাকে।
কানাখোলা: গভীর নির্জন চরাচরে মানুষকে পেলে তার গন্তব্য ভুলিয়ে দিয়ে ঘোরের মধ্যে ফেলে দেয় এই ভুত। মানুষটি তখন পথ হারিয়ে বার বার একই জায়গায় ফিরে আসে, এবং এক সময় ক্লান্ত হয়ে মারা যেতে পারে।
কাঁদরা-মা: অনেকটা নিশির মত এই ভুত গ্রামের পাশে জঙ্গলে বসে করুণ সুরে বিলাপ করতে থাকে। কান্নার সুর শুনে কেউ সাহায্য করতে এগিয়ে গেলে তাকে ইনিয়ে বিনিয়ে গল্প বানিয়ে জঙ্গলের আরো গভীরে নিয়ে মেরে ফেলে। ছোট বাচ্চারা এর কান্নায় বেশি আকৃষ্ট হয়।
ভুত কোথায় থাকে: শেওড়া, দেবদারু, বেল, অশ্বত্থ প্রভৃতি গাছে একটি দুটি ভুতের দেখা পেতে পারেন। কিন্তু বেশি সংখ্যায় ভুত দর্শনের অভিলাষ থাকলে, আপনাকে যেতে হবে বিজন বনে, তেপান্তরের মাঠে, কিংবা ভূষণ্ডির মাঠে।
ভুতের গল্প বলার উপযুক্ত সময়: কেউ অনুরোধ করলেই সাথে সাথে ভুতের গল্প বলতে বসে যাবেন না যেন। সব কিছুরই একটা তরিকা আছে। ভুতের গল্প বলতে হয় মজলিসে, আর গল্পের উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা, বিশেষ করে বাদল ধারার রাতে। ঝমঝম বৃষ্টির ফোঁটা পড়বে টিনের চালে বা ছাদে, জানালা থাকবে হাট করে খোলা, হালকা বৃষ্টির ছাঁট আসবে ঘরে। তীব্র কোনো আলো রাখা চলবে না, কেবল একটু দূরে হারিকেন, কুপি বা মোমের মৃদু আলো মিটমিট করে জ্বলতে পারে।
ভুতের গল্পের বর্ণনা মাধ্যম: ভুতের গল্প উত্তম পুরুষে, অর্থাৎ নিজের জবানিতে বলাই ভালো, তাতে গল্পে অনুভূতির ব্যঞ্জনা তীব্র হয় এবং গা ছমছম ভাবটা প্রকট করা যায়। ভুতের গল্পে স্বভাবতই কাউকে না কাউকে ভুতের পাল্লায় পড়তে হবে, সেটি বর্ণনাকারী নিজেই হতে পারেন।
ভুতের গল্প একটানে বলতে নেই, কিছুটা ভয়ের জায়গায় এসে গল্প থামিয়ে দিয়ে সময় ক্ষেপণ করতে হবে, যাতে অন্যরা অনুরোধ করে গল্প চালিয়ে যেতে। যেমন বলা যায়, "বিজন জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎ এক জায়গায় দেখলাম কী..! আচ্ছা, আজ থাক, ঘুম পাচ্ছে, বাকিটা আরেক দিন বলব।"
কিন্তু গল্পের যে অংশগুলি বেশি ভয়ের, বিশেষ করে চূড়ান্ত অংশ, সেখানে না থেমে খুব দ্রুত, জোরে জোরে হঠাৎ বলে ফেলতে হবে। যেমন: "...একথা শুনে লোকটা বলল, আচ্ছা, দেখেন তো এরকম কিনা [নরম স্বরে বলতে হবে] ঘুরতেই দেখি, লোকটার পায়ের কাপড় একটু উপরে, পায়ের পাতা উল্টানো [একটু জোরে], পায়ের আঙ্গুলে কোনো ফাঁক নেই [আরো জোরে], একদম হাঁসের পায়ের মত দেখতে [আরো জোরে বলতে হবে এবং এই দেখো, বলে হঠাৎ গল্পকার নিজের পা দেখিয়ে দেবেন]।
ভুত-পেত্নী দশার অবসান:
ভুত-পেত্নী অতৃপ্ত আত্মা, পৃথিবীর মায়ায় ইতঃস্তত ছুটে বেড়ায়। তাদের জীবন ক্লান্তিকর ভারবহ উদ্দেশ্যহীন, তাই কেউ ভুত-পেত্নীর আত্মা মুক্ত করলে তারা খুশি হয়। আত্মা মুক্ত করার একটি কার্যকর উপায় হলো গয়ায় গিয়ে ভুতের নামে পিণ্ডি দেয়া।
সূত্রঃ অনেক দিন আগে নেট থেকে পেয়েছিলাম।
অবৈধ বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে ২১টি ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
একই অভিযোগে গত এক সপ্তাহে বন্ধ করা হয়েছে তিনটি বেসরকারি ল্যান্ডফোন অপারেটরের (পিএসটিএন) কল আদান-প্রদান কার্যক্রম। এর ফলে হাজার হাজার ইন্টারনেট ও টেলিফোন গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। আবার গত কয়েক দিনের ভিওআইপির অবৈধ ব্যবসার বিরুদ্ধে টানা অভিযানের কারণে বৈধ বৈদেশিক কলের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত আইএসপির প্রতিষ্ঠানগুলোর কেন লাইসেন্স বাতিল করা হবে না, বিটিআরসি এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। চিঠি পাওয়ার পর ৩০ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে বন্ধ করে দেওয়া পিএসটিএন প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কয়েক দিন দেরি হবে বলে জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ।
বন্ধ করে দেওয়া আইএসপি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার) প্রতিষ্ঠানগুলো হচ্ছে আইপি ভিশন, এসেন্ট করপোরেশন লিমিটেড, আই নেট ইনফরমেশন সার্ভিসেস, ইজি এক্সেস, প্রদেষ্টা, গ্লোবাল এক্সেস, রিগটেল, আইডিএস বাংলাদেশ, লেয়ার থ্রি লিংক, দীপ্তি সার্ভিসেস, এক্স লিংক, ইমেজ নেট, থ্রিজি সলিউশন, ডিজি টেক, এমকেআরএস নেটওয়ার্ক, নিওজ নেটওয়ার্ক সলিউশন, মাল্টিনেট কম্পিউটার অ্যান্ড টেকনোলজি, টেকনো অনলাইন (সেকেন্ড লিংক), সিরিয়াস ব্রডব্যান্ড, আইএসএন ও গ্রামীণ সাইবার নেট।
ইন্টারনেটের মাধ্যমে ডেটা বা তথ্য পাঠানোর পাশাপাশি ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) করে কথাও বলা যায়। দেশে লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠান ছাড়া ভিওআইপি নিষিদ্ধ। তত্ত্বাবধায়ক সরকারের সময় অবৈধ ভিওআইপি করায় বিটিআরসি প্রায় পনেরো হাজার আইপি (ইন্টারনেট প্রটোকল) প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল। বর্তমানে বিটিআরসির লাইসেন্স পাওয়া আইএসপি প্রতিষ্ঠানের সংখ্যা ২৩৪।
বিটিআরসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, ‘কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান তথ্যের পরিবর্তে অবৈধভাবে বৈদেশিক কল আনা-নেওয়া করলে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস লিমিটেডের (বিটিসিএল) আইজিডব্লিউতে (ইন্টারন্যাশনাল গেটওয়ে) স্থাপিত ডিপ প্যাকেট ইন্সপেকশন (ডিপিআই) যন্ত্রে ধরা পড়ে। আর এ কারণেই উপযুক্ত তথ্য-প্রমাণসহ ২১টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে বিটিআরসি।’
এই ২১টির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আইএসপি অ্যাসোসিয়েশনের সদস্য। অভিযোগ প্রমাণিত হলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান মঞ্জু। কমিশনের ভিওআইপি রোধে এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ব্যান্ডউইডথ বরাদ্দ দেওয়ার আগে তাদের গ্রাহকের সংখ্যা জেনে নেওয়া উচিত। কারণ বেশি ব্যান্ডউইডথ দিলে অপচয়ের আশঙ্কাও থাকে। তিনি ভিওআইপি উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান।
আখতারুজ্জামান মঞ্জু বন্ধ করে দেওয়া আইএসএনের স্বত্বাধিকারী। তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘এটি বিটিআরসির ভুলে হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের সঙ্গে দুটি কলসেন্টারের লিংক রয়েছে। এগুলো অনুমোদিত।’ তিনি রাতের মধ্যেই প্রতিষ্ঠানের কার্যক্রম চালুর চেষ্টা করছেন বলে জানান।
সারা দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ৫৭ লাখ। আইএসপিদের মাধ্যমে নেটওয়ার্ক গ্রাহকের সংখ্যা দুই লাখ ৪২ হাজার। আর পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৫৫ হাজার। বন্ধ করে দেওয়া ২১ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কারণে বিভিন্ন স্থানে সমস্যায় পড়েছে প্রায় চার শ ছোট-বড় প্রতিষ্ঠান এবং প্রায় আড়াই হাজার নিয়মিত-অনিয়মিত সাধারণ গ্রাহক।
গ্রাহকদের সমস্যার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে বিটিআরসির চেয়ারম্যান বলেন, অবৈধ ভিওআইপি নির্মূলে সরকার কঠোর। কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে গত কয়েক দিনে বৈধ বৈদেশিক কলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিটিআরসির মহাপরিচালক মো. আহসান হাবীব খান জানান, অভিযানের ফলে দিনপ্রতি কল প্রায় তিন কোটি মিনিটে উন্নীত হয়েছে। গত ১২ মার্চ বিটিসিএল ছাড়া শুধু বেসরকারি আইজিডব্লিউর (ইন্টারনাশনাল গেটওয়ে) মাধ্যমে বৈদেশিক কল ছিল দুই কোটি ৬২ লাখ ৭০ হাজার মিনিট। ১৯ মার্চ এ সংখ্যা ছিল তিন কোটি ৬০ লাখ মিনিট।
উল্লেখ্য, ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে সাড়ে চার থেকে পাঁচ কোটি মিনিট আন্তর্জাতিক ফোন কল হওয়ার রেকর্ড রয়েছে। এর মধ্যে দুই থেকে আড়াই কোটি মিনিট কল হয়েছিল বৈধ পথে। কিন্তু এ সরকার ক্ষমতা নেওয়ার পর গত জানুয়ারিতে প্রায় আড়াই কোটি মিনিট বিদেশি কলের কোনো হিসাব পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, ওই আড়াই কোটি মিনিট বিদেশি কল হয়েছিল অবৈধ পথে।
বিপাকে পিএসটিএন কোম্পানি: অবৈধ ভিওআইপির অভিযোগে সম্প্রতি বন্ধ করে দেওয়া ঢাকা ফোন, ওয়ার্ল্ডটেল ও র্যাংকসটেলের কারণে প্রায় সাড়ে পাঁচ লাখ গ্রাহক দুর্ভোগে পড়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানি তিনটির করপোরেট-গ্রাহকেরা। র্যাংকসটেল, ঢাকা ফোন ও ওয়ার্ল্ডটেলের মোট গ্রাহকসংখ্যা প্রায় চার লাখ।
র্যাংকসটেলের বিরুদ্ধে মামলা: গতকাল শনিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় র্যাংকসটেলের চেয়ারম্যান এ রউফ চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ টেলিকম আইন, ২০০১-এর ৩৫(২), ৫৫ ও ৭৪ ধারা অনুযায়ী এ মামলা দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন র্যাংকসটেলের পরিচালক আমানুল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, ফজলে সেলিম, জাকিয়া রউফ চৌধুরী, ঝুমু রউফ চৌধুরী, সুয়ানা রউফ চৌধুরী এবং মহাব্যবস্থাপক (প্রকৌশল) শেখ কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক (বিক্রয়) করিম ইকবাল ভূঁইয়া, উপমহাব্যবস্থাপক (প্রকৌশল) মোমিনুর রহমান চৌধুরী ও প্রধান পরিচালন কর্মকর্তা এ কে এম সামসুদ্দীন।
গত বৃহস্পতিবার রাতভর তেজগাঁও শিল্প এলাকায় নভো টাওয়ারে র্যাংকসটেলের কার্যালয়ে অভিযান চালায় বিটিআরসি ও র্যাব। অভিযানের সময় র্যাংকসটেলের মহাব্যবস্থাপক কামরুজ্জামান, উপমহাব্যবস্থাপক মোমিনুর রহমান ও উপমহাব্যবস্থাপক করিম ইকবালকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ওই তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে হাকিম শামীমা পারভিন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্র: প্রথম আলো
আজ ubuntu-10.04-beta1-desktop-i386.iso ডাউনলোড করে মিনিট দশেক লাইভইউএসবি চালিয়েছি। আপাত দৃষ্টিতে যা যা চোখে পড়েছেঃ
সিস্টেমের সর্বত্র উবুন্টুর নতুন লোগো ব্যবহার করা হয়েছে।
বুট স্ক্রিনসহ বুট অপশনে বেশ পরিবর্তন এসেছে।
কার্নেল লিনাক্স ২.৬.৩২-১৬-জিনেরিক ব্যবহার করা হয়েছে।
নোম ২.২৯.৯২ ব্যবহার করা হয়েছে।
নতুন কোন ওয়ালপেপার চোখে পড়েনি। তবে নতুন কিছু থিম সংযোজন করা হয়েছে।
ডিফল্টভাবে মোট ছয়টি গেমস দেয়া আছে।
গিম্প নেই।
ডিফল্টভাবে মোজিলা ফায়ারফক্স ৩.৬ দেয়া হয়েছে।
মোজিলা ফায়ারফক্সের ডিফল্ট হোম পেইজে ইয়াহু সার্চ ব্যবহার করা হয়েছে।
Gwibber সোসাল ক্লায়েন্ট সংযোজন করা হয়েছে।
PiTiVi ভিডিও এডিটর সংযোজন করা হয়েছে।
আমি উবুন্টুর নিয়মিত ব্যবহারকারী নই। তাই নতুন অনেক কিছু হয়ত আমার চোখে পড়েনি।
বাচ্চু রাজাকারের(টিভি ব্যাক্তিত্ব আবুল কালাম আজাদ) বিরুদ্ধে হত্যা ও ধর্ষণের অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ
আলবদর বাহিনীর ফরিদপুর অঞ্চলের প্রধান ও রাজাকার কমান্ডার মওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের নেতৃত্বে একাত্তরে হত্যা ও ধর্ষণের অভিযোগসহ বিভিন্ন যুদ্ধপরাধের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। তাকে ধরতে তার গ্রামের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার থারদিয়া গ্রামসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়েছে।
গত ২০ এপ্রিল সালথার পুরুরা গ্রামের ভক্তরঞ্জন বিশ্বাসের দায়ের করা মামলায় বাচ্চু রাজাকার ও তার শ্যালক মোহাম্মদ কাজীসহ ১২/১৪ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণের অভিযোগ আনা হয়।মামলার তদন্ত কর্মকর্তা সালথা থানার এসআই আক্কাস আলী সমকালকে জানান, এ মামলার প্রাথমিক তদন্তে তার (বাচ্চু রাজাকার) বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেছে। তাকে ও তার সহযোগীদের ধরার জন্য খারদিয়া গ্রামের বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। কিন্তু তারা এলাকায় না থাকায় তাদের গ্রেফতার করা যায়নি। যুদ্ধাপরাধীর এ মামলায় পলাতক আসামিদের ধরতে আমরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছি। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোও এ লক্ষ্যে কাজ করছে।
সালথা থানার ওসির দায়িত্বে থাকা এসআই আবুল কালাম আজাদ এ প্রতিবেদককে জানান, ‘যেহেতু মামলায় উল্লিখিত অপরাধের সময়কাল ’৭১ সাল, তাই আমরা স্থানীয় বয়জেস্টোলোকদের সঙ্গে কথা বলে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এগোচ্ছি। পাশাপাশি আসামিদের ধরার জন্য স্থানীয়ভাবে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের সাম্ভাব্য বর্তমান অবস্থান জেনে তাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট থানাগুলোতে ইনকোয়ারি স্লিপ পাঠানো হয়েছে।
এদিকে বেসরকারি টিভি চ্যানেল এনটিভির ‘আপনার জিজ্ঞাসা’ অনুষ্ঠানের উপস্থাপক যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত মাওলানা আবুল কালাম আজাদ সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল। তিনি সমকালকে জানান, ‘বাচ্চু রাজাকার ’৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মুক্তিযোদ্ধাকে পাকবাহিনীর কাছে ধরিয়ে দিয়েছে এবং আর্মি ক্যাম্পে গিয়ে বন্দিদের মধ্য থেকে মুক্তিযোদ্ধাদের শনাক্ত করেছে। বিভিন্ন এলাকা থেকে মেয়েদের ধরে এনে বাচ্চু রাজাকার পাক সেনাদের ক্যাম্পে সাপ্লাই দিত। ’৭১ সালের মাঝামাঝি সময়ে আমি মুক্তিযোদ্ধাদের বড় একটি দল নিয়ে ফরিদপুর শহরে প্রবেশের পথে বাচ্চু রাজাকারের বাহিনীর বাধার সম্মুখীন হয়েছিলাম, যদিও তাদের পরাস্ত্র করে আমরা শহরে ঢুকে পড়ি। ’৭১ সালের আনুমানিক ২ মে পাকবাহিনী ফরিদপুরের হাসামদিয়া ও ময়েনদিয়া গ্রামে লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। এ সময় তাদের প্রধান দোসর হিসেবে বাচ্চু রাজাকার তাদের সঙ্গে ছিল এবং সে নিজে চারজন নিরীহ গ্রামবাসীকে হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করে।
এছাড়া বাচ্চু রাজাকার ফুলবাড়িয়া গ্রামের জীবন সান্যাল নামে একজন প্রভাবশালী ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। তিনি আরো জানান, ‘বাচ্চু রাজাকার ’৭৫-এর পর ফরিদপুর শহরের টেপাখোল মসজিদে ইমামতি করত। স্থানীয় একটি মেয়েকে সে শ্লীলতাহানি করার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে তাড়িয়ে দেয়। আবু সাঈদ খান প্রণীত ‘মুক্তিযুদ্ধে ফরিদপুর’ গ্রন্থের ১৬৯-১৭০ পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, ‘বাচ্চু রাজাকারের বিরুদ্ধে ফরিদপুরের বোয়ালমারী থানায় ’৭২ সালে দালাল আইনে যে মামলা হয়েছিল তার নম্বর-১৯ ও ২০, তারিখ ২৩/৩/৭২, ধারা ১৪৪/৩০২।’
সূত্রঃ সমকাল (পুরোনো সংখ্যা)
ভুত সম্পর্কে কিছু ভুল বুঝাবুঝির অবসান হওয়াতে সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা। তাও আবার যেনতেন ফুল নয়......
ভুত ফুল।
ইংরেজী নামঃ Indian Pipe বা Ghost Flower
বৈজ্ঞানিক নামঃ Monotropa uniflora
সাদা ভুতফুল
বোঁটা বা ঢাঁটা ভুতফুল
মুখে মাখা লাল রং এর ভুত ফুল
গোলাপী ভুতফুল
লাল ভুতফুল
বোঁটা বা ঢাঁটা ভুতফুল
ভুতফুল ঝোপ
ভুতফুল ঝোপ
(ভুতফুলের নাম গুলি আমি দিলাম, পছন্দ না হলে চেঞ্জ করে দিতে পারেন।)
সূত্রঃ (১) http://en.wikipedia.org/wiki/Monotropa_uniflora
সূত্রঃ (২) http://www.desertusa.com/mag98/april/pa … tflwr.html
ভারতের আকাশে বাংলাদেশের চ্যানেলগুলো নিষিদ্ধ । বাংলাদেশের নাটক যখন কোলকাতায় জনপ্রিয়তা পেতে শুরু করে, তখন আমাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেয়া হয় ওখানে ।
পক্ষান্তরে আমাদের আকাশ থেকে শুরু করে জল-স্থল সর্বত্র দখল করে আছে ভারতীয় চ্যানেল এমনকি ভারতীয় নানা পণ্য । কোন এক অজানা যাদুমন্ত্রবলে আমাদের সরকারগুলো এখন পর্যন্ত ভারতীয় চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ করতে পারেনি । ভোটের রাজনীতি নিয়ে নিরন্তর হিসেব কষতে হয় যে রাজনৈতিক দলগুলোর তাদের পক্ষে সেটা সহজ না হবারই কথা । কারণ, বন্ধুরূপী ভারতপ্রভূর মনযুগীয়ে তাদের চলতে হয় ।
আরেকটি বিষয়ও তাদের ভয়ের কারণ, যে জনগণই ভোটের উৎস, সে জনগণের একটা শ্রেণী ভারতীয় চ্যানেল খায়, ভারতীয় চ্যানেল দেখতে দেখতে হাগু-মুতু করে এমনকি ঘুমায় । চ্যানেল বন্ধ করে সেই শ্রেণীর ভোটগুলো হারাতে চায়না সরকার ।
কিন্তু ভারতের চ্যানেলের দৌরাত্মে আমরা কি পাচ্ছি ? অবমাননা ? তারা টিভিতে জাতীয় পতাকা পদদলিত করবার একটি দৃশ্য -
তারা টিভি আগেও উস্কানীমূলক বক্তব্য দিয়ে এসেছে ।
২১আগষ্টের গ্রেনেড হামলায় তারা শেখ হাসিনার মৃত্যুর খবর পরিবেশন করে বিভ্রান্তি ছড়িয়েছিলো, বিডিআর ঘটনায় আগ বাড়িয়ে কিছু মানুষের নাম তারা প্রকাশ করেছিলো, পরবর্তীতে যাদের যুক্ত থাকার কোন প্রমাণ মিলেনি ।
বাংলাদেশের চ্যানেল বন্ধ করে যে পথ ভারত অনেক আগেই দেখিয়েছে, সে পথ থেকে বাংলাদেশ সরকারকে শিক্ষা নেবার সময় এসেছে ।
তারা টিভি সহ ভারতের সব চ্যানেল বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হোক ।
সূত্র
ইতিহাসে পড়েছি প্রাচীন ভারতে রাজন্যবর্গ অমাত্য, সৈন্যসামন্ত সমভিব্যহারে বন্যপ্রাণী শিকারে বের হতেন। সৈন্যসামন্তের কাজ ছিল দল বেঁধে শিকারটিকে তাড়িয়ে রাজার সামনে এনে দেয়া। রাজামশাই তারপর সেই শ্রান্ত-ক্লান্ত প্রাণীটিকে বধ করে তার অসীম বীরত্ব প্রদর্শন করতেন। অপ্রয়োজনে বন্যপ্রাণী হত্যার মতো নিষ্ঠুর কাজে ব্যাপৃত থাকলেও তাদের রোমান্টিক মন আবার সুন্দরী রমণীদের খোঁজেও থাকত। বন-জঙ্গলে লালিত ঋষিকন্যার রাজার মন জয় করার চিত্তাকর্ষক কাহিনী অনেক পাঠকেরই জানা। গত ক�দিন ধরে বাংলাদেশে শিবিরকর্মী ধরতে যে তথাকথিত চিরুনি অভিযান চলছে তার পরিপ্রেক্ষিতেই পুরাকালে রাজ-রাজড়াদের আনন্দ-মৃগয়ার গল্প মনে পড়ল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার আদেশ শিরোধার্য করেই দেশের তাবত্ পুলিশকে দলীয় ঠ্যাঙারে বাহিনীর মতো রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার লক্ষ্যে চিরুনি অভিযান চালাতে হবে। সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে, শিবির ধরা অভিযানে ছাত্রলীগ কর্মীরা পুলিশকে সহায়তা করছে। পুলিশ এবং ছাত্রলীগের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এই যৌথ অভিযান সংবিধানের কোন ধারা অনুযায়ী পরিচালিত হচ্ছে, তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীই ভালো দিতে পারবেন। প্রতিমন্ত্রী মহোদয় দেশ থেকে জামায়াত-শিবির একেবারে উত্খাতের ঘোষণা দিয়েছেন। এসব নির্দেশ এবং ঘোষণা যে সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, �স্বাধীন আদালতের� যুগে সরকার তার পরোয়া করার কোনো প্রয়োজন বোধ করছে না। সংবিধানের আলোচনার আগে সরকারপন্থী মিডিয়ার ভূমিকা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। শিবিরের বিরুদ্ধে পুলিশ-ছাত্রলীগের যৌথ অভিযান সম্পর্কে দুটি চিহ্নিত সংবাদপত্রের একই দিনের শিরোনাম যথাক্রমে��শিবির পালাচ্ছে� এবং �শিবিরের তাণ্ডব�। বাংলাদেশের একজন সাধারণ পাঠক হিসেবে পত্রিকা দুটির শিরোনাম পড়ে আমি যারপরনাই বিভ্রান্ত হয়েছি। যে পালায় সে-ই আবার তাণ্ডব চালায় কী করে�এই ধাঁধার উত্তর আমার জানা নেই। অপসাংবাদিকতার একটা সীমা থাকা দরকার। উভয় পত্রিকাই সরকারের মুখপত্র হওয়ার প্রতিযোগিতায় রত এবং সম্পাদকদ্বয় মাস কয়েক আগেই দিল্লি সফর করে এসেছেন। যতদূর জানি, একটি পত্রিকার মালিকের ব্যাংকে বিপুল অংকের খেলাপি ঋণ সমস্যা রয়েছে এবং অন্য মালিক ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই�র প্রেসিডেন্ট পদটি পেতে আগ্রহী।
ক�দিন আগে টেলিভিশনের টকশো�তে বাংলাদেশের অপর এক প্রখ্যাত সম্পাদকের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হত্যাকাণ্ড সম্পর্কে মন্তব্য শুনে বিস্মিত হয়েছি। ভদ্রলোকের রাজনৈতিক আদর্শ যাই হোক না কেন, তাকে এতদিন মানবাধিকারের পক্ষশক্তি হিসেবেই বিবেচনা করতাম। তিনি বললেন, শিবিরের মানসিকতায় ঐতিহ্যগতভাবে যে মধ্যযুগীয় বর্বরতা রয়েছে তারই বহিঃপ্রকাশ নাকি ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির কর্তৃক ছাত্রলীগ কর্মী হত্যার মধ্য দিয়ে। তিনি সম্ভবত হতভাগ্য ছাত্রটিকে কেবল হত্যা করেই ক্ষান্ত না হয়ে তার মৃতদেহ ম্যানহোলে ফেলে দেয়ার নির্মমতা লক্ষ্য করেই মন্তব্যটি করেছেন। কিন্তু, আমার বিবেচনায় সব হত্যাকাণ্ডই বর্বরতা। শিবির কাউকে হত্যা করলে সেই ঘটনাকে মধ্যযুগীয় বর্বরতা বলব, আর ছাত্রলীগ অথবা ছাত্রদল একই নির্মমতা প্রদর্শন করলে সেটি ডিজিটাল অথবা আধুনিক হত্যাকাণ্ড হয়ে যাবে�এমন সরলীকরণের পক্ষে যুক্তি খুঁজে পাওয়া কঠিন। রাজশাহীর একজন ছাত্রের হত্যাকাণ্ডকে যদি আমরা মধ্যযুগীয় বর্বরতা আখ্যা দেই, তাহলে ২৮ অক্টোবর দিনে-দুপুরে টেলিভিশন ক্যামেরা এবং শত শত পুলিশের সামনে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে তাদের মৃতদেহের ওপর উল্লসিত আওয়ামী লীগ কর্মীদের লাফালাফিকে সম্পাদক মহোদয় কী বিশেষণ দেবেন তা আমার জানা নেই। অথবা ইঙ্গ-মার্কিন জল্লাদ বাহিনী প্রায় এক দশক ধরে ইরাক এবং আফগানিস্তানে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তাকে আমরা কী বলব? ইসরাইলি সামরিক বাহিনী প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে যে প্রক্রিয়ায় বিগত ষাট বছর ধরে হত্যা করছে, তাকেই বা কোন বিশেষণে অভিহিত করা হবে? ভারতীয় বাহিনী আমাদের সীমান্তে বছরের পর বছর ধরে যেভাবে বাংলাদেশী নাগরিকদের হত্যা করে চলেছে, তাকে মধ্যযুগীয় বলব নাকি আধুনিক পদ্ধতিতে গুলি করে অথবা বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা অভিহিত করে মুক্তিযুদ্ধে সহায়তাজনিত কৃতজ্ঞতার ঋণ শোধ করব? ফ্যাসিবাদ নিয়ে যতটুকু পড়াশোনা করেছি তাতে জনপ্রিয় সম্পাদকের সেদিনের বক্তব্যে দুর্ভাগ্যজনকভাবে আমি ফ্যাসিবাদেরই গন্ধ পেয়েছি। একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো এবং রাষ্ট্রযন্ত্র কর্তৃক তাদের ওপর নির্যাতনের পর সেটিকে বৈধতার প্রলেপ দেয়ার অপচেষ্টা আমার ক্ষুদ্র জ্ঞানে ফ্যাসিবাদের সংজ্ঞাতেই পড়ে।
এবার বেচারা সংবিধানের দিকে দৃষ্টি ফেরানো যাক। সংবিধানের ২৭, ৩১, ৩৭ এবং ৩৮ নম্বর অনুচ্ছেদগুলো উদ্ধৃত করছি যাতে বর্তমান সরকারের সব মৌলিক অধিকার এবং দেশের প্রচলিত আইনবিরোধী কার্যকলাপের ভয়ঙ্কর চিত্রটি পাঠক সহজেই অনুধাবন করতে পারেন :
�অনুচ্ছেদ-২৭ : আইনের দৃষ্টিতে সমতা।�সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী।
অনুচ্ছেদ-৩১ : আইনের আশ্রয় লাভের অধিকার।�আইনের আশ্রয়লাভ এবং আইনানুযায়ী ও কেবল আইনানুযায়ী ব্যবহারলাভ যে কোন স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার এবং বিশেষত আইনানুযায়ী ব্যতীত এমন কোন ব্যবস্থা গ্রহণ করা যাইবে না, যাহাতে কোন ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির হানি ঘটে।
অনুচ্ছেদ-৩৭ : সমাবেশের স্বাধীনতা।�জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হইবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।
অনুচ্ছেদ-৩৮ : সংগঠনের স্বাধীনতা।�জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে সমিতি বা সঙ্ঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।�
বাংলাদেশ সরকার যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করার কোনো ঘোষণা দেয়নি, কাজেই উদ্ধৃত চারটি অনুচ্ছেদে প্রদত্ত অধিকার সংগঠনদ্বয়ের প্রতিটি নেতাকর্মী সংরক্ষণ করে। এই বাস্তবতায় স্বরাষ্ট্রমন্ত্রীর শিবির উত্খাতের ঘোষণা সংবিধান পরিপন্থী ও ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার জ্বলন্ত প্রমাণ। রাষ্ট্রযন্ত্রের এই জাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ থাকলেও �স্বাধীন আদালতে� ন্যায়বিচার কতটা পাওয়া যায় তার অতি সাম্প্রতিক বিরূপ অভিজ্ঞতা আমারই রয়েছে। সে সম্পর্কে গতকালের আমার দেশ পত্রিকায় একটি সংবাদও প্রকাশিত হয়েছে। সংবিধান, আইন ও আদালতের কোনো তোয়াক্কা বর্তমান সরকার যে করে না তা স্বরাষ্ট্রমন্ত্রীর আরও একটি বক্তব্যে প্রমাণিত হয়েছে। ১২ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক সমাবেশে তিনি বলেছেন, �রাজশাহীতে আমাদের এক ভাইকে খুন করেছে। অনেকের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। শিবির সারাদেশে ছাত্রলীগের ভাইদের হত্যার ষড়যন্ত্র করছে। তাদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরকে আর ছাড় দেয়া হবে না। তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির নির্দেশ দেয়া হয়েছে।� জার্মানির এডলফ্ হিটলার যখন সেদেশে রাজনৈতিক প্রতিপক্ষ নির্মূলের জন্য কমিউনিস্টবিরোধী এবং ইহুদিদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান (Ethnic Cleansing) চালিয়েছিলেন, ইতিহাসের পাতা ঘাঁটলে তার সাঙ্গ-পাঙ্গদের মুখে অ্যাডভোকেট সাহারা খাতুনের মতোই ভাষা পাওয়া যাবে। রাষ্ট্রবিজ্ঞানের যে কোনো ছাত্রই রাইখস্ট্যাগের সাজানো নাটক সম্পর্কে পড়েছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিটলারের আদর্শ দ্বারা অনুপ্রাণিত কিনা সেই তথ্য অবশ্য আমার অজানা। তবে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন না করে পারা যাচ্ছে না। আপনার বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যকার সব পুরুষ প্রজাতিকে আপনি যে ভাই হিসেবে বিবেচনা করেন সেটি অত্যন্ত আনন্দের সংবাদ। প্রশ্ন হলো, দলনিরপেক্ষ এবং বিরোধী মতের সবাইকে আপনি বৈমাত্রেয় ভাই বা বোন বিবেচনা করে তাদের প্রতি আজন্মলালিত কোনো আক্রোশ অনুভব করেন কি-না? নইলে দরিদ্র পরিবারের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবুবকর যখন আপনার ভাইদের আধিপত্য বিস্তারের যুদ্ধের বলি হয়, সেটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে আপনি উপহাস করেন কী করে? তখন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনার চিরুনি অভিযান কোথায় যায়? মন্ত্রীর শপথ গ্রহণ করার সময় আপনি নিশ্চয়ই উচ্চারণ করেছিলেন, �কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করিব না।� রাজশাহী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই প্রকৃতির হত্যাকাণ্ডে ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করার মাধ্যমে আপনি সেই শপথ ভঙ্গ করেছেন কি-না? সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে সব নাগরিককে আইনের দৃষ্টিতে যে সমান ঘোষণা করা হয়েছে, সংবিধানের সেই নির্দেশনা আপনি মান্য করেন কি-না?
বাংলাদেশে মানবাধিকারের চরম লঙ্ঘন বাকশাল আমল ছাড়া সর্বকালের সীমা অতিক্রম করলেও গণতন্ত্র ও মানবাধিকারের ধ্বজাধারী সাম্রাজ্যবাদী শক্তি এবং এদেশীয় দালালশ্রেণী কেবল নীরবতাই অবলম্বন করছে না , উপরন্তু, তাদের মুখপত্রগুলো এই অন্যায় আচরণকে বৈধতা দেয়ার নির্লজ্জ চেষ্টা চালাচ্ছে। এই প্রসঙ্গে পুরনো আহমদিয়া ইস্যুর কথা মনে পড়ে গেল। বিগত চারদলীয় জোট সরকারের আমলে একদল অতি বিপ্লবী ইসলামপন্থীর আবির্ভাব ঘটেছিল, যারা আহমদিয়াদের বিরুদ্ধে কিছুদিন পরপরই বেশ বড় বড় জঙ্গি বিক্ষোভ মিছিল বের করে ওদের উপাসনালয়ে আক্রমণের চেষ্টা চালাত। চারদলীয় জোটের পুরোটা সময় ধরেই এই আক্রমণাত্মক কর্মকাণ্ড চালালেও বিগত সাড়ে তিন বছর তারা এক প্রকার পর্দার অন্তরালেই অবস্থান করছে। সেই সময় কে তাদের অর্থায়ন এবং পৃষ্ঠপোষকতা করত, সেই রহস্যের আজও কিনারা হয়নি। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন এই আহমদিয়া ইস্যুটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছিল এবং সেই সময় সরকারের সঙ্গে মানবাধিকার ও সংখ্যালঘু সংক্রান্ত যে কোনো আনুষ্ঠানিক আলোচনায় তারা অবধারিতভাবে আহমদিয়া প্রসঙ্গ উত্থাপন করত। পশ্চিমা রাষ্ট্রগুলোর কর্তাব্যক্তিদের বাংলাদেশ সফরের সময় আহমদিয়াদের উপাসনালয়ে গিয়ে তাদের খোঁজখবর নেয়াটা নির্দিষ্ট রুটিনে পরিণত হয়েছিল। আগেই উল্লেখ করেছি, এখন আর দেশে আহমদিয়াবিরোধী আন্দোলনের কোনো নাম-নিশানা নেই। তবে সরকার সম্প্রতি যে চণ্ডমূর্তি ধারণ করে জামায়াত-শিবিরের ওপর ঝাঁপিয়ে পড়েছে, সেটি এদেশে এক নতুন অভিজ্ঞতা।
দেশের অধিকাংশ সংবাদপত্র সরকারপন্থী হওয়ার সুযোগে মানবাধিকারকে পদদলিত করতে প্রশাসনের কোনো সমস্যাই পোহাতে হচ্ছে না। যে একটি-দুটি পত্রিকা নিতান্তই ব্যতিক্রম হিসেবে এই দমননীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্ষমতাসীনদের নির্যাতন অথবা দুর্নীতির সংবাদ প্রকাশ করার ঝুঁকি নিচ্ছে, তারাই রাষ্ট্রযন্ত্রের সব ধরনের দমন-পীড়নের শিকারে পরিণত হচ্ছে। ইঙ্গ-মার্কিন-ভারত-ইসরাইল কৌশলগত মৈত্রী যতদিন অব্যাহত থাকবে ততদিন বাংলাদেশের ভারতপন্থী সরকারের এসব অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে তথাকথিত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে কোনো প্রতিবাদ আসার সম্ভাবনা আমি অন্তত দেখি না। সেরকম কোনো আশঙ্কা থাকলে শেখ হাসিনার সরকার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (Bangladesh Development Forum) ঢাকা বৈঠকের সময় দেশকে এ ধরনের অস্থিতিশীলতার দিকে ঠেলে নেয়ার ঝুঁকি কোনো অবস্থাতেই নিত না। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ জাতীয় আন্তর্জাতিক বৈঠকের প্রাক্কালে সরকার পারতপক্ষে বিরোধী পক্ষের সঙ্গে সংঘাতে জড়াতে চায় না। সব বিবেচনাতেই আমরা এক ব্যতিক্রমধর্মী সরকারকে ক্ষমতায় দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দিন যে সত্যিই বদল করতে পেরেছে, তাতে আর সন্দেহ কী?
জনগণের জন্য অধিকতর বিপদের কারণ হলো, প্রধান বিরোধী দলও অনেকটা আপস করেই কোনোক্রমে নিজেদের অস্তিত্ব রক্ষা করার কৌশল গ্রহণ করেছে। এতদিন সংসদ বর্জন করে বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠকের ঠিক দিন কয়েক আগে সংসদে প্রত্যাবর্তনের আকস্মিক সিদ্ধান্ত কেন তারা গ্রহণ করলেন তা তারাই ভালো জানেন। তবে কেবল বিদেশিদের সন্তুষ্টি অর্জন অথবা তাদের সহানুভূতি কুড়ানোর জন্যই যদি বিনাশর্তে এই ছাড় দেয়া হয়ে থাকে তাহলে এর মধ্য দিয়ে বিরোধী দলের রাজনৈতিক দীনতা, অন্তর্নিহিত দুর্বলতা এবং জনগণের শক্তির ওপর আস্থাহীনতা প্রকাশ পেয়েছে। সরকারি দলের শিষ্টাচারবহির্ভূত, অসংসদীয় আচরণ অব্যাহত রাখা দেখে দেশবাসী এটাও বুঝতে পেরেছে যে, ক্ষমতাসীনরা বিরোধী পক্ষকে শক্তিহীন এবং বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক বিবেচনা করছে। আশ্চর্যের বিষয় হলো, প্রতিদিন বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদে যাচ্ছেন এবং তাদের জীবিত অথবা মৃত শীর্ষ নেতাদের উদ্দেশে সরকারি দলের অবমাননাকর কুত্সা হজম করে ওয়াক আউট করছেন, পরের দিনের একই নাটকে অংশ নেয়ার জন্য। এর ফলে তারা যে জনগণের কাছে নিজেদের ক্রমেই হাসির পাত্র করে তুলছেন সে বিষয়টি নীতিনির্ধারকরা বোঝেন কিনা আমার জানা নেই। ক্ষমতাসীনদের মধ্যকার ক্রমবর্ধমান ফ্যাসিবাদী প্রবণতা জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং রাজপথের আন্দোলন ছাড়া যে রোখা যাবে না, এই সহজ সত্যটি বিরুদ্ধ মতাবলম্বীরা যত দ্রুত উপলব্ধি করবেন ততই দেশের মঙ্গল। পৃথিবীর ইতিহাসে যে কোনো আপসকামিতা বার বার ফ্যাসিবাদকেই উত্সাহিত করেছে। উটের মতো বালিতে মাথা গুঁজে আত্মরক্ষা কিংবা দেশরক্ষা শেষ পর্যন্ত কোনোটাই হবে না।
আমি যদি হ্যাকার হতাম তাহলে সব শালা স্প্যামারদের মেইল সার্ভার হ্যাক করে ধ্বংস করতাম।